Home খেলাধুলা রান তাড়ায় নিউজিল্যান্ডের সাবধানী শুরু

রান তাড়ায় নিউজিল্যান্ডের সাবধানী শুরু

48

স্পোর্টস ডেস্ক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। যেখানে রান করতে নেমে সাবধানী শুরু করেছে কিউইরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ ওভারে ১৯ রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে ভারত। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার।

এখন কনওয়ে ১২ ও রবীন্দ্র ৪ রানে ব্যাটিং করছেন।