Home আঞ্চলিক যশোরে এক কেজি সোনার বারসহ আটক

যশোরে এক কেজি সোনার বারসহ আটক

31

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের মণিরামপুর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ জাহিদুর রহমান (৪৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জাহিদুর রহমান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের এক সদস্য মণিরামপুর উপজেলা শ্মশানঘাট এলাকায় অবস্থান করছে। এরপর বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশ করে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। তার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। তার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

আটক জাহিদুর পুলিশকে জানিয়েছে, সোনা নিয়ে ঢাকা থেকে যশোরের কেশবপুরের উদ্দেশ্য যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি ইন্সপেক্টর জানান।