Home আঞ্চলিক খুলনা মহানগর যুবদল নেতা এনায়েত বহিষ্কার

খুলনা মহানগর যুবদল নেতা এনায়েত বহিষ্কার

65

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃংখলা ভঙ্গের দায়ে এনায়েত হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, দলের দুঃসময়ে দলের সঙ্গে বেঈমানি যারা করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। দলের নেতাকর্মীদের এনায়েত হোসেন এর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার অনুরোধ জানান তিনি।