Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

38

ফুলতলায় করোনাক্রান্ত মহিলার মৃত্যু: নতুন করে ১৫সহ মোট আক্রান্ত ৮৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলায় করোনাক্রান্ত আনোয়ারা বেগম (৮৫) খুলনা মেডিকেল কলেজ চিকিৎসাধিন অবস্থায় মারা গেলে মঙ্গলবার সকালে পুলিশ প্রহরায় জানাযা ও দাফন সম্পন্ন হয়। সোমবার রাতে নতুন করে করোনা রিপোর্টে ফুলতলা হাসপাতালের দুই সিনিয়র নার্সসহ ১৫ ব্যক্তি করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৪ জনে। আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। তবে গত এক সপ্তাহে ফুলতলায় করোনাক্রান্তের সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় এলকাবাসির মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে প্রাপ্ত রিপোর্ট এ জানা যায়, সোমবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইতি রানী বিশ্বাস (৪৭) ও মিসেস রেবা রানী (৫২), দামোদর গ্রামের আবুল হাসান (৩১), আব্দুল মান্নান (৫৭), বেজেরডাঙ্গার আমিন (৩৮), নাউদাড়ি গ্রামের তানভীর সজীব (২১) ও শীতপাশারডাঙ্গার হাফিজুর রহমান (৫০)। উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মোঃ মনিরুল ইসলাম (৪২), শহিদুর রহমান (৫৩), মোঃ মাহমুদুল হক (৩৮), রনজিৎ মন্ডল (৫০), আবু তালেব (৪০), আরিফুজ্জামান (২৬), আফিলগেটের মোঃ রমজান আলী (৪১) ও শিরোমনির মোঃ রাকিব (৩৫)। গত ২২ মে থেকে এ পর্যন্ত উপজেলায় করোনাক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৪ জন। আক্রান্তদের বাড়িতে গিয়ে থানা পুলিশের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে লক ডাউন করা হয়। তবে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। এরা হলো ইষ্টার্ণ জুট মিলের উপ-ব্যবস্থাপক মোঃ পারভেজ, পুলিশের এএসআই মাহমুদ হোসেন, ইষ্টার্ণ জুট মিলের উপ-ব্যবস্থাপক শারমিন, শ্রমিক পারুল, মেহেদী হাসান ও আজিজুর রহমান।

এদিকে ফুলতলায় করোনাক্রান্ত আনোয়ারা বেগম (৮৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান। তিনি ফুলতলার যুগ্নিপাশা গ্রামের মৃতঃ পুলিশ সদস্য শহিদ মোল্যার স্ত্রী। গতকাল সকালে যুগ্নিপাশা ঈদ গাহ মাঠে পুলিশ প্রহরায় জানাযা শেষে মোল্যাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

আজকের ডায়েরী

আজ খুলনা প্রেকাবে দুপুর ১২টায় ‘বটিয়াঘাটার চিহ্নিত মাদক ও ভূমি দস্যু কর্তৃক সন্ত্রাসী হামলা ও ঘের দখলের পায়তারার প্রতিবাদে’ সংবাদ সম্মেলন।

বেতাগা ইউনিয়ন পরিষদের আবারও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ করোনা কালেও আবারও শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করেছে। জীবন এবং জিবিকার এক কঠিন পরিস্থিতিতে এই করোনা কালেও বেতাগা ইউনিয়নের মানুষের স্বত:স্ফুর্ত ভাবে তাদের ঐতিয্যের ধারাবাহিকতা বজার রেখেছে। ২০১৯-২০২০অর্থ বছরে শতভাগ হোল্ডিং ট্যাক্স পরিশোধের মাধ্যমে গত ১৫জুন ২০২০ এ লক্ষে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয় বিশেষ ট্যাক্স মেলা। এই উদ্বুদ্ব করণ সভায় এমনই আশাবাদ ব্যাক্ত করেছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। তিনি বলেন এই ইউনিয়নের জনগন ঘুরে দাড়াতে শুরু করেছে কৃষি, স্বাস্থ্য সেবা, স্যানিটেশন ও শিক্ষা ক্ষেত্রে অনলাইন ব্যাবস্থাপনার মাধ্যমে। শুধু শতভাগ হোল্ডিং ট্যাক্স নয়, এ যাবৎ কালের মধ্যে সর্ব্বোচ্য রাজস্ব আয় হয়েছে ২০১৯-২০অর্থ বছরে। তিনি বলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশের উন্নয়নের পথরেখা আমাদের আধুনিকায়ন ও এসডিজি অর্জনে পথ দেখাবে। এদিকে হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ সফলতা অর্জন করায় ইতি মধ্যে বেতাগার জনগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।

শিরোমনি বাইপাস সড়কে ২ ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩  

খানজাহান আলী থানা প্রতিনিধি

নগরির শিরোমনি বাইপাস সড়কের খানজাহান আলী ফায়ার সার্ভিসের সামনে সোমবার দিবাগত রাত ৪ টার সময়  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়ে, খুমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার মুন্সি সোয়াইব হোসেন জানান ভোর ৪ টার দিকে ফায়ার সর্ভিসের সামনে বাইপাস সড়কে  বিকট শব্দ শুনতে পায়, এসয় বাইরে এসে দেখি খুলনা থেকে ফুলতলা মুখি কাজুবাদাম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪ – ৬৪৯৮) সড়কের মাঝে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়ে  ট্রাকের ভিতরে আটকা পড়ে  রয়েছে, এসময় তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয় । আহতরা হলো ট্রাক ড্রাইভার ফুলবাড়ীগেট এলাকার মজিবর শেখের পুত্র নয়ন (২৫ ) হেলপার একই এলাকার সিদ্দিকের পুত্র ফরিদ (২৬) , এবং দুর্ঘটনা কবলিত ট্রাকের মালামালের মালিক ব্যাবসায়ি পটুয়াখালির কেউরাবুনিয়ার আঃ আজিজের পুত্র মোস্তফা (৫২) আহত ট্রাক ড্রাইভার নয়ন এর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন খানজাহান ্আলী ফায়ার সার্ভিসের টিম লিডার মুন্সি সোয়াইব হোসেন। দাড়িয়ে থাকা অপর ট্রাকটি পালিয়ে গেছে বলেও তিনি জানান ।

বাগেরহাটে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

মাসুম হাওলাদার, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলার চিন্তারখোর গ্রামের এসপিসি কাফুরপুরা কলেজিয়েট স্কুলের আইসিটি শিক্ষক খান আইয়ুব আলী (৪৮) ও তার স্ত্রী মনিরা বেগমকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। হামলার শিকার ওই দম্পতি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তবে শিক্ষক দম্পতির উপর হামলার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে শিক্ষক দম্পতির উপরে বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা।আহত শিক্ষক খান আইয়ুব আলী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক খান আইয়ুব আলী বলেন, দুই বছর আগে প্রতিবেশী মুরাদের কাছে আমাদের নিজস্ব সম্পত্তি লিজ দেই। কিন্তু কিছু টাকা বাকি রেখেই মুরাদ জমিতে মাছ চাষ শুরু করে।লিজের অবশিষ্ট টাকা চাইতে গেলে  টাকা না দিয়ে উল্টো আমাকে গালিগালাজ করে এবং হুমকী দেয়। পরেরদিন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঘরের সামনে সিড়িতে বসে ছিলাম। এসময় মুরাদ, নজরুল, মজবুল ও সহ কয়েকজন আমার ঘরের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই রামদা দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। এসময় আমার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারধর করে এবং কোপাতে থাকে। এক পর্যায়ে আমরা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ওরা চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আমি হামলাকারীদের বিচার চাই।

তিনি আরও বলেন, জোট সরকারের আমলে এলাকার জামায়াত-বিএনপির ক্যাডারদে অত্যাচারে বাড়ি ছেড়ে যাত্রাপুর এলাকায় ভাড়া থাকা শুরু করি। করোনা পরিস্থিতিতে এসপিসি কাফুরপুরা কলেজিয়েট স্কুলের পাশেই নিজ বাড়িতে ফিরে যাই।বাড়িতে বসবাস শুরু করায় আবারও ওই চক্রটি ক্ষিপ্ত হয় আমার উপর। আহত মনিরা বেগম বলেন মধ্যযুগীয় কায়দায় আমাদের উপর হামলা করা হয়েছে। আমার তিন সন্তানের চিৎকারে মন গলেনি হামলাকারীদের। আল্লাহেই আমাদের বাচিয়েছেণ। মেরে ফেলার উদ্দেশ্যেই ওরা এভাবে কুপিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।

মোংলায় গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় গাছে ঝুলন্ত স্বপন মন্ডল (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরতলীর কানাইনগর গ্রামের মামা সুরেশ বিশ্বাসের বাড়ীর পুকুর পাড়ের একটি গাছে রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলে থাকা স্বপন মন্ডলের (৫০) লাশটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তবে পুলিশের প্রাথমিক ধারণা মতে এটি আত্মহত্যা বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, আপতত আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্তের পরই স্পষ্ট হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্যকিছু। এছাড়া আত্মীয়-পরিজনের মধ্যে জমি নিয়ে বিরোধও থাকতে পারে তাই এ বিষয়টিও আমরা তদন্ত করে দেখবো।

এদিকে এ নিয়ে স্বপনের আত্মীয় ও স্থানীয়দের মাঝে জমিজমা সংক্রান্ত পরস্পর বিরোধী বক্তব্যও রয়েছে। এদিকে স্বপনের বৃদ্ধা মা বলেন, রাতে স্বপন তার কাছেই ঘুমিয়ে ছিলেন, গভীর রাতে পাশ থেকে কখন যে উঠে গেছে তা তিনি টের পাননি। সকালে দেখা গেছে ছেলের লাশ গাছে ঝুলে আছে। তবে কেউ তাকে মারেনি, মাথায় সমস্যা ছিল তাই এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবী তার মার।

উল্লেখ্য, জন্মসূত্রে স্বপন মন্ডল উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ী গ্রামের বাসিন্দা। তবে র্দীঘ ৩০ বছর যাবৎ ভারতে যাওয়া-আসা ও সেখানে বসবাস করার ফলে তার রয়েছে ভারতের নাগরিকত্ব। গত তিন মাস আগে সে ভারত থেকে মোংলায় তার পৈত্তিক বাড়ীতে বেড়াতে আসেন। বেড়াতে এসে থাকতেন তার মামা জীতেন ঘোষামীর বাড়ীতে। আর ঝুলন্ত লাশ পাওয়া যায় আরেক মামা সুরেশ বিশ্বাসের বাড়ীর গাছে।

ঝিনাইদহে গাজা ও ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে র‌্যাব ১১ কেজি গাজা ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেলপার হাসমত মোল্লা র‌্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মুল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহিদুল।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া থেকে একটি মিষ্টি কুমড়া বোঝাই পিকআপ ভ্যানে বিপুল পরিমান মাদক পাচার করা হচ্ছে এবং পিকআপ ভ্যানটি ঝিনাইদহের উপর দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে ক্যাম্পের সামনের সড়কে চেক পোষ্ট বসায় র‌্যাব সদস্যরা। পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর ১নং গেইটে পৌছালে র‌্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহিদুল। তখন পিকআপ তল্লাসী চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মুল্যোর ১১ কেজি গাজা, এক লাখ ১৭ হাজার টাকা মুল্যের ১১৭ বোতল ফেন্সিডিল, ৫৪ বস্তা মিষ্টি কুমড়া, ৩টি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও মাদক বিক্রি নগদ ৩ হাজার ৮১০ টাকা জব্দ করে র‌্যাব। এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়েছে।

ফটো সাংবাদিক মোঃ শাহ আলম এর মৃত্যুতে খুলনা বিএমএ’র শোক

খবর বিজ্ঞপ্তি

দৈনিক অর্নিবান পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মোঃ শাহ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। বিবৃতিদাতার হলেন, সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী  নেওয়াজ।

কয়রায় প্রকাশ্য দিবালোকে ঘর বাড়ী ভাঙচুর ও লুটপাট করায় থানায় মামলা

কয়রা প্রতিনিধি

কয়রার পল্লীতে সন্ত্রাসী কায়দায় প্রকাশ্য দিবালোকে ঘরবাড়ী ভাংচুর, নগত টাকা ও গহনা লুটপাটসহ গাছপালা কর্তন এবং বাড়ীর মহিলাদের শ্লীলতাহানি করায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামে গত বুধবার সকাল অনুঃ ১০ টায়। সরেজমিনে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধ থাকায় জোমাত গাইন(৬০) ও তার ভাই কোপাত গাইন (৫৬) নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে ২০/২৫ জন দা, কুড়াল, ও লাঠিসোটা নিয়ে প্রতিবেশী মফিজুল গাজীর বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায় আসামীরা। এ ঘটনায় কয়রা থানায় মফিজুল গাজীর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে মামলা করলে পুলিশ এজহার ভুক্ত রেজাউল গাইন নামে একজনকে আটক করেছে। সরেজমিনে গেলে এলাকার প্রত্যক্ষদর্শী মজিদ গাজী, মহাসিন, ও আনছার গাজীসহ একাধকি ব্যক্তি জানায়, দেশের বর্তমান সময়ে এ ধরনের ঘটনা অবিশ্বাসযোগ্য। কেননা প্রকাশ দিবালোকে একটি পরিবার ধ্বংস করতে আসামীরা যেভাবে দা, কুড়াল নিয়ে ছুটে এসেছিল তাতে ভেবেছিলাম দেশে আইন-কানুন বলে কিছু নেই।  তারা বলেন, ঘটনার সময় বাড়ীর পুরুষরা থাকলে হয়তো লাশ হতো এবং বাড়ীর মহিলাদের উপর যে ভাবে নির্যাতন করেছে তা অমানবিক। এছাড়া ২ টি ঘর সম্পূর্ণ কুপিয়ে ধ্বংস এবং গাছগাছালী কেটে দিয়েছে। সরেজমিনে দেখা যায় ঘরের ভিতর আসবাব পত্র সব ভাংচুর করা হয়েছে এবং নগত টাকা, গহনা, ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে।এ বিষয় বাদীর স্বামী মফিজুল গাজী জানায়, আসামী মজিদ,কোপাত গাইন ও তাদের  নিকট আত্মীয়রা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, বাড়ীতে একটি গাছও জীবিত নেই দুটি ঘর কুপিয়েছে এবং মহিলাদের গলায় দা ধরে ঘরের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। তিনি বলেন, গ্রামের অনেকেই দুরে দাঁড়িয়ে থাকলেও কেউ ওদের ভয়ে এগিয়ে আসেনি। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুদ্দীন জানায়, আসামীরা পলতক আছে এবং এক জনকে আটকের পর লুটপাটের কিছু মালামাল উদ্ধার সহ হামলায় ব্যবহারিত রড ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আসামীদের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের একাধীক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট চিকিৎসক ডাঃ হোসেন শহীদ ইকবালের ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। সিটি মেয়র এক শোক বার্তায়  মরহুমের শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

হাজার আসন বিশিষ্ট বঙ্গবন্ধু অডিটরিয়ামের নির্মান কাজের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বেলা ১১.০০ টায় খুলনা জেলা পরিষদের পুরাতন রূপসা রেষ্ট হাউজের জমিতে ১০০০ আসন বিশিষ্ট বঙ্গবন্ধু অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মান কাজের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ  এবং খুলনা জেলা পরিষদের সকল সম্মানিত সদস্য। নির্মান কাজ উদ্বোধনের সময় জেলা পরিষদের আয়ের উৎস বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং খুলনা বাসীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের সভা আয়োজনের জন্য উপযুক্ত একটি কেন্দ্র হিসাবে পরিগনিত হবে বলে তিনি মনে করেন। এই বৃহত্ত প্রকল্পের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে তিনি এই প্রকল্পটিকে জাতীয় সম্পদ হিসাবে মনে করে কাজের গুনগতমান অক্ষুন্য রেখে কাজ করার জন্য অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। এরপর জেলা পরিষদের সম্মেলন কক্ষে বেলা-১২.০০ টায় খুলনা জেলা পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, আব্দুল্লাহ সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহম্মেদ চৌধুরী কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যাক্তিগণ মারা যাওয়ায় ০১ (এক) মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভায় পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ৫৮০২৮৪৪৭৮/৬৮ টাকার সংশোধিত এবং ২০২০-২০২১ অর্থ বছরে ১১৫২০৮৮৪৯২/৬৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনসহ খুলনা জেলার সকল উপজেলার বিভিন্ন ধরনের উন্নয়ণ মূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা হয়। এসময় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের সদস্যবৃন্দ জয়ন্তী রানী সরদার, শোভা রানী হালদার, ফারহানা নাজনীন, নাহার আক্তার, জেসমিন পারভীন জলি, কবির হোসেন খাঁন, রজত কান্তি শীল, মোঃ জহুরুল হক, দিলীপ হালদার, শেখ মোশাররফ হোসেন (বাবু), সরদার আবু সালেহ, মোঃ সাজ্জাদুর রহমান, মোল্লা আকরাম হোসেন, হাবিবুল্লা বাহার, শেখ কামরুল হাসান (টিপু), মোঃ আব্দুল মান্নান গাজী, এস.এম. খালেদীন রশিদী সুকর্ন, শেখ আবু জাফর, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাসসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে সভাপতি খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ সকল সম্মানিত সদস্য এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলী আকবর শেখ’র আশু সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলী আকবর শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার আশু সুস্থতা কামনা করে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যাতে দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ¦ল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।

ফোয়াব-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তথ্য বিবরণী

ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর আয়োজনে  মঙ্গলবার সকালে মুজিবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বনজ, ফলদ এবং ওষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

খুলনা ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এসময় তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। আমাদের ধর্মেও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। করোনাকালীন এই ছুটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই সময়টায় তিনি গাছ লাগানো ও গাছের পরিচর্যার পরামর্শ দেন।

গাছের চারা বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক ড. নাজমুল হাসান, খুলনা ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন এবং ফোয়াবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথি সামাজিক দূরত্ব বজায় রেখে ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে একটি করে গাছের চারা রোপণ করেন। ফোয়াব খুলনার নয়টি উপজেলার মৎস্য খামার, জলকর, চিংড়িমহলে পর্যায়ক্রমে দুই হাজার গাছের চারা রোপণ করবে।

মণিরামপুরে একদিনে সাতজনের করোনা পজেটিভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে একই দিনে সাত জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে এই সাত জনের করোনা পজেটিভ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ রয়েছেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে মণিরামপুরে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৯।

ডা. শুভ্রা বলেন, করোনা পজেটিভ রিপোর্ট আসা সাত জনের সবাই জ¦র সদি কাঁশি উপসর্গ নিয়ে গত শনিবার (২৭ জুন) হাসপাতালে এসে নমুনা দেন। ওই দিন ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ (মঙ্গলবার) তাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্ত সাতজন হলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুচিত্রা বিশ^াস (হাকোবা কু-ুপাড়া), ইপিআই টিকা বহনকারী ইসহাক আলী  (মোহনপুর), কামালপুর গ্রামের তাসলিমা বেগম ( আজিক জুটমিল শ্রমিক), মোহনপুর গ্রামের রবিউল ইসলাম, লাউড়ি গ্রামের আজিজুর রহমান, জামলা গ্রামের জোনাব আলী ও দেবিদাসপুর গ্রামের সুবর্ণা মোস্তফা।

ড. শুভ্রা বলেন, করোনা পরীক্ষা করার জন্য এই পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ২৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া এই উপজেলার অনেকেই যশোর সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়েছেন। তারমধ্যে এই উপজেলায় মোট ২৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ইতিমধ্যে ১৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন।

মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা পজেটিভ সাত জনের তালিকা আমার কাছে এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ আইসোলেশন নিশ্চিত করতে আমরা কাজ শুরু করেছি।

সরকার করোনা মোকাবেলায় সবকিছু করছে:সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষায় তৎপর রয়েছেন। সরকার করোনা মোকাবেলায় সবকিছু করছে। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

মেয়র মঙ্গলবার সকালে খুলনার ফুলবাড়িগেটস্থ কেডিএ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ২ নম্বর ওয়ার্ডের করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ঘরে থাকা চারশত ২৮ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চাল ও নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাংবাদিক মোজাম্মেল হওলাদার, আকাঙ্খা গ্রুপের চেয়ারম্যান শেখ মজনু ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১, ৩, ৮, ১০, ১২, ১৪, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট তিন হাজার চারশত ২৪ ঘরে থাকা কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ঝিনাইদহের কালীগঞ্জে ভায়ের লাঠির আঘাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে গরুতে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ওমর আলী নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার বিকালে মোল্যাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের গরু তার ভাই শফিয়ার রহমানের ক্ষেত খায়। এ সময় শফিয়ারের ছেলে ওমর আলী ক্ষতিপূরন দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তার চাচাতো ভাই আব্দুর রশিদের দুই ছেলে আল আমিন ও আল মামুন কাঠের লাঠি দিয়ে ওমর আলীর মাথায় আঘাত করে।

এরপর সে মারাত্মক আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে গেল রাতে ওমর আলী মারা যায়। আজ সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ।

সুন্দরবনে দুই মাস বন্ধ হচ্ছে মাছ আহরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে আজ ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সকল প্রকার মৎস্য আহরন বন্ধ হচ্ছে। সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা ও প্রজননের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। তবে বিকল্প কর্মসংস্থান না করে মাছ ধরা বন্ধ করার সিদ্ধান্তে জেলেদের জীবন-জীবিকা অনিশ্চি হয়ে পড়েছে।

বন বিভাগ ও জেলেদের সুত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের দুই লাখ ৩৪ হাজার ১’শ ৪৭ বর্গ কিলোমিটার বনভূমির মধ্যে দুই শতাধিক নদী ও খাল রয়েছে। এর মধ্যে অভয়ারণ্য এলাকাসহ ১৮টি খাল এবং ২৫ ফুটের কম প্রসস্ত খালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ থাকে। এছাড়া মৎস্য প্রজননের জন্য জুলাই ও আগষ্ট দুই মাস সকল খালে মৎস্য আহরন বন্ধ করা হয়।

নিষিদ্ধ এসব নদী-খাল ছাড়া সারা বছর প্রতি গোনে (প্রতি মাসের আমাবশ্যা ও পূর্ণিমার সময় মাছ ধরার মৌসুম) প্রায় দুই হাজার পারমিটধারী জেলে মৎস্য আহরন করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে। এ মৎস্য আহরনের উপর প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। বর্তমানে করোনা দুযোর্গের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে তার উপর মৎস্য আহরন দুই মাস বন্ধ থাকলে জেলেদের জীবন-জীবিকা আরো কঠিন হয়ে পড়বে বলে জেলেরা জানান।

শরণখোলার মৎস্য ব্যসায়ী মাহাবুব হোসেন সেলু ও জালাল মোল্লা জানান, করোনার কারণে সুন্দরবনের জেলেদের মাছ ধরা ছাড়া এবার আর কোন কাজ কারার সুযোগ নেই। এবছর দুই মাস মাছ ধরা বন্ধ থাকলে জেলেরা ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে থাকবে। তাই এ বছর জেলেদের সুযোগ দেয়ার দাবী জানান তারা। উপজেলার বকুলতলা গ্রামের নুর ইসলাম মুন্সি, সোনাতলা গ্রামের আসাদুল মাতুব্বর, খুড়িয়াখালী গ্রামের জেলে হাবিব হাওলাদার ও জামাল হাওলাদার জানান, আমরা ৩০/৪০ বছর ধরে বংশ পরস্পরায় সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। এখন মাছ ধরা বন্ধ করে দিলে আমাদের না খেয়ে থাকতে হবে। সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আমার আর সুন্দরবনে যাবো না।

এ ব্যাপারে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, জুলাই ও আগস্ট মাস হচ্ছে মৎস্য প্রজননের জন্য উপযুক্ত মৌসুম। এ সময় সাধারণত সকল মাছে ডিম ছাড়ে। তাই  প্রতিবছরের ন্যায় এ বছরও ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সকল প্রকার মৎস্য আহরন বন্ধ থাকবে। সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস এর (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ। এর ফলে সুন্দরবনে এ দুই মাস নিরাপদে মৎস্য প্রজনন ঘটে থাকে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, মৎস্য সম্পদ রক্ষায় প্রতি বছরের ন্যায় এবছরও একই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে করোনাকালীন সময়ে জেলেদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

খুকৃবি’র ক্যান্টিন, ব্যবহারিক ও গবেষণা কেন্দ্রের স্থান পরিদর্শনে সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) দৌলতপুর দেয়ানা মধ্য পাড়ায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন, পাঁচটি অনুষদের জন্য ব্যবহারিক সুবিধা এবং একটি গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন কালে মেয়র মহোদয়কে শুভেচ্ছা জানান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান)। পরিদর্শনকালে মেয়র মহোদেয়ের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, স্থানীয় ওয়ার্ড কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের ক্যান্টিন, ব্যবহারিক সুবিধাসহ অন্যান্য আনুষঙ্গিক একাডেমিক বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে নির্দেশনা প্রদান করেন। ভাইস চ্যান্সেলর এর পরামর্শক্রমে মেয়র মহোদয় জরুরি ভিত্তিতে পরিদর্শন সম্পন্ন করে শিক্ষার্থীদের সকল সুবিধাদি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

করোনাকালীন সময়ে শিশুর সুরক্ষার জন্য খুলনা শিশু সুরক্ষা জোটের স্মারকলিপি পেশ

খবর বিজ্ঞপ্তি

করোনাকালীন শিশু সুরক্ষার জন্য বিভাগীয় কমিশনার বরাবর ৬ দফা সুপারিশ সম্বলিত স্মারকলিপি দিয়েছে খুলনা শিশু সুরক্ষা জোট। মঙ্গলবার এই স্মারকলিপি প্রদান করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খোন্দকার। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জোটের পক্ষে  এম, নাজমুল আজম ডেভিড-পরিবর্তন খুলনা, পলাশ দাশ-লোকজ, এবয় শিরিন পারভিন-স্বপ্নীল মহিলা উদ্যোক্তা সমবায় সমিতি। খুলনায় শিশু সুরক্ষা জোট ২১টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত, যা শিশুদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। স্মারকলিপিতে বলা হয়, কোভিড-১৯ চলাকালীন অতিদ্রুত শিশুশ্রম বিল্প্তু করতে হবে। খুলনা বিভাগের প্রতিটি জেলা শহরে কোভিড-১৯ প্রতিরোধে পর্যাপ্ত চিকিৎসাসেবা ব্যবস্থাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতেও নূন্যতম চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।

শিশু বিবাহ বন্ধ করার ক্ষেত্রে পুলিশ স্টেশনকে গণ আদেশ জারি করার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে যেন তারা শিশু বিবাহ বন্ধে বিশেষ ভুমিকা রাখতে পারে সে ব্যবস্থা করতে হবে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় অসহায় পরিবার যেখানে বিশেষভাবে মহিলা প্রধান পরিবার এবং প্রতিবন্ধী শিশু বা পিতামাতা রয়েছে এমন পরিবারগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারী সকল সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। কোভিড-১৯ চলাকালীন শিশু কেন্দ্রীক পরিসেবাগুলি অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। এছাড়া পানির সহজলভ্যতা এবং খুলনার সর্বাধিক প্রয়োজনের জায়গাগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ পানির সরবারাহের ব্যবস্থা করতে হবে। জোটের সদস্য সংস্থা গুলো হলো: ইউনিসেফ, উইনরক ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পরিবর্তন-খুলনা, মাসাস, সি এস এস, প্রোসেস, কারিতাস, রুপসা, জে জে এস, ধ্রুব, নাগরিক ফোরাম, লাইট বাংলাদেশ, শেয়ার বাংলাদেশ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইউসেপ বাংলাদেশ, সুশীলন, চইডঈঐজঋ, ব্লাষ্ট খুলনা ইউনিট, ফেয়ার ও লোকোজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন করলেন কমখুল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে বিশেষ বৃক্ষরোপন অভিযান ২০২০ উদ্বোধন করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া। বঙ্গবন্ধু স¥ারক বিশেষ বৃক্ষরোপন অভিযান ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বানৌজা তিতুমীরে একটি কমলালেবু গাছের চারা রোপনের মাধ্যমে বিশেষ বৃক্ষরোপন অভিযান ২০২০ উদ্বোধন করেন। কোভিড-১৯ এর সংক্রমণ বিবেচনায় উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মনোনীত কর্মকর্তা, জেসিও’স, পিও’স এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন অভিযান উপলক্ষ্যে একযোগে বানৌজা মংলা, বানৌজা শের-ই-বাংলা, নৌ ঘাঁটি সোলাম এবং বানৌজা উপশমের পরিকল্পিত এলাকায় ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এছাড়াও নাবিক কলোনি এবং বিএন স্কুল এন্ড কলেজ খুলনায় সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হবে। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার দিক-নির্দেশনায় নৌ সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় বাসগৃহের পার্শ্ববর্তী এলাকা, পতিত জমি ও পুকুর পাড়ে বৃক্ষরোপন করে। বৃক্ষরোপন শেষে জাতির পিতার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আগামী ২ জুলাই যুববন্ধন সফলে মহানগর যুব আন্দোলন এর জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার বিকাল ৪টায়, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে নগর কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে যুব নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারী নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ অর্থনৈতিক হুমকিতে পড়া যুবকদের জরুরী ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসকাব চত্বরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে যুববন্ধন অনুষ্ঠিত হয়। যুবনন্ধন থেকে ২ জুলাই জেলা ও মহানগর পর্যায়ে এবং ৩ জুলাই থানা পর্যায়ে একই কর্মসূচি দেওয়া হয়। ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখা আগামী ২ জুলাই বিকাল ৩টায় নগর কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করবে। উক্ত প্রোগ্রাম সফলে সকল থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দদের বিশেষ আহবান জানা। উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুফতী শেখ আমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মাদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ-সম্পাদক মোহাম্মাদ নাসিব ইসলাম, সদস্য মো.  আব্দুল্লাহ সহ থানা শাখার নেতৃবৃন্দ।

মণিরামপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় প্রধান শিক্ষক গ্রেফতার

আনোয়ার হোসেন, মণিরামপুর :

যশোরের মণিরামপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ তিন জনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় শহিদুল ইসলাম নামে এক প্রধান শিক্ষক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার ভোজগাতি এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি সেখানে আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন। মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান প্রধান শিক্ষকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম উপজেলার পলাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একই উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। হামলার শিকার তিনজন হলেন, এড়েন্দা গ্রামের মৃত নারায়ণ দাসের স্ত্রী অমেলা দাস, তার দুই ছেলে সোহাগ দাস ও মিলন দাস। মামলার আসামীরা হলেন, এড়েন্দা গ্রামের সুজন, জাকির হোসেন, জিন্নাত, সাগর, মাহফুজ, নজরুল, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আনার আলী ও স্কুল শিক্ষক শরিফুল ইসলাম। ইতিমধ্যে পুলিশ শহিদুল ইসলামসহ সুজন, জিন্নাত, আনার আলী ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

মামলার বাদি মিলন দাস বলেন, সুজন দলবল নিয়ে এসে আমার কলাবাগানে মাদক (গাঁজা) সেবন করতো। দুইমাস আগে আমি সুজনদের বাড়ি গিয়ে বিষয়টি তার বাবা কছিম উদ্দিনের কাছে অভিযোগ করি। তখন বাড়িতে ফেলে সুজন আমাকে মারপিট করে। বিষয়টি ওই সময় মিটে যায়। কিন্তু সুজনের রাগ থেকে যায় আমার উপর। গত ২১ জুন সন্ধ্যায় আমাকে মাঠে একা পেয়ে সুজন মারপিট করতে চায়। তখন মাঠের লোকজন বাধা দেন। কিন্তু পরের দিন (২২ জুন) সন্ধ্যায় আসামীরা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে আমাকে মারপিট করে আহত করে। ওই সময় ঠেকাতে এসে আমার মা অমেলা দাস ও ভাই সোহাগ দাস তাদের হামলায় গুরুত্বর আহত হন। হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৩ জুন রাতে আমি থানায় মামলা করি।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এড়েন্দা গ্রামে বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনায় এই পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

এমপি শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে মোড়েলগঞ্জে মাস্ক বিতরণ

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতৃষপুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র পক্ষ থেকে মোড়েলগঞ্জে ১৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে মিলনায়তনে উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, মাষ্টার আবুল খায়ের, আলি আক্কাস বুলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমরেড বাবুল রেজার মায়ের মৃত্যুতে খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর ৩৬নং ওয়ার্ড এলাকার আলীম ২নং শাখার সম্পাদক কমরেড বাবুল রেজার মাতা মোসাঃ আছিয়া খাতুন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর ২:৩০টায় মশিয়ালী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑমহানগর সম্পাদকম-লীর সদস্য ও থানা সম্পাদক কমঃ আব্দুস সাত্তার মোল্লা, কমঃ আমিনুল ইসলাম, ইষ্টার্ণ জুট মিলস সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন, খানজাহান আলী থানা কমিটির নেতা কমঃ বাবুল আখতার, কমঃ ইকবাল হোসেন, শ্রমিকনেতা খান ইলিয়াস হোসেন, মুজিবর রহমান, ছাত্রনেতা নাঈমুর রাকিব উজ্জ্বল প্রমুখ। 

এদিকে কমরেড বাবুল রেজার মাতা মোসাঃ আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেনÑসভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ।

ফকিরহাটে করোনা রুগীদের বাড়ীতে পৌছে দিচ্ছেন খাদ্য

ফকিরহাট প্রতিনিধি

করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ বাগেরহাটের ফকিরহাটে বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন পুষ্টিকর খাদ্য সামগ্রী। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফকিরহাট সদর ও বাহিরদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রুগীর পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। উল্লেখ্য এ উপজেলায় করোনা আক্রান্ত মোট রুগী ৫০জন এর মধ্যে মারা গেছেন ২জন এবং বাড়িতে থেকে চিকিৎসা গ্রহন করে সম্পূর্ণ সুস্থ্য হয়েছেন ১৯জন।

কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মচারী ওহাব মন্ডলের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সাংবাদিক মোশারেফ হোসেনের খালু ও খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য সেকেন্দার আলী মন্ডল এবং খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আলামিন মন্ডলের পিতা, কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মচারী আ. ওহাব মন্ডল ২৯ জুন দিবাগত রাত সোয়া ১২টায় মহেশ^রপাশা(খানাবাড়ী) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালি…… রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। ৩০ জুন সকাল ৯টায় খানাবাড়ী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাকে মহেশ^রপাশা কবরস্থানে দাফন করা হয়। জানাযায় এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কুয়ে্েটর সাবেক কর্মকর্তা মো. আলাউদ্দিন, ওযার্ড মেম্বর মো. আরিফ হোসেন, সাবেক মেম্বর মো. শহিদুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মো. শফিউদ্দিন শফি, খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, শিরোমণি প্রেস কাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, অনিমেষ মন্ডল, ইঞ্জি. জুয়েল, আওয়মীলীগ নেতা নুরুল ইসলাম ঢালীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । জানাযায় ইমামতি করেন বায়তুল আরাফাত জামে মসজিদের পেশ ইমাম মৌলভি ইদ্রিস আলী। আ. ওহাব মন্ডলের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু সহ কাবের সকল সদস্যবৃন্দ। অনুরুপভাবে বিবৃতি দিয়েছেন খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ওয়ার্ড মেম্বর মো. আরিফ হোসেন, সাবিনা ইয়াসমিনসহ সকল সদস্যবৃন্দ।

শিরোমনি বাইপাস সড়কে ২ ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩  

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর শিরোমনি বাইপাস সড়কের খানজাহান আলী ফায়ার সার্ভিসের সামনে  ৩০জুন মঙ্গলবার ভোর রাত ৪ টার সময়  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে । খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার মুন্সি সোয়াইব হোসেন জানান ভোর ৪ টার দিকে ফায়ার সর্ভিসের সামনে বাইপাস সড়কে  বিকট শব্দ শুনে বাইরে এসে দেখতে পাই ফুলতলাগামী মাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪ – ৬৪৯৮) সড়কের উপর দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোওে ধাক্কা দেয়। এতে ৩ জন গুরুতর আহত হয়ে  ট্রাকের ভিতরে আটকা পড়ে , এসময় তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয় । আহতরা হলো ট্রাক ড্রাইভার ফুলবাড়ীগেট এলাকার মজিবর শেখের পুত্র নয়ন (২৫ ), হেলপার একই এলাকার সিদ্দিকের পুত্র ফরিদ (২৬) এবং দুর্ঘটনা কবলিত ট্রাকের মালামালের মালিক ব্যবসায়ী পটুয়াখালির কেওড়াবুনিয়ার আঃ আজিজের পুত্র মোস্তফা (৫২)। আহত ট্রাক ড্রাইভার নয়ন এর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার মুন্সি সোয়াইব হোসেন। দাড়িয়ে থাকা অপর ট্রাকটি পালিয়ে গেছে বলেও তিনি জানান ।

রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবীতে খালিশপুরে বাম জোটের শ্রমিক সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে পিপিপি বা বেসরকারি মালিকানায় পরিচালনা করার সিদ্ধান্ত বাতিল এবং ভুলনীতি-দুর্নীতি-লুটপাট বন্ধ করে পাটশিল্পগুলোকে আধুনিকায়ন করে পরিচালনা করার দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, খুলনা জেলা শাখার উদ্যোগে আজ খালিশপুর প্লাটিনাম জুবিলী জট মিলস্ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত এক ঘণ্টা ব্যাপী আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বামজোট খুলনা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতা জনার্দন দত্ত নাণ্টু। সমাবেশে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও ইষ্টার্ণ জুট মিলস্ সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য কোহিনুর আক্তার কণা, টিইউসি খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সদস্য মোঃ কামাল, মেহেদী হাসান, নাসিমা বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে এবং করোনা মহামারী পরিস্থিতিতে পাটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পাটকল ও তার সম্পদের উপর দেশের লুটেরা ব্যবসায়ীদের লোলুপ দৃষ্টি পড়েছে। সরকার এই ব্যবসায়দের স্বার্থে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার, পাটকলের উপর নির্ভরশীল নানা কাজের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও পাটচাষীসহ প্রায় ৩ কোটি মানুষকে পথে বসানোর প্রক্রিয়া শুরু করেছে। অথচ  শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র এক হাজার কোটি টাকা খরচ করে রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোকে আধুনিকায়ন করা ও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব। বিজেএমসি’র দুর্নীতি ও লুটপাটের বিচার না করে মিলের লোকসানের দায় শ্রমিকদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। নেতৃবৃন্দ সরকারের এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল নাগরিকসহ সর্বস্তরের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। সমাবেশ থেকে আগামী ২ জুলাই সারাদেশে ১ ঘণ্টার রাজপথ অবরোধের কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার ডাক দেয়া হয়। 

সাতক্ষীরার আশাশুনিতে ভুয়া মৎস্যজীবি সেজে প্রকৃত মৎস্য জীবিদের সাথে প্রতারণা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে ভুয়া মৎস্যজীবি (জেলে) সেজে প্রকৃত মৎস্য জীবিদের সাথে প্রতারণা ও সরকারী জলমহলের উপর অবৈধ ভাবে পাকা বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয় এলাকাবাসি।

করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্ত্বরে উক্ত মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। বড়দল ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য চন্ডী চরণ গাইন, খোকন মোল্যা, তাপস মন্ডল, ফারুক মোল্যা, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা এ সময় বলেন, দুর্নীতি পরায়ণ ইউপি সদস্য নীলকন্ঠ গাইন হেতাইলবুনিয়া মৎস্যজীবি সমবায় (জেলে) সমিতির নামে একটি ভুয়া সমিতি খুলে দীর্ঘদিন ধরে প্রকৃত মৎস্য জীবিদের সাথে প্রতারনা করে আসছেন। শুধু তাই নয় তিনি সরকারী ওই জলমহলের উপর অবৈধ ভাবে পাকা বাড়ীও নির্মান করেছেন। বক্তারা অবিলম্বে এই ভুয়া সমিতির নিবন্ধন বাতিলসহ সরকারী নীতি লঙ্ঘনকারী অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও শিক্ষাবিদ মুহম্মদ কায়কোবাদ-এর মৃত্যুতে যুব ইউনিয়নের শোক

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক বাংলাদেশ একাডেমীর পরিচালক, সাংবাদিক কামাল লোহানী এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ কায়কোবাদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুবনেতা আফজাল হোসেন রাজু, এড. খান আজরফ হোসেন মামুন, ধীমান বিশ্বাস, তুষার বর্মণ, রিয়াসাত আলী রিয়াজ, মিহির সরকার, উজ্জল পাল, অমল ম-ল, আজিজুল ইসলাম, প্লাবন পাল পবন, বাবুল শরীফ বাবু, উজ্জ্বল বিশ্বাস, জামাল হোসেন, নিশিকান্ত ফৌজদার, শঙ্কর ম-ল, বনমালী বৈদ্য, সুখলাল সানা প্রমুখ।

কেশবপুর বিনা মূল্যে বীজ চারা আর্থিক অনুদান প্রদান

আলমগীর হোসেন, কেশবপুর

সরকারের আর্থিক প্রণোদনার অংশ হিসেবে যশোরের কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ প্রণোদনা দেয়া হয়ে। এ উপলক্ষে ৩০ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। শেষে প্রধান অতিথি উপজেলার মধ্যকুল ব্লকের কৃষাণি শাহানারা ও আবুবকর সিদ্দিকের হাতে প্রণোদনার বীজ, চারা তুলে দিয়ে এর উদ্বোধন করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের আর্থিক প্রণোদনার অংশ হিসেবে উপজেলার ২৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, চারা ও আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে নগদ ১৯৩৫ টাকা প্রদান করা হয়।

কেশবপুর হাসপাতালে রোগীদের মেডিকেল সার্টিফিকেট পরিবর্তনের অভিযোগ

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা প্রভাবিত হয়ে রোগীদের মেডিকেল সার্টিফিকেট পাল্টে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিগত দিনে কমবেশি এমন অভিযোগ উঠলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে। ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র রোগীরা। হাসপাতালে ভর্তিকৃত আহত রোগীর গ্রিভিয়াস সার্টিফিকেট হওয়ার কথা থাকলেও প্রভাবিত হয়ে সিম্পল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, সার্টিফিকেট পরিবর্তনের ফলে আদালতে মামলা নিয়ে মারাত্মক বিপাকে পড়তে হচ্ছে তাদের। এ বিষয়ে ভুক্তভোগী  মন্টু দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের সুত্র ধরে কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামের ফুঁলচাদ দাস, মন্টু দাস,রবিন দাসকে একই গ্রামের স্বপন দাসের নেতৃত্বে মনু দাস, শ্যামা দাস,উত্তম দাস, রুবেল দাস, রানা দাস, ভজরানি দাস, ফুলঝুরি দাসসহ একদল ব্যক্তি লোহার রড ও দেশীয় দা দিয়ে মারপিট করে আহত করে। মারপিটে ফুলচাদ দাস, মন্টু দাস ও রবিন দাস গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।  দায়ের কোপে মাথায় আঘাত প্রাপ্ত স্থানে তিনজনেরই একাধিক সেলাই দেয়া হয়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়। যার নং-৩/৩৫ তাং-৩১-০৫-২০। মামলার তদন্তকারী কর্মকর্তা মেডিকেল সার্টিফিকেট চাইলে সাধারণ আহত উল্লেখ করে হাসপাতাল থেকে চিকিৎসাপত্রটি দেওয়া হয়। এতে তাদের ওপর হামলার ঘটনা সিম্পল উল্লেখ করা হয়েছে। আহতদের মাথায় একাধিক সেলাই দেয়ার পরও মেডিকেল সার্টিফিকেটে সিম্পল আঘাতের কথা উল্লেখ করায় রোগীর পরিবার ও সচেতন মহলে তিব্র সমালোচনা বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসক প্রভাবিত হয়ে মেডিকেল সার্টিফিকেটে সিম্পল করে দিয়েছেন । মেডিকেল সার্টিফিকেট পুনরায় সঠিকভাবে পাওয়ার দাবিতে মন্টু দাস ২৮ জুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন গ্রামের কাগজকে বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। একটি বোর্ড গঠন করা হয়েছে ।  তদন্ত করে বোর্ডের সিদ্ধ্যান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

কেশবপুরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এগারো মাস বয়সীআমেনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে। শিশুটিকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির চাচা আব্দুল লতিফ বলেন, আমেনার বাবা আবুহর সিদ্দিকীনারকেল পাতার শলার ব্যবসা করেন। তিনি প্রতিদিনের ন্যায় গ্রামে শলা কিনতে গিয়েছিলেন ও মা আফরোজা বেগম ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে চোখের অগোচরে খেলা করতে যেয়ে বাড়ির পাশে জমা বৃষ্টির পানিতে পড়ে আমেনা মারা যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোনিয়া পারভীন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বটিয়াঘাটায় নকল ধান বীজ প্যাকেটজাত করায় সোনালী কৃষি ভান্ডার সীলগালা

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় সরকারী সীল সম্বলিত (ইঅউঈ) প্যাকেটে নি¤œ মানের লোকাল ধান প্যাকেটজাত করার দায়ে সোনালী কৃষি ভান্ডারকে সীলগালা করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১টায়। জানাগেছে, সোনালী কৃষি ভান্ডারের সত্ত্বাধীকারি বীরেন শীল দীর্ঘদিন ধরে নিমাœমানের ধানের বীজ, সার, মাছের খাবার, কৃষি পণ্য সরকারী সীল সম্বলিত প্যাকেটের মাধ্যমে অদিক মুনাফফা লাভের আশায় কৃষক ও খামারীদের কাছে বিক্রয় করে আসছিলো। সরকারী সীল সম্বলিত প্যাকেটে নি¤œ মানের লোকাল ধান প্যাকেটজাত করার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে জানাতে পারেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান ও কৃষি কর্র্মকর্তা রবিউল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতে ঘটনার সত্যতা যাচাই করে সোনালী কৃষি ভান্ডার সীলগালা করেন। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সোনালী কৃষি ভান্ডারের ডিলারশীপ বাতিলের জন্য জেলা প্রশাসক নিকট প্রেরন করা হয়েছে এবং সত্ত্বাধীকারি বীরেন শীলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সত্ত্বাধীকারি বীরেন শীল উপস্থিত না থাকায় সোনালী কৃষি ভান্ডার সীলগালা করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছা পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বাজেট পেশ করা হয়। বাজেটে ৫৩ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৭০৮.৫৪ টাকা আয়, ৫৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫২.৬৭ টাকা ব্যয় এবং ২৮ লাখ ৬১ হাজার ৯৫৫.৮৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। মেয়র সেলিম জাহাঙ্গীর জনাকীর্ণ পরিবেশে বাজেট পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর সচিব মোঃ লিয়াকত হোসেন, প্যানেল মেয়র এস,এম, ইমদাদুল হক, আসমা আহম্মেদ, কবিতা দাশ, কাউন্সিলর অহেদ আলী গাজী, এস,এম, তৈয়েবুর রহমান, আলাউদ্দীন গাজী, কাজী নেয়ামুল হুদা কামাল, রবিশংকর মন্ডল, স্বরবানু বেগম, হিসাব রক্ষক মৃণাল সানা।

বাগেরহাটে রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী পদ পূরণে সময় সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্ত করণের সময়সীমা বৃদ্ধির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ জুন) সকালে বাগেরহাট প্রেসকাবের সামনে নারী উন্নয়ন ফোরাম ও রুপান্তরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লিনা, বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়রম্যান রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক রাবেয়া রহমান, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, রুপান্তরের উপজেলা সমন্বয়ক শিল্পি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামের একটি আলাদা আইন করতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আইনে রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সময়সীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা করা হলে মূল রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহন আরও কমে যাবে। নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জণে আমরা পিছিয়ে পড়ব। তাই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-৯০-এর বি ধারা “রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিধান” বাতিল নয়, এর মেয়াদ আরও বৃদ্ধি করা প্রয়োজন। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের সময়সীমা বৃদ্ধির দাবি জানান তারা।

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই দূর্গাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে তিসা (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের মুজিবর মোল্যার মেয়ে। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল তিসা। দীর্ঘসময় শিশুটিকে না পাওয়ায় খোজা খুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে ভাসতে দেখা যায় ওই শিশুটির মরদেহ। পরে লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মহেশপুরে আরো ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে আরো ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। নতুন করে আক্রান্ত হলেন- উপজেলার খালিশপুর বাসষ্টান পাড়ার একজন, খালিশপুর ৫৮বিজিবি একজন, পূর্ব দারিয়াপুরের একজন। ৩জনের মধ্যে ২ জন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। এবং এক জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন রয়েছেন।  মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠানো হলে সেখান পরীক্ষার পর মঙ্গলবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য ৩০ই জুন ঝিনাইদহ জেলায় ১০ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুরে ৩ জন। মহেশপুরে ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪জন সুস্থ হয়েছেন এবং ১২জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

খুলনা চেম্বারের শোক

 খবর বিজ্ঞপ্তি

দৈনিক অনির্বাণ পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মোঃ শাহ্ আলম (৭৩) গত ২৯ জুন, ২০২০ তারিখ সোমবার বেলা ১১:৩০ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঝিনাইদহ করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়।

জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, গত তিন চারদিন ধরে বাড়িতে সর্দি,কাশি, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে অসুস্থ ছিলেন। করোনা সন্দেহে তিনি নমুনাও দিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তার মৃত্যু হয়।

কপিলমুনিতে গ্রিল ব্যবসায়ী ইকরামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, কপিলমুনি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রিল ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ ইকরাম আলী মোড়ল (৩২) হৃদরোগে ইন্তেকাল করেছেন। স্থানীয়রা জানান, রাজধানীর হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার রাত ৮ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কপিলমুনির কাশিমনগরস্থ পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। ইকরাম কপিলমুনির কাশিমনগর বাজারের ব্যবসায়ী ছিলেন,  তিনি ওই এলাকার মোঃ ছাকেন আলী মোড়লের ছেলে। তার মৃত্যুর খবরে ব্যসায়ীদের মাঝে শোকের ছায়া মেনে আসে। তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরত কামনা করে বিবৃতি দিয়েছেন গ্রিল সমিতির সভাপতি মোঃ শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এস্কেন্দার আলী খোকনসহ সমিতির সকল সদস্যবৃন্দ।

যশোরে নতুন শনাক্ত ৪৫, মোট করোনা রোগী ৬০০

যশোর অফিস

যশোরে নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ  নিয়ে জেলায় মোট ৬০০ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৩ জন; আর সুস্থ হয়েছেন ১৬২ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, আজ ৩০ জুন যশোরের ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৪৬টির পজেটিভ রেজাল্ট আসে।

এছাড়া মাগুরার ৩৭টি নমুনা পরীক্ষা করে ছয়টি পজেটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজেটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ৪৬টি নমুনা পজেটিভ এসেছে, তার মধ্যে ফলোআপ রোগী আছেন একজন।

তিনি বলেন, ৪৫ জন আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় দুই মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় একজন আগেই শনাক্ত হওয়া করোনা রোগী মারা গেছেন। এই তিনজনসহ জেলায় মোট ১৩ জন করোনা রোগী মারা গেলেন।

যারা নতুন আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করবে স্থানীয় প্রশাসন, জানান সিভিল সার্জন।

যশোররের বাঘারপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যশোর অফিস

বাঘারপাড়ায় আপন বড় ভাইয়ের হাতে তার ছোট ভাই খুন হয়েছেন। খুন হওয়া যুবকের নাম রিপন হোসেন (৩০)। খুনি এবং খুন হওয়া দুইজন উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে। খুনের পর সোমবার রাতে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।

রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, তার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই গন্ডগোল হতো। বড় ভাই কয়েকবার মারপিটও করেছে তার স্বামীকে।

সোমবার রাত ১২টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পেছনে আঘাত করে। এতে রিপন মাটিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম রুবেল বলেন, রাত একটার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান দিয়ে রক্ত ঝরছিল। বাম চোখের নিচে রক্ত জমে ছিল।

বাঘারপাড়া থানার ইনসপেক্টর (তদন্ত) রাসেল সরোয়ার জানান, অভিযুক্ত বিপ্লব হোসেনকে মঙ্গলবার সকালে পাশের জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

যশোরে শিক্ষানবিশ আইনজীবীদের আদালতের রায় বাস্তবায়নের দাবি

যশোর অফিস

আপিল বিভাগের রায় অনুযায়ী শিক্ষানবিশ আইনজীবীদের চলতি বছরের মধ্যেই বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রেসকাব যশোরের সামনে এই মানবন্ধন করেন ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উর্ত্তণী শিক্ষানবিশ আইনজীবীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানবন্ধনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী আনোয়ার হোসেন বিপুল, জামাল হোসেন শিমুল, ফরিদ হোসেন, সনিয়া আক্তার, রুমা খাতুন, সৌমিত্র সেতু, আহম্মেদ রাজু, আব্দুল গণি, ফাহিম রাজ, উবায়ের ইসলাম, শরিফুল ইসলাম, মাসুদ রানা, মুক্তাদির হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষানবিশ আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি বছরের মধ্যে সব প্রক্রিয়া শেষে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু করোনা দুর্যোগসহ নানা কারণে সেটা এখনো হয়নি। এজন্য এখনো পর্যন্ত পেশাগত জীবনে প্রবেশ করতে না পেরে সারাদেশে হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবী একধরনের মানবেতর জীবন-যাপন করছেন। এজন্য তারা দ্রুত আদালতের নির্দেশানুযায়ী বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবি জানান।

একগুচ্ছ দাবিতে যশোরে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

যশোর অফিস

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, দুর্নীতির দায়ে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ, সবার চিকিৎসা নিশ্চিত করা, বাজেটে কৃষি ও রাষ্ট্রায়ত্ত শিল্পখাতে বিশেষ বরাদ্দ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যারয়ে এসে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দলটির যশোর জেলা শাখা স্বাস্থ্যবিধি মেনে শহরে এই বিক্ষোভ করে।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু বলেন, ১৪ দলীয় এই সরকারের পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত এদেশের শ্রমিক-কৃষক মেনে নেবে না। এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। করোনা দুর্যোগে চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম ও দূর্নীতির দায়ে অভিয্ক্তু স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত অপসারণ করতে হবে। সরকারকে দেশের সবার চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরো বলেন, করোনার কারণে দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে কৃষি ও রাষ্ট্রায়ত্ত শিল্প। তাই বাজেটে এই বিষয়ে বিশেষ বিরাদ্দ রাখতে হবে। একই সাথে আমরা  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।

বিক্ষোভে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখার সভাপতি নাজিমউদ্দিন, হাবিবুর রহমান মোহন, সাবুদ্দিন বাটুল, মাসুদুর রহমান, হুমাউন কবির সেতু প্রমুখ।

রামপালে নিরা গোসাই আশ্রম এর জমি অবৈধভাবে দখলের অপচেষ্টার অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের অন্তর্গত “শ্রী শ্রী নিরাবাবার আশ্রমের” জমি দখল এর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ভক্তবৃন্দরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। “নিরা বাবার আশ্রম”  প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পৃথিবীর এই ক্রান্তিকালে সারাদেশ যখন লকডাউনে স্তব্ধ, ঠিক তখনই নিরা বাবার আশ্রমে অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা চালানো হয়েছে। সাবেক ইউপি সদস্য তুষার সরদার, বর্তমান ইউপি সদস্যা মায়া রানী হালদার এর নির্দেশে অখিল সরদার এবং অসিম সরদার কে এই জমি দখলের চেষ্টা করানো হচ্ছে। এই ঘটনা সম্পর্কে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হান্নান ডাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যানকে নূরুল হক লিপনের কাছে ভক্ত বৃন্দরা অভিযোগ দিয়েও কিন্তু এর কোনো সুরাহা পাননি।

স্থানীয় ইউপি সদস্য তাপস হালদার জানান, উক্ত জমির বর্তমান মালিক নিরাপদ গোসাই। এবং তিনি  (গোসাই) তাকে জমিটি দিয়েছেন, কিন্তু অখিল সরদার ও অসিম সরদার এই দুই ভাই জমির মালিকানা দাবি করেন এবং জমি ফেরত দেয়ার কথা বলেন কিন্তু তাপস হালদার তাদেরকে সরাসরি জমির বর্তমান মালিক নিরাপদ গোসাই এর সাথে আলোচনা করার কথা বলেন, তারা আদৌও তা করেন নাই। নিরাবাবা সেবাশ্রম এর ভক্ত বৃন্দ আরও জানান, যে গত মাসে হঠাৎ করে বর্তমান ইউপি সদস্যা মায়া রানী হালদার ও সাবেক ইউপি সদস্য তুষার সরদার এর নির্দেশে অসিম সরদার ও অখিল সরদার জমি দখলের চেষ্টা করেন, তখন ভক্ত বৃন্দ ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান এবং চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে জমি দখল স্থগিত করেন ও তাদেরকে আশ্বাস দেন যে বিষয়টি তিনি দেখবেন। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তাপস হালদার, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিখিল চৌধুরী সহ ওই আশ্রমের ভক্তবৃন্দ। তবে এই বিষয়টি সম্পূর্ণ রূপে অস্বীকার করছেন মায়া রানী হালদার বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মিমাংসা হয়েছে।

তবে সভায় স্থানীয় লোকজন ও আশ্রম সংশ্লিষ্ট ভক্তরা বলেন,এ বিষয়টি নিয়ে কোনো মিমাংসা হয়নি। আশ্রমের জমি ফেরত পাওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছন তারা।