রূপসা প্রতিনিধি।।
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার রূপসা থানাধীন নারকেলী চাঁদপুর গ্ৰামের মৃত ইমান উদ্দিন শেখের পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৬০) ও ঘাটভোগ গ্ৰামের মৃত আফজাল সর্দারের পুত্র মোঃ লালন সরদার ( ৩১)।
জেলা ডিবি সূত্র জানায়, গত ২১ নভেম্বর ২০২৩ বিকাল ১৪.৫০ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ২ মাদক কারবারি কে রূপসা থানাধীন ঘাটভোগ মোড় হতে আলাইপুর বাজারগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে ঘাটভোগ মোড়ে এক নং আসামি মোঃ আব্দুল্লাহ শেখ এর ভাড়াকৃত ফার্নিচার এর দোকানের সামনে হতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের নিকট হতে আলামত হিসেবে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে এস আই( নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।










































