স্পোর্টস ডেস্ক।।
মাঠে নামার আগ থেকেই হয়তো অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভেবে রেখেছিল ব্যাট হাতে আজ খুনে মেজাজে শুরু করবে তারা। তাইতো শুরুতেই ঝড় তোলেন অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মাত্র ৮ দশমিক ৫ ওভারেই দলীয় সংগ্রহ একশো পেরোয় তাদের। ইনিংসের ২৩তম ওভারের মধ্যেই দুইশ ছাড়ায় অস্ট্রেলিয়া। এমন মারমুখি ব্যাটিংয়ের পরও অস্ট্রেলিয়াকে চারশ’র আগে থামিয়ে দেওয়া হয়তো একমাত্র শান্ত্বনা হতে পারে নিউজিল্যান্ডের বোলারদের জন্য।
ধর্মশালার হিমাচল প্রদেশ আজ (শনিবার) ক্রিকেট অ্যাসোসিয়েশ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৮৮ রানে থামে অজিদের ইনিংস। ট্রেন্ট বোল্ট শেষ দিকে এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে থামিয়ে দেন। এ ছাড়া গ্লেন ফিলিপসও তিনটি উইকেট পেয়েছেন।










































