ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও ‘ঝিনেদার চোখ’ অনলাইনের সম্পাদক আহমদ নাসিম আনসারী।
সিনিয়র সহ-সভাপতি দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহীদুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে ডেইলি স্টারের ব্যুরো চিফ আজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্ট ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক পদে ‘এখন’ টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন সেতু, প্রচার ও আইন বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সকালের জেলা প্রতিনিধি শেখ শফিউল আলম লুলু নির্বাচিত হন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, কলামিস্ট রফিক আহমাদ এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ আইনজীবী শেখ ওয়াসিকুর রহমান। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম মিল্টন ও কুদরত-ই-নূর আলম বিপুল। ক্লাবের সদস্যদের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে অংশ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।











































