খবর বিজ্ঞপ্তি
কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বর্তমান করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কর্ম সংকটে ভোগা এসব দিনমজুরের কষ্ট লাঘব করতে শুরু থেকেই দেশের উপকূলীয় অঞ্চলসহ খুলনা শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে আসছে নৌবাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় বিএসও খুলনা কর্তৃক দৌলতপুর মিনাক্ষিনী রোড এবং হাজি ইসমাঈল রোড বস্তিতে ৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট । দরিদ্র মানুষজন এ খাবার পেয়ে অত্যন্ত খুশি হয় ও নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। খাদ্য বিতরণের পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়। অন্যদিকে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে। সাধারণ জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ১১৪৬টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান করে। করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর,
বামনা, বেতাগী ও তালতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১২০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। বরগুনা সদর এলাকায় বিভিন্ন মসজিদে ০৮ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করে। এসময় সাধারণ জনগণকে জুমার নামাজের জন্য মসজিদ ব্যবহারের সামাজিক দূরত্ব বজায় রাখা, অসুস্থ মুসল্লীদেও মসজিদে না আসা, মুখে মাস্ক পরিহিত অবস্থায় তিন ফুট দূরত্বে নামাজ আদায় করার জন্য বলা হয়। এছাড়া বাজার ও দোকানে গমনকারী একজনের বেশি একই দোকানে কেনাকাটা না করতে ও ব্যবসায়ীদের দোকানের সামনে জীবাণুনাশক ব্যবহার করে তিন ফুট দূরত্ব বজায় রাখার জন্য বৃত্তাকার চিহ্ন দিতে উদ্বুদ্ধ করা হয়।











































