Home স্বাস্থ্য বানিয়ে ফেলুন চিংড়ি ভর্তা, দেখুন রেসিপি

বানিয়ে ফেলুন চিংড়ি ভর্তা, দেখুন রেসিপি

37

লাইফস্টাইল ডেস্ক।।

আপনি জানেন কি, ভর্তার উৎপত্তি মূলত বাংলাদেশেই। আর এ ভর্তা খেতে কে না পছন্দ করেন! মাছ-মাংসের চেয়ে বাহারি পদের ভর্তা দেখলে প্রায় সবারই ক্ষুধা বেড়ে যায় এবং জিভে জল এসে পড়ে।

তবে ভর্তার ক্ষেত্রেও একেকজনের পছন্দেও ভিন্নতা থাকে। কিন্তু চিংড়ি মাছের ভর্তা সবারই প্রিয়।

তো এবার জেনে নিন চিংড়ি ভর্তা বানানোর সহজ রেসিপিটি-

উপকরণ

১. পেঁয়াজ কুচি আধা কাপ
২. রসুন কুচি ২ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ ৫টি
৪. শুকনো মরিচ ৪টি
৫. লবণ স্বাদমতো
৬. সরিষার তেল পরিমাণমতো
৭. টমেটো কুচি আধা কাপ ও
৮. ধনে পাতা ২ টেবিল চামচ।

পদ্ধতি

> প্রথমে চিংড়ির খোসাগুলো ভালো ছাড়িয়ে নিন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করুন।

> গরম তেলে চিংড়ি মাছ ছেড়ে নেড়ে নিন। মাছ লাল হতেই বাকি উপকরণগুলো দিয়ে ভাজুন। এরপর মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

> মাছ ও মসলার মিশ্রণ ঠান্ডা হতেই শিল-পাটায় মিহি করে বেটে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো জিভে জল আনা চিংড়ি মাছের ভর্তা।

> শুধু এই ভর্তাই নয় বরং চিংড়ি মাছ ও মসলার মিশ্রণটি ভালো করে ভেজেও গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন।