ঢাকা অফিস।।
গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। এজন্য আগামী ২৪ জানুয়ারি পরবর্তী দিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসাইন এ আদেশ দেন।
আজ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁর পক্ষে হাজিরা দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। একই সঙ্গে শুনানি পেছানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৩ জন। আরাফাত রহমান কোকোসহ ১১ আসামি বিভিন্ন সময়ে মারা গেছেন।










































