স্পোর্টস ডেস্ক
বাবর আজম বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তার জায়গায় পাকিস্তান জাতীয় দলের টি-২০ অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে।
এছাড়া টেস্ট দলের নেতৃত্বভার পেয়েছেন ৩৪ বছর বয়সী শান মাসুদ। তবে ওয়ানডে দলের অধিনায়ক এখনও ঘোষণা করা হয়নি। তাদের দু’জনকে অধিনায়ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পরবর্তীতে ওয়ানডে দলের অধিনায়কও ঘোষণা করা হবে।
২০১৮ সালে টি-২০ অভিষেক হওয়া শাহিন পাকিস্তানের হয়ে ৫২টি টি-২০ খেলেছেন। বয়স মাত্র ২৩ বছর হলেও নেতৃত্ব দারুণ পারদর্শী তিনি। পাকিস্তান সুপার লিগে লাহোর কালার্ন্দাসকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন তিনি।
শান মাসুদের ২০১৩ সালে টেস্ট অভিষেক হয়। তিনি দেশের হয়ে ৩০ টেস্ট খেলে চারটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি করেছেন। ২৮.৫২ গড়ে রান করেছেন ১৫শ’ ৯৭। পাকিস্তান দলে জায়গা পাকা করতে পারেননি দিনি। তিন-চারটি করে টেস্ট খেলেই দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। ওই শানকে দায়িত্ব দিয়েছে পিসিবি।
নেতৃত্ব ছাড়ার বিষয়ে বাবর আজম পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাবর জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বোর্ড।











































