Home আঞ্চলিক খুলনা নগরীতে অস্ত্রগুলি গানপাউডারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

খুলনা নগরীতে অস্ত্রগুলি গানপাউডারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

72

স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে অস্ত্রগুলি গানপাউডারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, ২৬ নভেম্বর রবিবার সোয়া দুইটার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কেডিএ নিউমাকের্ট গ্রীল হাউজ সংলগ্ন পিডাব্লিউ.ডি স্ট্যাফ কোয়ার্টার এলাকায় থেকে আসামী ১) মোঃ ইব্রাহীম শেখ ২) নাজমুল হোসেন বাবু ৩) মোঃ রাসেলকে গ্রেফতার করে। একপর্যায়ে আসামীদের কাছ থেকে ১ টি কালো রংয়ের ওয়ান শুটার গান, ১ রাউন্ড পিস্তলের গুলি, পলিথিনে রক্ষিত ৪০০ গ্রাম গান পাউডার, ৪৫০ গ্রাম হলুদ রংয়ের মমছাল এবং ৯০০ গ্রাম পটাশ উদ্ধার করে।

এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১৬, তারিখ-২৬/১১/২০২৩খ্রিঃ, ধারা-The Arms Act, 1878 এর 19-A তৎসহ The Explosive Substances Act, 1908 এর 4/6. রুজু করা হয়।