Home আঞ্চলিক বিএনপি মহাসচিবসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি খুলনা বিএনপি’র

বিএনপি মহাসচিবসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি খুলনা বিএনপি’র

7

খবর বিজ্ঞপ্তি।।
সারাদেশের ন্যায় বিএনপি’র শান্তিপূর্ণ হরতালে নিরব সমার্থন দিয়েছে খুলনাবাসী। গতকাল রবিবার (২৯ অক্টোবর) খুলনাতে থেকে সারাদেশের দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল পরীক্ষা স্থগিত ছিল। সীমিত পরিসরে ইজিবাইক ভ্যান-রিকসা ও আন্তঃজেলা পরিবহনসহ কিছু গণপরিবহন চলাচল করলেও অতিজরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হয়নি ভোটাধিকার বঞ্চিত জনগন। ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য অংশগ্রহনমুলক নির্বাচনে জনগনের ভোটাধিকার পুনরুদ্ধারের একদফা দাবিতে বিএনপি’র মহাসমাবেশে আওয়ামী পুলিশী হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় খুলনাতেও শান্তিপুর্ণ হরতাল পালিত হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানিয়েছেন, গত তিনদিনে ঢাকায় ১৭ জন, খুলনায় ৩৬ জন ও যশোরে ১৬জন মিলে খুলনা জেলা বিএনপি’র অন্তত ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সজ্জন রাজনীতিক বিএনপি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে তুলে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় গ্রেফতার দেখানোর ঘটনাটি ন্যাক্কারজনক আখ্যা দিয়ে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ভোট ডাকাত লুটেরা সরকার ক্ষমতার মসনদে টিকে থাকতে মরণ কামড় দিচ্ছে। গেল ১৪ বছরে হামলা-মামলা, খুন-গুম, নির্যাতন-নিপীড়ন করে জনগনের কণ্ঠস্বর বিএনপিতে দমিয়ে রাখা যায়নি। বিদায়কালে অতিউৎসাহী পুলিশ লেলিয়ে দিয়ে ফ্যাসিষ্ট সরকারের শেষরক্ষা হবে না। তাই অবিলম্বে বিএনপি’র সংগ্রাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য অংশগ্রহনমুলক নির্বাচনের আয়োজন করুন। অন্যত্থায় দেশের কোটি জনতার প্রতিবাদের মুখে লজ্জাজনক পরিস্থিতির দায়ভার আজকের অবৈধ সরকার প্রধানকেই বহন করতে হবে। আগামীকাল ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘন্টা সারাদেশের অবরোধ কর্মসূচি সফলের উদাত্ত আহবান জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

একই সাথে সজ্জন রাজনীতিক বিএনপি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।