Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

57
খাবার খুঁজে বেড়াচ্ছে এক খঞ্জনা পাখি। চন্দনীমহল, দিঘলিয়া উপজেলা, খুলনা,

রূপসায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)সহ তাদের সমমনা রাজনৈতিক দলের ডাকা হরতালের প্রতিবাদে রূপসা উপজেলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দিনব্যাপী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের পরিচালনায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ আক্তার হোসেন খান, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার শেখ, গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, রূপসা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক নেতা মোঃ হারুন মোল্লা, যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, নাজির শেখ, মুজাফফর হোসেন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউপি সদস্য রেশমা আক্তার, লিপিকা রানী দাস,  মাসুম সরদার, নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার শেখ, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম  শাওন,  রূপসা ঘাট মাঝি ইউনিয়ন শ্রমিক সংঘের সভাপতি মোঃ রেজা বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত বেপারী, আওয়ামী লীগ নেতা আলী আকবর, ইসহাক শেখ, মন্টু হাওলাদার, রূপসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান তানভীর, যুগ্ন- আহবায়ক কাজল আরিফ, হুমায়ুন কবির, নাজমুল হুদা অঞ্জন, রূপসা কলেজ ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান লিমু,আজিজুল শেখ, শাহরিয়ার অন্তু প্রমুখ।

 

খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত: বিএনপি অফিসে অগ্নিসংযোগ: গ্রেফতার ১৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার প্রতিবাদে খুলনায় সকাল-সন্ধ্যা হরতালের দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীরাদের অগ্নিসংযোগ ও পুলিশের গ্রেফতারের মধ্যদিয়ে পালিত হয়েছে। নগরীর বৈকালীতে অবস্থিত ১৪নং ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে শাসকদলের দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী বাজারে রাস্তার পূর্ব পাশে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মহানগর বিএনপির দাবী ৫০-৬০ জন একটি দল সরকারের পক্ষে স্লোগান দিতে দিতে মোটরসাইকেলে এসে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা আশেপাশের বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালায়। অপরদিকে হরতালকে কেন্দ্র করে ২৮ অক্টোবর শনিবার দিনগত রাতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪জন বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সানি, ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সামছুজ্জোহা ডিয়ার, ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আওয়াল, ৩১ নং ওয়ার্ড বিএনপি সদস্য হান্নান হাওলাদার, ২১ নং ওয়ার্ড বিএনপি  কর্মী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন ছাএদলের সহ সভাপতি রিয়াজুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন  যুবদল নেতা মারুফ হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা টুটুল ও মিঠুন, ১১নং ওয়ার্ড যুবদলের কর্মী মোঃ বিপ্লব হোসেন, ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, খুলনা মহানগর যুবদলের নেতা ডালিম গাজী, ২১ নং ওয়ার্ড বিএনপি কর্মী কালু মিয়া।

এদিকে হরতাল চলাকালে শাসকদলের ক্যাডারদের বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশ কর্তৃক বিনা গ্রেফতারী পরোয়ানায় বিএনপি নেতাদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিনা ওয়ারেন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের হয়রানী করা থেকে পুলিশ প্রশাসনকে বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে হরতাল সফল করায় খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

রবিবার( ২৯ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, অগ্নিসংযোগ ও গ্রেফতার করে চলামান শান্তিপুর্ণ গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলনের মধ্যদিয়ে অবৈধ সরকারকে বিদায় করা হবে। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

 

৩ নভেম্বর মহাসমাবেশ সফলে পাইকগাছায়  ইসলামী আন্দোলনের  প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

ইসলামী  আন্দোলন বাংলাদেশ খুলনার পাইকগাছা উপজেলা পৌর শাখার  যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।গতকল বিকাল ৫টায় উপজেলা শাখা  অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মুফতি আহমাদ আলীর সভাপতিতে ও মাওলানা আসাদুজ্জামান তুহীন এর পরিচালনায়, আগামী ৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশে এর আহবানে-বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলের লক্ষ্যে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  ইসলামী  আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব ,এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলার সহ-সভাপতি   গাজী  জুনাইদুর রহমান, আলহাজ নাজমুল হক, মুফতি বেলাল হুসাইন,পৌর শাখা সেক্রেটারি মোঃ ফারুক খলিফা, উপজেলার  সেক্রেটারি মাওলানা কাবির হুসাইন,  কারী বেলাল হোসেন ,মোঃ  শফিকুল ইসলাম মোহাঃ আব্দুল্লাহ সরদার,  প্রমূখ  নেতৃবৃন্দ। সভায় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলায় খুলনা প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

ঢাকায় বিএনপি-জামায়াতের কর্মসূচী চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়া ও দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

 

কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন ড.নজরুল ইসলাম ও অধ্যাপক সুরজ্ঞন রায়

নিজস্ব প্রতিনিধি

সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড.নজরুল ইসলাম এবং শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক সুরজ্ঞন রায় কাজী ইমদাদুল হক স্মৃতি পদক-২০২৩ এ মনোনিত হয়েছেন। ড.নজরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেণ্ট্রি এণ্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন ও অধ্যাপক সুরজ্ঞন রায় বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি খুলনায় বসবাস করেন। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২৩  শনিবার কাজী ইমদাদুল হকের ১৪২তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪২তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী  ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।

 

 

 

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে নবীন বরণ ও ইন্টার্নি চিকিৎসকদের বিদায়ী সংবর্ধনা

সোহাগ হোসেন সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সদ্য পাশকৃত ইন্টার্নি চিকিৎসকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ ও ইন্টার্নি চিকিৎসকদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর, কাজিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ আশিকুর রহমান, প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পুত্র চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ ইসাহাক ওবায়দী, ইউনিক হোমিও ল্যাবরেটরি’র ব্যবস্থাপক ডাঃ মাহাবুবুর রহমান, সহ কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক,চিকিৎসক ও স্থানীয় চিকিৎসক বৃন্দ।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।

 

সারাদেশের ন্যায় শালিখা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ

নওয়াব আলী মাগুরা//

সারাদেশের ন্যায় রবিবার সকাল ১০টায় শালিখা উপজেলা আওয়ামী লীগ, কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ করে।

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে।

অনুষ্টানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের

সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমানের সঞ্চালন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,সহ সভাপতি মুন্সী আবু কালাম আজাদ,সহ সভাপতি রমজান আলী,সহ সভাপতি নির্মল বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার সাবানা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সী, ৭ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খুলনা মহাগর যুবলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় মহানগর যুবলীগের উদ্যোগে নগরীতে বিএনপি জামায়াতের হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাস এবং অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেত্রী ও কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজি ইসলাম নদী, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, কবির পাঠান, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, সাবেক ছাত্রলীগ নেতা বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, শওকত হাসান, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, জব্বার আলী হীরা, জহির আব্বাস, জনি বসু প্রমুখ। এছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ডে যুবলীগ নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বিএনপি জামায়াতের অবৈধ হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে অংশগ্রহন করেন।

এ সকল সমাবেশে নেতৃবৃন্দ, বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান। রাজপথে বিএনপি জামায়াতকে প্রতিহত করতে সাধারন জনগনসহ দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

 

দাকোপের লাউডোব বাজারের ভ্যান চালককের পুত্রকে মারপিট: এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের লাউডোব বাজারের ভ্যান চালক ও দিন মজুর জলিল শেখের পুত্র আলামিন শেখ (২২) কে লাউডোব ইউনিয়ন পরিষদের চৌকিদার নিমাই কর্তৃক বেদম মারপিট করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিন মজুর জলিল শেখ বলেন আমার ছেলে কলেজে পড়াশোনা করছে তাকে নিমাই চৌকিদার ডেকে নিয়ে বেদম মারপিট করে। আপনারা বলেন এভাবে কি কাউকে কেউ মারে আমার ছেলে এমন কি অপরাধ করেছে তাকে এভাবে মারতে হবে। অভিভাবক হিসেবে তো আমরা ছিলাম আমাদের তো বলতে পারতো। গঠনাস্থলে উপস্থিত বাজার বাসি জানান তুচ্ছ গঠনাক কেন্দ্র করে এই গঠনার সৃষ্টি হয়েছে। তারা বলেন বাজারের ছাবড়া ঘরে ছোট ছোট ছেলেরা পায়ের জুতা চালাচালি করে খেলছিলো এমন সময় লিপিকা মেম্বার যাচ্ছিলো তার গায়ে নাকি জুতা লেগেছে। তখন লিপিকা মেম্বার ছেলেদের ডেকে চর-থাবর মারে এবং বকাবকি করে এমনকি গালাগালি করে তখন আলামিন এর প্রতিবাদ করে। পরে চৌকিদার তাকে ধরে নিয়ে এমন মারধর করে। ২৮ শে অক্টোবর শনিবার এই গঠনা গঠে বলে পরিবার জানান। তারা বলেন আলামীনকে মেরে ছেড়ে দিলে এলাকার শত শত লোক এসে তার এই অবস্থা দেখে সকলে দুখঃ প্রকাশ করে এবং দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমান আলামিন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

 

 

পাইকগাছা বিএনপির নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ

 

পাইকগাছা প্রতিনিধি:

গত ২৮শে অক্টোবর ঢাকা মহাসমাবেশ  যোগদান  ও ফেরার সময় দক্ষিণ কেরানিগঞ্জ  এবং  যশোর কোতায়ালী থানা পুলিশ পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,  খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,  উপজেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শেখ বেনজীর আহম্মেদ লাল, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম,পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  সাজ্জাদ আহমেদ  মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ইব্রাহিম গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইউনুস মোল্লা, চাদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মাদ আলী, আঃ রহিম, সহ ১৭ নেতাকর্মীদের গ্রেফতার করেছে আওয়ামী পুলিশ।

পাইকগাছা উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের   পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন

পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ,  যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম গাজী,  পৌর  সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল গালিব, থানা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান সরদার,  থানা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব যঞ্জেসর কার্তিক, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী থানা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

চুয়াডাঙ্গায় পুলিশের হাতে  বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক

মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তু, বাঁশের লাঠি ও লোহার রডসহ বিএনপি -জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে আটক করেছে।শনিবার রাত হতে রবিবার পর্যন্ত জেলার ৪ উপজেলায়  পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটকের দাবি করে পুলিশ। কিন্তু আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। মনগড়া মামলা দিয়ে হয়রানী করার উদ্দেশ্যেই পুলিশ তাদের আটক করেছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এর মধ্যে চুয়াডাঙ্গায় ৯ জন, আলমডাঙ্গায় ১২ জন, দর্শনায় ৫জন, দামুড়হুদায় ৩ জন ও জীবননগরের ৯ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী রয়েছেন।

আলমডাঙ্গায় আটককৃতরা হলেন-আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন (৫০), আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর কর্মী তোফাজ্জল হক (৫৮), একই উপজেলার বাড়াদী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন (৩৩), চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঠান্ডু (৫০), হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার (৫৫), খাসকররা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী (৩৫), ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৫), ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ (৫৫), ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ (৪০), আঁইলহাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৫০), কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির রবজেল আলী (৬০) ও সেক্রেটারি আব্দুর রাজ্জাক (৫০)।

দামুড়হুদায় আটককৃতরা হলেন-দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও জামায়াত কর্মী রফিকুল ইসলাম। দর্শনার আটককৃতরা হলেন- মদনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল চঞ্চল (৫১), নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী (৪৮), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলী (৩৫), দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মন্টু মন্ডল (৪৫) ও দর্শনা সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্বাস আলী (২২)। এসময় তাদের কাছ থেকে ৭টি বোমা সদৃশ বস্তু, ৯টি বাঁশের লাঠি ও ৪টি লোহার রড উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে।

জীবননগরে আটককৃতরা হলেন- জীবননগর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিয়া (৩৬), জীবননগর পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী (৫৫), জেলা বিএনপির সদস্য আবুল হোসেন (৫৮), বিএনপি কর্মী সুজাউদ্দিন (৪৯), আমজাদ হোসেন (৫৮), আমিনুল ইসলাম (২৬), মিলন হোসেন (৪৩), শাহিন উদ্দিন (৩৬) ও ইসরাফিল (২৫)।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পক্ষ থেকে আটকের সংখ্যা জানালেও নাম-পরিচয় জানায়নি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতার পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জান-মালের ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত ৩৮ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

হরতাল সফলে নগরীতে জেলা তাঁতীদলের মিছিল

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র সকাল-সন্ধ্যা হরতাল সফলে গতকাল রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীতে মিছিল করেছে খুলনা জেলা তাঁতীদল। জেলা তাঁতীদলের আহবায়ক আলহাজ্ব মেহেদী আহছান মিন্টুর নেতৃত্বে মিছিলে অংশগ্রহন করেন কেন্দ্রীয় নেতা ও নগর শাখার আহবায়ক আবু সাঈদ শেখ, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আনিছুজ্জামান, মোঃ আলমগীর হোসেন কেশিয়ার, আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হাফিজুর রহমান, মোঃ গাজী মনিরুজ্জামান মনি, শওকত আলী খান, রফিকুল ইসলাম, আলমগীর কবির, জসিম উদ্দিন প্রিন্স প্রমুখ। মিছিল শেষের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

দুই দিনে ১২ বাসে আগুন, ১০০ বাস ভাঙচুর: মালিক সমিতি

ঢাকা অফিস

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, বিএনপির ডাকা মহাসমাবেশ ও হরতালে গত দুই দিনে রাজধানীসহ সারাদেশে ১২ বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা। একইসাথে প্রায় ১০০ বাস ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, মালিকদের গাড়ি পুড়িয়ে ও শ্রমিকদের রক্ত ঝরিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার সুযোগ বিএনপিকে দেয়া হবে না। ২০১৩-১৪ সালে ৫ হাজার পরিবহনে অগ্নিকাণ্ড করা হয়েছে এবং ৫০০ শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে। এখনো সে পথে হাঁটছে বিএনপি। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না মালিকরা। তারা একবার মাঠে নামলে আন্দোলনকারীরা রেহাই পাবে না। বিএনপির এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান তিনি।

 

 

 

রোববার (২৯ অক্টোবর) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।

 

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সকালে ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। সে বাসে হেলপার ঘুমানো ছিল। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একইসাথে বাসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন ব্যবস্থা নেওয়া হয়।

 

তিনি বলেন, গতকালকে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করেছে। যেহেতু মতিঝিল গুলিস্তান এলাকায় সমাবেশ ছিল তাই এই এলাকায় গাড়ি আসতে পারেনি। আমাদের আজকের কথা ছিল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমরা একমত না, আমরা গাড়ি চালাবো। সেজন্য মালিকরা সকাল থেকে গাড়ি বের করেছে। যাত্রী না থাকার ফলে গাড়ির সংখ্যা কম ছিল।

 

এনায়েত উল্লাহ বলেন, দূরপাল্লার গাড়িও বের হয়েছে, শহরের গাড়িও বের হয়েছিল। কিছু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্টাফ হত্যা করা হয়েছে। ফলে একটু তো ভয় কাজ করে। শুধু আজকে না বিএনপি সব সময় এই ধরনের কাজ করে আসছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। সংম্মেলনে মালিক সমিতির নেতারা ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

দুইদিনে সারাদেশে ৪৫ ও ঢাকায় ২৭ স্থানে আগুন

ঢাকা অফিস

শনিবার দুপুর ১টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৪৫টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে।

রোববার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের ঘটনার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগুন দেয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে ঘটে এবং এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।

 

শনিবার বিকেলে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃংখল জনতা। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।

 

বাইডেনের কথিত উপদেষ্টার বিরুদ্ধে মামলা

ঢাকা অফিস

রাজধানীর রমনা থানায় বিএনপি অফিসে সংবাদ সম্মেলনকারী জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টায় এবিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

মামলার অন্যান্য আসামি হলেন- মিঞা জাহিদুল ইসলাম আরেফিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ারদী ও বিএনপি নেতা মো.ইশরাক হোসেন।

 

মামালার এজাহার সূত্রে জানা গেছে, অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগ এতে এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

 

 

 

 

 

 

চিংড়িতে আগ্রহ কমছে, ধান চাষে ঝুঁকছে কৃষক

কয়রা (খুলনা)প্রতিনিধি

‘চিংড়ি চাষে এখন আগের মতো লাভ হয় না; প্রতিবছর দু’বার মরে ভাইরাসে। উৎপাদনও কমেছে। দামের হেরফের আছে। সবদিক বিবেচনায় চিংড়ি চাষ এখন অলাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম ধান চাষের। অনেক দিন পর জমিতে ধান লাগাতে পেরে ভালো লাগছে।’ কথাগুলো বলছিলেন খুলনার কয়রা উপজেলার নয়ানি গ্রামের কৃষক বিকর্ণ মণ্ডল।

 

২০ বছর পর নোনাপানির চিংড়ি চাষ বাদ দিয়ে ধান চাষে ফিরেছেন এ কৃষক। তিনি জানান, এলাকার প্রায় তিন হাজার বিঘা জমিতে ২০০৩ সালে চিংড়ি চাষ শুরু হয়। এক হাজার কৃষকের জমি থাকলেও সব জমি ইজারা নিয়ে ঘের করেন ২০০ জন। সারাবছর নোনাপানিতে ভরা থাকত বিল। বাধ্য হয়ে পাশের ছোট জমির মালিকরাও চিংড়ি চাষ শুরু করেন। ধীরে ধীরে লবণাক্ততা বসতভিটায় ছড়িয়ে পড়তে থাকে। ফলে শাকসবজিও লাগানো যেত না। বিলে চার বিঘা জমি থাকলেও পাঁচজনের সংসারের চালের চাহিদা মিটত না আরেক কৃষক মনমোহন মণ্ডলের। বাড়িতে সবজিও লাগাতে পারতেন না। সবকিছু বাজার থেকে কিনতে হতো। তবে চিংড়ি চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, এবার জমিতে নোনাপানি ওঠানো বন্ধ করে ধানের সঙ্গে সবজি চাষাবাদ করছেন।

যদিও কিছু জায়গায় ধানের পাতা লালচে হয়ে যাচ্ছে জানিয়ে কৃষকরা অভিযোগ করেন, কৃষি অফিসের কারও পরামর্শ পাচ্ছেন না তারা। চাষাবাদের শুরুতেও সহযোগিতা পাননি। কৃষি কর্মকর্তার সহযোগিতা পেলে ধান ও সবজি চাষাবাদ বাড়বে বলে জানিয়েছেন তারা।

 

এলাকার অনাদি সরকার, সমীরণ মৃধা, নান্টু রায়, দীপক মণ্ডলসহ অনেকের অভিযোগ, কৃষি কর্মকর্তারা বাজারের কীটনাশকের দোকানে বসে থাকেন। তারা কৃষকের সুবিধা-অসুবিধা দেখতে মাঠে যান না। কোনো দরকারে তাদের কাছে পরামর্শ চাইলে বিশেষ বিশেষ কোম্পানির কীটনাশক কিনতে পরামর্শ দিচ্ছেন।

 

অনেক দিন পর গোলায় ধান উঠবে ভেবে খুশি কৃষক সুকুমার ও কুমারেশ মণ্ডল। তারা বলছিলেন, অনেক দূর থেকে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছেন। তবে তারাও কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে একই অভিযোগ করেন। চিংড়ি ছেড়ে কৃষকরা ধান চাষে আগ্রহ দেখালে ইজারাদার ও ঘের মালিকদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মণি রায়। তিনি জানান, সবার সিদ্ধান্ত অনুযায়ী বছরের শুরুতে নদী থেকে নোনাপানি তোলার পাইপ অপসারণ করা হয়। পরে বৃষ্টির পানিতে আমন চাষাবাদ করা হয়েছে। এতে কৃষক পরিবারে স্বস্তি ফিরেছে। কৃষি অফিসের সহযোগিতা পেলে অনেকে ধান চষে আগ্রহী হবেন।

 

যদিও কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে দাবি উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের। তাঁর ভাষ্য, অনেক স্থানে সমন্বিত ফসল চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষক। নয়ানি এলাকায় ধান চাষ শুরুর বিষয়টি তাঁর জানা ছিল না। এখন থেকে এলাকার দায়িত্বরত কর্মকর্তাকে খোঁজ রাখতে নির্দেশনা দেওয়া হবে।

 

 

ডিউটি শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

স্টাফ রিপোর্টার

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বারাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পুলিশ সদস্যের নাম শাহ আলম (৫৭)। তিনি জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। খুলনা নগরীর খালিশপুর এলাকায় থাকতেন তিনি।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ওই পুলিশ সদস্য চুকনগরে সারাদিন কর্তব্যরত ছিলেন। সন্ধ্যার দিকে সেখান থেকে মোটরসাইকেলে করে খুলনা ফিরছিলেন। পথিমধ্যে বারাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

তিনি আরও বলেন, তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

অবশ্যই পুলিশ সাংবাদিক বিচারপতির বাসভবনে হামলাকারীদের কঠোর শাস্তি প্রদান করা হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি গণতন্ত্র বুঝেও না, জানেও না। এতোদিনেও তারা জনগণের কল্যাণে রাজনীতি করতে পারেনি। তারা নিজেদের ভাগ্যের পরিবর্তনে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। সেজন্যেই তারা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করচ্ছে। তারা হাসপাতালে হামলা করে অমুসলিমের মত আচরণ করছে। যেখানে শিশু, বৃদ্ধ অসুস্থ রোগীরা চিকিৎসা গ্রহণ করে। সেখানে হামলা করে কাপুরুষোচিত আচরণ করেছে। তিনি আরো বলেন, প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ। এটা রক্ষা করা দেশের প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। বিএনপি সেই দায়িত্ব অবহেলা করে সংবিধানকে অপমান করেছে। এরজন্য বিএনপিকে রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হবে। পুলিশ সাধারণ মানুষের জানমালের হেফাজতে রাতদিন পরিশ্রম করে নিরাপত্তা নিশ্চিত করে। আর সেই পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একই সময়ে সাংবাদিকরা তাদের সংবাদ সংগ্রহ করাতে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। যার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তবে অবশ্যই পুলিশ সাংবাদিক বিচারপতির বাসভবনে হামলাকারীদের কঠোর শাস্তি প্রদান করা হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সকলকে স্ব স্ব এলাকায় পাহারায় থাকতে হবে। যাতে করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কোন মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন করতে না পারে। যেখানে এধরনের ঘটনা ঘটাবে সেখানেই প্রতিরোধ করতে হবে।

গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কের শান্তি সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সূকর্ণ, খুলনা মহানগর আওয়ামী লীগ যুব ও ক্রী[ড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, নির্বাহী সদস্য এ্যাড. আনিছুর রহমান পপলু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, ফয়েজুল ইসলাম টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, মানিকুজ্জামান অশোক, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, এম এ নাসিম, খান সাইফুল ইসলাম, নিপা মোনালিসা আইরিন, মো. ইমরান হোসেন।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, জামিল খান, আজগর বিশ^াস তারা, শিউলি সরোয়ার, আব্দুল হাই পলাশ, চ. ম. মুজিবর রহমান, এ্যাড. মো. ফারুক হোসেন, বাবুল সরদার বাদল, মো. মোতালেব মিয়া, মো. সেলিম মুন্সি, মো. শিহাব উদ্দিন, আজম খান, শেখ মো. আবু হানিফ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, আজিজুল হাসান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. নজিবুল হক নজীব, নাছরিণ সুলতানা, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর নদী ইসলাম নদী, কাউন্সিলর ইমরুল হাসান, হায়দার আলী খোকন, মোক্তার হোসেন, আলাউদ্দিন আল আজাদ মিলন, আব্দুর রাজ্জাক, আকবর আলী, দেবদুলাল বাড়ৈই বাপ্পি, আব্দুল ওহাব, শরীফ মোর্ত্তুজা, নওশের আলী, গোপাল চন্দ্র সাহা, তোতা মিয়া ব্যাপারী, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, মো. রাহুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

২৪নং ওয়ার্ডে মহিলা কর্মী সভায় নেতৃবৃন্দ: বিএনপি-জামায়াতের কাছে নারী শিশু নিরাপদ নয়

খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, রাজনীতি জনগণের জন্য। জনগণ রাজনীতিবিদকে নিরাপদ আশ্রয় ভাবে। আর সেই রাজনীতিবিদই যদি জনগণকে পুড়িয়ে হত্যা করে, তাহলে আর জনগণের নিরাপত্তা থাকে না। এই হত্যা অগ্নিসংযোগ আর ভাংচুরের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা ২০০১ সালে নারী ধর্ষণ, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের হাতে যেমন নারীরা নিরাপদ নয়; তেমনি রাষ্ট্রের জনগণ ও অর্থনীতিও নিরাপদ নয়। বিএনপি-জামায়াতের কাছে নারী শিশু নিরাপদ নয়। সে জন্যেই এখন থেকে বিএনপিকে বাদ দিয়ে আগামী প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ জাতি গঠনে শেখ হাসিনার সরকারকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিতে হবে।

গতকাল রবিবার বাদ মাগরিব ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সদর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন ইলিয়াছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, নির্বাহী সদস্য শেখ সিদ্দিকুর রহমান, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পা ও খাদিজা কবির তুলি। এসময়ে উপস্থিত ছিলেন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, পারভীন হাসমত, মহিলা শ্রমিক নেত্রী নাছরিণ সুলতানা, হেনা আলমগীর, ফাতেমা খাতুন, দুলারী সুলতানা মীরা, স্ঈাদা খাতুন, রোকেয়া বেগম, মরিয়ম বেগম, সালমা আকতার, দুলিয়ারা, কমলা বেগম, তাপসী রায়, মঞ্জুয়ারা, সাজিদা বেগম, আসফিয়া বেগম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

শেখ হায়দার আলীর শয্যা পাশে সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ হায়দার আলী কিডনি জনিত অসুস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে যান খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। তিনি সেখানে তার শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল আজিজ, শেখ আসলাম আলী, আরাফাত হোসেন শুভ, মহিলা আওয়ামী লীগ সভাপতি মনোয়ারা বেগম, এ্যাড. রোজী, মো. জহুর আলী মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে শেখ হাযদার আলীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

 

সকাল-সন্ধ্যা হরতাল: আত্মগোপনে নেতাকর্মীরা, স্বাভাবিক বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম

বেনাপোল উপজেলা প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। এছাড়া পাসপোর্টযাত্রীর চলাচল স্বাভাবিক রয়েছে।

 

রোববার (২৯ অক্টোবর) হরতালে খুলনা-বেনাপোল, কলকাতা-খুলনা মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বেনাপোল থেকে যশোরের মধ্যে সব ধরনের ছোট যানবাহন চলাচল করেছে। ব্যাংক, বীমা শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত খোলা ছিল। বন্দরে কার্যক্রম চলেছে পুরোদমে। হ্যান্ডলিং শ্রমিকরা বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোড কাজে ব্যস্ত সময় পাড় করছে।

 

তবে ভারত থেকে ফেরত আসা বেশ কিছু পাসপোর্টযাত্রী বেনাপোলের বিভিন্ন পরিবহন অফিসে আটকা পড়ে আছে। সন্ধ্যার পর দুরপাল্লার বাস চলাচল করলে তারা গন্তব্যে যাবেন। অনেকে বিকল্প হিসেবে মোটরসাইকেল, ভ্যান, রিকশা ও নসিমনে করেই চলাচল করছে। হরতালের পক্ষে বিপক্ষে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। বেনাপোল, শার্শা, নাভারণ ও বাগআঁচড়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল দিতে দেখা গেছে।

উপজেলায় মাঠে নেই বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মী। অনেকটাই আত্মগোপনে চলে গেছেন তারা। মূলত গ্রেফতার এড়াতেই কেউ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে আসছেন না বলে বিএনপি নেতাদের দাবি। অনেক নেতাকর্মীরা জানিয়েছেন বড় বড় নেতারা সরকারি দলের নেতাদের সঙ্গে সমঝোতা করে চলেন এ কারণে কোনো আন্দোলন করছেন না এলাকায়।

 

শার্শা উপজেলা বিএনপির শাখার যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির বলেন, বেনাপোল-শার্শায় অবরোধ হরতাল পালন করা কঠিন ব্যাপার। এখানে হরতাল আহ্বান করলে প্রতিপক্ষ ও পুলিশ জোর প্রতিরোধ গড়ে তোলে। মূলত সহিংসতা এড়ানোর জন্য আমরা এখানে হরতাল কর্মসূচি এড়িয়ে চলি। শুধু বেনাপোল বন্দর নয়, শার্শা, নাভারণ বাগআঁচড়ায় আমরা হরতাল পালন করতে পারি না। এখানকার পরিস্থিতি একটু আলাদা।

 

শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও আমরা হরতালের পক্ষে মাঠে নামতে পারেনি। হরতালের সময় এখানে কাজ হয়েছে। আসলে বেনাপোল বন্দরকে সচল রাখতে অবরোধ হরতাল থেকে সবাইকে সরে আসতে হবে। অবরোধ হরতালের কারণে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙ্গে পড়ে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস আকিকুল ইসলাম বলেন, হরতালে বেনাপোল বন্দরসহ শার্শা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে। যে দলই বিরোধী দলে থাকুক না কেন এখানে হরতাল আসলে হয় না। এখানে জীবনযাত্রা স্বাভাবিক সময়েরই মতো চলে। কোনো ঝামেলা নেই হরতালের দিনে। নেই কোনো পিকেটিং, মিছিল সমাবেশ। এ কারণে এখানে নিরাপত্তা নিয়েও কোনো সমস্যায় পড়তে হয় না আমাদের।

 

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, হরতালে বেনাপোল কাস্টম হাউজ ও চেকপোস্ট কার্গো শাখায় কাজ চলেছে। এছাড়া ব্যাংক খোলা থাকায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়েনি। কাস্টম কর্মকর্তা ও ক্লিয়ারিং এজেন্টরা স্বাভাবিক কাজকর্ম করেছে। সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চলেছে।

তিনি আরও বলেন, বন্দরে হরতালের কোনো প্রভাব পড়েনি। ভারত থেকে আসা আমদানি করা পণ্যবাহী ট্রাক থেকে পণ্য আনলোড ও বাংলাদেশি ট্রাকে পণ্য লোড অব্যাহত আছে। দুপুরের পর থেকে এসব ট্রাক পণ্য নিয়ে বন্দর ত্যাগ করতে শুরু করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত-বাংলাদেশ পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

 

বানিয়াখালী ফরেষ্ট কর্মকর্তা স্টেশনের জমি বাদ দিয়ে অন্যের জমি দখল নিতে ব্যস্ত

কয়রা(খুলন)প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বিভাগের বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা আবু সাইদ স্টেশনের নামে শত বছরের রেকর্ডিও সম্পত্তি বাদ দিয়ে অন্যের জমি বারবার দখল করার চেষ্টা করায় অভিযোগ করেছেন স্থানীয় তরুণ প্রকাশ রায়। তিনি একাধিক কর্মকর্তার নিকট লিখিত অভিযোগে জানিয়েছেন বানিয়াখালী স্টেশনের নামে দীর্ঘ ১০০ বছর ৪ একর ৯৭ শতক রেকর্ডসহ সীমানা নির্ধারণ করা আছে। কিন্তু বর্তমান স্টেশন কর্মকর্তা তার দখলীয় জমি বাদ দিয়ে অন্যান্য রেকর্ডিও মাৈিলকদের জমিতে উপজেলা সার্ভেয়ারের ভূল বুঝিয়ে পতাকা লাগিয়েছেন। তিনি বলেন, খুলনা জেলা প্রশাসক সহ উপজেলা ভূমি অফিস ২০১২ সালে স্টেশনের জমির সীমানা নির্ধারণ করে পাকা পিলার দিয়ে রাখেন এবং মানচিত্র তৈরি করে সকলেই তাতে স্বাক্ষর করেন। এর পর একাধিক স্টেশন কর্মকর্তা স্বক্ষরিত মানচিত্র অনুযায়ী ভোগ দখল করলেও বর্তমান এসও স্থানীয় আফজাল শিকারির প্ররোচনায় সীমানর বাহিরে আমার জমি দখল করে নিতে চেষ্ট করছেন। আমি  এ বিষয় বিগত জুন মাসে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তাকে একাধিকবার লিখিত অভিযোগ করি। অতঃপর তিনি কাগজ অনুয়ায়ী  সার্ভেয়ার কে দিয়ে স্টেশনের সীমানা নির্ধরনের নির্দেশ দিলেও সার্ভেয়ার আমাকে না জানিয়ে এসও ও পরামর্শে  আমার চিংড়ীঘেরের মধ্যে লাল পতাকা পোতেন। এছাড়া এই কর্মকর্তা আমাকে সম্মানহানি করতে আমার ছেলের নামে হরিন শিকারের একটি মিথ্যা মামলা করেছিলে। তরুণ প্রকাশ অত্যান্ত ক্ষোভের সহিত তখন মাননীয় সংসদ সদস্য সহ বিভিন্ন মহলে উক্ত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছিল। এবিষয় তরুণ প্রকাশ জানন, তার ছেলে ১২ বছর বয়স থেকে অদ্যবধি খুলনা শহরে থাকেন। এ সম্পার্কে বিভিন্ন সূত্র জানয় , চলমান জরিপে স্টেশনের নামে ৪.৯৭ একর জমি রের্কড হয়েছে এবং তার নিদিষ্ট সীমানা রয়েছে। সূত্র জানায় স্টেশনের আশেপাশে কিছু খাস জমি সহ ভিপি সম্পত্তি ধাকায় আফজাল শিকারি এসও আবু সাইদকে দিয়ে তরুণের জমি দখল নিতে চাচ্ছে।তবে প্রায় আড়াই বিঘা স্টেশনের জমি পশ্চিম দিকে বাদ রেখে উত্তরে তরুণের জমি এসও কেন দখল করতে যাচ্ছে? এমন অভিযোগ তুলেছেন স্থানীয় অভিজ্ঞ মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এসও এই এলাকায় পূর্বেই পরিচিত এমন কিছু ব্যক্তিকে স্টেশনের জমি দখল দিয়ে অন্যেও জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। অথচ দীর্ঘদিন স্টেশনের জমি সঠিক থাকায় আগে কোন কর্মকর্তারা এমনটা করেননি। এ বিষয় এসও আবু সাইদ কে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথা বলা সম্ভব হয়নি। তবে আফজাল শিকারি জানান, অফিসের পাশে জমির কোন কাগজ পত্র তরুণ প্রকাশের না থাকায় এসও উক্ত জমি দখল নিয়েছেন।

 

 

 

বেনাপোলে ৩১ জামায়েত বিএনপির নেতা কর্মী আটক

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল ও শার্শা উপজেলাধীন বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ৩১টি বোমাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার(০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুটি পৃথক অভিযানে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরের মাধ্যমে জানা যায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাকে কেন্দ্র করে নাশকতা মূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী বেনাপোল পৌরসভার সাদিপুর নামক স্থানে গোপন বৈঠক করছে।

 

পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক ও ১৫টি তাজা বোমা উদ্ধার করে। এসময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে মামলা হয়েছে।

 

আটকরা হলেন- বিএনপি নেতা বেনাপোল পৌর কমিশনার আমিরুল ইসলাম, আহাদুজ্জামান আহাদ, পৌর জামায়াতের সেক্রেটারি ওসমান গনিসহ আরও অনেকে।

 

অপরদিকে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি পেট্রোলবোমা ও হাতবোমাসহ ১১ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়েছে। ঘটনায় ২২ জনকে আসামী করে মামলা হয়েছে।

 

আটক সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

 

দাকোপে কারিতাসের আয়োজনে অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

দাকোপ  প্রতিনিধি

কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিজেবল চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ) এর আয়োজনে ডিআইডিআরএম প্রকল্পের আওতায় দাকোপে অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। কারিতাস বাংলাদেশ ডিআইডিআরএম প্রকল্প ম্যানেজার সুব্রত মল্লিক স্বাগত বক্তৃতা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সকলক্ষেত্রে অর্ন্তভূক্তিকরণ ও দূয়োগ কালিন সভায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, সুতারখালী ইউনিয়ন পরিষদ  সদস্য মুরারী মহন, সিপিপি টিম লেডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশ ডিআই ডিআরআর অফিসার ডিআইডিআরএম প্রকল্পের জলন্ত ত্রিপুরা, ডিসিএফ সংস্থার ডিআইও রিপা খানন, মিল অফিসার এ্যান্টনি পলক হালদারসহ বিভিন্ন অধিদপ্তরে জিও-এনজিও প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভা পরিচালনা করেন কারিতাস বাংলাদেশ সিএফ প্রকাশ রায়।

 

দাকোপে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ

দাকোপ প্রতিনিধি

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সমাবেশের নামে মানুষ হত্যা,গাড়ি ভাংচুর, অগ্নিকান্ডসহ দেশব্যাপী রবিবারের সকাল সন্ধ্যা অহেতুক হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে  রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগনেতা ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, জেলা আ’লীগের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি, মানস মুকুল রায়, অধ্যাপক দুলাল রায়, কে এম কবীর হোসেন, শেখ রফিকুল ইসলাম, তুষার রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার, সরোজিত রায় কুঞ্জ, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, অপরাজিত মন্ডল অপু, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জ্যোতিশংকর রায়, নিত্যরঞ্জন কবিরাজ, ক্ষিতিষ চন্দ্র রায়, রামপদ মন্ডল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, দেবব্রত সরকার দেবু, মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, মাখন চক্রবত্তী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়, বিকাশ চন্দ্র মন্ডল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, আব্দুল বারিক মোড়ল, বিধান বিশ^াস, প্রমুখ।

 

 

ফকিরহাট উপজেলা আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কওসার আলী ফকির এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সরদার আমিনুর রশিদ মুক্তি, এম,ডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। এর আগে হরতাল ও সন্ত্রাস বিরোধী একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ ও আওয়ামী লীগের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। ##

 

ফকিরহাটে জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু ১২তম নারী ও ১৬তম পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি ও উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কর্নেল নজরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ সহ জেলা ক্রীড়া কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিচুর রহমান বিপ্লব জানান, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৬টি ভারোত্তোলন ক্লাবের মোট ৬৫জন নারী ও পুরুষ খেলোয়ার অংশগ্রহন করেন। প্রথমবারের ফকিরহাট উপজেলাতে এধরনের খেলার আয়োজন ছিল দর্শকদের নজরকাড়ার মতো। বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহনে ভারোত্তোলন প্রতিযোগিতায় আন্তর্জাতিক খেলায় চ্যাম্পিয়ান হওয়ার আশা আয়োজকদের। অন্য খেলার চেয়ে ভারোত্তোলন প্রতিযোগিতা অনেক কষ্টের। তাই প্রশিক্ষনার্থীদের শারীরীক কসরতের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় লড়তে হয়। সেক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবী ক্রীড়াবিদদের। এ প্রতিযোগিতার আয়োজন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র। #

 

 

 

 

 

কালীগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে আওয়ামীলীগ-বিএনপি’র বিক্ষোভ মিছিল: শহর জুড়ে আতঙ্ক

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিএনপি জামায়াতের ডাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালে পক্ষে বিপক্ষে আওয়ামীলীগ-বিএনপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দেশের বড় দুই রাজনৈতিক দলের এমন পাল্টাপাল্টি মহড়ায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শহরের অধিকাংশ দোকানপাট ও দুরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়।

 

সকাল ১১ টার দিকে হরতালের সমর্থনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অনুসারীরা শহরের কাঁচাবাজার এলাকা থেকে হরতাল সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিনের পরে নলডাঙ্গা সড়কে গিয়ে শেষ হয়।

 

এ সময় কালীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোকছুদুল মোমিন,শ্রমিকদলের আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো,যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক খোকা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা,সদস্য সচিব তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন খাঁনের নেতৃত্বে হরতালের বিপক্ষে পাল্টা এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়  থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে ট্রাফিক চত্বরে গিয়ে শেষ হয়। পরে হরতাল বিরোধী সংক্ষিপ্ত সমাবেশে আইয়ুব হোসেন খান ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান মতি, সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়াও সকালে ছাত্রলীগের নেতৃত্বে শহরে হরতাল বিরোধী মিছিল ও মহড়া বের হয়।

 

এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়।

 

 

মহেশপুরে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে গতকাল রোরবার বিকালে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ অফিস চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, উপজেলা শ্রমিকলীগ নেতা আবু জাফর,পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা: হাসানুজ্জামান আলীম, শরীফুল ইসলাম ভোলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

 

মহেশপুরে উপকারভোগী সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে ইরেসপো ও পজীপ প্রকল্পের উদ্যোগে পল্লীউন্নয়ন বোর্ডের আওতাধীন মথুরানগরের পুর্বপাড়ায় উপকারভোগী সদস্যদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মথুরানগরের পুর্বপাড়ায় উপকারভোগী সদস্যদের নিয়ে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ঢাকা  বিআরডিবির পরিচালক (অর্থ ও হিসাব) এনডিসি (যুগ্ন সচিব) মো: শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পজীপ প্রকল্পের কর্মকর্তা মিয়া মো: আরিফুজ্জামান,মহেশপুর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) পমেট চন্দ্র বর্মন প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

অভয়নগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

স্টাফ রিপোর্টার-

অভয়নগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা এই হরতালে নওয়াপাড়া নৌ-বন্ধরে লোড আনলোডে তেমন কোন প্রভাব পড়েনি। সব রুটে গণপরিবহন না চললেও সিএনজি, অটোরিক্সা, মটরসাইকেলে করে চাকুরীজীবী সহ সাধারণ মানুষকে চলাচল করতে দেখা যায়। হরতালকে ঘিরে নাশকতা করলে তার মোকাবেলায় পুলিশকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নওয়াপাড়া রেল স্টেশনে সকালে গিয়ে দেখা যায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর ট্রেন যথা সময়ে স্টেশনে আসে এবং ছেড়ে যায়। অন্যান দিনে তুলনায় ট্রেনে যাত্রির চাপ ছিলো অনেক। নওয়াপাড়া বাজার থেকে ঢাকা সহ বিভিন্ন রুটের দুরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।

অপরদিকে হরতালে বিএনপি-জামায়াতের সকল নাশকতা প্রতিহত করতে মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থান দেখা গেছে। নওয়াপাড়া নূরবাগ মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়ের আলহাজ্বা এনামূল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর, জেলা আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ ও জেলা পরিষদ সদস্য আবুল রউফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের নেতা ফারুক হোসেন, প্রখ্যাত শ্রমিক নেতা রবিন অধীকারি বেচা, লায়লা খাতুন সহ অনেকে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ বিকালে অনুরুপ মিছিল সমাবেশ করেছে।

থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘সকাল থেকে রাস্তায় ছিলাম। সকালের দিকে রাস্তা কিছুটা ফাঁকা ছিল। তবে ঘাটে লোড আনলোডের ওপর কোন প্রভাব পড়েনি। সবকিছু প্রায় স্বাভাবিক ছিল। বিকালে যানবাহন স্বভাবিক ভাবে চলতে দেখা যায়। বিরোধী দলের কেউ রাস্তায় আসেনি।