Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

45
মদনটাক পাখিটি ধানখেতে পড়ে ছিল। দুই তরুণ উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান পাখিটির। লাঠিটিলা, জুড়ী, মৌলভীবাজারের ছবি-----সংগৃহীত

 

৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে খুলনায় বিএনপির বিক্ষোভ ও মহিলা দলের মশাল মিছিল 

খবর বিজ্ঞপ্তি।।

দ্বাদশ নির্বাচনী তফসিল বাতিল ও একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে খুলনা বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (২২ নভেম্বর) দুপুরে ডাকবাংলো মসজিদ এলাকা থেকে অবরোধের সমর্থনে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খানজাহান আলী রোডের শিরিশনগর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শের আলম সান্টু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর ও জেলা শাখার অন্তর্গত থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, সাইফ মোল্লা, সাজ্জাদ আহসান পরাগ, ইমাম হোসেন, এনামুল হক, আহ্বাক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, শেখ আলী আক্কাস, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, বুলবুল মোল্লা, এইচ এম আসলাম, সাঈদ হাসান লাভলু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মনজুরুল আলম, মেহেদী হাসান লিটন, আমিন আহমেদ, মহানগর ও জেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সুমন, আইয়ুব মোল্লা, জাবের আলি, রিয়াজ মোল্লা, কাজী মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম বাচ্চু, এম এম জসিম, হাবিবুর রহমান বেলাল, আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, আরিফুর রহমান বিপ্লব, সৈয়দ নাদিম আশফাক, তোহিদুর রহমান তৌহিদ, খুলনা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে  আতাউর রহমান রুনু, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, জেলা তাঁতি দলের মেহেদীআহসান মিন্টু, জাসাস  নেতৃবৃন্দের মধ্যে, শহিদুল ইসলাম,জাহিদ হাসান, ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে মাসুম বিল্লাহ, হুময়ুন কবির রুবেল, এবাদুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, মোঃ শাকিল আহমেদ, আব্দুস সালাম, আবু জাফর, রাজীব খান, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, আনিসুর রহমান, সেখ ফারুখ, হেলাল উদ্দীন, রনি, ইমরান খান, মিল্টন রায়, জাফর হাসান, আশরাফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তানভীর আহম্মেদ, জাহিদুল ইসলাম, রিপন, বাহাদুর মুন্সী, জুয়েল রানা, সাজু হাওলাদার, শফিক মোল্লা, জাকারিয়া, সোহাগ শফিক, আলামিন, ইসমাইল সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ। অনুরুপভাবে মহানগর মহিলাদলের উদ্যোগে বুধবার বাদ মাগরিক খুলনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে মহানগর মহিলা দলের শীর্ষ নেতাবৃন্দসহ থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপি ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার ভোর ৬টায় থেকে শুরু হওয়া অবরোধ শুক্রবার ভোর ছয়টায় পর্যন্ত চলবে।

 

 

মাগুরার শালিখায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নওয়াব আলী মাগুরা

মাগুরার শালিখায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার  সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,শালিখা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর মাস্টার,ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর আলী,আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা খাতুন বিনু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,জেলা পরিষদ সদস্য

মুন্সি আবু হানিফ,ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার,চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস,চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।

 

 

চুয়াডাঙ্গায় মাকে হত্যার  মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গায় বোন হত্যার অভিযোগে ভাই’র মামলায় ভাগ্নেকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বুধবার  দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার  জবেদা খাতুন (৫০) নামের এক নারীকে হত্যার দায়ে তার ছেলে মুকুল হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

এর আগে নিহত জবেদা খাতুনের ভাই মো: আলাউদ্দিন ঘটনার দিন রাতে মুকুল হোসেনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন।মামলার একমাত্র আসামি ছেলে মুকুল হোসেনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।মামলার রায় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিজেদের বাড়িতে জবেদা খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন ছেলে মুকুল হোসেন। জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘঠতিত হয়।

 

নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী,  সস্মিলিত সাস্কৃতিক জোট মোংলা, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈক দল ও বিভিন্ন  সামাজিক এবং পেশাজীবি সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হিমেলের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। 

বেলা ১১টায় কবি হিমেল বরকতের বাড়িতে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত। বক্তব্য রাখেন শিরিয়া বেগম বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, কবি হিমেল’র বাল্য বন্ধু জানে আলম বাবু, বিশিষ্ট গীতিকার মোল্লা মামুন, মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে হিমেল বরকতের লেখা গান পরিবেশন করে অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী।

সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। হিমেল বরকতের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- চোখে চৌদিকে (২০০১), দশ মাতৃক দৃশ্যাবলি (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়, ছোট গল্প আয়না এবং পেনসিল ও রাবারের গল্প।

প্রসঙ্গত, ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাট জেলার মোংলার মিঠেখালী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিমেল বরকত প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে ২০০৫ সালে হিমেল বরকতের কর্মজীবন শুরু হয়। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন।

হিমেল বরকত সম্পাদিত গ্রন্থগুলো হলো রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এ ছাড়া অপ্রকাশিত রয়েছে হিমেলের বেশ কিছু কবিতার বই ও গান।

 

 

নড়াইলের বিড়গ্রামে উৎসব মূখর পরিবেশে শেষ হলো ৫দিন ব্যাপি  কাত্যায়নী পূজা

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের বিড়গ্রামে উৎসব মূখর পরিবেশে পূজা-অর্চনা, ঢাক-ঢোলের শব্দ আর আনন্দ-বিনোদন মধ্য দিয়ে শেষ হলো কাত্যায়নী পূজা। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে সার্বজনীন কাত্যায়নী পূজা মণ্ডপে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পূজা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি নারী-পুরুষের ভিড় থাকে মণ্ডপে। মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার বিশ্বাস বলেন, ৭ বছর ধরে বীড়গ্রাম সার্বজনীন পূজা মণ্ডপে কাত্যায়নী পূজা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর শনিবার থেকে ৫ দিনব্যাপী এই পূজা শুরু হয়েছে। পূজা কমিটির সার্বিক  তত্ত্বাবধানে থাকা সূবীর দেব জানান এলাকাবাসীর সহযোগিতায় সকলের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শেষ হলো বিড়গ্রামের কাত্যায়ানী পূজা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকাবাসীর প্রতি। এই কাত্যায়নী পূজা উপলক্ষে মেলা বসছে বিড়গ্রামের বিভিন্নস্থানে। উজিরপুর থেকে আসা উজ্জ্বল কুমার দাশ বলেন, আমরা প্রতি বছরই এই পূজাতে আসি ধর্মীয় আলোচনা, ধর্মীয় গান, কবিগান শুনি এখানে আসতে আমার ভালো লাগে। এছাড়াও এখানের মেলা থেকে ছেলে-মেয়ের জন্য খেলনা ও বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে যায়। বিড়গ্রাম সার্বজনীন কাত্যায়ানী পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু সুকান্ত মল্লিক জানান, শান্তিপূর্ণভাবেই  কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

 

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জরুরী সাড়া প্রদানকারী দল/স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে আয়োজন করা হয়।

 

২২ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৩:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুর রহমান, উপস্থিত ছিলেন টেকনিক্যাল ম্যানেজার রাহাতুল আশেকিন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

 

উক্ত প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, “দুর্যোগ আগের চেয়ে দিন দিন বাড়ছে। উপকূলের মানুষকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। স্বেচ্ছাসেবকদের এধরনের প্রশিক্ষণ দিলে তারা মানুষকে সচেতন করতে পারবে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের জান মালের ক্ষতি কমাতে সক্ষম হবে। এধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি “

 

কেশবপুরে সাগরদাঁড়ী  ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি :  

কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মঙ্গলবার বিকেলে সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে  ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষক নেতা হায়দার আলী মোল্লার সভাপতিত্বে ও বুদ্ধদেব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা  কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম,  যুগ্ন আহবায়ক ওলিয়ার রহমান,কেশবপুর উপজেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী,কেশপুর উপজেলা কৃষিকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ আলমগীর হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মামুন হোসেন প্রমুখ। এছাড়া সাগরদাড়ী ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামীলীগ,কৃষকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

 

পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার (২২ নভেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবা প্রদান করা হয়। আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর  জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান।

এসময়ে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের দুজন বিশেষজ্ঞ ডাক্তার ৪৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে  ৭০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান,  স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, প্রিতম সাহা ও তারক মজুমদার।

 

ভোরের সূর্য্য সঞ্চয় সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বুধবার বেলা দেড়টায় ভোরের সূর্য্য সঞ্চয় সমিতির কার্যকরী কমিটির মাসিক সভা খুলনা জেলা আইনজীবি সমিতির ৫ নং হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ। সভায় সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোল্লা সেলিম রশিদ আলোচ্য বিষয় উপস্থাপন করেন। বক্তৃতা করেন এ্যাড. আহসান হাবীব, এ্যাড.সরদার কেরামত আলী রাজু, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. মোল্লা আবেদ হোসেন, এ্যাড. আফরোজা রোজী, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. ফাল্গুনী ইয়াছমিন, এ্যাড. সাহারা ইরানী পিয়া প্রমূখ। সভায় বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা করেন। এছাড়া বাৎসরিক হিসাব সংক্রান্ত বিষয় ও সংগঠনের বাৎসরিক পিকনিক বিষয়ে আলোচনা করেন। সমিতির পিকনিক আগামী জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারী মাসে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ কে ফজলুল হকের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এ কে ফজলুল হকের মাতা মোসাঃ ফাতেমা তুজ জোহরা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এ কে ফজলুল হকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানাসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

 

 

খুবিতে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে উপাচার্যের মতবিনিময় সভা আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে (৪র্থ তলা) অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

উক্ত মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, সকল ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালক/বিভাগীয় প্রধান, এপিএ’র ফোকাল পয়েন্ট/বিকল্প ফোকাল পয়েন্ট এবং প্রতি ডিসিপ্লিনের মাস্টার্স/সম্মান শেষ বর্ষের একজন শিক্ষার্থী উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

খুবিতে ডি-নথি বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ডি-নথি বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ২২ নভেম্বর (বুধবার) শেষ হয়েছে। সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ইনফরমেটিক্স ল্যাবে সমাপনী দিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের শুরুতে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

পরে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও ডি-নথি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন ও ইঞ্জি. রাহুল দেব মহালদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ নভেম্বর ডি-নথি বিষয়ক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে ২০ ও ২১ নভেম্বর আরও দুটি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

ইট ভাঙ্গা গাড়ি উল্টে চালকের মৃত্যু: আহত ১

সোহাগ হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

মহাসড়কে এলোমেলো বাইসাইকেল চালানো শিশুকে বাঁচাতে গিয়ে শাবুর আলী (৪০) নামের ইট ভাঙ্গা গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসও হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার নিহত হওয়া যুবক যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে শাবুর আলী (৪০)। তিনি খোয়া ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ফাতেমা খাতুন বলেন, শার্শার রুদ্রপুর এলাকা থেকে তারা ইট ভাঙ্গা গাড়িতে করে সকালে কলারোয়া উপজেলার উফাপুর এলাকায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একদিকে ঘটনাস্থলের মহাসড়কের রাস্তা ধারে মাটি কম মাটি থেকে রাস্তা উঁচু। অন্যদিকে অজ্ঞাত যে শিশুটি বাইসাইকেল চালাচ্ছিল তা ছিল অনিয়ন্ত্রিত খুব এলোমেলো যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা তাফহিমুল ইসলাম বলেন, সকালে খোঁয়াভাঙ্গা মেশিন নিয়ে যাওয়ার সময় কলারোয়ার খাদ্য গোডাউন মোড়ে আসলে রাস্তার অপর পাশ থেকে এক স্কুল ছাত্র বেখেয়ালি ভাবে বাইসাইকেল চালিয়ে আসছিলো । এসময় তাকে বাঁচাতে গিয়ে খোঁয়াভাঙ্গা মেশিন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায় এবং চালক খোঁয়াভাঙ্গা লোহার মেশিন গাড়ির নিচে চাপা পড়ে। এতে মেশিনটি চালকের মাথার উপর পড়লে মাথা থেঁতলে ঘটনাস্থলেই চালক মারা যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পিয়াস কুমার বলেন, ইট ভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়া চালককে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। চালকের সাথে থাকা সহকর্মী যশোর শার্শা উপজেলার রুদ্রপুর এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে ওবায়দুর রহমান (২৮) আহাত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে খোয়াভাঙ্গা মেশিন গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে নিচে পড়ে মৃত্যু হয়। এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশের একটি টিম প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের নিকট স্থানান্তর করা হয়েছে।

 

কেশবপুরে নিজের সন্তানকে হত্যাকারী  মা পুলিশের হাতে আটক 

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে ১২ দিন বয়সের যমজ ২ সন্তানকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে থানা পুলিশ। প্রাথমিক জ্ঞিাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছে শিশু ২টির মা সুলতানা খাতুন।বুধবার (২২ নভেম্বর) সকালে কেশবপুর পৌর সদরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশের ডোবা থেকে নিহত শিশু দুইটির লাশ উদ্ধার করার পর তার মাকে আটক করা হয়। পুলিশ জানায়, । এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, কেশবপুর পৌর সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের কন্যা সুলতানা (৩৫) গত ১০ নভেম্বর যমজ দুইটি সন্তান প্রসব করে। এরমধ্যে ১টি ছেলে ও ১টি কন্যা সন্তান জন্মনেয়। পারিবারিক কলহের জের ধরে ওই শিশু সন্তানের পিতা আবু বক্কর ও মা সুলতানার (স্বামী-স্ত্রীর) মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।ওই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে শিশু সস্তান দুইটিকে তাদের বাড়ির পিছনের ডোবাই ফেলে তার মা হত্যা করে। এর পূর্বে সুলতানা তার দুই সন্তানের মধ্যে ছেলে সন্তানকে গত সোমবার দুপুরে হত্যার করার জন্য ওই ডোবাই ফেলে দেয়। খবর পেয়ে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হোসেন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়ার পর সে সুস্থ হলে তাকে মঙ্গলবার দুপুরে বাড়ি নিয়ে আসে। পরবর্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার মা-দ্বারা ওই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। পুলিশ খবর পেয়ে বুধবার সকালে ওই ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল যেয়ে আব্দুল লতিফের বাড়ির পিছনে থাকা ডোবা থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে।এবিষয়ে কেশবপুর থানায়, সাংবাদিকদের ব্রিফিংকালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন বলেন. প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা সুলতানা খাতুন তার দুই শিশু সন্তানকে হত্যার করার কথা স্বীকার করেছেন। তবে অধিকতর তদন্তের পর বিস্তারিত জানা যাবে নিজের শিশু সন্তানকে কেন তার মা হত্যা করেছে।    

 

সুন্দরবনে জেলেদের ২০লাখ টাকার কাঁকড়া ছিনিয়ে নিয়েছে বনরক্ষীরা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে জেলেদের আহরিত ২০লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বনরক্ষীদের বিরুদ্ধে। একই সঙ্গে নদীতে জেলেদের নৌকায় হামলা ভাংচুর ও মারধরসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবী করেছেন ফিরে আসা জেলেরা। গত ২১নভেম্বর মঙ্গলবার ভোর রাতে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে নন্দবালা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলেরা এ তথ্য জানান। লিখিত বক্তব্যে জেলে তরিকুল, ওমর গাজী, আলমঙ্গীর ও রাজিব শেখ বলেন, বনবিভাগের কাছ থেকে পাস-পারমিট (অনুমতিপত্র) সংগ্রহ করে গত ১২নভেম্বর ৪০জেলে ১২টি নৌকা নিয়ে সুন্দরবনের দুবলা এলাকায় কাঁকড়া আহরণ করতে যাযন। পরে গত ২১নভেম্বর রাতে ৪টি নৌকায় ৪০মণ কাঁকড়া নিয়ে লোকালয় ফিরে আসছিলেন তারা। এ সময় পশুর নদীর নন্দবালা এলাকায় পৌঁছালে চাঁদপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২জন বনরক্ষী বহিরাগতদের সাথে নিয়ে জেলেদের নৌকা আটক করেন। তখন জেলেরা তাদের বৈধ অনুমতিপত্র দেখালেও বনরক্ষীরা জেলেদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবী ও বাকবিতান্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জেলেদের মারধর, নৌকা ভাংচুর করে ও ইউনুছ আলী (৫৫), আজিজুল (২২), রাজ্জাক (৩০), জাহিদুল (২৩), মিজান (৩০) ও তোফাজ্জোল (৩৫) নামের ৬জেলেকে আটকসহ নৌকা এবং নৌকায় থাকা আহরিত কাঁকড়া ছিনিয়ে নেয়। এছাড়া হামলা ও মারধরের সময় রুমি শেখ (১৮) ও আলমঙ্গীর (২৬) নামে অপর দুই জেলে নিখোঁজ হয়। ফিরে আসা জেলেরা বলেন, সুন্দরবন ও সাগর উপকুলে কাঁকড়া আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়লে লোকালয় থেকে নৌকা ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করা হয়। সেই ট্রলারটিও ভাংচুর করে নিয়ে গেছে বনরক্ষীরা। জেলেরা বলেন, তাদের কাছ থেকে নিয়ে নেয়া আহরিত ৪০মণ কাঁকড়ার (রপ্তানীযোগ্য) বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত জেলেরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে ঘুষ ও অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে বনরক্ষীদের হাতে নির্যাতন ও হয়রানীর বিষয়টি এখন নিত্যনৈমক্তিক ঘটনা।

জেলেরা অভিযোগ করে বলেন, তাদের ট্রলার, নৌকা ও কাকড়া আহরণে বনবিভাগের প্রদত্ত পাস রয়েছে। বনবিভাগই পাস দেন, আবার সেই পাস থাকা স্বত্বেও আবার অবৈধ বলে ঘুষ দাবী করে আটক এবং হয়রানী করছেন। পাস থাকা স্বত্বে বনবিভাগকে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়। আর এ ঘুষ না দিলে পাসও তখন অবৈধ হয়ে যায় বনবিভাগের কাছে।

 

সুন্দরবনে জেলেদের কাঁকড়া আহরণে পাস-পারমিট থাকার কথা স্বীকার করে  চাঁদাপাই স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কাঁকড়া আহরণের বৈধতা থাকলেও অবৈধ পরিবহন ব্যবস্থার কারণে কাঁকড়া ও ৪টি নৌকা এবং ১টি নৌকা ট্রলারসহ ৬জেলেকে আটক করা হয়েছে। তবে জেলেদের মারধর ঘটনা অস্বীকার করেন তিনি। এছাড়া দুই জেলে নিখোঁজ থাকার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।

 

এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, জেলেরা তাদের পাস দুবলায় জমা না দেয়াসহ কাঁকড়া পরিবহণে অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌকা ট্রলার, নৌকা ও কাঁকড়া জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

 

উদ্ভুদ পরিস্থিতির এ বিষয়ে সুন্দরবন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো বলেন, ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে। দোষী যে হোক বনরক্ষী/জেলেরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত সিনিয়র অফিস সহায়ক মোঃ আব্দুল মান্নান শেখ এর অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং বিদায়ী কর্মচারীকে উত্তরীয় পরিয়ে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মচারীকে ক্রেস্ট তুলে দেন প্রো-ভাইস চ্যান্সেলর ও লাইব্রেরী কমিটির সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীয়ান জনাব মোঃ আক্্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ, লাইব্রেরীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শিশু পাচারের চেষ্টা ধামাচাঁপা দিতে মারামারির নাটক সাজিয়ে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার খর্ণিয়া গ্রাম¯’ আহাদ আলী মোড়ল নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এলাকার অসংখ্য নারী পুরুষের উপ¯ি’তিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহাদ আলী বলেন, গত ১৪ অক্টোবর রাত অনুমান ১১টার সময় আমার ভাইপো খর্ণিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র মুশফিকুর মোড়ল (১২) কে পাচারের উদ্দেশ্যে মাদ্রাসা থেকে ডেকে নেয় একই এলাকার মৃত কাশেম আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম সরদার। সে এলাকায় একজন অসৎ, দুস্কৃতিকারি ও মামলাবাজ হিসেবে পরিচিত। এরপর ওই মফিজুল এলাকার কথিত এক মহিলা ফকিরের কাছে নিয়ে শিশুটির মাথার চুল কাটার পর নিখোঁজ হন সে। পরদিন সকালে শিশুটিকে খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানান। বিষয়টি জানার পর এলাকায় খুব তোলপাড় সৃষ্টি হয়। তখন শিশু পাচার ওই চক্রটি ধরা খাওয়ার ভয়ে তাকে ছেড়ে দেয় এবং একদিন পর যশোর এলাকা থেকে অসু¯’ অব¯’ায় তাকে উদ্ধার করা হয়। শিশুটি সু¯’ হলে তার মুখে উল্লেখিত ঘটনার বর্ণনা শুনে পরিবার সহ এলাকাবাসী হতাশ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এরপরও বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়ে ২০ অক্টোবর রাতে ওই মাদ্রাসা কমিটি ও ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপ¯ি’তিতে মাদ্রাসা মাঠে এক শালিশী বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। কিš‘ দুঃখের বিষয় ওই রাতেই সকলের অজান্তে মামলাবাজ মফিজুল তার ছেলে, মেয়ে ও নাতিকে মারামারিতে আহতের মিথ্যা নাটক সাজিয়ে প্রথমে ডুমুরিয়া হাসপাতাল পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর আমি সহ পরিবারের ৮জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। যে মামলায় ওই শিশুর পিতা জাহাঙ্গীর মোড়ল আজও জেলহাজতে।

মিথ্যার কাছে হার মেনে একটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় জড়িত আসামিদের নিঃশর্ত মুক্তি ও তদন্ত পূর্বক অপরাধি মফিজুল ও তার সহযোগিদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। এ সময় উপ¯ি’ত ছিলেন সমাজসেবক জাহাবক্স মোড়ল,আনার আলী, ইয়াসিন মোড়ল,ফরিদা বেগম, রাশিদা বেগম প্রমুখ।

 

 

 

ডুমুরিয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড়,  ধ্বংস হচ্ছে পরিবেশ, কর্তৃপক্ষ নিরব, দেখার কেউ নেই ?

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করছে কতিপয় দূর্বৃত্ত। এতে উজাড় হ”েছ বনায়ন, ধ্বংস হ”েছ পরিবেশ। এ যেন দেখার কেউ নেই ? উপজেলা বনায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬নং পোল্ডারে ২০১৮-১৯ অর্থ বছরে ভদ্রানদীর মুখ তেলিগাতি হতে শোভনা মধ্যপাড়া বারুইপাড়া অভিমুখে প্রায় ১৩ কিলোমিটার খননকৃত নদীর পাড়ে সামাজিক বনায়ন করা হয়। অতি অল্প সময়ে রোপিত শিরিশ,আকাশমনি,বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ বেশ বৃদ্ধি পেয়ে বড় হয়ে উঠে। সৃজিত বনায়নের মনোরম দৃশ্যে আকৃষ্ট হয়ে প্রতি বিকেলে বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুদের আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বনাঞ্চল। সম্প্রতি পশ্চিম শোভনা দাসপাড়ার সুজয় দাস, মিঠুন, বাসুদেব, সুজন ও কমল দাস নামে একটি সংঘবদ্ধ চক্র ওই বনায়নের বৃক্ষ নিধনে মেতে উঠে। ইতোমধ্যে ওই চক্রটি তেলিগাতি এলাকা থেকে রাতের আঁধারে ছোট বড় ৮/১০টি বাবলা গাছ কর্তনের সময় জনতার হাতে ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে বনায়ন কমিটির সভাপতি আব্দুর রশিদ খান ঘটনা¯’লে গিয়ে কর্তনকৃত গাছগুলো উদ্ধার করে নিজ জিম্মায় রেখে দেয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ ঘটনায় আইনগত ব্যব¯’া গ্রহণের প্রক্রিয়া চলছে। ¯’ানীয় বাসিন্দা হাজারীলাল দাসসহ বনায়নের একাধিক উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত ওই চক্রটি সরকারি বনবিভাগের গাছ কেটে পরিবেশ নষ্ট করছে অথচ দেখার কেউ নেই। বনবিভাগের অফিসাররা এসে দেখেও না দেখার ভান করে চলে যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনা¯’ল পরিদর্শন করে কর্তনকৃত গাছগুলো জব্দ করেছি এবং অভিযুক্তদের মৌখিক ভাবে অফিসে ডেকেছি, দ্রুত আইনগত ব্যব¯’া নেয়া হবে।

 

 

দাকোপে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে এলাকার বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ। এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বলেন একে তো বিদ্যুৎ এর ইউনিটের দাম বাড়িয়ে দিয়েছে তারপর আবার ইচ্ছে মতো মাস শেষে বিল করায় গ্রাহকেরা বিলের কাগজ হাতে পেয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। ইউনিটের দাম বাড়তি তারপর ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া দিয়ে যে বিল হচ্ছে তা বলতে হয় মরার পর খারার ঘা। গ্রাহকরা বলেন বিল বিদ্যুৎ এর বিল বর্তমানে সকল সুদ চক্রকে হার মানিয়ে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গ্রাহকদের মধ্যে থেকে  জানান ৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে এই মাসে বিল এসেছে ১৫২ টাকা। অফিস ঘরে ব্যবহিত বানিজ্যিক মিটার ইউনিট প্রতি ইউনিট ১১ টাকা ৯৩ পয়সা তাহলে ৫ ইউনিট এর দাম দেখিয়েছে ১১.৯৩*৫= ৬০ টাকা, ডিমান্ড চার্জ ৭৫ টাকা, ব্যাট ৭ টাকা, মিটার ভাড়া ১০ টাকা সর্বমোট ১৫২ টাকা। তারা বলেন মিটার নেওয়ার সময় টাকা দিয়ে কিনে নিতে হয়েছে ৫০০ -৬০০ টাকার মিটারে টাকা দিতে হয়েছে ৩৫০০ টাকা এখন আবার প্রতিমাসে মিটার ভাড়া ১০ টাকা এটা কোন নিয়ম। বিলের কাগজে এসকল দুর্নীতির পরও তারা থেমে নেই এলাকা ঘুরে দেখা যায় দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের লাইন সংযোগ বিছিন্নকরণে অনিয়ম ও অর্থ বানিজ্যর খবর পাওয়া গেছে। অভিযোগ কারীরা বলেন দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক সেবা দিতে ব্যর্থ। দাকোপ সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে চলছে অনিয়ম মুখ চিনে চিনে বিদ্যুৎ সংযোগ বিছিন্নকরণ অভিযান। দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ হাতিয়ে নেওয়ার অত্যাচারে অতিষ্ঠ গ্রাহক। বিদ্যুৎ বিল বাকী থাকলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হবে। এমন প্রচারে ২১ নভেম্বর সকাল থেকে দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ লাইন সংযোগ বিছিন্নকরন অভিযান পরিচালনা করতে দেখা যায়। এ অভিযানে ধনী ও মধ্যবিত্ত গ্রাহকেরা সংযোগ বিছিন্নের ধরাচরার বাইরে থাকলেও গরীব গ্রাহকরা চরম বিপদে। চালনা পৌরসভার সবুজ পল্লী আবাসিক এলাকায় খবর নিয়ে জানা যায়,খুব সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিছিন্নকরন অভিযানে নামে একাদিক পল্লী বিদ্যুৎ কর্মীরা। সকাল সাড়ে ৭টার মধ্য একাদিক লাইন সংযোগ বিছিন্ন করে তারা। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহক অফিস খোলার সময়টুকু আবেদন করেন। অফিস খুললে বিল পরিশোধ করা হবে। তবুও লাইন সংযোগ বিছিন্ন এড়াতে পারিনি। দেওয়া হয়নি কোন সুযোগ। একাদিক গ্রাহকের অভিযোগ এমনটা।  বিদ্যুৎ অফিসের লাইন সংযোগ বিছিন্ন করণে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার আগে, গ্রাহকের পরিচয়, ক্ষমতা জেনে লাইন বিছিন্ন করছে। তাছাড়া পল্লী বিদ্যুৎ অফিসের অনেকে লাইন বিছিন্ন করে পুনরায় সংযোগ দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। এমন সংবাদে দাকোপ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে একাদিক গ্রাহক অফিসের সামনে দেখা যায়। অনেকের সাথে কথা বলে জানা যায়, কারো দু’মাসের বিল বাকী,আবার কারো তিন মাসের বিল বাকী। কারো আবার দু’মাস মিলে ৯৫ বা ১০৫ টাকা। আবার কারো তিন মাস মিলে ১৭০ টাকা। আর  তারপরও সামান্যতে গুনতে হচ্ছে ৬৯০ টাকা জরিমানা। সবুজ পল্লীর বাসিন্দা (আনিসুর রহমান) খানজাহান চায়ের দোকানদার বলেন, আমি আমার চায়ের দোকানের ও বাসার বিল দেওয়ার জন্য আমার মিসেসকে অফিসে পাঠাই। তখন সকাল ৮ টা ৪৫ মিনিট। আমার বাসাও দোকানের বিলের টাকা কম পড়েছে এমনটা মোবাইলে জানান। আমার মিসেসকে দোকানের বিলটি পরিশোধ করতে বলি। সে দোকানের বিল পরিশোধ করেন। এবং পরে আমার মিসেস নিজে বিলিং আপারে বলেন, দুইটি বিল দেওয়ার জন্য এসেছিলাম। টাকা একটু কম থাকায় বাসার বিলটি দিতে পারছি না। আমার হাজমেন্ট দোকান থেকে রওনা হয়েছে। অল্প কিছুক্ষনের মধ্য ওনি এসে বাসার বিল পরিশোধ করবেন। সেই মহূর্তে বিদ্যুৎ অফিসের লোক বাসায় গিয়ে লাইন সংযোগ বিছিন্ন করেছে। এবং আমার দেওয়া আছাদের লাইনও বিছিন্ন করে। এখন সর্ব শেষ আমি ও আমার মিসেস বিলিং আপার সাথে কথা বলেছি, তার যে ব্যবহার, আমি তাতে খুব দুঃখিত। বিলিং আপা আমাদেরকে হুমকি ধামকি ও চেচিয়েমেচিয়ে বলেন, যা পারো তাই করো। আমি কারো কথা শোনা লোক নয়। কথা বললেই মিটার খুলে আনা হবে। প্রধানমন্ত্রী হলেও ছাড় নেই। পরে (এজিএম) মহাদোয়ের সাথে দেখা করতে গেলে অফিসে পাওয়া যায়নি।পরে গণমাধ্যম কর্মীরা, এজিএম সাহেবের মুটো ফোনে কয়েক বার কল করার পরে রিসিভ হয়। তিনি জানান, আমি বাইরে, কিছুক্ষণের মধ্য অফিসে আসবো। এক ঘন্টা পরে এজিএম অফিসে আসেন। উক্ত বিষয় নিয়ে (এজিএম) আব্দুল মুনিম খানকে জানানো হয়, তিনি বলেন আমরা মাইকে ঘোষণা করে লাইন সংযোগ বিছিন্নকরন অভিযান অব্যাহত রেখেছি। তাছাড়া ইউএনও, উপজেলা চেয়ারম্যান, সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, রিপোর্টারস ক্লাবের সভাপতি রুমান আহমেদসহ সকলকে জানিয়েছি। আজ কোন গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া হবে না। আজ ২০০ থেকে ২৫০ লাইন সংযোগ বিছিন্ন করা হবে। এমন কি সরকারি প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। কোন অফিস আদালত বিল বাকী রাখলে সংযোগ বিছিন্নের আওতায় পড়বে। এ নির্বাচনের আগে সকল গ্রাহককে বিল পরিশোধ করতে হবে বাধ্যতামুলক। আমার অফিসে কোন অনিয়ম দুর্নীতি নেই। যদি কারো কোন অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে দিতে পারেন।

 

 

 

 

 

 

 

ভারতে পাচারের সময় ২ কেজি স্বর্ণসহ যুবক আটক

 বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোলের পটুখালী সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ আক্তারুল ইসলাম (২০) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার সন্ধ্যায় পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্করের ছেলে।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য এক কোটি ৮৮ লাখ টাকা।

 

পাচারকারী আক্তারুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। স্বর্ণগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

 

 

বিএনপির সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না খুলনার মঞ্জু

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছেন না খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও প্রায় দুই বছর ধরে দলে কোণঠাসা নজরুল ইসলাম মঞ্জু। তিনি অন্য দলে যোগ দিতে পারেন অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে নগরীতে। এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

 

মঞ্জু বলেন, ‘আমি তো বিএনপির বাইরের না, জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে আমি বিএনপির সঙ্গেই আছি। আমাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ আন্দোলন-সংগ্রামে আমিও শামিল, রাজপথে আছি এবং থাকব ইনশাআল্লাহ। দলের বাইরে গিয়ে নির্বাচন করার প্রশ্নই ওঠে না।’

 

২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়ে। ওই কমিটি থেকে বাদ পড়েন এক যুগ সভাপতি পদে থাকা মঞ্জু।

 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করলে তাঁকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। ক্ষোভ আর অপমানে দলের বিভিন্ন পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন মঞ্জুর অনুসারী সহস্রাধিক নেতাকর্মী। এরপর কিছুদিন দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন তারা। পরে আবার অংশ নিচ্ছেন দলীয় কর্মকাণ্ডে।

 

 

দলে কোণঠাসা থাকা প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘দল ও দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেছি। অন্য কোনো দলে যাওয়ার প্রশ্নই আসে না। আমাদের প্রাণের দল বিএনপি ছেড়ে আমরা যাব কোথায়?’

 

আলোর মুখ দেখছে না প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি

 কুষ্টিয়া প্রতিনিধি

আধুনিকায়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হলেও প্রায় ৩০০ বিঘা জমির ওপর নির্মিত দেশের প্রথম চালু হওয়া জগতি রেলওয়ে স্টেশনটির এখন জীর্ণ দশা। নান্দনিক দোতলা ভবনসহ অন্যান্য স্থাপনা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেড়শ’ বছরের বেশি পুরনো স্টেশনটি এক সময় সারাদিন রমরমা ও হাঁকডাক থাকলেও এখন নিষ্প্রাণ। অফিসিয়ালি কোনো ট্রেন থামে না। তাই ঘন্টা বাজে না, বিক্রি হয় না টিকিট। স্টেশনটির সংষ্কার করে এর বিশাল জায়গা কাজে লাগিয়ে আগের রূপে ফিরিয়ে আনার দাবি জনসাধারণের। রেলওয়ে বিভাগ জগতি স্টেশনকে আধুনিকায়ন ও জাদুঘর নির্মাণের উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি।

নথিপত্র অনুযায়ী, বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার গোড়াপত্তন হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর। ভারতের রানাঘাট থেকে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু হয়। কুষ্টিয়ার জগতিতে নান্দনিক দোতলা স্টেশন নির্মাণ করা হয়।

 

শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ৩০০ বিঘা জমির উপর নির্মাণ করা হয় স্টেশনটি। দেশের রেল যোগাযোগের শুরুটা হয় কুষ্টিয়ার জগতি স্টেশনের মাধ্যমে। সেটাও আজ থেকে প্রায় ১৬১ বছর আগে। ভারতের রানাঘাট থেকে প্রতিদিন যাত্রী ও মালামাল বোঝাই ট্রেন আসত জগতি স্টেশনে। সেই সময় থেকে হাঁকডাকে মুখর থাকতো স্টেশনটি।

 

 

সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা গেছে, সে সময়কার ঘণ্টাটি এখনো ঝুলানো আছে স্টেশন মাস্টারের কক্ষের সামনে। তবে সেটি আর বাজে না। বন্ধ হয়ে পড়ে আছে স্টেশন মাস্টারের কক্ষ। তবে সেটি মাঝে মধ্যে খোলা হয়। স্টেশনটির গেটম্যান আব্দুর রাজ্জাকের কাছে চাবি আছে। সেখানে হাজিরা খাতায় স্বাক্ষরের জন্য তিনি খোলেন।

 

আব্দুর রাজ্জাক বলেন, ‘অফিসিয়ালি কোন ট্রেন থামে না জগতি স্টেশনে। তবে দিনে একটি লোকাল ট্রেন রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পোড়াদহ জংশন পর্যন্ত আসা-যাওয়া করে। আর খুলনা থেকে গোয়ালন্দগামী একটি মেইল ট্রেন সকালে এসে বিকেলে ছেড়ে যায়। জগতি স্টেশনে কয়েক মিনিটের জন্য থামে এই দু’টি ট্রেন। টেলিফোন লাইন সচল না থাকায় গেটম্যানের কাজের পাশাপাশি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করি ট্রেনের পরিচালকের সাথে। এভাবে আমি কাজ করছি।’

 

 

স্টেশনটির বিশাল জাগয়া আছে। বড় বড় পুকুর আছে তিনটি। আম, কাঁঠালসহ অন্যান্য গাছ রয়েছে ৪০০ থেকে ৫০০টি। এসব পুকুর ও গাছ লিজ দেওয়া হয়। স্টেশনটির উত্তর দিকে ফরজ আলীর চায়ের দোকান। তিনি ১৩ বছর বয়সে পাকিস্থান আমলে জগতি স্টেশনে পাম্প অপারেটর পদে চাকরি নেন।

 

ফরজ আলীর বয়স এখন ৭০ বছর। তিনি চায়ের দোকান চালান। তিনি বলেন, ‘সে সময় স্টিম ইঞ্জিনের (কয়লা চালিত) ট্রেন চলাচল করতো। ভারতের রানাঘাট থেকে যাত্রী ও মালামাল বোঝাই করে প্রতিদিন ট্রেন আসত। বিশেষ করে প্রচুর খাদ্যশস্য ও মাছ আসতো। আমার কাজ ছিলো ইঞ্জিনে পানি দেওয়া। সামান্য বেতনে অস্থায়ীভাবে কাজ করতাম। পানি দেওয়ার জন্য সে সময় দুটি বড় বড় ট্যাংক নির্মাণ করা হয়। স্বাধীনতার পর আর চাকুরি স্থায়ী হয়নি।’

 

তিনি আক্ষেপ করে বলেন, ‘এত বড় জায়গা কম স্টেশনের আছে। বড় কিছু পড়ে আছে। ব্যবহার করা হচ্ছে না। জগতি ছাড়া কুষ্টিয়া শহরের মধ্যে আরো দুটি স্টেশন আছে। যে কারণে যানজট হয়। ওই দুটি স্টেশন বন্ধ করে জগতি স্টেশনকে আধুনিকায়ন করা হলে সবার সুবিধা হয়।’

 

স্টেশনে অবস্থান করার সময় পোড়াদহ থেকে লোকাল ট্রেনটি যাত্রী নিয়ে জগতিতে থামে। বেশ কিছু যাত্রী নামেন। উঠেন ২০ থেকে ৩০ জনের মত। এদের একজনের সাথে কথা হয় আগেই। নাম হাসান আল মাহমুদ। বাড়ি সদরের আলমপুরে। তিনি চাকুরি করেন মানিকগঞ্জে। গোয়ালন্দ যাবেন বলে জানান।

 

তিনি বলেন, ‘দেশের ঐতিহাসিক একটি স্থাপনা জগতি রেলওয়ে স্টেশন। এটি সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। বিশাল জায়গা পড়ে আছে। সুন্দর একটি পরিবেশ আছে এখানে। মানুষ ঘুরতে আসে। তাই স্টেশনটি চালুর দাবি সকলের।’

 

স্থানীয় ভ্যানচালক আজহার আলী বলেন, ‘এক সময় স্টেশনটি রমরমা থাকতো। প্রচুর মানুষ আসা-যাওয়া করতো। এখন এই রুট দিয়ে ঢাকায় ট্রেন যাবে। তাই স্টেশনটি নতুন রুপে চালু হওয়া দরকার।’

 

দেখা গেছে, দামী সব যন্ত্রপাতি পড়ে আছে। ঝোঁপ-ঝাঁড়ে ঢেকে গেছে নান্দনিক ভবনটি। ভবঘুরে লোকজনের আবাস স্টেশনটির বারান্দা। অনেক ফকিরও রাতে থাকেন বলে জানা গেছে। নেশাখোর লোকজনের আনাগোনা বাড়ে রাতে।

 

কয়েক বছর আগে জগতি স্টেশনকে সংষ্কার করে নতুন আঙ্গিকে চালু করার পাশাপাশি একটি রেল জাদুঘর গড়ে তোলার প্রস্তাব করা হলেও সেটি আলোর মুখে দেখেনি। ঘটা করে স্টেশনটির জন্মদিনও পালন করা হয়।

 

বিষয়টি নিয়ে কথা হলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা বলেন, ‘জগতি বাংলাদেশে চালু হওয়া প্রথম স্টেশন। নানা কারণে সেটি এখন বন্ধ আছে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে স্টেশনটি চালু করার পাশপাশি ভবনগুলো সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া রেল মন্ত্রণালয় এখানে জাদুঘরসহ অন্যান্য যেসব স্থাপনা করার প্রকল্প হাতে নিয়েছে সেগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে আমার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

 

নড়াইলবাসীর স্বপ্নের রেলপথ নির্মাণকাজ শেষ পথে

নড়াইল প্রতিনিধি 

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-ভাঙ্গা-যশোর রেল লাইনের নড়াইল-লোহাগড়া অংশের কাজ প্রায় ৮০ ভাগ শেষের পথে। কাজ শেষের দিকে হওয়ায় ভীষণ খুশি এলাকাবাসী। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কয়েক হাজার লোকের।

প্রকল্পটির বাস্তবায়ন হলে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নওয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে, এমনকি ভারতের পশ্চিমবঙ্গে যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নড়াইল-লোহাগড়া রেল লাইন। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহন খরচও অনেকটাই কমে যাবে। সময়ও লাগবে কম। এতে বদলে যাবে এলাকার আর্থসামাজিক চিত্র।

 

 

 

 

লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. ইবাদ শিকদার বলেন, রেল লাইন চালু হলে বেশি উপকৃত হবেন ব্যবসায়ীরা। ঢাকা ও যশোরের বেনাপোলসহ দেশের বিভিন্ন প্রান্তে অল্প খরচে সহজেই বিভিন্ন পণ্য পরিবহন করতে পারবেন তারা। নড়াইর-লোহাগড়ার কয়েক হাজার ব্যবসায়ী উপকৃত হবেন। লোহাগড়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং কলকাতায় যাতায়াত সহজ হয়ে যাবে।

 

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, রেল লাইন নির্মাণকাজের জন্য জেলায় ৪০৬ দশমিক ৭১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় নড়াইল-লোহাগড়া অংশের কাজ শুরু হয় ২০১৯ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এটি ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি উপরুট।

 

 

প্রসঙ্গত, ঢাকা থেকে যশোর ১৭২ কিলোমিটার-জুড়ে চলছে রেল লাইন নির্মাণ কাজ। এই কাজ শেষ হবে ২০২৪ সালের জুন মাসে। রেল স্টেশন হবে ২০টি। ৯টি জেলার ওপর দিয়ে যাবে এই রেল লাইন। ব্রডগেজ এই রেললাইনে থাকবে ৬৬টি বড় সেতু, ২৪৪টি ছোট সেতু ও ৩০টি লেভেল ক্রসিং গেট। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-নগরকান্দা-মুকসুদপুর- মহেশপুর-কাশিয়ানী-লোহাগড়া-নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রুপদিয়ায় গিয়ে মিলবে এই রেল লাইন।

কুষ্টিয়ার ভেড়ামারায় বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় কমেছে সবজির দাম। তবে চাষিরা বলছেন, শীত পড়াতে সবজি উৎপাদন বেড়ে গেছে।

 

শীতের আগামনীতে কৃষিনির্ভর ভেড়ামারায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, করলা, মুলা ও পালং শাকের মতো অনেক সবজির দাম নেমে এসেছে অর্ধেকে। শুধু এগুলো নয়, অধিকাংশ সবজি দামই কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা করে।

 

 

ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে বাজারে সবজির আমদানি বেশি হওয়ায় কমেছে সবজির দাম।

 

 

সাধারণ ক্রেতারা বলছেন, বছরের সবসময়ই সবজির দাম বেশি থাকলেও শীত আসলে সবজির দাম নাগালের মধ্যে আসে।

 

 

ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ বাজারের সবজি বাজার ঘুরে ব্যবসায়ী, চাষি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহ ব্যবধানে আজ সবজি বাজারে ব্যাপক পরিমাণে সবজি আমদানি হয়েছে। শীতকালীন সবজিতে সবজি বাজার ভর্তি হয়ে গেছে।

 

 

চাষিরা জানান, গত সপ্তাহে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬০ টাকায়, আজ তা ৩০ থেকে ৩৫ টাকায় নেমেছে। বেগুন ছিল ৪৫ থেকে ৫০ টাকা, আজ তা ২০ থেকে ২৫ টাকা; পটল ছিল ৫০ টাকা, আজ তা চলছে ২০ থেকে ২৫ টাকা; মুলা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা, আজ তা ২০ থেকে ২৫ টাকা। পালং শাক ছিল ৪০ থেকে ৪৫ টাকা, আজ তা ৩০ টাকা এবং প্রতি কেজি লালশাক বিক্রি হয়েছে ৩০ টাকা করে, আজ তা চলছে ১৮ টাকা করে।

 

 

সবজি বিক্রেতা লিটন বলেন, গত সপ্তাহে আমি চাষিদের কাছ থেকে ৪০ টাকা করে বেগুন কিনে বিক্রি করেছি ৫০ টাকায়। আজ কিনেছি ২০ টাকা করে, বিক্রি করছি ২৫ টাকা করে। তবে গত সপ্তাহের চেয়ে আজ ক্রেতাদের চাহিদাও অনেক বেশি।

 

 

সবজি বিক্রতা রেজাউল বলেন, বাজারে আজ অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ১৫ টাকা করে কম। কারণ বাজারে আজ প্রচুর সবজির আমদানি হয়েছে। ফলে দাম কমে গেছে। আর যখন যেমন দামে সবজি কিনি, তখন তেমন দামে বিক্রি করি। বাজারে মূলত সবজি দাম বাড়ে উৎপাদন ও সরবরাহের ওপর ভিত্তি করে।

 

 

সবজি ক্রেতা শিহাবুল আলম বলেন, ১৫ দিন আগে আধা কেজি শিম কিনেছি ১০০ টাকায়, গত সপ্তাহে প্রতি কেজি কিনেছি ৬০ টাকা, আর আজ এক কেজি শিম কিনছি ৩৫ টাকা করে। তার মানে অর্ধেক দামে। আজ বাজারে শীতকালীন প্রায় সব সবজিই উঠেছে।

 

 

ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, আমি রাজ মিস্ত্রির কাজ করি। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে প্রতিদিন ৬ শ’ টাকা রোজগার করি। বাজারে এসে দুই একটা সবজি ছাড়া কেনার ক্ষমতা থাকে না। আজ এসে ২ শ’ টাকার বাজার করেছি, তাতেই বাজারের ব্যাগ ভর্তি হয়ে গেছে। আজ বেগুন, শিম, মুলা, পটল, বাধাকপিসহ আরো কয়েকটি সবজি কিনেছি। এমন বাজারদর থাকলে আমাদের মত নিম্ন আয়ের মানুষের জন্য খুব ভালো হয়।

 

 

সবজি চাষি তরিকুল ইসলাম বলেন, আজ বেগুন পাইকারি বিক্রি করলাম ১২ থেকে ১৫ টাকা করে। বতর্মানে সার, বিষ, শ্রমিকসহ সব জিনিসের দাম বেশি। এখন সবজি চাষে আগের থেকে খরচ বেড়েছে দ্বিগুণ। 

 

 

সবজি চাষি আজম বলেন, বাজারে ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করতে যাচ্ছি, তারা সবজির দাম কম বলছে।

 

১ টাকায় সিঙ্গাড়া

ঝিনাইদহ প্রতিনিধি

দ্রব্যমূল্যে এই উর্ধ্বগতির বাজারে এখনো ১ টাকায় পাওয়া যায় সিঙ্গাড়া। অবিশ্বাস্য ব্যাপার। দাম ১ টাকা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু। মাত্র ১ টাকায় সিঙ্গাড়া বিক্রি হচ্ছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী বাজারে। যা খেতে প্রতিদিনই দোকানে ভিড় করেন ক্রেতারা। দাম ১ টাকার সিঙ্গার সুনাম ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

 

গ্রামের বাসিন্দা লোকমান হোসেন জানান, মূল্য ১ টাকা হলেও এ সিঙাড়া খেতে সুস্বাদু ও বেশ জনপ্রিয়। কম দামে মুচমুচে। সুস্বাদু এই  সিঙ্গাড়ার স্বাদ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এখানে। এখানে দাঁড়িয়ে খাওয়ার পাশাপাশি অনেকে নিয়ে যান পরিবার-পরিজনের জন্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবির হোসেন জানান, দ্রব্যমূল্যে এই উর্ধ্বগতির বাজারে এখনো ১ টাকায় পাওয়া যায় সিঙ্গাড়া। অবিশ্বাস্য ব্যাপার। দাম ১টা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু।

 

 

সিঙ্গাড়া বিক্রেতা মোশাররফ হোসেন জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের বাসিন্দা।

 

 

তিনি জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে বিক্রি করেন এই সিঙ্গাড়া। পূর্বে টাকায় দুইটি সিঙ্গাড়া বিক্রি করলেও বছর ছয়েক আগে থেকে টাকায় একটি সিঙ্গাড়া বিক্রি করছেন তিনি। নিজে লেখাপড়া না করলেও দুই ছেলে ও মেয়েকে শিক্ষিত করেছেন এই সিঙ্গাড়া বিক্রি করে। প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুশিয়ে যায় তার। জিনিসপত্রের দাম বাড়ায় এখন কম হচ্ছে লাভ। তবুও ১টাকায় বিক্রি করতে চান তিনি।

 

 

তিনি আরো জানান, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট। প্রতিদিন গড়ে ১৮শ থেকে ২ হাজার সিঙ্গাড়া বিক্রি করেন তিনি।

 

 

খুলনায় ২০ অতিথি পাখি উদ্ধার, জরিমানা গুনলেন শিকারি

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়ায় অতিথি পাখি শিকারের দায়ে সরোয়ার গাজী নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পাখিগুলোকে আকাশে অবমুক্ত করা হয়।

 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।

ওসি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কে টহলের সময় ১৯টি ডোমকুর ও একটি বালি হাঁসসহ সরোয়ার গাজীকে আটক করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি-অ্যাসিল্যান্ড) এসএম আশিস মোমতাজ পাখি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

 

অ্যাসিল্যান্ড বলেন, ২০টি অতিথি পাখি শিকারের দায়ে একজনকে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিথি পাখিগুলোকে ঘোড়ার দ্বারা স্লুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়।

 

 

 

 

ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে দৌলতপুরে অবহিতকরণ সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের অবহিতকরণ সভা বুধবার বিকেলে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। প্রধান অতিথি ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বিশেষ অতিথি ছিলেন এমআইপিএস টিএইচপি’র এরিয়া সমন্বয়কারী রাজু জবেদ, কার্তিকূল সাহেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ দাস, যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর মাহফুজা বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন সুলতানা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন ও দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় কার্তিকূল সাহেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ দাসকে আহবায়ক, যোগীপোল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর মাহফুজা বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী জেসমিন সুলতানা ও নাগরিক নেতা শামীম আহমেদকে যুগ্ম আহবায়ক এবং একুশের আলো খুলনার নির্বাহী প্রধান মাহবুবুল হককে সদস্য সচিব ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম রুহুল আমিনকে যুগ্ম সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নাম দেয়া হয়েছে ভোটার সচেতন ও সক্রিয় নাগরিক কমিটি। এ কমিটি খুলনার ৩নং আসনে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম করবে।

 

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে অবরোধে সরকারের ২৬ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব আদায়

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে অবরোধে। ফলে বৃদ্ধি পাচ্ছে কাস্টমসের রাজস্ব আয়।

গত ৩ মাসে ভারতে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর ও স্পট ট্যাক্স বাবদ সরকারের ২৬ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৭৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। এসময় ২হাজর ৫২৪ টিডিএম (আটক মামলা) হয়েছে।

 

জানাগেছে, চেকপোস্ট কাস্টমস’র কর্মকর্তাদের সতর্কতায় এবং সাম্প্রতিক কিছু উদ্যোগের কারণে ট্যাক্স আয় বেড়েছে। অবৈধ মালামাল পাচার করার সুযোগ পাচ্ছেনা সুযোগসন্ধানীরা। ল্যাগেজ পার্টির অতিরিক্ত পণ্য এনে সরকারের রাজস্ব ফ াকি বন্ধ হয়েছে অনেকটা। সরকারের ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত পণ্য সাথে আনলে স্পট ট্যাক্স পরিশোধ করার সুবিধা পারছেন যাত্রীরা। বর্তমানে বহিরাগত বা দালালের অবাধ বিচরণ রয়েছে কাস্টমস তল্লাশী কেন্দ্রে। ফলে যাত্রী সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

 

ঢাকার পাসপোর্টযাত্রী টুটুল মিয়া জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত আসা যাওয়া অনেকটা সহজ হয়েছে। আগে নানা ভাবে হয়রানি হতে হতো দালালদের হাতে। বর্তমানে বেনাপোল কাস্টমস চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্বাচ্ছন্দ বোধ করছি আমরা।

 

যশোরের পাসপোর্ট যাত্রী আল মামুন জানান, আমরা ভারতের সাথে আমদানি রপ্তানী ব্যবসা কওে থাকি। এলসির আগে অনেক সময় ভারত থেকে পন্যের নমুনা নিয়ে মার্কেট যাচাইয়ের করতে হয়। আগে নমুনা আনলে নানাভাবে হয়রানির শিকার হতে হতো। বর্তমানে এ সমস্যা আর নেই।

 

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গত ৩ মাস বেনাপোল চেকপোস্ট দিয়ে ভ্রমণ কর বাবদ ২৫ কোটি ৭০ লাখ ৬৪ হাজার টাকা ও মালামালের স্পট ট্যাক্স থেকে ১কোটি ৫ লাখ ৬৬ হাজার ৭৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। সে হিসেবে মোট ২৬ কোটি ৭৬ লাখ৩০ হাজার ৭৩ টাকার রাজস্ব আয় হয়েছে। ২হাজার ৫২৪ ডিএম (আটক মামলা) হয়েছে। আটককৃত পণ্যর মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিচ, কসমেটিক্স পণ্য, কম্বল, প্রেসার কুকার, রাইস কুকার, ওষুধ প্রভৃতি।

ইতিপুর্বে এতো অবৈধ মালামাল ডিএম (আটক) করা হয়নি। বর্তমান ল্যাগেজ পার্টি যে সব অবৈধ মালামাল পাসপোর্ট যোগে নিয়ে আসেন তার সবই আটক করা হয়। পরে আটক পন্যের  ট্যাক্স আদায় করে খালাশ দেওয়া হয।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, ল্যাগেজ পার্টি নামধারী যে সব যাত্রীরা পাসপোর্টযোগে অবৈধ মালামাল এনে ব্যভসা করতো তা নিয়ন্ত্রন করা হয়েছে। অবৈধ মালামাল আনলেই তা আটক করে ট্যাক্স আদায় করা হচ্ছে। তবে কোন সাধারন যাত্রী যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হয় সেজন্য কাস্টমস কার্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় যাত্রী সেবা ভালো করার চেষ্টা করছি।

 

 

দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসি সভা

দাকোপ(খুলনা)প্রতিনিধি

দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ নভেম্বর) বুধবার বেলা ১১টায় দাকোপ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বগত বক্তব্যদেন ডাঃ ফাতেমাতুজ জোহরা। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, বিশ^নাথ মোড়ল,পরিবার কল্যান সহকারী অনিমা রায় প্রমুখ। সভাটি পরিচালনা করেন পরিবার পরিকল্পপনা সহকারী আব্দুর রহিম।

 

দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দাকোপ প্রতিনিধি

 দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বগত বক্তৃতা করেন ডাক্তার ফাতেমাতুজ জোহরা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমান্ত কুমার পোদ্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, বিশ^নাথ মোড়ল,পরিবার কল্যান সহকারী অনিমা রায় প্রমুখ। সভাটি পরিচালনা করেন পরিবার পরিকল্পপনা সহকারী আব্দুর রহিম।

 

ফকিরহাটে সাড়ে ২৫কেজি গাজাসহ ব্রাহ্মণবাড়িয়ার তিন মাদক ব্যবসায়ী আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গুড়গুড়িয়া গ্রামের ডুঙ্গার গেট এলাকা থেকে ২৫কেজি ৭’শ গ্রাম গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম এতথ্য জানান। তিনি বলেন মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অনুপ রায়, এসএসআই আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই আশরাফ আলীসহ পুলিশের একটি দল উপজেলা গুড়গুড়িয়া গ্রামের ডুঙ্গার গেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারে থাকা দুটি বস্তা ভর্তি ২৫কেজি ৭’শ গ্রাম গাজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার চারু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক আবুল বাশার (৩৫), একই জেলার কসবার বাড়িখোলা এলাকার সিরাজ মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮), এবং একই উপজেলার বায়েক এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে রাহিন মোল্লা (২০)। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই গাজা এনে বিক্রির জন্য ফকিরহাটের গুড়গুড়িয়া এলাকায় ক্রেতার জন্য তারা অবস্থান করছিল বলেও পুলিশ জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে তাদেরকে সোর্পদ করা হয়েছে। #

 

ফকিরহাটের কারামতিয়া ফাযিল মাদ্রাসায় বর্ধিত ভবনের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের কারামতিয়া ফাযিল মাদ্রাসায় নতুন বর্ধিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় এ ভবনের শুভ উদ্বোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আঃ মান্নান, প্রভাষক মাওলা ওবাইদুল্লাহ, মাওলানা মুস্তাকীম বিল্লাহ, সৈয়দ আব্দুর রাকিব, মাওলানা হারুনুর রশীদ, বুরহানুজ্জামান, আবুল মাসুম, আবু জাফর আব্দুল্লাহ আল মামুন, মাওলানা হোসাইন আহমেদ। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য মনিরুজ্জামান বাবলু, আঃ সামাদ, শেখ হুমায়ন কবির, ফকিরহাট মডেল মসজিদ কমিটির সদস্য শেখ শহিদুল ইসলাম, শেখ খাবির হোসেন ও সাংবাদিক শেখ সৈয়দ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন গভর্নিং বডির সহ সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আঃ লতিফ। ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আঃ মান্নান এ প্রতিবেদককে জানান-ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সার্বিক সহযোগীতায় অবহেলিত মাদ্রাসাটিতে উন্নয়নের ছোয়া লেগেছে। মাদ্রাসায় নতুন ভবন এবং প্রাচীর সহ নানা ধরনের উন্নয়ন মুলক কাজ দ্রত শুরু হবে বলেও তিনি জানান।

 

ফকিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ফকিরহাট সদরের কাঠালতলা রোডস্থ ব্যাংক ভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কামরুল। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ মুহাসিন রেজা, শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ যথাক্রমে রেহানা পারভীন, মোঃ আব্দুর রহিম, মোঃ মাহমুদুল হাসান, মোঃ সাজেদুল করিম, মোঃ আজমাইন ফায়েক, মোঃ মহসিন সাজ্জাল, মোঃ আল-আমীন খান, মোঃ জুয়েল শিকদার, আবুল হাসান, বসুদেব এবং ফকিরহাটের ব্যবসায়ীগণের মধ্যে যথাক্রমে নূর ইসলাম, খান হারুন অর রশিদ, ডাঃ আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম, সাংবাদিক শেখ সৈয়দ আলী, শেখ কামরুল ইসলাম, শেখ মুহিত আলম, শেখ আরিফুল হাসান ও  ব্যাংকের গ্রাহকবৃন্দ। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্টাফরা উপস্তিত ছিলেন। ##

 

 

 

রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ২৪ নভেম্বর শুক্রবার

খবর বিজ্ঞপ্তি

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় তত্ত্বাবধানে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ আগামী ২৪ নভেম্বর ’২৩ শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯টায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং দিনব্যাপী এই কর্মসূচির শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে প্রফেসর সাধন ঘোষ ও মিনা মিজানুর রহমান শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

 

 

সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর আরোগ্য কামনা কেআরইউ’র

খবর বিজ্ঞপ্তি

খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ)’র আহ্বায়ক ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী নাক-কানের সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) কলকাতার একটি ক্লিনিকে তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। সাংবাদিক, লেখক ও গবেষক গৌরাঙ্গ নন্দীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, সাবেক সভাপতি এনামুল হক, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

 

 

নৈহাটি ইউনিয়ন বিএনপি’র নেতা ও ফুলতলা উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে আটকের নিন্দা জেলা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আমিরুল ইসলাম তারেককে গতকাল সন্ধ্যায় বিনাওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ। আবার বুধবার দুপুরে নিকট আত্মীয়দের দেখে বের হবার সময় জেলা কারাগারের সামনে থেকে ফুলতলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ ফয়সাল হোসেনকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের বাসায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

নিরীহ-নিরাপরাদ মানুষকে ধরে আওয়ামী প্রেসক্রিপশনে পুলিশের মিথ্যা-কল্প কাহিনীর গায়েবী মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আইন-আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।