Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

88

কেশবপুরে সরিষার ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি

আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় হেমন্তের সকালে হালকা কুঁয়াশার চাঁদরে মোড়ানো সোনালী রোদের উষ্ণতায় মৌমাছিরা মধু আহরণে গুঞ্জন তুলেছে সরিষা খেতে। বিস্তৃত ফসলে মাঠ জুড়ে হলুদের সমারোহ।নৈস্বর্গিক রূপের আবহাওয়ায় দিগন্ত ছুঁয়েছে, সরিষা ফুলের গন্ধে বিভোর সারা মাঠ। কেশবপুরের ১১ টি ইউনিয়নের বিস্তৃত মাঠ জুড়ে বারি সরিষা চাষের উৎসবে মেতেছেন কৃষকরা। সরিষার ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,সরকারিভাবে এ বছর ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। গত বছর এ উপজেলায় ১ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি বছর সরিষার আবাদ হয়েছে ১ হাজার ৭৫ হেক্টর জমিতে। সেই হিসেবে এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৭ হেক্টর জমি । গত বছরের চেয়ে এ বছর বেড়ে ৫০৫ হেক্টর বেশি জমিতে সরিষা আবার করেছেন কৃষকরা। কৃষকের মাঠে আগাম জাতের বারি সরিষা চাষে ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কেশবপুরের কৃষকরা বোরো আবাদের আগে একই জমিতে বারি-১৪,বারি-৯, বারি-১৮,বারি-১৭ ও টরি-৭ জাতের সরিষা চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে, আর সরিষার বাম্পার ফলন ঘরে তোলার সঙ্গে সঙ্গে কৃষি অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কৃষক লক্ষ্যমাত্রা অর্জিত করতে সক্ষম হয়। পাশাপাশি অধিক ফলনশীল বারি-১৪,ও বারি -৯ জাতের এি সরিষা চাষ করে কৃষকেরা বোরো আবাদের খরচ উঠিয়ে নেয়। এ বছর নতুন করে টরি-৭ বারি- ৯,বারি বীনা- ৯, বারি-১৭ ও বারি -১৮ জাতের উচ্চ ফলনশীল সরিষা চাষ শুরুকরেছে।এ সব জাতের সরিষা ৭০ থেকে ৮৫ দিনের মধ্যে কৃষকরা ঘরে তুলতে পারে। যার ফলে কৃষকরা সরিষা চাষের পর বোরো আবাদ করতে পারেন, যে কারণে উপজেলা ব্যাপী কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক হুমায়ুন কবির সাবু,আবুল কালমা আজাদ,আবুল কাসেম সরদার, মাহফুজুর রহমান আব্দুল মালেক সরদার, গোপসেনা গ্রামের কৃষক আজিবার রহমান সানা,জালাল সানা,ফতেপুর গ্রামের কৃষক আবুল সানা, ওজিযার সরদার, আব্দুল কাদের,আবুবকর সানা, বাগদাহ গ্রামের কৃষক আব্দুল জলিল,হাবিবুর রহমান,প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস, কাকিলাখালী গ্রামের কৃষক আফজাল হোসেন, দেউলি গ্রামের কৃষক আজিজুর রহমান, রেজাউল ইসলাম,মজিতপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন প্রতিবছর সরিষা চাষ করা হয় । ইরি বোরো মৌসুমের আগেই সরিষা তুলে সেই জমিতে বোরো ধানের আবাদ করে থাকেন কৃষকরা। তবে চলতি বছরে সরিষার চাষে বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সাতবাড়িয়া গ্রামের কৃষক আলাউদ্দি, ময়েজ উদ্দিন , রামচন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুল সরদার, আজিজুর রহমান, ব্রহ্মকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম খাঁ,তপন বসু বলেন গত বছরের তুলনাই এ বছরে বৃষ্টির পানি কম থাকলেও সরিষা ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।বিঘা প্রতি জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করে প্রায় ৬ থেকে ৭ মন সরিষা পাবো বলে তারা ধারণা করেছেন । বাজারের সরিষার দামও ভালো পাওয়া যাবে কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ পর্যন্ত ২ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ অর্জিত হয়েছে । অধীর দাম ও বাম্পার ফলন হয় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকেছেন, এ বছর ৪ হাজার কৃষকের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফুলের মুখে যদি ভারী বৃষ্টিপাত হয় সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। আমরা প্রতিনিয়ত এলাকায় গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে চলেছি।

নলতায় বিএনপি নেতা নজরুলের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখার প্রভাষক ও বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নজরুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিলকাজলা গ্রামের মৃত বদিউল্যা গাজীর পুত্র। তার বিরুদ্ধে নাশকতার নেতৃত্ব দেয়ার অভিযোগও রয়েছে।

গত শনিবার (২ ডিসেম্বর) কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে নলতার বিলকাজলা গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে রবিন্দ্রনাথ সরকার অভিযোগ এনে বলেন, ভারতে অবস্থানরত কানাই লাল ১৯৬৫ সালে দেশত্যাগের পর বিলকাজলা মৌজার এস, এ ২ নং খতিয়ানের সাবেক নালিশী ১৮৬ দাগে ১৯ একর ৬৫ শতক জমি সরকার বাহাদুর অর্পিত সম্পত্তি তালিকা ভুক্ত করেন। বর্ণিত সম্পত্তি খাল শ্রেণী ভুক্ত আছে। এখনও চারটি এলাকার পানি চলাচল করে পাচটি সংযোগ রাস্তা চলমান আছে, ক্রম বিবর্তনে খালের কিছু অংশে ভরাট করে রাস্তা হয়। আমি জনৈক আহবান ও নছিমের দখলী থাকা অবস্থায় ১০ শতক জমি তাহাদের নিকট থেকে লিখিত পজেশন খরিদ করে আমি ব্যাবসায়ী ভিত্তিতে বাগদার রেনু পোনা উৎপাদন ও বিক্রয় করে আসছি। এমতাবস্তায় বিএনপি নেতা ও ভূমিদস্যু নজরুল এলাকার কিছু আওয়ামীলীগ নামধারী ব্যক্তিদের সাথে ভাড়ায় চুক্তি নিয়ে ২৫/৩০ জন লাঠিয়াল সন্ত্রাসীভাবে গত ১ ডিসেম্বর রাতে আমার পাকা বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান (চিংড়ী পোনা নার্সিংপয়েন্ট) ভাংচুর করে যবর দখল করে নেয়। এসময় আমি ও আমর পরিবার বাঁধা দিতে গেলে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমন করিতে উদ্ধত হয় এবং জমি যায়গা ছেড়ে খুব দ্রুত পরিবার নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হুমকি প্রদান করে। এছাড়া ভাঙচুর করার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা নগদ অর্থ নিয়ে যায়। এই অবস্থায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সরেজমিনে আব্দুল মোমিন, সিরাজ, রবিউল, বক্কর আলী জানায়, বিএনপি নেতা ভূমিদস্যু নজরুল কাজী আলাউদ্দীন কলেজে শিক্ষকতা করলেও গোপনে বিলকাজলা, বাবুরআবাদসহ আসপাশের এলাকা থেকে সাধারণ মানুষদের দৈনিক চুক্তিতে ভাড়া করে ঢাকায় বিএনপির মিছিলে পাঠায়। তার সাথে সাতক্ষীরা-৩ আসনের বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীনের সখ্যতা থাকার কারণে তার নির্দেশে সে গোপনে এলাকায় গোপনে নাশকতার নেতৃত্ব দেয়। এমনকি বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীনের সাথে ভাল সম্পর্ক থাকায় তৎকালীন কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীন তাকে উক্ত কলেজে চাকরী দেন। কিন্তু একজন শিক্ষক হতে যে সকল কাগজপত্র তা তার আছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করে এলাকাবাসী। এছাড়াও কারোর জমির দলিলে কোন ক্ষুদ পরিমাণ সমস্যার খবর পেলে ভূয়া দলিলপত্র বানিয়ে নজরুল ভাড়াটিয়া গুন্ডা নিয়ে সেসব জমি জোর করে দখল করে নিচ্ছে বলে জানা যায়। প্রশাসনের নিকট তার এই সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিকার চেয়েছে এলাকাবাসী।

সাংবাদিক কামরুজ্জামানের পিতার মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের শোক বিবৃতি
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও দৈনিক সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা আলহাজ্ব শাহজাহান মল্লিক (৭৭) আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতার কারণে শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইন্তকাল করেন (ইন্না,,,, রাজিউন) মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলার তালা উপজেলায় মানিকহার গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আত্মার শান্তি এবং শোকা সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধক্ষ্য কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহরিয়ার ও তানভীর আহমেদ উজ্জল প্রমুখ।

খুলনা প্রেসক্লাব’র নব নির্বাচিত কমিটিকে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির অভিনন্দন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা প্রেসক্লাব নির্বাচনে এস,এম নজরুল ইসলাম সভাপতি, মামুন রেজা সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে এস,এম কামাল হোসেনসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন, সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, সহ সভাপতি অরুন দেবনাথ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সুব্রত ফৌজদার, এস রফিকুল ইসলাম, জি,এম ফিরোজ, শেখ আব্দুস সালাম,গাজী মাসুম, আনোয়ার হোসেন আকুঞ্জি,সেলিম আবেদ,গাজী নাসিম,মাহাবুবুর রহমান ও গাজী আব্দুল কুদ্দুস।

 

কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, থানার ওসি (তদন্ত) প্রদীপ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হায়াত আলী মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহাম্মাদ উল্লাহ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরঊল্লা ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী জেবুন নাহার জেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা সুপার শেখ শফিউল্লাহ, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ ও সৈয়দ মমিনুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার, কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, কালিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ হারুন, এনজিও প্রতিনিধি উত্তরণের সেন্টার ম্যানেজার আলমগীর হোসেন ও মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ আল হাসান প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক, সুধী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জালন করা হবে। এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় বিজয়াস্তম্বে পুষ্প মাল্য অর্পণ, সকাল ৯ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও উপজেলা লেডিস ক্লাবে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন বিশেষ প্রার্থনাসহ অন্যান্য কর্মসূচি গৃহীত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়নে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

পাইকগাছায় অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় নবম শ্রেনী ছাত্রী(১৫) অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । ওই সঙ্গে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মহিন সরদার(২০) সে চাঁদখালী ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়া ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকালে ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গত ২৯ নভেম্বর চাঁদখালী ইউনিয়নের চক কাউলী গ্রামের পিচের রাস্তার উপর থেকে তাকে অপহরণ করা হয়। ওই দিনই মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পরে প্রযুক্তি ব্যবহার করে রোববার

দুপুরে পৌরর সদর থেকে মেয়েটি উদ্ধার করে মহিন সরদারকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,অপহরণে অভিযুক্ত মহিন সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দর্শনায় পুলিশের হাতে ৩২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দর্শনা থানার আকন্দাবাড়ীয়া গ্রামে অভিযান চালায়।এসময় আকন্দবাড়ীয়া বন্ধুতলার মোড়ে একটি বাঁশ বাগানের সামনে থেকে পাশ্ববর্তী সিংনগর গ্রামের আমানত মন্ডলের ছেলে মোঃ জহিরুল ইসলাম ছোটন (২৮)র দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।

নগর যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫তম জন্মদিন আজ ০৪ ডিসেম্বর’২৩ইং সোমবার। দিনটিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে খুলনা মহানগর যুবলীগ। আজ সোমবার বেলা-০৩টায় নগরীর শঙ্খ মার্কেস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে সমাবেশ। উক্ত সমাবেশ সফলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের মিছিল সহকারে অংশগ্রহনের নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

যুবলীগ নেতা মোশারফ হোসেনের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
১০নং ওয়ার্ড যুবলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। বিবৃতিতে নেতৃবৃন্দ যুবলীগ নেতা মোশাররফ হোসেন পাটোয়ারীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি মোশাররফ হোসেন পাটোয়ারীর সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন অবহিত করণ সভা অনুষ্ঠিত
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়ছে। রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের সভাকক্ষে এ সভা অনষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: সাজেদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার, ডা: শুভাশীষ বিশ্বাস, প্রমুখ। সিভিল সার্জন আফিসের মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার মুল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করে বলেন, প্রতি বছর দুইবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়স প্রযন্ত শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানা হয়। ভিটামিন এ প্লাস আমরা শাকসবজি ও প্রানিজ খাবারের মাধ্যম থেকে পেতে পারি। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পযর্ন্ত সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি টিকা প্রদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনো হবে । এবার নড়াইল জেলায় মোট ১০২০টি কেন্দ্রের মাধ্যামে ১২০ জন সুপার ভাইজার সহ ২৫০ জন কর্মী ০৬ মাস থেকে ১১ মাসের ১১ হাজার ৬ শত ২২ জন ও ১২ মাস থেকে ৫৯ মাসের ৮১ হাজার ৮ শত ৭৮ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়ছে। সিভিল সার্জন ডা: সাজেদা বেগম জানান আগামী ১৫ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সুন্দর ও সফল ভাবে করতে সকলের সহযাগিতা কামনা করন।

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২৩ পালিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্তৃক আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, সাবেক অধ্যক্ষ, প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ প্রমুখ।
“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।

দাকোপে দেশি প্রজাতির মাছ খাল-বিলেও মিলছে না, অস্বাভাবিক দাম
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে দেশি প্রজাতির মাছ খাল- বিলেও মিলছে না, অস্বাভাবিক দাম। এলাকা বাসী জানান পুকুরে চাষকৃত মাছসহ দেশি প্রজাতির কোন কোন মাছে দাম বেড়েছে দ্বিগুণ পর্যন্ত। গত কয়েক মাস ধরেই অস্বাভাবিকহারে বেড়েছে সব ধরনের মাছের দাম। সংশ্লিষ্টরা বলছেন, মাছের উৎপাদন কমে সরবরাহ সংকটে দাম বেড়েছে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ নষ্টের কারণে খাল-বিলসহ উন্মুক্ত জলাশয়ে মাছ মিলছে না দেশিও মাছ।
গেল ঈদ উল আযহার পর থেকেই মাছের দাম বাড়তি। আগে যেখানে এক কেজি ওজনের রুই মাছ কিনতে খরচ পড়তো ২২০ থেকে ২৫০ টাকা, বর্তমানে দাম বেড়ে তা পড়ছে ২৮০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। কাতল, মৃগেল, কার্পজাতীয় মাছসহ দেশি প্রজাতির পুঁটি, টেংরা, কই, বাতাসি, মলা, শিং, মাগুর, শাটিসহ এসবের দাম বেড়েছে দ্বিগন পর্যন্ত।দাকোপ উপজেলার বাজুয়া বাজারের খুচরা মাছ ব্যবসায়ী স্পন সিংহ বলেন কুরবানি ঈদের পর থেকেই মাছের দাম বাড়তি। মূলত পাইকারি বাজারগুলোতে চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় দাম বেশি। বাজুয়া বাজারের মাছ চাষী দীপক কুমার দাস বলেন, পাইকারি বাজারগুলোতে বিগত কয়েক মাসের মধ্যে মাছের সরবরাহ সবচেয়ে কম। বিভিন্ন এলাকা ও সাগর থেকে বেশি মাছ আসে, কিন্তু গত কয়েক মাস হলো মাছের সরবরাহ কমে অর্ধেকে নেমেছে। তিনি আরও বলেন, আগে এই বাজারে প্রতিদিন গড়ে ৫শ’ মণ মাছ বিক্রি হতো, বর্তমানে তা কমে ১৪০ থেকে ১৬০ মণে দাঁড়িয়েছে। দেশি প্রজাতির পুঁটি, টেংরা, কই, মাগুর, শোল ও মলা-ঢেলা মাছ আগে বিভিন্ন ভাবে ধরা পড়লেও এখন তা না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে স্থানীয়দের। বর্ষায় ডোবা-নালা, খাল-বিল এবং আমনের জমিতে পর্যাপ্ত দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। তবে এবার বর্ষার তেমন প্রভাব পড়েনি এই অঞ্চলে। যার কারণে আমন রোপণেও দেরি হয়। কৃষক ফজলু মিয়া প্রতি বর্ষায় মুক্ত জলাশয় থেকে মাছ ধরেন। জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মাছের দামের ব্যাপারে বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাজারে অন্যান্য পণ্যের যে দাম সেই হিসেবে মাছের দাম বেশি নয়। কারণ হিসেবে তিনি বলছেন, গত কয়েক বছরে মাছের খাবারসহ মাছ চাষের অন্যান্য সবকিছুর দাম বেড়েছে, সেই অনুপাতে মাছের দাম না পেলে মানুষ মাছ চাষে নিরুৎসাহিত হবে। মাছের দাম স্বাভাবিক দাবি করেন তিনি। মুক্ত জলাশয়ে মাছ মিলছে না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, মূলত কৃষি উৎপাদন বাড়াতে গিয়ে জমিগুলোতে অবাধে রাসায়নিক ব্যবহার বেড়ে যাওয়ায় অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে।

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ এ ভূষিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সমর্থিত বৈশ্বিক জোট গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি (জিসিসিএম) তাঁকে এ পুরস্কারে ভূষিত করে।
এক অভিনন্দন বার্তায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একজন দূরদর্শী নেতা হিসেবে আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ তাঁর এই মহৎ কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি; যা জলবায়ু গতিশীলতা এবং তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতি বিশ্বের সমর্থন প্রকাশ করে। আগামী দিনেও দেশরত্ন প্রধানমন্ত্রীর এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

মোংলায় প্রতিবন্ধী দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্যদিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস। কারিতাস খুলনা অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের (এসডিডিবি) আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে প্রতিবন্ধী দিবসের র্যালী বের হয়। এরপর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম মাসুদ রানা, কারিতাস খুলনা অঞ্চল’র কর্মকর্তা রঞ্জন বৈদ্য ও কারিতাস’র এসডিডিবি প্রকল্পের মোংলা কর্মকর্তা মিতা হালদার। অনুষ্ঠান শেষে কারিতাস’র পক্ষ থেকে প্রতিবন্ধীদেরকে আর্থিক সহায়তা প্রদাণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #

 

 

 

 

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বাসচাপায় মিজান জমাদ্দার (৩৫) ও রাব্বি খান (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

নিহত মিজান জমাদ্দার বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে এবং রাব্বি খান একই এলাকার ফারুক খানের ছেলে। আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা। হতাহতদের মধ্যে রাব্বি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বাকি তিনজনই সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এরা একটি মামলায় আদালতে হাজিরা দিতে বাগেরহাটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রুমেল বলেন, সকালে দুর্ঘটনায় আহত চারজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে দুজন মৃত অবস্থায় ছিল। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহণের যাত্রীবাহী বাস দক্ষিণ বাংলা চারার ঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।

খুলনায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
স্টাফ রিপোর্টার
খুলনার ৩টি আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। আজ রোববার যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, আতিকুর রহমান, রেজভী আলম, এইচ এম রওশন জামির ও মোত্তজা রশিদী দারা, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতীয় পার্টির শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, অহিদুজ্জামান মোড়ল, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, রোববার খুলনার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই তিনটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের বাতিল, ১৫ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার খুলনা-১, ২ ও ৩ নম্বর আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

 

 

কুষ্টিয়ায় স্কুল কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় স্কুল কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে জামাল মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল মোল্লার মৃত্যু হয়।

এর আগে, শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে স্কুল পরিচালনার কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষরা জামাল মোল্লাকে পিটিয়ে আহত করেন। এ সময় জামাল মোল্লাসহ আরো তিনজন আহত হন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জামাল মোল্লা একই গ্রামের আজগর মোল্লার ছেলে।

হাসপাতালে চিকিৎসারত জামাল মোল্লার ভাই জালাল মোল্লা বলেন, রোববার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের দিঘলকান্দি নিম্ন মাধ্যদিক বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিলো। এ নির্বাচনে একই এলাকার মোল্লা এবং সর্দার গোষ্ঠী আলাদাভাবে প্যানেল ঘোষণা করেন। শনিবার রাতে দিঘলকান্দি গ্রামের উজ্জত মোড়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সর্দার গোষ্ঠীর লোকজন মোল্লা গোষ্ঠীর জামাল মোল্লাসহ আরো তিনজনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে জামাল মোল্লার মৃত্যু হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয় একটি স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন। সকালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ করেনি।

মাগুরায় ঐতিহ্যবাহী মেলায় দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিনিধি
মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার উৎসবকে ঘিরে শহরের নতুন বাজার ছানাবাবুর বটতলায় বসেছে জমজমাট মেলা। মেলায় নানা তৈজসপত্র, ক্রোকারিজ, ড্রেস, খেলনা, কসমেটিক, চটপটি-ফুচকা, মিষ্টিসহ কাঠ, বাঁশ, বেতের বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছে।

মেলা প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে নাগরদোলা, বাম্পার কার, মিনি ট্রেনসহ বিভিন্ন উপকরণের। সেখানে শিশুরা মনের আনন্দে মেতেছেন বিনোদনে।

সরজমিনে দেখা গেছে, দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টলে উপচেপড়া ভিড়। স্টলগুলোতে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছেন দর্শনার্থীরা।

স্ত্রী-সন্তান নিয়ে মেলায় ঘুরতে আসা শহরের সাতদোহা এলাকার বাসিন্দা উজ্জ্বল বসু বলেন, আগে কাত্যায়নী পূজা ঘিরে মাসব্যাপী মেলা হতো। তখন আরো জাঁকজমকপূর্ণ হতো। এখন মেলায় স্টল কম, মানুষও কম। এরপরও মেলা আয়োজন হওয়ায় উৎসাহ প্রকাশ করেন তিনি।

 

মাগুরার ইতিহাস ঐতিহ্য গবেষক ডা. কাজী তাসুকুজ্জামান বলেন, মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা ছুটে আসেন। এ পূজার মূল ধর্মীয় আনুষ্ঠানিকতায় হিন্দু ধর্মের মানুষেরা অংশ নিলেও উৎসবে যোগ দেন সব ধর্ম-বর্ণের মানুষ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শনার্থীরা আসেন কাত্যায়নী পূজা ও মেলা দেখতে। এর সূচনা করেন শহরতলীর পারন্দুয়ালী এলাকার সতিশ মাঝি। সে সময় জেলেরা আশ্বিন মাসে মাছ শিকারে নদীতে ব্যস্ত থাকার কারণে দুর্গাপূজা থেকে বঞ্চিত হতেন। এজন্য দুর্গাপূজার ঠিক এক মাস পরে দুর্গার আদলে বহু প্রতিমা তৈরি করে তার বাড়িতে মহা ধুমধামে এ পূজার আয়োজন শুরু করেন। পরবর্তীকালে যা ব্যাপকভাবে বিস্তার ঘটে।

এ বছর মেলা শুরু হয়েছে ২৪ নভেম্বর। চলবে আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত। তবে মেলার সময় আরো বাড়তে পারে বলে জানান আয়োজকরা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে এক ঘণ্টা সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া মেলায় প্রবেশ করতে কোনো টিকিটের ব্যবস্থা নেই।

ইমো অ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেন ৩ লাখ টাকা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা করার অভিযোগে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে তাদের নিজ বাড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়। এর আগে মেহেরপুর সদর উপজেলার মাহাবুবা সুলতানা নামের এক নারী এ বিষয়ে গোয়েন্দা পুলিশের কাছে একটি অভিযোগ করেন।
আটক ব্যক্তিরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে কিরন আলী (২৫) ও একই উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মন্ডলপাড়ার রাকিবুল ইসলামের ছেলে বিজয় ইসলাম (১৯)।

সূত্র জানায়, সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাহবুবা সুলতানার স্বামী নাজমুল হুদা সৌদি আরব প্রবাসী। গত ৫ আগস্ট তার ইমো নম্বর হ্যাক করে প্রতারকরা তার স্ত্রীকে জানান তার স্বামী সৌদিতে পুলিশের হাতে আটক হয়েছে। তাকে ছাড়াতে দ্রুত তিন লাখ টাকা লাগবে। দেয়া হয় বেশ কয়েকটি বিকাশ নম্বর। স্ত্রী মাহাবুবা বুঝতে না পেরে ঐ বিকাশ নম্বরগুলোতে তিন লাখ টাকা পাঠিয়ে দেন।
বিষয়টি নিয়ে মাহাবুবা সুলতানা ডিবি অফিসে একটি প্রতারণার অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের চিহ্নিত করে নাটোরের বিলমাড়ীয়া ও বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালান গোয়েন্দারা। রাতেই নিজবাড়ি থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন অভিযুক্তরা। রোববার বিকেলে প্রতারণার মামলায় তাদের মেহেরপুর আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরবরাহ বেড়েছে শীতের সবজির, দাম কমছে আলু-পেঁয়াজ-ডিমের
স্টাফ রিপোর্টার
শীতের সবজির সরবরাহ বাড়ায় খুলনার বাজারগুলোতে বইছে স্বস্তির বাতাস। সবজির পাশাপাশি কমতে শুরু করেছে আলু, পেঁয়াজ, ডিম আর মাছের দাম। একই সঙ্গে কমেছে আটার দামও।

খুলনা মহানগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রি পাড়া বাজার, ময়লাপোতা বাজার ঘুরে এমনই চিত্র দেখা যায়।
বাজারে ৩০ টাকা দরেও পাওয়া যাচ্ছে ফুলকপি, বিটকপি, ২০ টাকায় বিক্রি হচ্ছে মূলা আর বাঁধাকপি। ৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া অন্যান্য সবজির দামও ৪০-৫০ টাকার মধ্যে রয়েছে।

নগরের জোড়াকল বাজারের কাঁচামাল বিক্রেতা রানা বলেন, বছরের এই সময় সবজি বিক্রি করে শান্তি পাওয়া যায়। মানুষ অল্প টাকার মধ্যে বেশি বেশি সবজি কিনতে পারে। তাই সকালে আনা সবজি দুপুরের আগেই বিক্রি হয়ে যায়। আবার বিকেলে সবজি আনলে রাতে বিক্রি করা যায়।

আরেক সবজি বিক্রেতা মিরাজ বলেন, এখন বাজারে শীতকালের সবজির চাহিদা বেশি। তবুও ফুলকপি, বাঁধাকপির পাশাপাশি লাউ, নানা ধরনের শাকের বিক্রি বেড়েছ। পেঁয়াজের কালি এসেই ২৫০-৩২০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকায় নেমে এসেছে। আর ১২০ টাকার নতুন আলু ৭০ টাকায় নেমে এসেছে।
তবে শীতের সবজির সহজলভ্যতায় দাম কমলেও পুরাতন আলু আজও বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। সরবরাহ না কমলেও দাম কমার কোনো লক্ষন দেখা যায়নি। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই আগের দামেই। ১১০ টাকায় দেশি পেঁয়াজ আর ৯০ টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে জানা যায়, ১২০ থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছ পাওয়া যাচ্ছে সব বাজারে। ২/৩ প্রকার মাছের দাম হাঁকা হচ্ছে ৩৫০-৫০০ টাকা।
মিস্ত্রিপাড়া বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, কয়েকদিন আগেও খোলা আটা বিক্রি করেছি ৫০-৫৫ টাকায়। আজ সেই আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা। আটার মতই ডিমের দামও কমেছে। ৫২ টাকা হালির ডিমের দাম এখন ৪০ টাকায় নেমে এসেছে।
এই বাজার করতে আসা ইয়াসরি আরাফাত নামের এক ক্রেতা বলেন, এখন বাজারগুলোতে স্বস্তির বাতাস বইছে। প্রায় সবকিছুই রয়েছে ক্রেতার নাগালের মধ্যে। শীতকাল এলেই মানুষ এই সুবিধাটুকু ভোগ করতে পারে।

বাগেরহাটের ১ ও ২ আসনে সতন্ত্র ও জাতীয় পার্টিসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল
বাগেরহাট প্রতিনিধি
মনোনয়নপত্র বাছাইয়ে বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসন থেকে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে তিনজন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ঋণ খেলাপির দায়ে দলীয় তিনজনের এবং সমর্থনকারিদের স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়।
রবিবার (৩ ডিসেম্বর) জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ওই চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাগেরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই -বাছাই করা হয়। বাছাই করার সময় ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী রবিউলের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে এখন বৈধ প্রার্থী সংখ্যা সাতজন।

অন্যদিকে বাগেরহাট-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করার সময় ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম এবং সমর্থকারিদের স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা তিনজন। সোমবার বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।

প্রেমিক হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে পণ্ড করায় লজ্জায় স্কুলছাত্রীর কাণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলায় স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২ ডিসেম্বর) উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের চুপুড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় অভিযুক্ত কুতুবুদ্দিন সরদারকে (৬০) আটক করে সাতক্ষীরা সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত স্কুলছাত্রীর নাম সানজিদা পারভিন কুহেলি (১৬)। বাবার নাম কবির হোসেন।

ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন জানান, শনিবার সকালে চুপুড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসীর মেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সে স্থানীয় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, ‘স্থানীয় চুপুড়িয়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে কুতুবুদ্দিন সরদার ফাঁদে ফেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কৌশলে সেই শিক্ষার্থীকে বারবার ব্ল্যাক মেইল করতে থাকে। পরিবার শিক্ষার্থীর বিয়ের ব্যবস্থা করলেও কুতুব ওই পাত্রের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয়। একই সঙ্গে শিক্ষার্থীকে বিয়ে না করতে এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখতে চাপ প্রয়োগ করলে সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুতুবকে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে নিয়েছে।
শিক্ষার্থীর ফুফু শিরিনা খাতুন জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মা হারানো প্রবাসী বাবার স্কুলশিক্ষার্থীর মৃত্যুতে তিনি দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবি করেন।

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল ২৪ অ্যাপ-

 

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে উন্মুক্ত ওর্য়াড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে জনঅংশীদারিত্বে স্বচ্ছাতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে উন্মুক্ত ওর্য়াড সভা ৬নং ওয়ার্ডের দিঘিরপাড় নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), উদ্ভোধক ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমরেশ রায় চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার অতিশ কুমার সরদার। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা শামীমা ইয়াসমীন পলি। ইউপি সদস্য সঞ্জয় ধর সুমনের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, উপসহকারী কৃষি অফিসার তানিয়া রহমান, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, মহিলা সদস্যা স্বপ্না বেগম, মর্জিনা বেগম, রতন চ্যাটাজী ও সরদার গিয়াস উদ্দীন প্রমুখ। সভায় শতাধিক উপকারভোগী তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়।

কম খরচে লাভ বেশি – ফুলতলায় বেড়েছে ভুট্টা চাষ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলায় বেড়েছে ভুট্টা চাষ। কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন এখানকার কৃষক। গম, তিল, সয়াবিন ও বোরো ধান চাষের চেয়ে ভুট্টায় কম খরচে লাভ বেশি হওয়ায় বেড়েছে ভুট্টা চাষ। এ বছরে ভুট্টা চাষে বেশি লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ভুট্টা চাষ হয়েছিল ২০ হেক্টর জমিতে। ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হেক্টর। আশা করা যায় এ বছর আবাদ বাড়বে। উপজেলার দামোদার গ্রামের ভুট্টা চাষি কামরুল বলেন ‘গত বছর ভুট্টা চাষ করে দাম ভালো পেয়েছি। এবার ভুট্টার চাষ আরও বাড়িয়ে বেশি জমিতে ভুট্টা চাষ করেছি। আশা করছি গত বছরের তুলনায় ফলন ও দাম ভালো পাবো।’তিনি আরও বলেন, ‘ভুট্টা চাষে বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। বাজারে বিক্রি করে খরচ বাদে বিঘাপ্রতি ১২-১৪ হাজার টাকা লাভ হয়েছে। এ বছর সার, ডিজেল ও কীটনাশকের দাম যে হারে বেড়েছে; সে তুলনায় ভুট্টার দাম বাড়লে বেশ লাভবান হবো।’আরেক ভুট্টা চাষি আমিনুল ইসলাম বলেন, ‘আমি গত বছর ১ বিঘা জমিতে বোরো ধান আবাদ করে তেমন লাভ করতে পারিনি। অন্যের লাভবান হওয়ার কথা শুনে এ বছর ভুট্টা চাষ করেছি। ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করছি আবহাওয়া ভালো থাকলে লাভবান হবো।’ফুলতলা উপজেলা সহকারি কৃষি অফিসার এস কে মনজুর আলম বলেন আমরা কৃষকের মাঝে সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা দিয়েছি। আশা করছি এ বছর কৃষকরা আরও লাভবান হবেন। আগামীতে উপজেলায় ভুট্টা চাষ আরও সম্প্রসারিত হবে।’

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ শুরু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে।
রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।
সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমী, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবিব, মীর রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে উফশী বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৭ হাজার ৫’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে। সপ্তাহব্যাপী চলবে এই বিতরণ কার্যক্রম।

খুলনা প্রেসক্লাবে নব-নির্বাচিতদের অভিনন্দন কেইউজে’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি , দৈনিক তথ্যের উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি, দৈনিক পূর্বঞ্চলের সিনিয়র রিপোর্টার, চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকাল পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদকসহ সকল নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দৈনিক তথ্যের উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক দৈনিক পুর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ও চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজাসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলি, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, নাজমুল তারেক তুষার, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ,
মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকন্জ্জুামান বাবলু, আ. মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, মো. সাইফুল্লাহ বাবু, মো. আ. হালিম, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের শোক জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী দেলোয়ার হোসেনের উজ্বলের ইন্তেকালে গভীর শোক জানিয়ে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন অত্র সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব কাজি আমিনুল হক, আহবায়ক মোঃ মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান, শ্যামল হালদার, এম এ মতিন পান্না, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ কামরুল হাসান, আলহাজ্ব মোঃ জামিরুল হুদা জহর, মোঃ আজম খান, মাসুম আলী নীলু, আলহাজ্ব নুরুল হক কচি, সমরেশ সাহা, মোঃ মকবুল হোসেন, গোপাল চন্দ্র সাহা, মোঃ আলহাজ্ব আজিজুল হক মৃধা, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মোঃ আলমগীর হোসেন, শেখ জাহাঙ্গির, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আব্দুর রব মাস্টার, মোঃ মোস্তফা পাটোয়ারী, হাজী তসলীম উদ্দিন, হাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ মোজাফফর মোল্লা, মোঃ মোশারফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, সত্যপ্রিয় সোম বলাই, এস এম আনামুল হোসেন, মোঃ কবির মৃধা, মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, শেখ মোঃ জুয়েল, মোঃ বোরহান উদ্দিন লাভলু, শেখ আনোয়ারুল হক লাভলু, সৈয়দ নুরুল ইসলাম, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিত কুমার কুন্ডু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক, মান্নান হাওলাদার প্রমূখ।

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে শনিবার রাত ৯.৩০ মিনিটে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। পরে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে তাঁকে পত্রিকার পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও ন্যায় এবং স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে ব¯‘নিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি সংবাদ পরিবেশনের এই ধারা অব্যাহত রেখে আগামীতে পথচলার আহ্বান জানান।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন আহমেদ এর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলমগীর কবীর, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, নগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ শেখ আব্দুল জব্বার, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফায়েজুল ইসলাম টিটো, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা টাইমস এর নির্বাহী সম্পাদক ফারহা শেখ বহ্নি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ন-সম্পাদক ইয়াসিন আরাফাত রাকিব, দক্ষিণাঞ্চল প্রতিদিন এর বার্তা সম্পাদক মিলন হোসেন, সাংবাদিক জয়নাল ফরাজী, শিশির রঞ্জন মল্লিক, রাজু আহমেদ, মামুন রেজা হাওলাদার, আজিজুর রহমান, আহাদ আলী, যুবলীগ নেতা এ্যাড. মেহেদী হাসান, শেখ রাসেল পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা শাহ আরাফাত রাহিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে দৈনিক খুলনা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাইমস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, শেখ রাসেল পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল সহ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলা টিভির প্রতিনিধির মামুন রেজা হাওলাদার।

জনউদ্যোগ আয়োজিত কিশোরী ফুটবল প্রতিযোগিতা উদ্ভোধনকালে বক্তারা
কিশোরীরা আজ খেলাধূলার মধ্যেমে প্রগতির ভাবনার দিকে অগ্রসর হয়েছে
খবর বিজ্ঞপ্তি
নারীকে নারী হিসেবেই দেখতে অভ্যস্ত আমাদের সমাজ। যদিও সমাজ কোনো একক মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয় না, বরং সমাজ হচ্ছে সমষ্টিগত মানুষের সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। কিশোরী বা নারীরা ফুটবল খেলবে, সেটি এক সময় চিন্তাও করা যেত না। একজন মেয়েকে ছেলের সমকক্ষ হিসেবে দেখার পরিপূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে এখনো তৈরি হয়নি। আসলে ছোটবেলা থেকেই মেয়েদেরকে এমন সব খেলায় অভ্যস্ত করা হয়, যেগুলোতে মেয়েদের শারীরিক শক্তির প্রয়োগ কম হয়, আর দিনের পর দিন শারীরিক ও পেশী শক্তির খেলায় অনভ্যস্থতার ফলে তারা একসময় নিজেরাই নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করে। এসব কাটিয়ে কিশোরীরা আজ খেলাধূলার মধ্যেমে প্রগতির ভাবনার দিকে অগ্রসর হয়েছে। জনউদ্যোগ,খুলনা আয়োজিত কিশোরীদের ফুটবল প্রতিযোগিতায় বক্তারা এ কথা বলেন।
শনিবার সকার ১০টায় জনউদ্যোগ খুলনার আয়োজনে মহেশ^রপাশা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কিশোরীদের মানসিক স্বাস্থ্য, মনো-সামাজিক উন্নতি সাধন এবং শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরীদরে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন শিক্ষক মানস রায়। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মহানগর শাখার সভাপতি সৈয়দ আনিসুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জনউদ্যোগ,খুলনার উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, খুলনা সদর, খুলনার থানা শিক্ষা অফিসার, মোহাম্মদ শাহজাহান, জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু, খুলনা সদর, খুলনার সহকারী থানা শিক্ষা অফিসার, মোঃ মনজুরুল আলম, মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দাউদ অর রশিদ শাওন, মহেশ্বরপাশা কে. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা ইয়াসমিন, প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ জাহাঙ্গীর আলম, মানিকতলা সুফিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সাদ জগলুল পাশা, উন্মেষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রসাদ বিশ্বাস, মহেশ্বর পাশা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য (এসএমসি) মো: রুমেল জমাদ্দার, এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস, মধ্যভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার দে, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস কে জানান, শিক্ষক নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিক্ষক শিবলী সাঈদ, শিক্ষক নেতা মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামের মেয়ে ফুটবল খেলবে-এই অবিশ্বাস্য চিন্তাকে সমাজ ও মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে এই কিশোরীরা। আর এটিই এখন সারা বাংলাদেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিযোগিতায় বেলি ,জবা ও গোলাপ দল এত অংশগ্রহণ করেন। খেলায় বেলি দল চ্যাম্পিয়ান ও জবা দল রানার্স -আপ হয়। উৎসব মুখর পরিবেশে খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে ভীড় করে।

 

১৩ ডিসেম্বর বুধবার শহীদ হাদিস পার্কে বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনা’র উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ’২৩ বুধবার শহীদ হাদিস পার্কে বিকেল ৩টে থেকে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালায় থাকবে শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্মবোধ গান, গণসঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। দেশপ্রেমিক সকলকে বিজয় দিবসের উক্ত অনুষ্ঠানমালায় সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

ভেড়ামারায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
ভেড়ামারা দক্ষিণ রেলগেট সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ চত্বরে রবিবার রাত ০৮ টায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এসময়ে আরোও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্ততারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল মেয়র আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুল আলম বিশ্বাস, কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, যুবলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান খেলাটির উদ্যোগ

 

নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে: মেয়র খালেক
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সাথে মতবিনিময় করেছেন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে কাজ করতে খুলনা জেলা কৃষক লীগের নবগঠিত নির্বাচন তদরকি কমিটির নেতৃবৃন্দ। এ সময় নবগঠিত নির্বাচন তদরকি কমিটির নেতৃবৃন্দ সিটি মেয়রকে ফুলেল শুভে”ছা জানান। এর আগে দলীয় কার্যালয়ে অব¯ি’ত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। রবিবার (৩ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে ফুলেল শুভে”ছা জানানো হয়।

সিটি মেয়র খালেক বলেন, বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনায় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র সরকারের কোনো বিকল্প নেই। তাই বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করে আমাদের ঘরে ফিরতে হবে।

নির্বাচন তদারকি কমিটির জেলা কৃষক লীগের নবগঠিত কমিটির সদস্য সচিব আবু আহাদ হাফিজ বাবু’র পরিচালনায় মতবিনিময়কালে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মানিকউজ্জামান অশোক, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পি, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন তদারকি কমিটির সদস্য আল মাহমুদ প্রিন্স, জেলা স্বে”ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, নির্বাচন তদারকি কমিটির সদস্য যথাক্রমে শাহনিয়াজ মাগদুম, আব্দুল মান্নান খান মনা, নিরঞ্জন সরদার ্ও ওহিদুজ্জামান আরমান মিয়া। বক্তৃতা করেন ও উপ¯ি’ত উপজেলা যুবলীগের সদস্য জিএম রাসেল, কৃষক লীগ নেতা মঈনুদ্দিন মোহন, নিয়াজ মাহমুদ, মোঃ জাহাঙ্গীর, বাবু হাওলাদার, সোহেল হোসেন, রাজু শেখ, মনি শেখ, মোঃ হাসান, মোঃ টুলু, মোঃ সাঈদ, মোঃ রানা, মোঃ নয়ন, মোঃ নাসিম, মোঃ হৃদয়, মোঃ রনি, মোঃ রেজাউল, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ সজিব, মোঃ আরিফ, মোঃ সাদ্দাম, মোঃ আলমগীর প্রমুখ। #

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমের জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিমের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. মোঃ সাঈদুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, ত্রাণ ও মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুল ইসলাম সানি, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, সাইদুর রহমান মফিজ, মশিউর রহমান, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, আবিদ আল হাসান, হামিদা বেগম, তানভির ইসলাম সাব্বির, রেয়াজাদ হোসেন জন, মোঃ বুলবুল আহমেদ, আলী আজগর আকন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, শেখ রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, মোঃ মাসুদ রানা, মোঃ হেলাল খান, মোঃ কবির হোসেন, মোঃ ইমরান গাজী, ফয়সাল হোসেন, মোঃ রাজু শেখ, শহিদুল ইসলাম, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. মোঃ হাফিজুর রহমান, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন,শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নিয়াজ মোরশেদ সৈকত, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, পিয়াস ভূঁইয়া, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, মোঃ ফয়জুর রহমান আরাফাত, মোঃ আব্দুল রাজ্জাক গাজী, মোঃ শওকত হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ সুমন হাওলাদার, তারিফুল ইসলাম তারিফ, মোঃ মাহফুজুল আলম সুমন, সুমনা আক্তার। উপদেষ্টামন্ডলীর সদস্য দেবদাশ বিশ্বাস, মনিরুল ইসলাম, কোমল বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ হানিফ শেখ, মোঃ আলী সোহাগ, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোঃ জাকারিয়া শেখ, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, মাসুম চৌধুরী, নুরুন নাহার খাতুন মুন্নী এবং মোঃ আল-আমিন। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজাহান শিকদার, শেখ সাহিদ, শেখ আনিস, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, গফ্ফার মোড়ল, আকরাম হোসেন, রাজিব মোল্লা, মোঃ আল মামুন বাদল প্রমুখ।

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা করেছে ১৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ।
গতকাল রবিবার বিকাল ৪টায় নগরীর ছিদ্দিকা মহল্লা এলাকার সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
প্রধান অতিথির বক্তৃতায় এমডিএ বাবুল রানা বলেন, বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজয় করছেন। পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও সমভাবে অবদান রেখে চলেছে। দেশের মোট জনশক্তির অর্ধেকই নারী। এ নারীরা যদি উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না হতো, উৎপাদনের চালিকাশক্তি না হতো তাহলে দেশ এগিয়ে যেত না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অগ্রগতি, নারীর ক্ষমতায়নের বিষয়টি উপলব্ধি করেছিলেন। তাই তিনি নারীর উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। নারীরা আজ তাদের স্ব স্ব যোগ্যতায়, মেধায়, মননে এগিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তিরূপে নারী ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নারী-পুরুষ সমান অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশের সব গুরুত্বপূর্ণ খাতে নারীদের অংশগ্রহণ রয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আগামীতে নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে। তাই আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন ও নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরিনা রহমান বিউটির সভাপতিত্বে এবং ১৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা খাতুনের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজুল হাসান রাজু, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকদিরে এলাহী, আওয়ামী লীগ নেতা অহিদুল শিকদার, মুজাহিদ মল্লিক, ওয়াহিদ আল মাহফুজসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সদর থানা আ’লীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
৭ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা আহবান করেছে সদর থানা আওয়ামী লীগ। আজ সোমবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সদর থানাধীন মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, নির্বাচিত দলীয় কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, মহানগর পর্যায়ের সহযোগী সংগঠন এবং থানা পর্যায়ে সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ’লীগের স্মরণ সভা কাল
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত রাজনীতিবিদ ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী কাল মঙ্গলবার। তিনি ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেল কক্ষে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার সুপ্রিমকোর্টের পাশে তিন নেতার মাজারে সমাধি রয়েছে তার। হোসেন শহীদ সোহারাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ ডিসেম্বর বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় কাউন্সিলরসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।