Home খেলাধুলা ৬৩* নট আউট!

৬৩* নট আউট!

45

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেটের পাতায় আজও অপরাজিত, আপনার ইনিংসটা অসমাপ্ত!
বলছি অজি ক্রিকেটার ফিলিপ হিউজের কথা। যার জার্সি নম্বর ৬৪। ২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড কাপ। সেখানে ব্যাট করছেন ফিল হিউজ। অপর প্রান্তে বল হাতে শন অ্যাবট। বল ছুঁড়লেন; একটু বাউন্সার। এরই মধ্যে হেলমেট ভেদ করে আঘাত হানে ফিলিপ হিউজের মাথায়। লুটিয়ে পড়লেন মাটিতে!

ফিলিপ হিউজের আঘাতের তীব্রতা এত ছিল যে হাসপাতালে ভর্তির ২ দিন পর পাড়ি জমান পরপারে। থাকেন ৬৩* রানে অপরাজিত! ফিলিপ হিউজ থাকবেন আজীবন অপরাজিত হয়ে, থাকবেন অসমাপ্ত ইনিংসের আত্মজীবনীতে…