Home জাতীয় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪২

43

ঢাকা অফিস
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের এর মধ্যে ঢাকা সিটির ১৫৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৭০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। মারা গেছেন ১ হাজার ৬৩২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৮ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।