Home খেলাধুলা শান্তদের নৈশভোজের আমন্ত্রণ পাপনের

শান্তদের নৈশভোজের আমন্ত্রণ পাপনের

32

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
আগামী ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের প্রস্তুতি নিতে সোমবার মিরপুরের ইনডোর মাঠে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা।

মিরপুর টেস্টে মাঠে নামার আগে খেলোয়াড়দের উদ্দীপনা বাড়াতে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নৈশভোজের আয়োজনও। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে কিউইদের বিপক্ষে জেতায় খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি বস।

বিশ্বকাপের পর অবশ্য শান্ত-মিরাজদের সঙ্গে বসা হয়নি পাপনের। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও বলা চলে এটি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেট টেস্ট জেতায় খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি।

নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর ফিরতি সিরিজে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিন্তু সেই সফরে বাংলাদেশ দলের স্পিন ও পেস বোলিং কোচের দায়িত্বে কারা থাকবেন, সে ব্যাপারটিও অস্পষ্ট।

আগামী ৩১ ডিসেম্বর ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের চুক্তির মেয়াদও শেষ হবে। সব মিলিয়ে নতুন কোচ নিয়োগের আলোচনাও হতে পারে বোর্ড পরিচালকদের মধ্যে।

এক বোর্ড পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কোচিং স্টাফের ব্যাপারগুলো সেখানে গেলে আলোচনা করলে বুঝতে পারব (নিউজিল্যান্ড সফরে কারা থাকবেন স্পিন ও পেস বোলিং কোচ)।