বিনোদন ডেস্ক
প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে নেটিজেনদের দ্বারা ট্রলের শিকার হচ্ছেন এই শিশুশিল্পী। বিষয়টি নিয়ে এবার সরব হলেন তার মা জাহিদা ইসলাম। জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবো। কারণ, এটা আমার সন্তানের মানসিক সমস্যার সৃষ্টি করছে।











































