Home খেলাধুলা ওয়ানডে বিশ্বকাপ: পাকিস্তানকে ৮ উইকেটে হারালো আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপ: পাকিস্তানকে ৮ উইকেটে হারালো আফগানিস্তান

45

স্পোর্টস ডেস্ক।।

এবার ‘জায়ান্ট কিলার’ আফগানিস্তানের শিকার হলো পাকিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয়া দলটি গ্রিন ক্যাপদের হারালো ৮ উইকেটে।

আজ চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। রান তাড়ায় আফগানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন ইবরাহিম জাদরান। ১১৩ বলে ১০ বাউন্ডারিতে ৮৭ রান করে ম্যাচসেরা হন তিনি। ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন রহমত শাহ। ৬৫ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৪৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। পাকিস্তানের হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।

 

৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের ৬ নম্বরে আফগানিস্তান। পাঁচে থাকা পাকিস্তানের পয়েন্টও ৪।

 

দুই পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১০।