পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মরহুম কওছার উদ্দিনের ছেলে ও ৫নং সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিন সরদারের ছোট ভাই সরদার রায়হান উদ্দিন রবিবার সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেছেন।
তিনি বেশকিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সর্বশেষ গত বুধবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ছিলেন। রবিবার ৭টায় চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বৎসর। জীবদ্দশায় তিনি একপুত্র ও এক কন্যা সন্তান, স্ত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
এদিকে তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নামে এসেছে। তিনি জীবদ্দশায় সমাজ সেবার পাশাপাশি একজন ফুটবলার হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। এছাড়াও এলাকার মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দান সদকার মাধ্যমে সকলের কাছে একজন গ্রহনযোগ্য ব্যাক্তি ছিলেন।











































