Home বিনোদন সুইমিংপুলে গোলাপি বিকিনিতে শ্রাবন্তী, অন্তর্জালে উত্তাপ

সুইমিংপুলে গোলাপি বিকিনিতে শ্রাবন্তী, অন্তর্জালে উত্তাপ

21

বিনোদন ডেস্ক

টালিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় উপরের সারিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এ নায়িকা বেশি থাকেন শিরোনামে। বিশেষ করে তিনবার সংসার ভাঙার পর নতুন করে প্রেম ও খোলামেলা চলাফেরার কারণে বারবার তিনি খবরের শিরোনামে উঠে আসছেন। তাকে নিয়ে বিতর্কও কম নয়। সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পোস্ট শেয়ার করলেই কমেন্ট বক্সে নেটিজনদের আপত্তিকর মন্তব্য ভেসে ওঠে।

নতুন করে আবারও চর্চায় শ্রাবন্তী। ছুটির দিনে হলিডে মুডে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন টালি কুইন। গোলাপি বিকিনি আর চোখে রোদচশমায় পানির মধ্যেই ‘আগুন’ ধরিয়ে দিয়েছে অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, থাইল্যান্ডে ঘুরতে গেছেন শ্রাবন্তী। সেখানে সুইমিংপুলে অভিনেত্রীকে পাওয়া গেছে এমন আবেদনময়ী ভঙ্গিতে। যা অন্তর্জালে প্রকাশ পেতেই উত্তাপ ছাড়াচ্ছে সর্বত্র।

জানা গেছে, ছেলে অভিমন্যু আর তার প্রেমিকা দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছেন শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন অভিমন্যু। গত বৃহস্পতিবার ছিল দামিনীর জন্মদিন। মনে করা হচ্ছে, এ উপলক্ষেই এই ঘুরতে যাওয়া।

একটি ছবিতে পড়ন্ত বিকেলে পানির মধ্যে চোখ বুঝে রয়েছেন শ্রাবন্তী। হালকা শীতের আমেজে যা উষ্ণতা ছড়াচ্ছে।

এর আগেও তার পোস্ট করা ছবি নিয়ে সমালোচনা হয়েছে। তবে শ্রাবন্তী জানিয়েছেন, এসবে তার কিছু যায়–আসে না।

নতুন এ ছবিতে কেউ তাকে খোঁচা মেরে লিখেছেন, ‘আমি তো পাগল হয়ে গেলাম সোনা।’

 

অন্য একজন লিখেছেন, ‘গোলাপি বিকিনিতে বার্বির মত লাগছে।’

এরই মধ্যে নায়িকার নতুন এক পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। যেখানে এক বিশেষ মানুষকে প্রকাশ্যে এনেছেন তিনি। শ্রাবন্তীর জীবনে এই বিশেষ মানুষটি তার প্রিয় বান্ধবী সঞ্চারী চক্রবর্তী। তারই জন্মদিনে পোস্ট করেছেন শ্রাবন্তী। যে ছবিতে সঞ্চারীর সামনে রয়েছে কেক।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘আমি আমার এই প্রিয় বন্ধুটিকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারি না।’

কিছুদিন আগে সঞ্চারী ও আরও এক বন্ধুর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীর পোস্টে নেটপাড়ার অনেকেই সঞ্চারী চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মোটকথা শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যায়। দু’জন একই আবাসনের বাসিন্দা।

 

এর মধ্যেই জীতু কমল ও নবনীতা দাসের সংসার ভাঙার জন্য কেউ কেউ অভিনেত্রীকে দায়ি করেছিলেন। যদিও নবনীতা ফেসবুক লাইভে এই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন। জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার।

সামনে বাংলার অত্যন্ত প্রতাপশালী ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। সিনেমাটি নির্মাণ করছেন শুভ্রজিৎ মিত্র। এতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।