Home খেলাধুলা অবশেষে মুখ খুললেন মার্শ

অবশেষে মুখ খুললেন মার্শ

35

স্পোর্টস ডেস্ক।।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ ট্রফি ঘরে তুলে টিম অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের উৎসবের দিনে বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ছবি তুলেছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। তাতে কম সমালোচনা সহ্য করতে হয়নি মার্শকে। তখন চুপ ছিলেন তিনি। ১১ দিন পর সেই ছবি নিয়ে মুখ খুললেন অজি এই অলরাউন্ডার। জানালেন যে, তিনি ট্রফিটিকে অসম্মান করতে চাননি।

১৯ নভেম্বর ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। পরের দিন প্যাট কামিন্সের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি চমকে দেয় সকলকে। বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে বসে ছিলেন তিনি।

সেই ছবি প্রসঙ্গে ১১ দিন পর অসি ক্রিকেটার ‘সেন’ নামক এক সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনও ইচ্ছা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। এর বেশি কিছু না।’

উল্লেখ্য, ভারতকে ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে উঠেছিলেন রোহিত শর্মারা। তারপরেও বিশ্বকাপ জিততে পারেননি। ভারতীয় সমর্থকদের মনের দুঃখ আরও বাড়িয়ে দেয় মার্শের ছবিটি।

অজি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগকারী জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবেগকে আঘাত করেছেন মার্শ।