Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

44
খুনসুটিতে মেতেছে ওরা-সংগৃহীত

 

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। গত ০৫ ডিসেম্বর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. জহির উদ্দিন মধু কমিটির অনুমোদন দেন। কমিটির সভাপতি গাজী কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: তুহিন হোসেন (সাফিন)। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোঃ আমিরুল ইসলাম বাবু, নাঈম ফারহান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন মুন্সি ও মাহমুদুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু ও এস কে রানা, সহ- সাংগঠনিক সম্পাদক মোসা. ডলি, দপ্তর সম্পাদক মো. রুবেল জামান, অর্থ সম্পাদক সৈয়দ নুর ইসলাম, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল হাওয়া সান্তা, সহ-দপ্তর সম্পাদক এস এম ধ্রুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৌহিদ আনসারী, আইন বিষায়ক সম্পাদক তনুশ্রী ভৈৗমিক, সহ-আইন বিষায়ক সম্পাদক রাসেল খলিফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উদয় সংকর রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-ধর্ম বিষায়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, ত্রান বিষয়ক সম্পাদক রুম্পা কুন্ডু, সহ-ত্রান বিষায়ক সম্পাদক আরফান আহমেদ ইয়াসিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক শোভন দাস, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পদক অনুপমা সরকার উমা, মহিলা সম্পাদক মোসা, রেহেনা খান, সহ মহিলা সম্পাদক লুবনা কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো: রমজান গাজী, পারসন জনি।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে মহানগর আ’লীগের কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে কর্মসূচী গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে বুদ্ধিজীবী দিবসে প্রথম প্রহরে অর্থাৎ ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। ১৪ ডিসেম্বর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ০৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় ২৪, ২৫, ২৬, ১৯, ১৮, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মিছিল সহকারে গল্লামারী স্মৃতি সৌধের কর্মসূচীতে অংশগ্রহণ করবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে। এছাড়া সদর ও সোনাডাঙ্গা থানার সকল ওয়ার্ড, থানা, মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলীয় নির্বাচিত কাউন্সিলরদের মিছিল সহকারে মহানগরের কর্মসূচীতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বাজুয়া চড়ার ধারের রায়পাড়া বিমল রায়ের উঠানে এলাকা বাসীর উপস্থিতিতে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দীনবন্ধু মন্ডলের সভাপতিত্বে এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ওয়ার্ড বাসীর দ্বার-প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আপনাদের কি কি সমস্যা আছে তা আপনারা তুলে ধরবেন আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেসকল সমস্যা নিরসন করবো। আর আপনাদের যেসকল চাহিদা আমরা পূরণ করতে পারবো না সেসকল সমস্যা নিরসনের জন্য আমরা লিপিবদ্ধ করে বর্তমান স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে আর জনদরদী প্রধানমন্ত্রীর কার্যলয়ে পাঠানো হবে আপনাদের সেসকল চাহিদা অবশ্যই পূরণ করবে। এসময় এলাকায় সুপেয় পানির সমস্যা, রাস্তা – ঘাট মেরামত, কৃষি কাজে ব্যবরিত সেচের পানির ব্যবস্থা, রাস্তায় ল্যাম্প পোস্ট লাইট, বাজুয়া চড়ার ধার জামে মসজিদের মাঠ ভরাট, শেতালা বাড়ির রাস্তা ও মাঠ ভরাট, চড়া নদীর গেটে বাঁধসহ বিলের বিতর কৃষি জমিরপাশে যে সকল খাল রয়েছে সেসকল খাল কাটাসহ গেটগুলো দখল মুক্ত করার দাবি করে বক্তব্য করেন এলাকা বাসীর পক্ষ থেকে গৌরপদ মালি, তারক রায়, সাংবাদিক মোঃ শামীম হোসেন, সমাজসেবক কমল রায়, মুছা গাইন, শংকর রায়, শিক্ষক পবিত্র রায় সহ এলাকার সুধীজন।

দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় বাজুয়া চড়ার ধারের রায়পাড়া বিমল রায়ের উঠানে এলাকা বাসীর উপস্থিতিতে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দীনবন্ধু মন্ডলের সভাপতিত্বে এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় বলেন বর্তমান সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ওয়ার্ড বাসীর দ্বার-প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আপনাদের কি কি সমস্যা আছে তা আপনারা তুলে ধরবেন আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেসকল সমস্যা নিরসন করবো। আর আপনাদের যেসকল চাহিদা আমরা পূরণ করতে পারবো না সেসকল সমস্যা নিরসনের জন্য আমরা লিপিবদ্ধ করে বর্তমান স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে আর জনদরদী প্রধানমন্ত্রীর কার্যলয়ে পাঠানো হবে আপনাদের সেসকল চাহিদা অবশ্যই পূরণ করবে। এসময় এলাকায় সুপেয় পানির সমস্যা, রাস্তা – ঘাট মেরামত, কৃষি কাজে ব্যবরিত সেচের পানির ব্যবস্থা, রাস্তায় ল্যাম্প পোস্ট লাইট, বাজুয়া চড়ার ধার জামে মসজিদের মাঠ ভরাট, শেতালা বাড়ির রাস্তা ও মাঠ ভরাট, চড়া নদীর গেটে বাঁধসহ বিলের বিতর কৃষি জমিরপাশে যে সকল খাল রয়েছে সেসকল খাল কাটাসহ গেটগুলো দখল মুক্ত করার দাবি করে বক্তব্য করেন এলাকা বাসীর পক্ষ থেকে গৌরপদ মালি, তারক রায়, সাংবাদিক মোঃ শামীম হোসেন, সমাজসেবক কমল রায়, মুছা গাইন, শংকর রায়, শিক্ষক পবিত্র রায় সহ এলাকার সুধীজন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবসে নগর যুবলীগের কর্মসুচী
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর, মহান স্বাধীনতা দিবসে কর্মসুচী ঘোষনা করেছে খুলনা মহানগর যুবলীগ। কর্মসুচীর মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর’২৩ইং বুধবার রাত ১১টায় নগরীর গল্লামারী স্মৃতিসৌধে সকল শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পন। বিকাল সাড়ে পাঁচ টায় (বাগ মাগরিব) দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৬ডিসেম্বর’২৩ইং তারীখ, শনিবার সূর্যদ্বয়ের সাথে সাথে নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে সকলকে সকাল ৫টার মধ্যে গল্লামারী মোড়ে উপস্থিত থাকতে হবে। সকাল ১০ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বিজয় র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন।
উপরোক্ত কর্মসুচী সফলে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীদের অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন খুলনা মহাগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

আশাশুনির আনুলিয়ায় গনসংযোগ করেছেন নৌকার প্রার্থী ডাঃ রুহুল হক
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা গনসংযোগকালে ভােটারদের সাথে শুভেচ্ছাসহ মতবিনিময় করেছেন ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
মঙ্গলবার দুপুর ২টা থেকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের, কাকবাসিয়া, হাজিমার্কেট, আমতলা সহ ইউনিয়নের বাজারসহ বিভিন্ন স্থানে পায়ে হেটে গনসংযোগসহ ভােটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এমপি রুহুল হক বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, মানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে ভোটারদের মাঝে সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এসময় তার সফরসঙ্গি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শাহাবুদ্দিন সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাবেক চেয়ারম্যান আল. নুরুল ইসলাম, গত ইউপি নির্বাচনের আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী সাহাবুদ্দীন, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন, এম আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, আল. আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা পরিমল, রফিকুল ইসলাম সহ কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা এবং আনুলিয়া সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। #

শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে।স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করা এবং অনিবার্য পরাজয় উপলব্ধি করে তারা তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। প্রতি বছরের মতো এ বছরও ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা আওয়ামী লীগ যেসব কর্মসূচি পালন করবে তার মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য নিবেদন। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপরই দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।
সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য জেলার আওতাধীন আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সব স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
আলমগীর হোসেন কেশবপুব (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অধিক মুনাফা লোভী দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের কাঁচা বাজারের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ওই জরিমানা আদায় করেন । সুত্রে জানাগেছে, কেশবপুরের পেয়াজ ব্যবসয়ীরা বাজার নিয়ন্ত্রন ব্যবস্থা না মেনে অধিক মুনাফা লাভের আশায় সিন্ডিকেট তৈরী করে এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেয়াজের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি শুরু করে। এতে চরম বিপাকে পড়ে সাধারণ ক্রেতারা। ঘটনাটি নিয়ন্তনে আনতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশী দামে পেয়াজ বিক্রির অভিযোগে ব্যবসায়ী জিয়াউর রহমানকে ৪ হাজার টাকা ও হাসান কবিরকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, ২ ব্যবসায়ীকে জরিমানার খবরে অন্যান্য ব্যবসায়ীরা মুহর্তের মধ্যে পেয়াজের দাম ২০০ টাকা থেকে নামিয়ে ১২০ টাকায় বিক্রি শুরু করে। ফলে স্বাভাবিক দরে ফিরে আসে পেয়াজের বাজার। বাজার নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

খালিশপুর থানার দুই কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করায় খুলনা মহানগরী জামায়াত নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুর থানার ওসি মোটর সাইকেল থামিয়ে তল্লাশির নামে ১৩ নং ওয়ার্ড জামায়াতের কর্মী মো. মাঞ্জারুল ইসলাম ও মো. লোকমানকে গ্রেফতার করে তাদেরকে নিয়ে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা এবং হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মাঞ্জারুল ইসলাম ও লোকমান মোটর সাইকেলযোগে খালিশপুর থানাধানী গোয়ালখালী মোড়ে যাচ্ছিলেন। এ সময় খালিশপুর থানার ওসি তাদের মোটর সাইকেলটি গতিরোধ করে। পরে তাদেরকে নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন বাড়িতে হানা দেয়। এ সময় সে সমস্ত বাড়িতে থাকা নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করে। বিকেল ৫টার দিকে খালিশপুর থানার ২৭ নং নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। সারাদিন তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার গত ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যেভাবে জুলুম, নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এটা তারই ধারাবাহিকতা মাত্র। সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। দেশকে আজ পুলিশী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। অতীতে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার এবং তাদের বাড়িতে গিয়ে তল্লাশীর নামে হয়রানী করে জনগণের ন্যায় সংগত অধিকার আদায়ের কোনো আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে গায়ের জোরে কোন স্বৈরাচার সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এ অবৈধ সরকারও টিকে থাকতে পারবে না।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একইসাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বাড়িতে পুলিশী হানা ও তল্লাশীর নামে হয়রানী না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রেসক্লাব পাইকগাছা এর সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের সাথে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের কার্যলয়ে উক্ত মতবিনিময় সভায় ওসি ওবাইদুর রহমান সাংবাদিকদের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে মাদক-জুয়া বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধমুলক ঘটনার তথ্য বহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, আজিজুল ইসলাম প্রমুখ।

নড়াইলে ৯৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মত্যু প্রতিরোধের লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নড়াইল পৌরসভা ও সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল পৌর সানফ্লাওয়ার স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ বছর নড়াইল জেলার তিনটি উপজেলা ও তিনটি পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯৩ হাজার ৫০০ শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৬২২ শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮৭৮ শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হয়। সিভিল সার্জন ডা: সাজেদা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা: শুভাশীষ বিশ্বাস, ডা: আসিফ, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকগণসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

 

রামপালে অপরাজিতাদের এ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এ্যাডভোকেসী বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় অপরাজিতা প্রকল্পের আওতায় রামপালের কৃষি অফিসের অডিটোরিয়ামে উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি গায়ত্রী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী শাহিদা আক্তার, ফিল্ড সমন্বয়কারী মঞ্জু পাল, আতাবুর রহমান টিপু প্রমুখ।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। এতে অংশগ্রহন করেন রামপাল উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের সদস্যবৃন্দ।
নারীর ক্ষমতায়নে অপরাজিতা নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম বলে দাবি করে বক্তারা। সমাজের অবহেলিত নিপীড়িত অধিকার বঞ্চিত নারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, পরে উপাচার্যের নেতৃত্বে অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্বালন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৫০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবন, মেইন গেট, হাদি চত্বর পর্যন্ত রাস্তা ও গাছপালা, অদম্য বাংলা ও তৎসংলগ্ন গাছপালা, ক্যাফেটেরিয়া ইত্যাদি আলোকসজ্জা করা হবে।

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,৪২ সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে ডিসেম্বর মাসের কল্যাণ সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার
হুমায়রা আক্তার, ডিএসবি ডিআইও ১ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ। এসময় সরকারি চাকরির নির্দিষ্ট বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশের কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ কামাল উদ্দিন ও পরিছন্নতাকর্মী রামলাল কর্মজীবনে কর্মনিষ্ঠার সাথে অতিবাহিত করায় তাদেরকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার- ফোর্স দের কথা মনোযোগ সহকারে শোনেন ও পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। পরে চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প, ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ ৪২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

 

যুবদল নেতা শহিদুর রহমান শহীদ সহ নেতাকর্মীদের গ্রেফতার করায় খুলনা জেলা যুবদলের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
চলমান সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটাধিকার ফিরিয়ে আনার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের জনসাধারন আজ রাজপথে সংগ্রাম করছে। অন্য দিকে অবৈধ সরকার নির্যাতন, গুম, গুপ্ত হত্যার মাধ্যমে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে।
আদালতের বিচারকগণ ফরমায়েশি রায়ের মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার হরণ করেছে। বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের বিচারের নামে প্রহসন করে মিথ্যা ভিত্তিহীন গায়েবী মামলায় সাজা দিচ্ছে। নির্যাতন চালিয়ে নেতা-কর্মীদের ঘরছাড়া করা হয়েছে। দেশ জুড়েই সীমাহীন দমনপীড়ন করে ক্ষমতার মসনত টিকিয়ে রেখে তথাকথিত নির্বাচন করতে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা। খুলনার বিভিন্ন থানায় একাধিক মিথ্যা ভিত্তিহীন গায়েবী মামলা দায়ের ও গণগ্রেফতার করে আন্দোলন বানচাল করা যাবে না।
উল্লেখ্য, গতকাল নগরীর সোনাডাঙ্গা থেকে সাবেক ছাত্রনেতা, পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর রহমান শহীদ কে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও খুলনা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি সহ যুবদলের নেতৃবৃন্দ।

 

 

 

 

বেলা’র কর্মশালা: খুলনা বিভাগের ২২ নদী সংকটাপন্ন
খবর বিজ্ঞপ্তি
অবৈধভাবে নদী দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প কারখানার দূষণ, পলি ভরাটসহ ৭টি কারণে খুলনা বিভাগের ২২টি নদী সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
এর মধ্যে রয়েছে খুলনার ময়ূর ও কুমার নদ এবং কুষ্টিয়া-ঝিনাইদহের কালিগঙ্গার অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় নদী বাঁচাতে সরকার এবং স্থানীয় জনগণকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

খুলনা বিভাগীয় নদী বিষয়ক কর্মশালায় এসব তথ্য উঠে আসে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগরীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগে মোট ৮৭টি নদ-নদী রয়েছে। এর মধ্যে ৫২টি স্থানীয় নদী, ৫টি আঞ্চলিক নদী, ৮টি সীমান্ত নদী এবং তালিকাবিহীন নদী রয়েছে ২২টি। মূলত নদী দখল করে স্থাপনা, দূষণ, নদীতে অপরিকল্পিতভাবে বাঁধ, সেতু ও স্লুইচগেট নির্মাণ, খালের সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা, নদীগর্ভে পলির অবক্ষেপন ও পলির অব্যবস্থাপনার কারণে নদীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে।

কর্মশালার সঞ্চালক বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘নদীর সঙ্গে মানুষের আত্মার সম্পর্কে আছে। নদীর পানির স্রোত আমাদের বাঁচিয়ে রেখেছে। নদীকে আমরা মেরে ফেলতে পারি কিন্তু সৃষ্টি করতে পারি না। নদীকে বাঁচাতে না পারলে নিজেরাও বাঁচতে পারবো না। আমাদের আগামী প্রজন্মকে সুন্দরভাবে বাঁচানোর জন্য নদীকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।’

কর্মশালায় সভাপতিত্ব করেন খাস জমি ব্যবস্থাপনা কমিটির নির্বাহী পরিচালক সামছুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল।

কর্মশালার শুরুতে ‘খুলনা বিভাগের নদ-নদী পরিস্থিতি: সংকট ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

কর্মশালায় নদী বাঁচাতে বেশকিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী সকল অবৈধ বাঁধ অপসারণ, সকল চর দখলমুক্ত করা, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ বিধিমালা ১৯৯৭ কে বিবেচনায় নিয়ে নদীর দূষণ ও দখলমুক্ত করা, ১৯৯৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী নদী-খাল ইজারা বন্ধ করা, পর্যায়ক্রমে নদীর সকল ধরনের বাধা অপসারণ, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদের সঠিক সীমানা নির্ধারণ করা এবং নদীর সঠিক সীমানা নির্ধারণ করে সীমানা সুরক্ষা ইত্যাদি।

পানি গরম করতে গিয়ে শাড়িতে আগুন লেগে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পানি গরম করতে গিয়ে শাড়িতে আগুন লেগে রুমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রুমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের জয়নাল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রুমা পানি গরম করছিলেন। এসময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। ঐদিন তার অবস্থার অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।

স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, দুপুরে রুমা খাতুনের মরদেহ চুয়াডাঙ্গায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা।

 

যশোরে ট্রাকচাপায় নিহত ২
যশোর অফিস
যশোরে চৌগাছায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজলোর পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাক ফেলে চালক ও তার সহযোগী কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যান। পরে পুলিশ নিহতদের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফরিন জানান, ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

ওয়েবসাইটে কেনা যাবে খেজুর রসের খাঁটি গুড়
যশোর অফিস
যশোরের চৌগাছায় খাঁটি গুড় সংগ্রহের জন্য ‘খেজুর গুড়ের হাট’ নামে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। এ সময় খেজুর গাছ কাটা গাছিদের মধ্যে সমবায় সমিতির সনদ বিতরণ করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানার সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনশতাধিক গাছি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইরুফা সুলতানা বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে গত দুই বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত মৌসুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি বাগান করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কপোতাক্ষ ও ভৈরব নদের দুই পাড়সহ বিভিন্ন স্থানে লক্ষাধিক খেজুর গাছ ও বীজ রোপণ করা হয়েছে। উপজেলায় খেজুর গুড়ের মেলা করা হয়েছে। যা প্রতি বছর পহেলা মাঘ অনুষ্ঠিত হবে।

তিনি গাছিদের উদ্দেশ্য করে বলেন, এখন থেকে প্রতি বছর উপজেলায় যত খেজুর বীজ হবে সব বীজ রোপণ করে দিতে হবে। আশা করি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে উপজেলার খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে আসবে। আগে উপজেলায় আড়াই শতাধিক গুড়ের কারখানা ছিলো। ইটভাটায় গাছ বিক্রি করে দেওয়ায় কালক্রমে এ ঐতিহ্য ধ্বংসের পথে। মনে রাখবেন ইটভাটায় কোন খেজুর গাছ বিক্রি করা যাবে না। তাহলে কয়েক বছরের মধ্যে এই এলাকায় খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে আসবে।

তিনি বলেন, আপনাদের সমবায় সমিতি করে দেওয়া হয়েছে, ওয়েবসাইটও হলো। ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ অনলাইনে সরাসরি আপনাদের কাছ থেকে খাটি খেজুর গুড় কিনতে পারবেন। দয়া করে গুড়ে কোনো ভেজাল দেবেন না। সমবায় সমিতির মাধ্যমে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সকল প্রকার কৃষি প্রণোদনা পাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হোসেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রমুখ।

ভোমরায় পেঁয়াজ মজুত, ৪ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরায় ভারতীয় পেঁয়াজ মজুত করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুত না করতে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরে কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযানকালে এ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, হঠাৎ করে বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা বাড়ানো হয়েছে। বিভিন্ন আমদানিকারক ও ব্যবসায়ীরা স্থলবন্দরে পেঁয়াজ মজুত করছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা পাওয়ায় আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এসআর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে
নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে গোপালগঞ্জে ১ বছরে অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে ১৭৯ হেক্টরে।
গোপালগঞ্জে চাষযোগ্য অনাবাদি জমির পরিমান ৩ হাজার ৬শ’৯৭ হেক্টর। এরমধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭শ’ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত অর্থ বছরে ১ হাজার ১শ’৪৮ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসে। চলতি অর্থ বছরে অনাবাদি ১ হাজার ৩শ’২৭ হেক্টর জমিতে চাষাবাদ সম্প্রসারিত হয়েছে। এতে গত ১ বছরে এ জেলায় ১৭৯ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।
অনাবাদি জমিতে এ বছর ২৩ হাজার ৮শ’৮৬ মেট্রিক টন অতিরিক্ত শাক, সবজি, মসলা ও ফল উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৭১ লাখ ৫০ টাকা। এতে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে ফসলের উৎপাদন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, গত অর্থ বছরে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩শ’ হেক্টর, মুকসুদপুর উপজেলায় ১শ’২০ হেক্টর, কাশিয়ানী উপজেলায় ৮৩ হেক্টর, কোটালীপাড়া উপজেলায় ৩ শ’২৫ হেক্টর, ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩২০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসে। এ বছর গোপালগঞ্জ সদরে ১৮ হেক্টর, মুকসুদপুরে ৪১ হেক্টর, কাশিয়ানীতে ১৫ হেক্টর, কোটালীপাড়ায় ৫৫ হেক্টর ও টুঙ্গিপাড়ায় ৫০ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে । ফলে এ বছর জেলার ৫ উপজেলায় মোট ১ হাজার ৩ শ’২৭ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেনা অনুযায়ী গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তদর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে অনাবাদি জমি যেমন, রাস্তার ধারে ফলের চারা রোপাণ ও সবজি চাষ, পানিতে কচুরি পানার ভাসমান বেডে সবজি চাষ, মসলা ও কন্দাল ফসল উৎপাদন, ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ ও বাস্তা পদ্ধতিতে সবজি চাষ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যকত্রমের আওতায় আনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।এ বছরই ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে । আরো ৩৫ হেক্টরে চাষাবাদ বৃদ্ধি পাবে বলে আশাবাদ করা হচ্ছে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাজারে শাক, সবজি, ফল ও মসলার আমাদনী বৃদ্ধি পাচ্ছে। কৃষক অধিক ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। ক্রেতারা সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কৃষককে উদ্ভুদ্ধ করার পর থেকে কৃষক অনাবদি জমি চাষাবাদের আওতায় নিয়ে আসছেন। তারা এসব জমিতে ফসল উৎপাদনের দিকে নজর দিয়েছেন । তাই সদর উপজেলায় ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস বলেন, কৃষি বিভাগের, পরামর্শ, প্রশিক্ষণ ও বীজ, সারের সহযোগিতা পেয়ে আমি ৫২ শতাংশ অনাবাদি জমি চাষাবাদের আওতায় নিয়ে এসেছি। এখান থেকে ১ বছরে ১ লাখ ৫০ হাজার টাকার শাক, সবজি, ফল ও মসলা জাতীয় ফসল বিক্রি করেছি । খরচ বাদে এখান থেকে অন্তত ৭৫ হাজার টাকা লাভ হয়েছে।

খুলনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার
অধিক দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে মেসার্স জোনাকী বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা এবং দৃষ্টি বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন অভিযানের সময় সংস্থাটির খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এবং দৌলতপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার নগরীতে অভিযান চালিয়ে একই অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

 

বিদায় মুহুর্তেও তিনি কর্মের মধ্য দিয়ে প্রমাণ করলেন তিনি মানবিক পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সর্বস্তরের মানুসের ভালোবাসায় সিক্ত হলেন খানজাহান আলী থানার বিদায়ী অফিসার্স ইনচার্জ মানবিক পুলিশ অফিসার মোঃ কামাল হোসেন খান। একই সাথে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মম্তাজুল হককে। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের খুলনা সদর থানায় বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করেন তার সহকর্মী, থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পোশার মানুষ। সকলের অশ্রু সিক্ত ভালোবাসায় বিদায়ী অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানকে বিদায় জানানো হয়। বিদায়ের শেষ ব্যস্ততার মুহুর্তেও তিনি কর্মের মধ্যে দিয়ে আবারও পরিচয় দিলেন তিনি মানবিক পুলিশ ।
খানজাহান আলী থানার অফিসার্স মোঃ কামাল হোসেন খানের শেখ কর্মদিসব ছিল গতকাল মঙ্গলবার। শেষ কর্মদিবসের সকাল থেকে অনানুষ্ঠানিকভাবে ক্রেস্ট, ফুল, জায়নামাজ, সোপিচ, ফলফলাদিসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে থানায় হাজির হয় শতশত মানুষ। শিরোমণি এলাকার হতদরিদ্র কুলসুম বেগম নিজের খাওয়ার জন্য বোনের কাছ থেকে পাওয়া নারীকেল, সুপারি, কদবেল নিয়ে হাজির হয় থানায়। নিজের হাতে বিদায়ী অফিসারের কাছে তুলে দিয়ে ভালোবাসায় সিক্ত হলেন মানবিক পুলিশ কামাল হোসেন খান। পরে একে একে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে বিদায় জানাতে হাজির হয় থানায়। দুপুর সোয়া ১টায় খানজাহান আলী থানার সহকর্মিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় মোঃ কামাল হোসেন খানকে এবং নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মম্তাজুল হককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওযা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন) আব্দুল বাশার। থানার এসআই দৌলা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন সদ্য যোগদানকারা খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মম্তাজুল হক এবং বিদায়ী অতিথি খুলনা সদর থানায় পদায়নকৃত অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খান শুভেচ্ছা বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ কুমার দত্ত, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, সেকেন্ড অফিসার পীযুষ দাস, এস আই কামরুল হুদা, এ এস আই তুহিন মিয়া, কসষ্টেবল দিপক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদরউদ্দিন, সহ-সভাপতি শফিক সরদার, দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক সুমন সরদার, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, মিহির রজ্ঞন বিশ^াস, খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, তোফাজ্জেল হোসেন, এমকে ল্যাবের স্বত্তাধীকারী শিশির বর, ইকতিয়ার হোসেন মওলা, আসাদুজ্জামান। অন্যাণ্যের মধ্যে শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, কাজী আজাদুর রহমান হিরক, মোঃ ফয়সাল হোসেন। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কর্মের মধ্যে দিয়ে পুলিশ জনগণের বন্ধু তার প্রমাণ ওসি কামাল হোসেন। তিনি বলেন রাষ্ট্রিয় পেশাদারিত্ব পালনে সর্বমহলে প্রশংসিত বিদায়ী পুলিশ কর্তকর্তা কামাল হোসেন খান তার মেধা, কৌশল, বুদ্ধিমত্তা আর সুনিপুণ বিচক্ষণাতায় কাজ করে সর্বস্তরের জনসাধারনের কাছে ভালোবাসার পাত্র হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন যা পুলিশ বাহিনীর জন্য গৌরবের। সহকারী পুলিশ কমিশনার অনুষ্ঠানে বিদায়ী এবং নবাগত অফিসার্স ইনর্চাজ উভয়কে অর্পিত রাষ্ট্রের দায়িত্ব পালনে সর্বোচ্চটা দিয়ে জনগণের সেবা করার আহবান জানান। অনুষ্ঠানে খানজাহন আলী থানার সর্বস্থরের পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।
অনুষ্ঠান শেষে পুলিশ সদস্যরা যখন উর্ধতন কর্মকর্তাদের নিয়ে এবং দুপুরের খাবারের জন্য ব্যস্ত ঠিক তখন সকলের চোখ ফাঁকি দিয়ে কামাল হোসেন খান যখন থানার গারদ খানায় থাকা যৌতুক মামলার আটককৃত পঞ্চাশর্ধ বয়েসের এক ব্যক্তিকে নিজের হাতে দুপুরের খাবার পৌছে দেন। মানবিক এই পুলিশ অফিসার কামাল হোসেন খানের চিরাচরিত অভ্যাসটি ধরা পড়ে উপস্থিত কয়েকজন সাংবাদিকের চোখে।
বিকালে নবাগত অফিসার্স ইনচার্জকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সকলকে বিদায় জানানোর পর বিদায়ী অফিসার্স ইনচার্জকে ফুল এবং রং বেরংয়ের বেলুন দিয়ে সুসজ্জিত গাড়ীতে তাকে বর্তমান কর্মস্থল খুলনা সদর থানায় পৌছে দেওয়া হয়।

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে সরিষার চাষে
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে সরিষার চাষে। ঝিকরগাছা উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠে মাঠে এখন সরিষার চাষ। ১১টি ইউনিয়নে প্রথম দিকে সরিষার চাষ ভালো হয়েছিল।তবে কয়েক দিনের বৃষ্টিতে এ উপজেলার সরিষার ফলন আসার আগেই তা মাটিতে নুয়ে পড়েছে। কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
সরিষা চাষি বিষ্ণুপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, চলতি মৌসুমে ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি। প্রথম দিকে সরিষার চাষ ভালো দেখা গেলেও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সরিষার খেতে পানি জমেছে। দ্রুত পানি না শুকালে আর বৃষ্টি না কমলে সরিষা গাছের গোড়া পচন ধরার সম্ভাবনা আছে। বৃষ্টিতে মাঠের সব সরিষা মাটির সঙ্গে শুয়ে আছে। ফল আসার আগেই এধরনের পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির আশংকা চাষীদের।
বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামের কৃষক আবুল ইসলাম বলেন, আমি আড়াই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টির কারনে সরিষার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
শংকরপুর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, আমি এই মৌসুমে ২বিঘা জমিতে সরিষার আবাদ করেছি, ফলন ও খুব ভালো ছিলো। হটাৎ করে ব্যাপক বৃষ্টি হওয়ার সরিষার অনেক ক্ষতি হয়েছে। উজ্জলপুর গ্রামের পরিতোষের ৩ বিঘা বাঁকড়া গ্রামের আনছার আলীর ২ বিঘা মহেশপাড়া গ্রামের রুহুল আমিনের ২বিঘা, মোকন্দপুর গ্রামের আনারের ৩ বিঘা, সোনাকুড় গ্রামের আমজেদ আলীর ২ বিঘা, মাহবুবুর রহমানের ১বিঘা, ছলেমানের ২ বিঘা, রায়পটনের আকবরের ২বিঘা, কাবিলের ৩বিঘা, সাত্তারের ২বিঘা, বিষ্ণুপুরের আরশাদ আলীর ২বিঘা, আনারের ১বিঘা, রবিউলের ২বিঘা, মহেশপাড়া গ্রাামের শফিকুলের ২বিঘা, আনছার আলীর ১ বিঘা, আলা উদ্দীনের ২বিঘা, সাকিলের ১বিঘা, আবুলের ১বিঘা জমিতে সরিষার ব্যপক ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন,চলতি মৌসুমে এই উপজেলায় সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬০০’শ হেক্টর, কিন্ত চাষাবাদ হয়েছে ৪ হাজার ১০০ হেক্টর জমিতে।ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিচু জমিতে পানি জমে সরিষার গাছের গোড়ায় পচন রোগ দেখা দিতে পারে। তবে ক্ষতি পুষিয়ে নিতে প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

শেখ হেলাল উদ্দীন কলেজে পুরস্কার বিতরন ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের উদ্যোগে ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিল্পপতি এসএম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরন ও বৃত্তিপ্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কলেজ প্রতিষ্টাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, শিক্ষানুরাগী আলহাজ¦ সিদ্দিক আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম। প্রভাষক তপতী রানী ধর ও প্রভাষক সাইদুর রহমান এর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, প্রভাষক উৎপল কুমার দাস, সুব্রত কুমার দাম, সহযোগী অধ্যাপক হুসাইন নায়েদীন, শিক্ষার্থী নুর জাহান খাতুন ও ফারজানা আক্তার প্রমুখ। আলোচনা শেষে ২৯জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থী মিতু অধিকারীর নিত্য ও প্রভাষক অঞ্জু রানী বিশ^াস গান পরিবেশন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করে অতিথিদের বরণ করে নেওয়া হয়। ##

ফকিরহাটে ১৪ কেজি গাঁজা দু’মাদক ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের জেলা ডিবি পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে তল্লাশী করে ১৪ কেজি গাঁজা ও এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশ জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা ডিবি পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় সৌদিয়া পরিবহন তল্লাশী করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার মো. কাউসার হাওলাদার এর স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০) এবং একই এলাকার মো. রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ ইমন হোসেন রাজু (২৫)। বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি পরিবহন তল্লাশি করে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলার প্রস্তুতি চলছে।#

মহেশপুরে শারীরিক নির্যাতনে স্ত্রীকে হত্যা,স্বামী গ্রেফতার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রী চাঁদনী খাতুনকে(২০) শারীরিক নির্যাতনে হত্যার অভিযোগে স্বামী মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় ইউপির গুরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী জীবনগর উপজেলার মারুফদা গ্রামের শাহজাহান আলীর মেয়ে।
নিহতের পিতা শাহজাহান আলী জানান,গত ১ বছর আগে গুরদাহ গ্রামের বিশারত মেম্বারের ছেলে মশিয়ার রহমানের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার মেয়ের অপর শারীরিক নির্যাতন করতো। এক পর্যায়ে ২ লক্ষ টাকা দিয়ে একটি মোটরসাইকের কিনে দিলেও মেয়ের অপর নির্যাতন থামেনি। গত কয়েকদিন আগে মোটরসাইকেলটি বিক্রি করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরী হয়। সোমবার রাতে চাঁদনীকে শারীরিক নির্যাতন করার পর সে মৃত্যুর কোলে ঢলে পরলে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করে তারা। মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করলে রাতেই লাশ উদ্ধারসহ মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।
মামলার তদন্দকারী কর্মকর্তা (ওসি তদন্ত) ইসমাইল হোসেন জানান,রাতেই একটি হত্যা মামলা রজু করা হয়েছে। হত্যা মামলায় নিহতের স্বামী মশিয়ারকে আটক করা হয়,লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

প্রতিবন্ধীকে হুইল চেয়ারে বসিয়ে দিলেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
নিজে একাকি চলতেও পারেনা-হাটতেও পারেননা অন্যের সাহায্যে চলাফেরা করে আসছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়ীয়া গ্রামের আজিজুল ইসলাম শেখ। এ কথা জানান পর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের নিজ অর্থায়নে একটি হুইল চেয়ার তাকে উপহার দেন তার চলাচলের জন্য। গতকাল মঙ্গলবার সকালে অসহায় আজিজুল ইসলাম শেখকে নিয়ে আসা হয় সংসদ সদস্যের নিজ বাস ভবনে।
বাস ভবনে নিয়ে আসা অসহায় প্রতিবন্ধী আজিজুল ইসলামকে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল তাকে তার হুইল চেয়ারে বসিয়ে দেন। এ সময় আজিজুল ইসলাম শেখ হাসতে হাসতে বলেন এখন আমি একাই চলতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাদারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, কাজিরবেড় ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান প্রমুখ।