Home আঞ্চলিক বিএনপি র অবরোধের প্রতিবাদে খুলনা জেলা যুবলীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

বিএনপি র অবরোধের প্রতিবাদে খুলনা জেলা যুবলীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

42

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি- জামায়াতের সন্ত্রাসী তান্ডব ও অবৈধ অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে খুলনা জেলা যুবলীগ ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা জেলার বটিয়াঘাটা উপলোর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো : হাদিউজ্জামান হাদি, জেলা যুবলীগ নেতা মো: হারুন অর রশিদ, গিয়াসউদ্দিন মিঠু, তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লাহ বাহার হাবিব, কবির আহমেদ মনা, আরাফাত হোসেন মিয়া, অভিজিৎ রায় অভি, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, বিকাশ হালদার, রিয়াদ মোর্শেদ, অরিন্দম গোলদার, ফরহাদ বাবু, রাকিব হাসান, মিরাজ হোসেন, সহ খুলনা জেলা যুবলীগের নেতৃবৃন্দ এবং বটিয়াঘাটা উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামাত বিএনপির অবৈধ অবরোধ হরতাল ও নৈরাজ্যের সৃষ্টির প্রতিবাদে খুলনা জেলা যুবলীগের অবস্থানকালে জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল থাকটা স্বাভাবিক। সে কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের নামে জণগনের জানমালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেবো না। তারা রাজ পথে তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলের মত রাজনৈতিক কর্মসূচী পালন, বা মিটিং মিছিল করলে আমরা বাঁধা দিচ্ছি না দিবো না।’ কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা তৈরি করবে বা মানুষের জানমালে আঘাত করবে, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করবে সেখানে আমারা যুবলীগ চুপ থাকবো না। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ আন্দোলনে নামবে কি না, এটা জনগণের ব্যাপার। এটা নিশ্চিত যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আলোকিত হচ্ছে, সেখানে এ দেশের মানুষ আর কখনোই অন্ধকারে ফিরে যাবে না।’ দেশের মানুষ শান্তিতে বসবাস করছে তারা হরতাল , ধর্মঘট চায় না।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ বলেন, গত ২৮ তারিখে গায়ের জ্যাকেটে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে যুবদল কর্মীর সন্ত্রাস ও অগ্নিসংযোগে অংশ নেয়। ‘প্রকাশ্যে যারা এ ধরনের অপকর্ম করেছে, তারা ধরা পড়ে গেছে। বিএনপি সেদিন যে সব জঘন্য ঘটনা ঘটিয়েছে সেটা খুবই জঘন্য ও নেক্কারজনক। প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিক নির্যাতন ও ক্যামেরা ভাংচুর পুলিশ হত্যা, এবং হাসপাতালে হত্যার মত ঘটনা ঘটিয়েছে এটা একটি স্বাধীন ও গণতাত্রিক দেশে কোন ভাবেই কাম্য নয়। জো বাইডেনের ভূয়া উপদেষ্টার নাটক সাজিয়ে তারা প্রমান করেছে যে তারা রাজনৈতিকভাবে কতটা দেওলিয়া।