Home আঞ্চলিক পাইকগাছার সোলাদানা ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চাউল বিতরণ

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চাউল বিতরণ

47


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৫ কেজি করে চাউল ৯শ পরিবারের মাঝে বিতরন করেছেন।


বুধবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারী নির্দেশনা মেনে এ চাউল বিতরন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউনিয়ন ট্যাগ অফিসার দিবাশিষ দাশ, সদস্য ঠাকুর দাস সরদার, কল্যানী মন্ডল, আনিছুর রহমান সানা, আব্দুস সবুর আবুল কাশম, নূরুল ইসলাম, ইউনিয়ন উপ-সহকরী কৃষি অফিসার এনামুল, গ্রাম আদালত সহকরী রাজু।