হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলার নেতা ব্রজেন ঢালীকে আটকের তীব্র নিন্দা নেতৃবৃন্দের
খবর রিলিজ
অবৈধ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক ও বটিয়াঘাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক ব্রজেন ঢালীকে বিনাউস্কানি এবং ওয়ারেন্টে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগর ও জেলার শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রন্টের খুলনা জেলার আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের সভাপতিত্বে মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন দীপক কুমার সরদার, সুজানা জলি, তপন কুমার ঘোষ, সুজিত কুমার মন্ডল, উজ্জল দাস, কৌশল্যা রায়, ইঞ্জিনিয়ার মানষ মন্ডল, রমেন রায়, অমিত মল্লিক, সরোজিৎ ঘোষ দেবেন, বিকাশ মিত্র, তপন কুমার মন্ডল, দেবদাস বিশ্বাস, চন্দ্রজিৎ বৈরাগী, মিল্টন রায়, বিশ্বজিৎ সাধু, প্রভাস চন্দ্র মন্ডল, সন্দীপ চট্টপাধ্যায়, নিলোৎপল নিলয়, রাজু কুমার দাস, বীরেশ্বর, মৃনাল দাস, কিশোর মন্ডল, কলিঙ্গ মন্ডল ও গৌর বিশ্বাস প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংখ্যা সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়ন আওয়ামী আজ্ঞাবহ পুলিশের নতুন ঘটনা নয়। অবৈধ ভোটডাকাত সরকারের পেটোয়া বাহিনীর ভূমিকা ছেড়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়ে অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্ধির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।
সদর থানা আ’লীগের বর্ধিত সভায় শেখ হেলাল উদ্দিন এমপি
১১ নভেম্বর জনসভার মধ্যদিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি হরতাল অবরোধের নামে দেশব্যাপী নাশকতা করছে। ওরা চায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অদম্য অগ্রযাত্রাকে ব্যহত করতে। ওদের এই ষড়যন্ত্রকে কোন অবস্থাতেই পাত্তা দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওদের রাজনীতি করার কোন অধিকার নাই। আগামী দ্বাদশ নির্বাচনকে বানচাল করতে ওদের যত ষড়যন্ত্র। ১১ নভেম্বর সার্কিট হাউসের জনসভার মধ্যদিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
তিনি আরো বলেন, যাদের জন্মই সেনানিবাসে তারা কিভাবে গণতন্ত্র ও সাধারণ মানুষের কদর বুঝবে। সেকারনেই ওরা মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে। আমাদের সকলকে ছোটখাটো ভুলত্রুটিকে ভুলে গিয়ে এক হয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের জন্য বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে সার্কিট হাউসের জনসভা সফল করতে হবে। মনে রাখতে হবে-শেখ হাসিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন করেছে সেজন্যে আমাদের একবার হলেও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর সেজন্যেই ১১ নভেম্বরে সার্কিট হাউসের জনসভায় জনসমুদ্রে পরিণত করে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মো. মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবার বিথার, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, নূরীনা রহমান বিউটি, কাউন্সিলর রফিউদ্দিন আহমেদ রফিক, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফেরদৌস হোসেন লাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মোঃ জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. আইয়ুব আলী, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মোঃ মফিদুল ইসলাম টুটুল, ফেরদৌস আলম চাঁন ফরাজী, চৌধুরী মিনাহাজ উজ জামান সজল, এ্যাড. রজব আলী সরদার। বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, শেখ জাহাঙ্গীর হোসেন, শাসসুজ্জামান মিয়া স্বপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মুন্সি সেলিম হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, পারভীন ইলিয়াস, নুরিনা রহমান বিউটি, করবি, বিথি, মোস্তারি চিশতি, নিপা, নাসরিন ইসলাম, কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মাহমুদ হাসান তাজু, রেজওয়ানা প্রধান, রেখা খানম, রোকেয়া রহমান, কহিনুর বেগম, সবনাম মুস্তারী, মাসুদা খানম পাখি, ফেরদৌসি আলম রিতা, শিরিনা হান্নান, শিউলি আক্তার, বিউটি বেগম, ফেরদৌসি সাথী, খাদিজা কবির তুলি, শামীম আরা পপি, কামরুন নাহার কাজল, এ্যাড. শাম্মী প্রমূখ নেতৃবৃন্দ। সভায় সার্কিট হাউজের জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে রূপসায় সড়ক সংস্করণের কাজ শুরু
রূপসা প্রতিনিধি
দৈনিক খুলনাঞ্চল পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসষ্ট্যান্ডে খানা-খন্দ ও বড় বড় গর্তে পরিণত হওয়ার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গত ১ অক্টোবর সংবাদ প্রকাশের পর সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে কোন প্রকার টেন্ডার ছাড়াই নিজস্ব ব্যবস্থাপনায় সংস্কার শুরু করেছে খুলনা সড়ক বিভাগ।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, খানা-খন্দক ও বড় বড় গর্তে পরিণত পূর্ব রূপসা বাস স্ট্যান্ডের প্রবেশ মুখ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগের শিকার হচ্ছে রূপসা ঘাট পারাপারের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
খুলনা-মংলা মহাসড়ক অভিমূখ সড়কের মাত্র ৩০০ মিটার রাস্তা প্রায় দু’বছর যাবত সংস্কার না করাই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংস্কার কাজ দেখা শোনার দায়িত্বে নিয়োজিত সড়ক বিভাগ-২ এর কার্য সহকারী পরিদর্শক মো: ররিউল ইসলাম মোল্লা এ বিষয়ে বলেন, বাসষ্টান্ডের বেহালদশার খবর উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
তিনি বলেন, যেহেতু আগামী ৯ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী খুলনায় আসছেন। সে কারণে কাজটি টেন্ডার না দিয়ে নিজম্ব ব্যবস্থাপনায় সংস্কার করা হচ্ছে। কেননা টেন্ডার দিয়ে কাজ শুরু করতে গেলে নির্ধাতির সময়ের মধ্যে কাজ শেষ হতোনা।
একারণে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশনা মোতাবেক অত্যান্ত স্বচ্ছতার সাথে সংস্কার কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, যানজট এড়াতে বাসস্ট্যান্ড থোকে কোয়ার্টার কিলোমিটার পর্যন্ত সড়কের পাশে ১০ ফুট ইটের সলিং দিয়ে প্রশস্ত করা হচ্ছে।
রূপসায় দেশ ব্যাপি অবরোধের প্রতিবাদে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও তান্ডবের প্রতিবাদে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ-পরবর্তী র্যালী বের হয়। র্যালীটি পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে শুরু হয়ে ১নং পেট্রোল পাম্প হয়ে পূনরায় ঘাট এলাকায় এসে শেষ হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩১অক্টোবর) বেলা ১১টায় পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা আ’লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মোল্লা, রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার হোসেন খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন সজল, শিক্ষা ও মানব সম্পাদক মো. ওয়াহিদ শেখ, জেলা যুবলীগের সাবেক সদস্য হারুন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, মো. রবিউল ইসলাম লিটু, মো. হাবিবুর রহমান, মো. নজরুল ইসলাম, আব্দুল গফ্ফার শেখ, মো. ফরিদ শেখ, আব্দুল ছাত্তার শেখ, বাদশা মিয়া, শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য আসাবুর রহমান, মাসুম সরদার, রেশমা আক্তার, লিপিকা রাণী দাস, মো. খালিদ শেখ, মো. হায়দার আলী খান, শেখ সাগর, জাহিদুর রহমান, মো. কামাল, নাসির শেখ, আলী আকবর, মামুন শেখ, অলিয়ার রহমান মাস্টার, সাইফুল ইসলাম শাওন, আফজালুল হক, বাদল মোল্লা, জব্বার হাওলাদার, আরিফুর রহমান, শামিম হাসান, জিয়া উদ্দিন,
মো. আশিকুর রহমান তানভীর, হুমায়ুন কবির, মো. নোমান শেখ, আজিজুল ইসলাম, শাহরিয়ার হোসেন অন্তু, আবু বক্কর, আব্দুল আজিজ, ইমু মোল্লা, রেজাউল শেখ, ইব্রাহিম শেখ, রহিম মিনা, সজিব শেখ, সুমন, সোহেল ব্যাপারী প্রমুখ।
রুপসায় পুলিশি বাধায় চরমোনাই পীর সাহেবের মাহফিল বন্ধের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনার রুপসায় পুলিশি বাধায় চরমোনাই পীর সাহেবের মাহফিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ৩১অক্টোবর মঙ্গলবার খুলনার রুপসা উপজেলার জোয়ার-বাধাল মৈশাঘূনী কারিমিয়া কওমি মাদরাসা কর্তক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের প্রধান অতিথি চরমোনাই পীর সাহেব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর মাহফিল স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন পূর্ব নির্ধারিত একটা ইসলামী মাহফিল পুলিশ প্রশাসন এর নগ্ন হস্তখেপে বন্ধ হয়ে যাবে তা কখনো মেনে যায় না। মাহফিল টি বন্ধ হওয়ায় এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিবৃতি দাতাগন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান,জেলা সহ সভাপতি মাওলানা মো: শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান , আলহাজ্জ শেখ জামিল আহমাদ জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ মোঃ রাকিব হাসান, মাওঃ মাহবুবুল আলম মাওলানা হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান ,মোঃ তরিকুল ইসলাম দবীর, – মাওঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।
খুলনা কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির প্রবীণ সদস্য, মেসার্স হোসেন পাটোয়ারী বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী গতকাল সোমবার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সমিতির সদস্যের মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব শেখ আসাদুর রহমান, সভাপতি আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য গতকাল বিবৃতিতে হোসেন পাটোয়ারীর মাতার নাম ভুলবশত চলে এসেছে হবে হোসেন পাটোয়ারীর ইন্তেকাল।
রামপালে পানিতে পড়ে যুবকের মৃত্যু
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কুমলাই গাববুনিয়া গ্রামের মেহেদী হাসান (২২) নামের এক যুবকের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনী প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মল্লিক অলিয়ারসহ বাড়ির সবাই জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) নিতে কুমলাই স্কুলে যান। ওই সময় প্রতিবন্ধী ও মৃগী রোগী ছেলে মেহেদী হাসান বাড়ীতে ছিল। ওইদিন বেলা ২ টায় কার্ড নিয়ে বাড়িতে গিয়ে ছেলে মেহেদীকে না পেয়ে তাকে খুজতে থাকেন। কোথাও তাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে খুঁজে পাওয়া যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে মৃতের পিতা অলিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, তার ছেলে মেহেদী দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল এবং সে একজন মানসিক প্রতিবন্ধী ছিল। তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, খবর পেয়ে এসআই দিনেশ ঘোষ কে পাঠানো হয়েছে। মৃতদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে, আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
পাইকাছায় পুলিশের গাড়ীতে বোমা হাসলা ও নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি:
পাইকাছায় পুলিশের গাড়ীতে বোমা হাসলা ও নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার। সোমবার রাতে উপজেলার গদাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গত রোববার রাতে পুলিশের গাড়ীতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দুই জন পুলিশ সদস্য আহত হয়। ওই রাতেই ৪০ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা ১৫০ জনের নামে মামলা হয়। ওই মামলার সনধিগ্ধ আসামী গদাইপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজীকে রোববার রাতে গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই মামলায় গত দুই দিনে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে আউটরিচ সভা
খবর বিজ্ঞপ্তি :
খুলনার ডুমুরিয়া উপজেলায় চিংড়িঘের শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা হয়।
পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যসহ শ্রমিকদের শ্রম অধিকারের প্রতি সম্মানের উন্নতি এবং বাংলাদেশে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও হয়রানি থেকে মুক্ত কাজের বিশ্ব প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রূপসা’র নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমাম হাসান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা’র মনিটরিং অ্যাণ্ড ইভ্যালুয়েশন অফিসার আজিজুর রহমান, ইনফরমেশন অ্যাণ্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট অফিসার অভিজিৎ বেপারী ও প্রকল্প কোঅর্ডিনেটর দেবাশীষ দাস প্রমূখ। সভায় চিংড়ি ঘের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, লিঙ্গ-ভিত্তিক ও মজুরির বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করা হয়। ##
ডুমুরিয়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে আউটরিচ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলায় চিংড়িঘের শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা হয়।
পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যসহ শ্রমিকদের শ্রম অধিকারের প্রতি সম্মানের উন্নতি এবং বাংলাদেশে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও হয়রানি থেকে মুক্ত কাজের বিশ্ব প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রূপসা’র নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমাম হাসান, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা’র মনিটরিং অ্যাণ্ড ইভ্যালুয়েশন অফিসার আজিজুর রহমান, ইনফরমেশন অ্যাণ্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট অফিসার অভিজিৎ বেপারী ও প্রকল্প কোঅর্ডিনেটর দেবাশীষ দাস প্রমূখ। সভায় চিংড়ি ঘের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, লিঙ্গ-ভিত্তিক ও মজুরির বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করা হয়। ##
প্রেসক্লাব পাইকগাছা এর বিশেষ সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় প্রেসক্লাব পাইকগাছা এর সকল সাংবাদিকদের নিয়ে বিভিন্ন বিষয় ও চলমান কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সকাল ১১ টায় আয়োজিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মজিদ সরদার, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহসভাপতি জগদীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ গাজী মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সদস্য আজিজুল ইসলাম, রাজু আহমেদ, সহযোগী সদস্য মোঃ আওছাফুর রহমান প্রমুখ।
আয়োজিত আলোচনা সভায় সভাপতি প্রকাশ ঘোষ বিধান প্রেসক্লাব পাইকগাছা এর সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, ক্লাবের নিয়ম কানুন মেনে সকলকে কাজ করতে হবে। এবং কেউ যদি নিয়ম ভঙ্গ ও অপরাধ মুলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তবে এর দায়ভার প্রেসক্লাব পাইকগাছা বহন করবে না মর্মে সকলকে অবহিত করেন।
সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কেশবপুর(যশোর)প্রতিনিধি
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল আশেক সুজা মামুন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা পুলিশের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) রাতে অফিসার্স রুমে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান সভাপতিত্ব করেন।সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, কেশবপুর উপজেলার মানুষ খুবই শান্তি প্রিয়। চাকুরী জীবনে এখানকার সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা স্নেহ ও ভালোবাসা পেয়েছি। সেটা আমার জীবনে সুখ-স্মৃতি অম্লান হয়ে থাকবে। কর্মস্থলে যোগদানের পর ন্যায়-নীতি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি এবং পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছি। নিজের স্বার্থ হাসিলের জন্য কখনোই কারো প্রতি অন্যায়, অবিচার করিনি। সততা ও আদর্শের সহিত আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে অনেক সময় হয়তো কারো সাথে খারাপ আচারণ বা কাউকে কষ্ট দিয়ে থাকতে পারি, হয়তোবা অনেকের দাবী পূর্ণ করতে পারিনি। সেক্ষেত্রে আপনারা সবাই নিজগুনে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার ও পরিবারের সবার জন্য দোয়া করবেন।সদ্য বিদায়ীর সৃতিচারণ করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, আশেক সুজা মামুন স্যার একজন দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার ছিলেন। এছাড়াও তিনি আমাদের একজন যোগ্য অবিভাবক এবং জনবান্ধব অফিসার ছিলেন। তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন রেখে ন্যায়, নীতি, সততা, আদর্শের সহিত দায়িত্ব পালন করেছেন। আমি স্যারের এবং পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।অনুষ্ঠানে কেশবপুর থানার পুলিশ উপ-পরিদর্শক হাসান মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল আলম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, তাপস কুমার রায়, সহকারী পুলিশ উপ-পরিদর্শক মনিরুজ্জামান, সোহেল পারভেজ, পুলিশ কনস্টেবল মিলন মিয়া, জাকির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সদ্য বিদায়ী অফিসার ২০২১ সালের ৭ জুন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) হিসেবে যোগদান করেন। তিনি দুই বছরের বেশি সময় পুলিশের অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করেছেন। পুলিশের কর্ম-দক্ষতা ও সততার সুনামের সহিত দায়িত্ব পালন করায় অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাজুয়ায় আলুর কেজি ৬০ টাকা পেঁয়াজে সেঞ্চুরি ওভার কেউ সিনেমা দেখে কাঁদে আর গরীব বাজারে গিয়ে কাঁদে
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের চালনা সদর, বাজুয়া বাজারসহ উপজেলার প্রতিটি বাজারে ২০ টাকার আলুর কেজি এখন ৬০ টাকা পেঁয়াজে সেঞ্চুরি ওভার কেউ সিনেমা দেখে কাঁদে আর গরীব লোকজন বাজারে গিয়ে তরিতরকারির দাম শুনে কাঁদে। যেন দেখার কেউ নেই। বাজার ঘুরে দেখা যায় ৪০- ৫০-৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না সবজি, বিপাকে নিম্ন আয়ের মানুষ। ৩১ শে অক্টোবর মঙ্গলবার দাকোপ উপজেলার বাজুয়া বাজার ঘুরে দেখা যায় যে বিভিন্ন সবজি দোকান গুলোতে ৪০-৫০-৭০ টাকার নিচে কোন তরিতরকারি বিক্রয় করা হচ্ছে না। জানা যায়, পেঁয়াজ ১৩০-১৪০, বরবটি ৫০, আদা ২৪০, বেগুন ৫০-৬০, আলু ৫৫ থেকে ৬০ টাকা, কফি ৫০, করলা ৬০, কচু ৮০, শিম ১৬০, টমেটো ১০০, পটল ৪০, ধনেপাতা ১২০, শসা ৭০, ডেরস ৭০, কাঁচামরিচ ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে। চালনা থেকে বাজুয়া বাজারে এসে পাইকারি ব্যবসায়ী সোহেল কাজী বলেন, সম্প্রতি সারাদেশে টানা বৃষ্টিতে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারগুলোতে সরবরাহ কমে গেছে। এতে সবজির দাম বেড়ে গেছে। পাইকারি বিক্রেতারা আরো জানান, সম্প্রতি ভারী বর্ষণের কারণে বিভিন্ন উপজেলা ও আশপাশের সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহ থেকে বিভিন্ন এলাকা থেকে বাজারে সবজি কম দেখা যাচ্ছে। যা এসব স্থান থেকে বাজুয়া বাজারে বেশির ভাগ সবজি আসে।
হাট কমিটির ইজারাদার বাবু সরদার বলেন, আবহাওয়া জনিত কারণে বাজারে সবজির আমদানি কমে গেছে। ব্যবসায়ীরা যেন উর্দু গতিতে কোন মালামাল বিক্রি করতে না পারে সেদিকে আমরা সব সময় নির্দেশনা দিয়ে থাকি।
এদিকে বাজারে মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা করে। যা এক সপ্তাহ আগে ১২০ টাকা ছিল। নতুন দেশি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। যা এক সপ্তাহ আগে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। পাশাপাশি প্রতি কেজি সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকা দরে। দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা। আর প্রতি কেজি গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙ্গাশ ১৮০, কই ও তেলাপিয়া মাছের কেজি ২২০ থেকে ২৮০ টাকা। প্রতি কেজি রুই, কাতলা, কালিবাউশ ও মৃগেল বিক্রি হচ্ছে আকারভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকায়। বাজুয়া বাজারে বাজার করতে আসা কৈলাশগঞ্জের ফুলমিয়া নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রত্যেকটি পণ্যের দাম অনেক বেশি। ৫০-৬০-৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নেই। পাশাপাশি মাছ-মাংসের দামও অনেক। তাই, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যেবিত্ত ও সাধারণ মানুষ। যে টাকা নিয়ে বাজারে এসেছিলাম তাতে ব্যাগের তলাও ভরছে না কি করবো খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি। উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন ভারী বৃষ্টিপাতের কারনে সবজির উৎপাদন কমে গেছে, বিভিন্ন সবজির জমি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে যেন পুনরায় নতুন ভাবে সবজি চাষ করতে পারে আমরা বিভিন্ন নির্দেশনা মাঠ পর্যায়ে দিয়ে আসছি। রবি মৌসুমে আরো সবজির উৎপাদন বাড়বে আমরা আশা করি উৎপাদন বেড়ে গেলে সবজির দাম আরো কমে আসবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে টানা তৃতীয় বারের মতো দায়িত্ব পেলেন মামুন
শেখ সেকেন্দার আলী
পাইকগাছা কয়রার কৃতি সন্তান এস এম সাইফুল্লাহ্ আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে টানা তৃতীয় বারের মতো স্থান দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক ও তার রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলের গঠনতন্ত্র মোতাবেক দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি অনুমোদন করেন। গতকাল ৩০ অক্টোবর বাংলাদেশ আওামী লীগের এই উপ-কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কমিটির সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা পদাধিকার বলে কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও ৫৭ জনকে সদস্য করে কমিটি অনুমেদন দেওয়া হয়েছে। যে তালিকায় ১ম নামটি এস এম সাইফুল্লাহ আল মামুনের। উল্লেখ্য, ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ প্যানেলও গঠন করা হয়েছে।
সাইফুল্লাহ্ আল মামুন বিগত দুই মেয়াদেও (২০১৬-২০১৯, ২০১৯-২০২২) অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে ছিলন। গত ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টীম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অধীন ‘নির্বাচন সংক্রান্ত লিঁয়াজো ও মনিটরিং উপ-কমিটিরও সদস্য। ছাত্রজীবনে তিনি খুলনা বিএল কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। উল্লেখ্য তাঁর পিতা সানা ইউনুছুর রহমানের সুযোগ্য নেতৃত্বেই ৮০ ও ৯০ দশকে শক্ত ভিতের উপর দাড়িয়েছিলো কয়রা উপজেলা আওয়ামী লীগ।
রামপালে কথিত নাশতার অভিযোগে বিএনপি নেতা বাবুল আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা বিএনপির সদস্য হাওলাদার বাবুল হোসেন (৫০) কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় আটক বাবুলকে কথিত নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক বাবুল উপজেলার হুড়কা গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে। রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে টায়ার সরিয়ে ফেলে। ওই সময় রামপাল উপজেলা বিএনপি নেতা বাবুল বেলাইস্থ তার বাড়িতে ছিল। পুলিশ তাকে আটক করে পুরাতন নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা তুলে নেওয়ার জোর দাবী করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
আটকের বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বাবুলকে আটক করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশ কাজ করেছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে বলেও তিনি জানান।
বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ধানের জার্মপ্লাজম সংগ্রহ, যাচাই এবং বীজ সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে লোকজ পরিচালিত কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো ধানের জার্মপ্লাজম সংগ্রহ, বীজ সংরক্ষণ, স্ক্রীনিং ও ডকুমেন্টশন প্রশিক্ষণ কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় ৩০-৩১ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামুপুর, সুখদাড়া, ভান্ডারকোট ও বটিয়াাঘাটা সদর ইউনিয়নের ১৭টি কৃষক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় ২৮ জন ধান চাষি অংশগ্রহণ করেন। গঙ্গারামপুর আমন ধানের জাত গবেষণা প্লট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন খুলনা কৃষি প্রশিক্ষণ ইউনিস্টিটিউট-এর সাবেক অধ্যক্ষ ড. এস এম ফেরদৌস, ধানবীজ সংরক্ষণকারী অভিজ্ঞ কৃষক লুৎফর গোলদার, লোকজ- সমন্বয়কারী পলাশ দাশ, প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী অফিসার মৌফারসের আলম লেলিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি ণ্ডল, দিপঙ্কর কবিরাজ।
প্রশিক্ষণটিতে এলাকা উপযোগী ধানের জাত নির্বাচন পদ্ধতি, ধানের জাত সংগ্রহ ও সংরক্ষণ এবং বিভিন্ন স্থান ভেদে জমিতে কৃষকের পচ্ছন্দ অনুযায়ী স্ক্রীনিং ও ডকুমেন্টেশন বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা তাদের চাষকৃত ধানের জাত-বৈশিষ্ঠ্য আলোকপাত এবং এলাকা, আবহাওয়া ও জমি উপযোগী স্থানীয় আমন ধানের জাত নির্বাচন করেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে লাউডোব ইউনিয়নে লিফলেট বিতরন
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামী ১১ই নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে লাউডোব ইউনিয়নে লিফলেট বিতরন করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মুক্তিযোদ্ধার সন্তান ও লাউডোব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ। তিনি ৩১ শে অক্টোবর মঙ্গলবার সকাল থেকেই প্রচার করতে থাকেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কারণে আপনারা আবারও নৌকায় ভোট দিবেন সেসকল উন্নয়নের কথা লিফলেটে লিখে তিনি লিফলেট বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর খুলনায় আগমন সফল করার লক্ষে সাপ্তাহিক বাজুয়া-খুটাখালি বাজার ও লাউডোব ইউনিয়নের সকল বাজারে লিফলেট বিতরণসহ সকলকে আগামী ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর খুলনার জনসভায় যাওয়ার জন্য আহবান জানান। চলো-চলো খুলনায় চলো বিশাল জনসভা সফল করো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই নয়ন দক্ষিণ বাংলার উন্নয়ন দাকোপ বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই শোলোগানে প্রচার করতে করতে লিফলেট বিতরণ করেন এবং সকলের সাথে আগামী নির্বাচনে নৌকার ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, যুগ্ম সম্পাদক গৌতম মন্ডল, যুবনেতা তন্ময় রায়, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ নিতাই জোদ্দার, ইউপি সদস্য সঞ্জয় মন্ডল (লক্ষণ), আনিচুর রহমান বাবলু গাজী, সুব্রত সরদার, বিকাশ বাইন, শিবাশীষ রায়, জবা রাণী মন্ডলসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।
জীবননগরে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বিস্তরণে অভিভাবক সমাবেশ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
চুয়াডাঙ্গার জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বিস্তরণে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে নতুন কারিকুলাম বিস্তরণে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ও জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাসিনা মমতাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।এসময় স্কুলের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শাপলা তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
আলমডাঙ্গার মরা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বন্দরভিটা গ্রামের শ্মশান ঘাট এলাকায় শাপলা ফুল তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের বাবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (৮) ও একই গ্রামের রানা মিয়ার ছেলে হুসাইন (৭)। নিহতরা দুজনই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত সাব্বির ও হুসাইন সোমবার বেলা ১২টার দিকে বন্দরভিটা গ্রামের মরা নদীর শ্মশানঘাট এলাকায় শাপলা ফুল তুলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের দুজনকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পায় না। বিকেলে দুই পরিবার ও গ্রামের লোকজন মরা নদীতে খোঁজাখুঁজি করলে দুজনকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর বারী জানান, দুই শিশু দুপুরে মরা নদীতে শাপলা তুলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ওই নদীর পানিতে ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ।
বড়-গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বাবর আলী বলেন, ঘটনাটি মর্মান্তিক। শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। দুজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গরিবের টাকা নয়ছয় কর্মকর্তার
কুষ্টিয়া প্রতিনিধি
সরকারিভাবে বরাদ্দ টাকায় নির্দিষ্ট নকশায় দেশি মুরগি ও ছাগল পালনের ঘর তৈরির কথা ছিল পিজি সমিতির সদস্যদের। তবে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন। এখন কথিত ঠিকাদারের মাধ্যমে তিনি নিম্নমানের সামগ্রী দিয়ে মুরগির ঘর করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ছাগল পালনকারীদের ঘর নির্মাণের কাজ শুরুই হয়নি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম উল্টো সমিতির সদস্যদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, উপকারভোগীরা ঘর নির্মাণ না করে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন। তিনি সেখানে বাদ সেধেছেন। প্রকল্পে ৬০ জন সুবিধাভোগী রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পিজি সমিতি এবং জানিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছুয়াঘাটা ও ওসমানপুরের হিজলাবট পিজি সমিতির ৯০ সদস্যকে সরকারের এলডিডিপি প্রকল্পের তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ৬০ জনের নামে দেশি মুরগি ও ৩০ জনকে ছাগল পালনের ঘর তৈরির জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সুবিধাভোগীদের নিজ নামের ব্যাংক হিসাবে বরাদ্দের টাকা দেওয়া হয়েছে।
২০১৮ সালে চালু হওয়া পাঁচ বছর মেয়াদি প্রকল্পের শেষ বছরে সুবিধাভোগীরা ৬০টি মুরগির ঘরের বরাদ্দ পেয়েছেন। তবে হিজলাবটে ছাগলের ৩০টি ঘরের নির্মাণকাজ শুরুই হয়নি। সমিতির মাঠপাড়ার সদস্যদের অভিযোগ, শেষ বছরের প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা বরাদ্দের সব টাকা উঠিয়ে নিয়েছেন। শুরুতে ব্যাংক হিসাব খুলতে টাকা হাতিয়ে নেন মাঠ পর্যায়ের কর্মচারীরা। এ নিয়ে সদস্যরা প্রতিবাদ করেন। পরে সোনালী ব্যাংকের ১০ টাকার হিসাবে বরাদ্দের টাকা জমা হয়। তখন সব টাকা তুলে দিতে চাপ দেন প্রাণিসম্পদ কর্মকর্তা। সদস্যদের ভাষ্য, সাত-আটজনের ছোট ছোট দল করে অ্যাকাউন্ট থেকে বরাদ্দের টাকা তুলে নেন তিনি। এরপর কথিত ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরির কাজ চলছে।
পৌর এলাকার মাঠপাড়ায় সরেজমিন ঘর তৈরি করতে দেখা গেছে। অনেকের বাড়িতে কাঠ ও সিমেন্টের খুঁটির কাঠামো তৈরি করা হয়েছে। এরই মধ্যে অনেক খুঁটি ভেঙে গেছে। নির্মাণ শ্রমিকরা জানিয়েছেন, ঠিকাদারি পেয়েছেন আবির নামে একজন। তাঁকে তারা আগে দেখেননি, চেনেনও না।
সরকারি নকশা অনুযায়ী সদস্যরা ঘর তৈরি করে নেবেন, সমিতির সভায় এমন সিদ্ধান্ত হয় বলে দাবি করেন মাঠপাড়া পিজি সমিতির সভাপতি অঞ্জনা খাতুন। তিনি জানান, তাঁর সমিতির ৩০ সদস্য বরাদ্দ পেয়েছেন। প্রাণিসম্পদ কর্মকর্তা টাকা তুলে নিজের কাছে রেখেছেন। তিনি নিজ ক্ষমতায় ঠিকাদার নিয়োগ দিয়েছেন। প্রতিটি ঘরে ১৪ ফুট আর্দ্রতারোধক ইনসুলেশন পেপার দেওয়ার কথা ছিল, যার দাম ধরা হয়েছে তিন হাজার টাকা। কিন্তু ১৪০ টাকা দামের পেপার ব্যবহার করা হচ্ছে। ৫ সিএফটি কাঠ ধরা থাকলেও ব্যবহার করা হচ্ছে ২ সিএফটি। সিমেন্টের খুঁটিতে রডের পরিবর্তে জিআই তার দেওয়ায় ভ্যানে আনার সময়ই ভেঙে গেছে। সদস্যরা জানান, নির্মাণাধীন ঘরের কাঠ খুলে পড়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে গেলে তিনি সমিতি বাতিলের হুমকি দিয়েছেন। সমিতির সদস্য সেতু, মমতা, সেলিনা, হাসিনা ও রুসিয়ারার অভিযোগ, পদে পদে তাদের ঠকানো হয়েছে। সমিতি থেকে নাম বাদ দেওয়ার ভয় দেখিয়ে সব টাকা তুলে নেওয়া হয়েছে।
জানিপুরের মাছুয়াঘাটা পিজি সমিতির সদস্য রিতা রানী বিশ্বাসের বাড়িতে মুরগির ঘর তোলা শেষ হয়েছে। তবে তিনি বাড়ি ছিলেন না। পরে মোবাইল ফোনে রিতা জানান, তাঁর বাড়িতে কয়েক দিন আগে ঘর তৈরি হয়েছে। এর আগে বরাদ্দের ২০ হাজার টাকার চেক দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তাকে। তিনি যে ছবি দেখিয়েছেন, ঘর সে রকম হয়নি। মুরগির রাখার জায়গা থাকার কথা বলা হলেও কিছুই করা হয়নি বলে জানান সমিতির সভাপতি মারজান। তাঁর সমিতির ৩০ সদস্য ঘর পেয়েছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর স্বামী জানিপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম তাঁকে সতর্ক করে দেন। পরে মারজান জানান, সপ্তাহখানেক গেলে এ বিষয়ে বলা যাবে।
সব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম বলেন, যখন বুঝেছেন সদস্যরা টাকা তুলে ঘর তৈরি করবে না, তখন তাদের দিয়ে সভা করে রেজুলেশন করিয়েছেন। সে অনুযায়ী কাজ হচ্ছে। আবিরকে ঠিকাদারি দেওয়া হয়নি। তার অভিজ্ঞতা থাকায় তাকে দিয়ে এ কাজ করানো হচ্ছে।
তবে কথিত ঠিকাদার আবিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে ইউএনও রিপন কুমার বিশ্বাস বলেন, তিনটি ইউনিয়নে মুরগি ও ছাগল পালনের জন্য ৯০টি ঘর নির্মাণের তথ্য প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁকে জানিয়েছেন। প্রতিটি ঘরের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় ঘরগুলো নির্মিত হবে, সে বিষয়ে তিনি জানেন না। অনিয়মের বিষয়েও কেউ অভিযোগ নিয়ে আসেনি।
চুয়াডাঙ্গায় বিএনপির ৭ নেতা আটক, ককটেল-টায়ার জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নাশকতা পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গায় জামায়াতের এক কর্মী ও বিএনপির সাত নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল, গাড়ির টায়ার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর জেলার জীবননগর ও দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে জীবননগর পৌর ৮ নম্বর ওয়ার্ড বসুতি পাড়ায় জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের বাড়ির সামনে অভিযান চালিয়ে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল ও নাশকতার পরিকল্পনাকালে চারজনকে গ্রেফতার করা হয়।
জীবননগর থেকে গ্রেফতাররা হলেন— আন্দুলবাড়ীয়া খাঁ—পাড়ার শেখ লিয়াকত আলীর ছেলে ও জীবননগর থানা কৃষক দলের সহসভাপতি আরিফুজ্জামান আরিফ (৪০), আন্দুলবাড়ীয়া বেনেপাড়ার মৃত মুনছুর আলীর ছেলে ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ উদ্দিন (৪৩), পাথিলা মাঝপাড়ার মৃত রায়হান শেখের ছেলে ও বাঁকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইনামুল শেখ (৩৫) ও রায়পুর সর্দ্দার পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে যুবদলের সদস্য নাঈম শেখ (২৩)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, আমাদের কাছে তথ্য ছিল, অবরোধ কেন্দ্র করে জনমনে ভীতি সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্য বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়েছে। তারা অবরোধ সমর্থনে একটি মিছিলও বের করতে চেয়েছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ২০—৩০ জন দৌড়ে পালিয়ে যান। এ সময় বিএনপির চার নেতাকে আটক করা হয়। এ সময় চারটি ককটেল, ১১টি মোটরসাইকেল ও গাড়ির টায়ার জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এছাড়া দর্শনা থানার বিভিন্ন স্থান থেকে নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
তারা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের দোস্ত গ্রামের পূর্বপাড়ার মৃত রমজান শিকদারের ছেলে বিএনপির সক্রিয় সদস্য সালমান শিকদার ওরফে ছোট বাবু (২৯), একই উপজেলার তিতুদহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত শুকুর আলী ছেলে বজলু মোল্লা (৬৮), একই গ্রামের দক্ষিণপাড়ার জামায়াতকর্মী মৃত করিমের ছেলে সুমা (৪০) ও দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বড় দুধ পাতিলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৮)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
অবরোধের সমর্থনে কুয়েট এলাকায় খানজাহান আলী থানা বিএনপির মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেও গতকাল অবরোধের ১ম দিনে অবরোধের সমর্থনে মিছিল, অবস্থান ও বিক্ষিপ্ত পিকেটিং করেছে ,খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল অবরোধের সমর্থনে থানা এলাকার বিভিন্ন স্পটে এসব কর্মসূচি পালিত হয় বলে জানান থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান। গতকাল বেলা ৩ টায় কুয়েট পকেট গেট এলাকায় অবরোধ এর সমর্থনে মিছিল বের হয়। মিছিল করে, মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান এ সময় তিনি বলেন সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচি পালন করছে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে, তিনি বিএনপির কেন্দীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল সহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও সাজানো পাতানো মামলা প্রত্যাহারের আহবান জানান । এ সময় উপস্থিত ছিলেন মোঃ মামুন শেখ, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান উজ্জল, শহিদুল ইসলাম সোহেল, মোঃ বিল্লাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,মোঃ ফয়সাল আহম্মেদ, সাইফুল্লাহ তাজিম, জিহাদুল ইসলাম, মোহাম্মাদ জাকারিয়া, সাদ্দাম হোসেন আবু, শেখ সিফাত মোঃ সাইদুজ্জামান, রশিদ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
এ্যাজাক্স ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রিমন, সম্পাদক মোস্তাফিজুর
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন কেসিসি ২নং ওয়ার্ড এ্যাজাক্স ফুটবল ক্লাব নতুন কমিটি গঠন করা হয়। গত সোমবার রাত ৯টার সময় এ্যাযাক্স জুট মিলস্ শ্রমিক ক্লাবে আলোচনা সভায় পুরাতন কমিটি সম্মলিত ভাবে সমর্থন নিয়ে বিলুপ্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, উপস্থপনায় মাছুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম মনিরুজ্জামান (মুকুল), এ সময় উপস্থিত ছিলেন এ্যাজাক্স জুট মিলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বকতিয়ার শিকদার, সিবিএর সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ শিকদার, সাবেক সহ- সভাপতি, ইমরান মীর, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা আজাহার মাতুব্বর, মোঃ আবজাল হোসেন, মমিন মেম্বার, আলাউদ্দিন হাওলাদার, রতন মোল্ল্যা, দুলাল মিয়া, মোঃ ফারুক, হিরু মিয়া, সফিকুজ্জামান মিঠু, মোঃ নাসির উদ্দিন, মোঃ আলি, মাহবুব মাস্টার, সাইদুর রহমান, আব্দুর রশিদ, মোঃ ইমাম হোসেন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রুহুল প্রমুখ। সভাপতি মোঃ রিমন হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মফিজ), সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মেহেদীর রং শুকানোর আগেই স্বামীকে হারালেন আখি
নিখোঁজের ৩ দিন পর বাড়ীর পাশের পুকুর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
হাতের মেহেদীর রং না শুকাতেই স্বামীকে হারালেন নববধু আখিমনি। নিখোঁজের ৩ দিন পর বাড়ীর পাশের পুকুর থেকে রোহানুর রহমান রোহানের(২১)অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত ২৮ অক্টোবর শনিবার রাতে বাসা থেকে মোবাইল নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সকালে দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(ঢালীপাড়া) গফফারের পুকুর(মাছের ঘের) থেকে লাশ উদ্ধার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি এবং পরনের কালো রংয়ের জামাটি পাওয়া যায়নি। পুলিশ নিহত রোহানের মৃত্যুর রহস্য জানাতে না পারলেও এলাকাবাসী বলছে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব, মোবাইল নেওয়ার উদ্দেশ্যে অথবা অতিরিক্ত মাদক সেবন করে গাছে নারিকেল পাড়তে উঠে পানিতে পড়ে তার মৃত্যুর কারন হতে পারে। নিহত রোহান দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(ঢালীপাড়া) হাসান খা’র পুত্র। সে দুই সপ্তাহ আগে শিরোমণি বাইপাসের এফ আর জুট মিলে কাজ নেয়। রোহান ছোট বেলা থেকে নানী মাহফুজার বাড়ীতে থাকতো দুই মাস আগে সে মোল্লারহাটের মো. সাখাওয়াতের কন্যাকে বিবাহ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রোহান গত ২৮ অক্টোবর রাত ১০টায় বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় স্বজনরা খোজাখুজি শুরু করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় এবং তাকে খুজের না পেয়ে ৩০ অক্টোবর সোমবার রাতে দৌলতপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করে রোহানের মা। গতকাল মঙ্গলবার সকালে পার্শবর্তি আরিফ শেখের শিশু পুত্র আব্দুল্লাহ(৭) খেলার বল কুড়াতে গিয়ে আজাহারের বাড়ীর পিছনে গফফার মাস্টারের মাছ চাষের পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, এসি দৌলতপুর জোন বাশার, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে প্রথমিক সুরতহাল প্রতিবেদন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশের পরনের কাপুড় এবং মুখের দাড়ী দেখে লাশটি তার রোহানের বলে সনাক্ত করে নিহতের ভাই রায়হান । এ সময় রোহানের ব্যবহৃত মোবাইল ফোন এবং গায়ের কালো রংয়ের জামাটি পাওয়া যায়নি।
লাশ উদ্ধারের পর নিহতের স্ত্রী আখিমনি বিলাপ করে বলতে থাকে মোবাইলের জন্য আমার ময়নাকে (রোহান) তার বন্ধুরা মেরে ফেলেছে। তার নানী শাশুড়ী মাহফুজা বেগম বার বার রোহানের স্ত্রীকে থামিয়ে দিতে দেখা যায়। তবে তিনজনের বিষয়ে কিছু একটি বলতে গিয়ে তিনি ভয়ে আতঙ্গে থেমে যায়। এলাকার একাধিক সুত্র জানায় এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে শুক্রবার সন্ধ্যায় বুচিতলায় এবং শনিবার ঢালীপাড়ায় দুই দফা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে দেশীয় ধারালে অস্ত্র দেখা যায়। শনিবার রোহান যে দিন নিখোজ হয় সেদিন রাতে ঢালীপাড়ায় ধাওয়ার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানায় নিহত রোহান মাদকাশক্ত ছিল, বিবাহের পর থেকে কিছুটা উন্নতি হয়েছিল। তিনি জানান, এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব অথবা তার দামী মোবাইল ফোনটি নেওয়ার জন্য এ ঘটনা ঘটাতে পারে। মৃত্যুর কারণ হিসাবে তিনি আরো বলেন অতিরিক্ত মাদক সেবক করে গাছে নারিকেল পাড়তে উঠে পানিতে পড়েও তার মৃত্যু হতে পারে।
নিহত রোহানের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মাগরিববাদ টিটি কলেজ মাঠ প্রাঙ্গন জানাযা অনুষ্ঠিত হয় পরে তাকে ঢালীপাড়ায় দাফন করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন জানায়, নিহত রোহান গত ২৮ অক্টোবর নিখোজ হয়। মঙ্গলবার তার মরদেহ বাড়ীর পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। নিহতের মৃত্যুর কারন অনুসন্ধানে তদন্ত চলছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
জননেত্রী শেখ হাসিনাকে আমরা যদি ধন্যবাদ না জানাই তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব: এমপি বাবু
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক-উজ-জামান । সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবির দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুশান্ত সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ এ্যাডঃ কেরামত আলী, কয়রা সদও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জুয়েল, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম সহ সকল ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলার সকল উপকারভোগী পুরুষ ও নারী। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে উপকারভোগীদের সরব উপস্থিতিতি প্রমাণ করে শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে আগামীতে এ ভাতা আরও বৃদ্ধি করা হবে। দেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের জন্য শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা যদি ধন্যবাদ না জানাই তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমি কয়রা-পাইকগাছায় ১৭ টি ইউনিয়নে কি উন্নয়ন করেছি তা আপনারা সবাই জানেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৭ কোটি মানুষের কথা ভাবেন। জননেত্রী শেখ হাসিনা বিশ^বাসীকে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শেখ হাসিনা গত ১৪ বছরে দেশে প্রভূত উন্নয়ন করেছেন। তার সময়কালে মেগাপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। তার কারনে আমরা বহুদিনের প্রত্যাশিত পদ্মাসেতু পেয়েছি। এ কারনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এখন খুব সহজেই রাজধানীতে যেতে পারছেন। ব্যবসা বাণিজ্যের গতি এসেছে। কয়রায় টেকসই বেঁড়িবাঁধের বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে নিরলস পরিশ্রম করে পদ্মাসেতু, মেট্রোরোল, কর্ণফুলী টার্নেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশ পরমানু বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এছাড়াও দেশে ৫৬০ টি মডেল মসজিদ তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা। সবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে। জামাত বিএনপি’র কোন ষড়যন্ত্রই বাংলার জনগণ মেনে নেবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বাংলাদেশ আওয়ামীলীগ আবারও সরকার গঠন করবে। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে আমরাও কয়রা-পাইকগাছাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য সকলের সহযোগিতা দরকার। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত কয়রা-পাইকগাছাকে গড়তে হবে। আজকের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের জন শ্রোত প্রমাণ করে দিল দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে এবং তাকেই আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমি উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় উপস্তিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি বাবু।
কয়রা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বৃষ্টি খাতুন (৫৫) ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, ২০ বছর আগে বিধবা হইছি। কোনো ছেলে পুলে নাই। হেনে হেনে ভিক্ষা করে দিন পার করিছি। সবসময় ভাবতাম আমার যদি একটা ঘর থাকতো! এখন আর আমার সেই দিন নাই। আমার জীবন পাল্টাই দেছে শেখ হাসিনা। এখন আমার জমিসহ ঘর আছে। নিজের ঠিকানা আছে। জীবনে কখনও ভাবিনি নিজের পাকা ঘরে ঘুমাতে পারব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেওয়া ঘরে থাকি। শুধু ঘরই না; বিধবা কার্ডও পাইছি। সেই কার্ড থেকে নিয়মিত ভাতাও পাই। আগে যেমন না খেয়ে থাকতাম; এখন তো খেয়ে পরে বেঁচে আছি। আমার মতো বিধবা নিঃসন্তানকে শেখ হাসিনা দেখভাল করাতে আমি হাসিনার জন্য দোয়া করি। উনি যেন হাজার বছর বেঁচে থাকেন।
মহারাজপুর ইউনিয়নের লুৎফর রহমান গাজী (৮১) নামে এক বৃদ্ধবলেন, আমি আগে বয়স্ক ভাতা পাইনি। বর্তমানে শেখ হাসিনা আমাকে বয়স্কভাতা দিয়েছেন।সেই টাকা দিয়ে আমি আমার ঔষুধ কেনা ও যা মনে চায় খাওয়ার ইচ্ছা পূরণ করি। কয়রা ইউনিয়নের আশরাফ হোসেন বলেন, আজ আমি হয়ত আখানে আসতে পারতাম যদি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা জন্য টাকা না পেতাম। প্রধানমন্ত্রী আমাকে ২ লক্ষ টাকা দিয়েছেন আর আমি সেই টাকা দিয়ে ভারতে গিয়ে চিকিৎসা কওে এখন হাটতে পারছি।
কয়রা ইউনিয়নের প্রতিবন্ধি নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ভাতা চালু করাতে আমি সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়মিত ভাতা পেয়ে আসছি। এই ভাতার টাকা দিয়ে খেয়েপুরে বেঁচে আছি। আমি একটি হুইল চেয়ারও পেয়েছি যা আমার চলার পথকে সুগম করেছে। আজকে এখানে চয়োওে বসে আসতে পেরেছি। আমার এই সংগ্রামী জীবনে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
এসময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামীরীগ সরকারের আমলে যত উন্নতি হয়েছে অন্য কোন সরকারের আমলে এত উন্নত হয়নি। এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সরকারি অনুদান বৃদ্ধিতে সকলের প্রতি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
বাংলাদেশ জাসদ-এর ৫১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাসদ-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজ খালিশপুরস্থ অব্যাট প্রাইমারী স্কুল অডিটরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়। সভার শুরুতে পার্টির প্রয়াতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ গাজীর সভাপতিত্বে এবং খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন, মহানগর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানা, নারীনেত্রী তৌহিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, খালিশপুর থানা সভাপতি মোঃ আবু তালেব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, খানজাহান আলী থানা সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ মোল্লা, ডুমুরিয়া উপজেলা সভাপতি মোঃ হায়দার মোড়ল, তেরখাদা উপজেলা সভাপতি ডাঃ মোঃ জাহিরুল, সাধারণ সম্পাদক মোঃ নাসির, বাংলাদেশ যুব জোট খুলনা মহানগর সভাপতি মোঃ সাইদ হোসেন মিঠুন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী, যুবনেতা মোঃ আইজুল, মোঃ ফরিদ, ছাত্রলীগÑবিসিএল খুলনা মহানগর সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অশ্বিন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান, দপ্তর সম্পাদক ফরিদ হোসেন, সদস্য নাবিলা খাতুন প্রমুখ। আলোচনা সভায় বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সীমাহীন ঊর্ধ্বগতি রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবী জানান হয়।
অপরদিকে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি মোঃ রফিকুল হক খোকন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসস্থানে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির
রোগমুক্তি কামনায় বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, বিটিভি ও দৈনিক ইত্তেফাঁক পত্রিকার জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহা গুরুত্বর অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীন এই সিনিয়র সাংবাদিকের আশুরোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, চুলকাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলের সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ম সাধারন সাধারন সম্পাদক বাতশা আলম, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, কোষাধক্ষ অমিত কর বিলাস, নির্বাহী কমিটি সদস্য শিশির শিকদার, মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, আরিফ ঢালী, ফটিক ব্যানাজী। সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, শেখর ব্যানাজী, সুমন কুমার পাল, সেকেন্দার আলী মোড়ল।
দাকোপে সহিংসতার অভিযোগে বিএনপির ৬ জন গ্রেফতার
দাকোপ প্রতিনিধি
দাকোপে বিএনপি ঘোষিত অবরোধ পালনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের সময় বিএনপির ৬ নেতাকর্মি গ্রেফতার। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছে।
দাকোপ থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোরবেলা উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী বাজার এলাকায় বিএনপি নেতাকর্মিরা কেন্দ্র ঘোষিত অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সেখানে দায়িত্বরত দাকোপ থানার টহল পুলিশ উপস্থিত হলে বিক্ষোভ কারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেলের বিষ্ফোরন ঘটায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার গাজী, উপজেলা যুবদলনেতা সালমান চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল, বিষ্ফোরিত টিনের কৌটা, জালের কাটি ও টায়ার উদ্ধার করে। এ ঘটনায় কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। যা দাকোপ থানার মামলা নং ১৩ তারিখ ৩১/১০/২৩। এ ব্যাপারে অফিসার ইনচার্জ দাকোপ থানা উজ্জল কুমার দত্ত জানিয়েছেন ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
দাকোপে কৃষকদের মাঝে বীজ সার বিতরন
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে রবি (২০২৩-২৪) মৌসুমে শীতকালীন জনপ্রতি ১ কেজি করে সূর্যমূখী ১০০০ জন, ২ কেজি হারে ভূট্ট্রা ১৫০ জন, ২০ কেজি হারে গম ৫ জন, ১ কেজি হারে সরিষা ৩০০ জন, ২ কেজি হারে হাইব্রীড ধান ১০১ জন, ১ কেজি হারে পিয়াজ ৩০ জন এবং ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সারসহ মোট ১৫৮৫ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়।
দাকোপে জেলেরা পেলেন সমুদ্রে মাছ ধরার জীবন রক্ষাকারী সামগ্রী
দাকোপ প্রতিনিধি
দাকোপের কামিনীবাসিয়া পশ্চিমপাড়া ও গড়খালী পূর্বপাড়া ২টি মডেল মৎস্যজীবী গ্রাম সমিতিতে লাইফ জ্যাকেট, লাইফ বয়া ও টর্চ লাইট বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কামিনীবাসিয়া পশ্চিমপাড়া মৎস্য অধিদপ্তরের “সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)” কম্পোনেন্ট-৩ এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে “অ্যাপ্রোপ্রিয়েট ফিশিং ইন্টারভেনশন” তহবিল থেকে নিবন্ধিত জেলেদের মাঝে সমুদ্রে মাছ ধরার জন্য জীবন রক্ষাকারী সামগ্র বিতরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য মোঃ সেলিম সুলতান, আঞ্চলিক কর্মকর্তা এসডিএফ খুলনা অঞ্চল (এমইএল), মোঃ আবু নাছের শারাফাত, তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দীন, মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, এসডিএফ ক্লাস্টার কর্মকর্তা, মোঃ রেজাউল ইসলামসহ ক্লাস্টারের সকল ষ্টাফ, মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যবৃন্দ। এ সময় জেলেদের মধ্যে ২টি মডেল মৎস্যজীবী গ্রাম সমিতিতে ১১৫ টি লাইফ জ্যাকেট ৭০ টি লাইফ বয়া ও ৭৫ টি টর্চ লাইট বিতরন করা হয়।
উল্লেখ্য যে, এসসিএমএফপি প্রকল্পের মৎস্যসম্পদ উন্নয়ন সুরক্ষা ও জেলেদের জীবনমানের উন্নয়নে দেশের ৪৫টি উপকূলীয় উপজেলায় ৪৫০টি গ্রামে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একযোগে কাজ করে যাচ্ছে।
ফকিরহাটে আইন শৃঙ্খলা
বিষয়ক সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া একই দিন উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়েছে। ##
ফকিরহাটে উদ্যোক্তাদের সহায়তার
চেক কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে “ভরসার নতুন জানালা” এগ্রো সিএসআর প্রকল্প-২০২৩ নিয়ে ফকিরহাট মডেল উপজেলার ৬০জন কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দ্বিতীয় উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। সার্বিক তত্তাবধানে ছিলেন ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, অপারেশন ম্যানেজার মোঃ আরিফ বিল্লাহ খান ও কর্মকর্তা মোঃ পাভেল শেখ। ইউসিবির ফকিরহাট শাখার পক্ষ থেকে উদ্যোক্তাদের মাঝে সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ সরবরাহ করা হয়। ##
ফকিরহাটের নলধা ইউনিয়ন আওয়ামী
মৎস্যজীবি লীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ সম্মেলন ডহর মৌভোগ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক শেখ আ. গফফার। উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য রমেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড,হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য সচিব সহাদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আ: সবুর। সম্মেলনের দ্বিতীয় পর্বে রমেন্দ্র মজুমদারকে সভাপতি ও সুজন সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ##
রূপসায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মালিক সমিতির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে রাস্তার উপরে পার্কিং করে রাখা বাস গাড়িতে সোমবার দিবাগত রাত (৩১ অক্টোবর) আনুমানিক ২ টা ৪৫ মিনিটে কে-বা কারা অগ্নিসংযোগ করেছে। উক্ত গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অত্র সমিতির গাড়ির নং- ঢাকা মেট্রো-জ-১১-১৪৬৫। এ ঘটনায় রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন অত্র সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফকির, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, উপ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান মোল্লা, সমিতির আবুল হাসান শেখ, আবুল কালাম, মিজানুর রহমান, মো. ফরিদ শেখ। নেতৃবৃন্দরা এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রূপসায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও তান্ডবের প্রতিবাদে রূপসার নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশ শেষে র্যালী বের হয়। র্যালীটি পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে শুরু হয়ে ১নং পেট্রোল পাম্প হয়ে পূনরায় ঘাট এলাকায় এসে শেষ হয়। নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা আ’লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মোল্লা, রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার হোসেন খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন সজল, শিক্ষা ও মানব সম্পাদক মো. ওয়াহিদ শেখ, জেলা যুবলীগের সাবেক সদস্য হারুন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে- মো. রবিউল ইসলাম লিটু, মো. হাবিবুর রহমান, মো. নজরুল ইসলাম, আব্দুল গফ্ফার শেখ, মো. ফরিদ শেখ, আব্দুল ছাত্তার শেখ, বাদশা মিয়া, শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য আসাবুর রহমান, মাসুম সরদার, রেশমা আক্তার, লিপিকা রাণী দাস, মো. খালিদ শেখ, মো. হায়দার আলী খান, শেখ সাগর, জাহিদুর রহমান, মো. কামাল, নাসির শেখ, আলী আকবর, মামুন শেখ, অলিয়ার রহমান মাস্টার, সাইফুল ইসলাম শাওন, আফজালুল হক, বাদল মোল্লা, জব্বার হাওলাদার, আরিফুর রহমান, শামিম হাসান, জিয়া উদ্দিন, মো. আশিকুর রহমান তানভীর, হুমায়ুন কবির, মো. নোমান শেখ, আজিজুল ইসলাম, শাহরিয়ার হোসেন অন্তু, আবু বক্কর, আব্দুল আজিজ, ইমু মোল্লা, রেজাউল শেখ, ইব্রাহিম শেখ, রহিম মিনা, সজিব শেখ, সুমন, সোহেল ব্যাপারী প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে সেখ জুয়েল এমপি
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ইসলামের উন্নয়নে কাজ করে যাচ্ছে
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য বলেছেন, বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বড় সংস্থা হিসেবে দেশ-বিদেশে নন্দিত। তেমনি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
একই সাথে দেশের ৬৪ জেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করে তিনি যে ইতিহাস সৃষ্টি করেছেন সেটিও বর্তমান বিশ্বে বিরল ।
ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ধারাবাহিকতায় খুলনা-২ আসনের প্রতিটি মসজিদ মাদ্রসা, এতিম খানার উন্নয়ন ও প্রতিষ্ঠার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০-২০২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা খুলনা-২ এর বরাদ্ধকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে,অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলক কুমার মন্ডল, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, খান মো. তরিকুল ইসলাম, কাজী জাহিদ হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, যুবলীগ নেতা মাসুম উর রশীদ, মো. আমিরুল ইসলাম বাবুসহ প্রমুখ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৩ হাজার ৩৩৩ টাকার অনুদানের চেক বিতরণ কর হয়।
###











































