Home জাতীয় ঢাকা-কক্সবাজার ট্রেন: প্রথম যাত্রায় ইতিহাসের স্বাক্ষী ১০২০ যাত্রী

ঢাকা-কক্সবাজার ট্রেন: প্রথম যাত্রায় ইতিহাসের স্বাক্ষী ১০২০ যাত্রী

48

খুলনাঞ্চল রিপোর্ট।।

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন হলো বাস্তব। শুরু হলো বহুল প্রতীক্ষিত ট্রেন চলাচল। যাত্রা শুরু হয়েছে ঢাকা-কক্সবাজার রেলপথে। অবসান ঘটল কক্সবাজারবাসীর অপেক্ষার। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে সৈকতের শহর কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে এক হাজার ২০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ২০ বগির ‘কক্সবাজার এক্সপ্রেস’।

প্রথম যাত্রায় ইতিহাসের স্বাক্ষী হতে শত শত যাত্রীর উপস্থিতিতে উত্সব মুখর হয়ে উঠে আইকনিক স্টেশন। শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ‘কক্সবাজার এক্সপ্রেস’।

প্রথম রেলযাত্রার উদ্বোধন শেষে রেলসচিব ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এর মাধ্যমে পর্যটনসহ ব্যবসা বাণিজ্যে চাঙাভাব ফিরে আসবে। আগামীতে রেলের সংখ্যা আরও বাড়ানোর আশ্বাসও দেন তিনি।

উদ্বোধনী ট্রেনে ১৮ বগির ৭৮০ সীটের টিকিট বিক্রি হলেও চাহিদার কারণে আরও দুটি যুক্ত করে এক হাজার ২০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস। বাণিজ্যিক রেল যাতায়াতে কক্সবাজার পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তনের আশা সুশীল সমাজের। মাদক পাচারে তা যেন কলংকিত না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের সেক্রেটারি মুজিবুল ইসলাম ও কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্টজনরা।

এদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেছেন, দেশি-বিদেশি পর্যটকদের সেবার মান বাড়াতে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ।

ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকবে ট্রেনটি। এই দু’দিন একমুখী গন্তব্যে চলাচল করতে পারবেন যাত্রীরা।