Home আঞ্চলিক বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারী দিয়ে মোংলায় আওয়ামী লীগের মিছিল

বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারী দিয়ে মোংলায় আওয়ামী লীগের মিছিল

17

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে মোংলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ। তফসিল ঘোষণা আগে বুধবার সন্ধ্যায় ও রাতে দফায় দফায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন। সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পৌর মার্কেট চত্বরে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সকল নেতা-কর্মীদেরকে মাঠে থাকার আহবান জানান।

তারা আরো বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের সকল অপতৎপরতা ও নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। আওয়ামী নেতৃবৃন্দরা বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারী দিয়ে বলেন, নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। #