Home আঞ্চলিক নিখোঁজের ৬ দিন পর কুষ্টিয়ায় ৫ম শ্রেনীর এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর কুষ্টিয়ায় ৫ম শ্রেনীর এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

39

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি||
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শাহীন আলী (১১) নামের এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীন উপজেলার তেকালা মাঠপাড়া এলাকার প্রবাসী শানেরুল ইসলামের ছেলে। উপজেলার আদাবাড়িয়া মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকেলে দাদার ভাড়ায়চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন শাহীন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিলো না। পরে দৌলতপুর থানায় জিডি করেন তার দাদী মেহেজান খাতুন।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পোশাক দেখে পরিবার পরিচয় নিশ্চিত করেছে। তবে মরদেহ অর্ধগলিত হওয়ায় ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। শাহীনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।