Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

65
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কার্যালয়ে যারা বিভিন্ন কাজে গিয়ে থাকেন, নাগলিঙ্গম গাছটি তারা দেখে থাকবেন। এই বিরল ফুল নাগলিঙ্গম দৃষ্টি কাড়ে সবার---খুলনাঞ্চল

নড়াইলে ১৩টি আর্থ-সামাজিক উনয়ন প্রকল্পর উদ্বাধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

দেশব্যাপি বিভিন্ন অবকাঠামো নির্মান ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক উনয়ন কর্মকান্ডের অংশ হিসবে গণভবন থেকে ভিডিও কনফারন্সের মাধ্যমে নড়াইলে ‘প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মোট ১৩টি উনয়ন প্রকল্পের উদ্বাধন করেন প্রধানমন্ত্রী হাসিনা। এসময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মার্ত্তজা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহম্মদ আশফাকুল হক চধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগর সভাপতি অ্যাড. সুবাস চদ্র বোস, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, বীর মুক্তিযাদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বাধনকৃত প্রকল্পের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার ১৬টি ও লোহাগড়ায় ২৩ আশ্রয়ন প্রকল্পর ঘর, লোহাগড়া উপজলার এড়েদার তুষখালী খালের উপর ১৭৫ দশমিক ২০ মিটার পিসি গার্ডার ব্রীজ, সদর উপজলায় ৩টি ও লোহাগড়া উপজলায় ৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন, সদর উপজলার বিছালী ইউনিয়নের আড়পাড়া কমিউনিটি ক্লিনিক ও লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব কমিউনিটি ক্লিনিক, সদর উপজেলায় ২ দশমিক ৯০ একর জমির ওপর নার্সিং কলেজ, ৫টি মাদ্রাসা ভবন, ৪টি বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভবন, সরকারি ও বেসরকারি ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উনয়ন, কালিয়া উপজলা সাব-রজিস্ট্রি অফিস এর ভিত্তি প্রস্তরস্থাপন।

 

 

কুয়েটে ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) অনুষদের আয়োজনে ১৪ নভেম্বর মঙ্গলবার বিকালে অডিটরিয়ামে ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হওয়া অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন।

উল্লেখ্য, প্রতি সেশনের ২টি টার্মে ৩.৭৫ এর উপরে জিপিএ পাওয়া শিক্ষার্থীরা যাদের কোন বিষয়ে ‘এফ গ্রেড’ থাকে না তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের ১৮.২ ধারা অনুযায়ী ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত ৪টি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোট ১৩৩ জন শিক্ষার্থী এ তালিকায় অন্তর্ভূক্ত হয় এবং সার্টিফিকেট গ্রহণ করে।

 

 

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিসিডিবি একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

১৪ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১২ জন নারীকে বিকল্প জীবিকায়নের জন্য ভার্মি কম্পোস্ট তৈরীর উপকরণ (চাড়ি, কেচোঁ, বাশঁ, টিন) বিতরণ করা হয়।

 

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নীপা চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী, অন্যান্য কর্মীবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ প্রমূখ।

 

প্রধান অতিথি বলেন, “এই ভার্মি কম্পোস্ট তৈরীর  উপকরণ বিতরণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে গড়ে তোলা। কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট  উৎপাদন করে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে। উক্ত উপকরন গুলো বাস্তবে কাজে লাগিয়ে জীবন-জীবিকার উন্নয়ন করবেন এইটাই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার জন্য সিসিডিবির এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।”

 

 

নতুন শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে

                                                                          -সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সরকারি মহিলা কলেজ এ অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। লেখাপড়া করা বড় কথা নয়, নিজেকে পরিপূর্ণ মানুষ ও নাগরিক হিসেবে গড়ে তোলার এখনই সময়। নিজের প্রতিভা বিকশিত করতে হবে। নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। নতুন শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এই কলেজ থেকে পড়াশুনা করে উচ্চ শিক্ষা নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

সিটি মেয়র আরও বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার আবকাঠামোগতসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের উন্নয়ন বেশি হয়। খুলনার যত উন্নয়ন শেখ হাসিনার আমলেই হয়েছে। খুলনাকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। মোংলাবন্দরের উন্নয়ন, রূপসা ব্রীজ, পদ্মাসেতু, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ বড় বড় স্থাপনা শেখ হাসিনার আমলেই হয়েছে। এছাড়া খুলনা কৃষি বিশ^বিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। খুলনা-মোংলা সড়ক ছয় লেনে উন্নীত করা হবে এবং ইতোমধ্যে গল্লামারী ব্রীজ নির্মাণের জন্য ৬৬কোটি টাকা টেন্ডার হয়েছে।

 

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জাফর ইমাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম আবুল বাসার মোল্লা, সরকারি মহিলা কলেজের ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবদুল জব্বার ও কেসিসির প্যানেল মেয়র-৩ এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীন-বরণ আয়োজক কমিটির আহবায়ক ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর খান আহমেদুল কবীর। অনুষ্ঠানে সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, সরকারি ব্রজলাল কলেজের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর কেএম তৌহিদুর রহমান, কেসিসি’র ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেয়র নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।

 

চুয়াডাঙ্গায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রকল্পের  উদ্বোধন

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) 

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন  প্রকল্পের  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি কর্তৃক     চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০তলা শয্যা বিশিষ্ট আইসিইউ সহ নবনির্মিত ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন শুভ উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা হতে সংযুক্ত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন,জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা সির্ভিল সার্জন মোঃ সাজ্জাৎ হোসেনসহ চুয়াডাঙ্গা জেলার প্রশাসন, সদর হাসপাতাল, শিক্ষা অফিস, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

যশোরে কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক

যশোর অফিস

যশোরের মণিরামপুরে সোনার ১০ বারসহ জাহিদুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) মণিরামপুর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মণিরামপুর উপজেলার পৌর এলাকার শ্মশানঘাট নামক স্থানে অভিযান চালিয়ে জাহিদুর রহমানকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের সোনার ১০টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। এ ব্যাপারে মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

 

গিলাতলায় ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবনের  উদ্যোগে ডায়েবেটিস দিবস পালিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ডায়েবেটিস নিয়ন্ত্রনে রাখবো সুশৃঙ্খল জীপন যাপন করবো এই প্রতিপাদ্য নিয়ে গতকাল   বিশ্ব ডায়েবেটিস দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম সম্পূর্ণ বিনামূল্যে ডায়েবেটিস পরীক্ষার ব্যবস্থা করেছে। সকাল ৯ টা থেকে বেলা ১ টা  পর্যন্ত গিলাতলায় ওব্যাট থিংক ট্যাংক এর নিজ কার্যালয়ে  ডায়েবেটিস পরীক্ষার ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডায়েবেটিস ক্যাম্পে প্রায় শতাধিক ব্যক্তি ডায়েবেটিস পরীক্ষার করিয়েছেন।উক্ত ফ্রি ক্যাম্প পরিচালনা করেছেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের  সভাপতি মোঃ রনি সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ, মোঃ হোসেন আলী, সামির আহমেদ, সুজন হোসেন, ইসমাইল গাজী, আমান হোসেন, সাব্বির, নওশীন,রাজিয়া,বিন্দিয়া,জ্বতি, রিমা প্রমুখ।

 

 

মহসেন জুট মিলের শ্রমিক মোন্তাজ শেখের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক মোন্তাজ শেখ (৫৭)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল  ৮টায় তিনি নিজ বাড়িতে  ইন্তেকাল করেন । মূত্যুকালে স্ত্রী ,২ মেয়ে , ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এর আগে তিনি কয়েকদফায় ষ্টোক করেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। গতকাল বাদ জোহর জাব্দিপুর ঈদগাহে জানাযা শেষে যোগিপোল সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন  যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী,বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি মুন্সি সিরাজুল হক, সাধারন সম্পাদক ডাক্তার হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ  এলাকার মুসাল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

 

 

 

 

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ১৬টি সেলাই মেশিন বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন (সুত্রোক্ত ডিও পত্রের আলোকে বরাদ্ধপ্রাপ্ত) এর পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে মোট ১৬জন নারীকে এই সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার বিভাগীয় পরিচালক মো: হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। #

 

ফকিরহাটে মাদকসহ নারী মাদক কারবারী আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদ সহ ফারজানা আক্তার ইভা (৩২) নামের একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদককারবারীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার ইভা খুলনার চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী। পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ২কেজি গাজা, ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশী মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামী আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

 

 

ফকিরহাটে ভার্চুয়ালে ২টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ২টি প্রকল্পের ৯টি স্কুল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রকল্পের অবকাঠামো গুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ফলতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কাওসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, সাতশিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, তেকাঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও টাউন-নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর এসব প্রকল্প উদ্বোধনকালে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো: হুসাইন শওকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। #

 

 

 

 

 

 

 

 

 

ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে লিটন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের পরিবারের সদস্য, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের পিতা আজিজুল ইসলাম, চাচাতো ভাই মজনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা কৃষক লিটনকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্রীরামপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গত ১০ নভেম্বর রাতে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় লিটনের চাচাতো ভাই মজনু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তবে আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ।

 

 

নতুন ঘর পেলেন ৩৭ ভূমিহীন ও গৃহহীন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে ৫ম পর্যায়ে  ৩৭টি পরিবারকে ২ শতাংশ জমি ও সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে গৃহহীনদের এই গৃহ প্রদান কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানিকতার মাধ্যমে ৩৭টি সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন,নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।