।। খবর বিজ্ঞপ্তি।।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা শাখার নেতা এড. লস্কর শাহ আলম বৃহস্পতিবার (০২ নভেম্বর) আদালত থেকে বাড়ি ফেরার পথে পুলিশ গ্রেফতার করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র কো-কনভেনর ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর খুলনা ইউনিটের সভাপতি এ্যাডঃ গাজী আব্দুর বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর সহ-সভাপতি এ্যাডঃ এস আর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনার সভাপতি এ্যাডঃ শেখ মাসুদ হোসেন রনি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-খুলনা বারের এ্যাডঃ মোল্লা মোঃ মাসুম রশীদ, এ্যাডঃ নুরুল হাসান রুবা, এ্যাডঃ তৌহিদুর রহমান তুষার, এ্যাডঃ খালিদ হাসান জনি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বারের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল হক, সাঃ সম্পাদক এ্যাডঃ আরিফুজ্জামান লিটু,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাগেরহাট বারের সভাপতি এ্যাডঃ মোশারেফ হোসেন মন্টু, সাঃ সম্পাদক এ্যাডঃ আলতাফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা বারের সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ, সাঃ সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া বারের সভাপতি এ্যাডঃ মাহাতাব উদ্দিন, সাঃ সম্পাদক মুনির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর বারের সভাপতি এ্যাডঃ মোঃ আদিল করিম, সাঃ সম্পাদক এ্যাডঃ ফারুক আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা বারের সভাপতি এ্যাডঃ শামীম রেজা, সাঃ সম্পাদক এ্যাডঃ হেদায়েত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ বারের সভাপতি এ্যাডঃ দবির হোসেন, সাঃ সম্পাদক এ্যাডঃ আরিফ মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাগুরা বারের সভাপতি এ্যাডঃ রোকনুজ্জামান খান, সাঃ সম্পাদক এ্যাডঃ সাহেদ আহম্মেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর বারের সভাপতি এ্যাডঃ রুহুল কুদ্দুস কচি, সাঃ সম্পাদক এ্যাডঃ মোঃ আমিনুর রহমান প্রমুখ।
এডভোকেট মুহাম্মদ শাহ আলম গ্রেফতার
খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর
তীব্র নিন্দা ও প্রতিবাদ
খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলমকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট মুহাম্মদ শাহ আলম খুলনা জজকোর্টের একজন খ্যাতিমান আইনজীবী। বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় তার পেশাগত দায়িত্ব শেষ করে খুলনা জেলা আইনজীবী সমিতির চেম্বার থেকে বেলা পৌণে ৩টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। এরপর কোর্ট এলাকা থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করে খালিশপুর থানায় নিয়ে যান। নেতৃবৃন্দ বিবৃতিতে আইনসম্মত কোনো কারণ ছাড়াই শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই এডভোকেট মুহাম্মদ শাহ আলমকে পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
নেতৃবন্দ বিবৃতিতে আরও বলেন, দেশের জনগণ যখন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নেমেছে, সরকার তখন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে এবং গ্রেফতার করে জনগণের এই যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, গ্রেফতার করে গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না।











































