Home আঞ্চলিক যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

11

যশোর অফিস

যশোর সদরের কচুয়া ইউনিয়ানের দেয়াপাড়া গ্রামে আপন ছোট ভাইয়ে ধারালো দায়ের কোপে বড় ভাই নজরুল ইসলাম (৫৯) খুন হয়েছে। শুক্রবার ২৬ জুন সকালে সেজ ভাই আব্দুল আলিমের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃৃৃৃত কাজী আব্দুল গনীর ছেলে ।

নিহতের ছেলে মনিরুল ইসলাম সাংবাদিকদের জানায়,জায়গা জমি নিয়ে তার চাচা কাজী আব্দুর রাজ্জাকের সাথে তার বাবা নজরুল ইসলামের বিরোধ চলছিলো। ২৬ জুন শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উক্ত জমিতে থাকা আম গাছের আমপাড়া নিয়ে নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়। এসময় আব্দুর রাজ্জাক গাছি দাঁ দিয়ে নজরুল ইসলামের গলার ডান পাশে ও ডান হাতের কুনোর উপরে কোপ মারে। ধারালো দায়ের কোপে নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত আহত অবস্থায় নিহত নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ও ভাই জাহিদ হোসেন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন সকাল সোয়া ১১ টায় নজরুল ইসলামকে মৃৃৃৃত ঘোষনা করে বলেন তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাতে তার মৃৃৃৃত্যু হয়েছে৷ তবে হাসপাতালে আনার আগে সে মারা গেছে। কোতয়ালী থানা এলাকার নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মত্তুর্জা বলেন আমি ঘটনা স্থলে গিয়ে জানতে পারলাম পূর্ব থেকে জায়গা জমি নিয়ে দ্বন্দ ছিলো। শুক্রবার ২৬ জুন আমপাড়া নিয়ে গোলযোগ সৃৃৃৃষ্টী হয়। এক পর্যায়ে রাজ্জাক নজরুলের গলায় ও হাতে গাছি দাঁ দিয়ে কোপ মারে তখন সে মাটিতে পড়ে যায়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কাজী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে থানার ডিউটি অফিসার এসআই শারমিন আক্তার জানিয়েছেন।