স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা রাগবি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। শিরোপা নির্ধারণী ম্যাচে ১২-১১ ব্যবধানে জিতেছে স্প্রিংবকরা। এরইসঙ্গে ইতিহাসের প্রথম কোনো দেশ হিসেবে রেকর্ড চারবার বিশ্বকাপ জিতল দ. আফ্রিকা।
ফ্রান্সের স্তাদে দে ফ্রান্সে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষেই শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। রাগবি বিশ্বকাপের দশম আসরে টানা দ্বিতীয় শিরোপাও জিতল তারা। এর আগে ১৯৯৫, ২০০৭ ও ২০১৯ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।
এদিকে নিউজিল্যান্ডের সামনেও চতুর্থ শিরোপা জয়ের হাতছানি ছিল। তবে রোমাঞ্চকর লড়াই শেষে হার মানতে হলো তাদের। দলটি এর আগে ১৯৮৭, ২০১১ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।











































