বিনোদন ডেস্ক
ভারতের ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ। এই মুহূর্তে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে ইন্দিরার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। অভিনেতা স্বামীর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিয়াসা। তবে তাদের সম্পর্ক টেকেনি।
চার বছর হয়ে গেল স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। এই কয়েক বছরে বহুবার নায়িকার প্রেমের জল্পনা শোনা গিয়েছে। কোনো গুঞ্জনেই পাত্তা দেননি। কয়েকদিন আগে শোনা যাচ্ছিল টলিউডের অভিনেতা সোহেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। যদিও নিজে মুখে সে কথা স্বীকার করেননি।











































