Home আঞ্চলিক খুলনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

খুলনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

140

খবর বিজ্ঞপ্তি
১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ইং। “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে ডায়াবেটিক সমিতি খুলনা ও খুলনা ডায়াবেটিক হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে আটটায় ডায়াবেটিক সমিতি খুলনা কার্যালয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সমিতির আহবায়ক জনাব মুহাম্মদ মিজানুর রহমান, ডাঃ মেহেদী নেওয়াজ ও নির্বাহী কমিটির সদস্য জনাব মফিদুল ইসলাম টুটুল।

উদ্বোধন শেষে ডায়াবেটিস সচেতনতা মূলক একটি বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমিতির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, শৃঙ্খলাই জীবন। কায়িক পরিশ্রম, সঠিক খাদ্যাভাস এবং সচেতনতার মধ্য দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রন করা সম্ভব। তিনি বলেন, ডায়াবেটিক চিকিৎসাকে সার্বজনীন ও সহজলভ্য করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতি সাহায্য সহযোগিতার আহ্বান জানান। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ডায়াবেটিস দিবসের টি-শার্ট ও নাস্তা প্রদান করা হয়। ডায়াবেটিক সমিতি খুলনা আহবায়ক, সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহবায়ক জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য এ্যাড. তসলিমা খাতুন ছন্দা,

চীফ মেডিকেল অফিসার ডাঃ দীনবন্ধু মন্ডল, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মেহেদী নেওয়াজ। ডাঃ মেহেদী নেওয়াজ বলেন, ডায়াবেটিস বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার জন্য প্রতি মাসে মাসে অথবা ৬ মাসে একবার করে বিভিন্ন স্থানে আলোচনা সভা করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ করেন। যাতে করে সকলে আগে থেকে সচেতন হতে পারে।

অনুষ্ঠানে আজীবন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব ফেরদাউস হোসেন লাবু, জনাব মোঃ বুলবুল আলম, জনাব মোঃ রবিউল ইসলাম পলাশ, জনাব শেখ শাহিন, জনাব মোঃ আমজাদ হোসেন, জনাব নজরুল ইসলাম, জনাব খুরশীদ আলম কাগজী, জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জনাব প্রকৌশলী রফিকুল আলম সরদার, জনাব ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, জনাব আলহাজ্ব শেখ এশারুল, জনাব সনজিব দাশ, জনাব হায়দার আলী সহ প্রমূখ এবং ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব প্রিন্স সাহেব।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ চিত্তরঞ্জন বাছাড়, ডাঃ রেবা মজুমদার, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ডাঃ এম বি জামান, ডাঃ আক্তারুজ্জামান, ডাঃ আশিষ কুমার বিশ্বাস, ডাঃ মেহেদী হাসান, ডাঃ নাজমুস সাদাত, ডাঃ ফাহমিদা সুলতানা সহ ডায়াবেটিক সমিতি খুলনার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্ধ। বিশ্ব ডায়াবেটিস দিবসের সার্বিক সহযোগিতায় ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।