Home জাতীয় বিএনপির মিডিয়া সেল কর্মী মাহবুব মানিক আর নেই

বিএনপির মিডিয়া সেল কর্মী মাহবুব মানিক আর নেই

37

ঢাকা অফিস
বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, বিএনপির মিডিয়া সেলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন। সকালে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।