Home আলোচিত সংবাদ খুলনায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খুলনায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

71

স্টাফ রিপোর্টার।।

খুলনার ৩টি আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। আজ রোববার যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, আতিকুর রহমান, রেজভী আলম, এইচ এম রওশন জামির ও মোত্তজা রশিদী দারা, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতীয় পার্টির শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, অহিদুজ্জামান মোড়ল, গাজী মোস্তফা কামাল‌, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জানান, রোববার খুলনার ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এই তিনটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের বাতিল, ১৫ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার খুলনা-১, ২ ও ৩ নম্বর আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।