Home আঞ্চলিক পাইকগাছায় গোয়াল ঘর থেকে গরু চুরি করার সময় চোর আটক

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গরু চুরি করার সময় চোর আটক

19

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা কালে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে বাড়ি মালিক। শনিবার রাত সাড়ে বারোটার দিকে ওই চোরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার সকালে চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, শনিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার উত্তর চর এলাকার গফ্ফার গাজীর ছেলে নুর আলী গাজীর বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরি করতে যায় এক চোর। এ সময় বাড়ি মালিক আশাশুনি থানার বড়দল এলাকার মোসলেম হাওলাদার ছেলে শহিদুল হাওলাদার(৪৫) কে গরুসহ হাতে নাতে ধরে ফেলে পুলিশে দেয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গরু চুরি কালে বাড়ির মালিক চোরকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।