Home খেলাধুলা ‘আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম’

‘আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম’

10

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মতো মঞ্চে এক ম্যাচে সাত উইকেট। বলা যায় স্বপ্নের মত একটি ম্যাচ কাটালেন মোহাম্মদ শামি। বিশ্বকাপের সেমিফাইনালে এমন পারফরম্যান্স এর আগে খুব কমই দেখা গেছে। সেটিই করে বসলেন মোহাম্মদ শামি।
কিউইদের বিপক্ষে একাই ৫৭ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন শামি। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার সেঞ্চুরি করলেও তা ম্লান হয়ে গেছে এই পেসারের পারফরম্যান্সে। তাই ম্যাচ সেরার পুরস্কারও ওঠে শামির হাতে।

পুরস্কার নিয়ে শামি বলেন, আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম যে কখন আমার সময় আসবে। আমি সাদা বলের ক্রিকেট তেমন খেলতে পারিনি। আমার মাথায় ছিল যে, এখানে ইয়োর্কার ও স্লোয়ার বল কিছুটা কাজে আসতে পারে। আমি নতুন বলে উইকেট নেয়ার চেষ্টা করেছিলাম।

ম্যাচের এক পর্যায়ে কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করেন শামি। এ বিষয়ে তিনি বলেন, আমার খুব খারাপ লাগছিল এটা মিস করে। বোলিংয়ে আমি স্লোয়ার দেয়ার চেষ্টা করেছিলাম। উইকেট বেশ ভালো ছিল। শিশির পড়ায় কিছুটা সুবিধাও হয়েছিল। এটা এমন একটা দিন যে এমন দিন আর কবে আসবে আমার জানা নেই।