Home খেলাধুলা ক্রীড়াঙ্গনের যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

ক্রীড়াঙ্গনের যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

53

ক্রীড়া প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চূড়ান্ত তালিকায় এসেছে অনেক নতুন মুখ। আর বাদ পড়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। এবারের তালিকায় ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ মনোনয়ন পেয়েছেন।

রোববার বিকেলে ২৯৮ আসনে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন। এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে শুধু তিনিই মনোনয়নপত্র কিনেছিলেন।

এছাড়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। বর্তমানে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন।

গত সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মাশরাফী ও পাপন। তবে এবারই প্রথম নির্বাচনের মাঠে এসেছেন সাকিব।