অনলাইন ডেস্ক।।
প্রকৃতিতে এখন হেমন্তকাল চলছে। হেমন্তের মাঝামাঝি থেকেই হালকা শীত পড়তে শুরু করে। শীতে গুড় খেতে প্রায় কমবেশি সবাই ভালোবাসেন। গুড় দিয়ে শীতের নানান পিঠে থেকে শুরু করে পায়েস রান্না হয় বাড়িতে বাড়িতে। শীতে গুড় খেলে শরীর একটু গরমও থাকে। গুড় কয়েক রকমের হয়। যেমন- খেজুরের গুড়, নারকেলের গুড়,আখের গুড়। স্বাস্থ্যের জন্য কোন গুড় কেমন তা জানানো হয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।
খেজুরের গুড় : খেজুরের গুড় ডেট পাম গুড় নামেও পরিচিত, এটি দেখতে অনেকটা চকলেটের মতো। এর স্বাদও কিন্তু খুব ভালো। এই গুড় পুষ্টিগুণে ভরপুর। এই গুড় খেজুরের রস থেকে তৈরি করা হয়। এই গুড় দিয়ে অনেক রকম রান্নাও তৈরি করা হয়। এই গুড় স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
নারকেলের গুড় : নারকেলের পানি থেকে এই গুড় তৈরি করা হয়। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন থাকে। পিরামিডের আকারে তৈরি করা হয় বলে এটিকে পিরামিড গুড়ও বলা হয়। এই মূলত রান্নার কাজে ব্যবহার করা হয়।
আখের গুড় : আখের রস থেকে এটি প্রস্তুত করা হয়। হালকা বাদামি রঙের দেখতে হয় এই গুড়। পানিতে ভিজিয়ে এই গুড় তৈরি করা হয়। এটি মূলত মুড়কি, ক্ষীর তৈরি করতে ব্যবহার করা হয়।
কোন গুড় বেশি উপকারী
নারকেলের গুড়, খেজুরের গুড়, আখের গুড় প্রতিটি গুড়েই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। যা খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। সব কয়টি গুড়ে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে । তারপরও খেজুরের গুড় সব থেকে স্বাস্থ্যকর কারণ এতে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) এর মাত্রা কম থাকে। তাই এটি পুষ্টিগুণে ভরপুর। যদি আপনি কোনোও ফেলুতে আক্রান্ত হন তাহলে এই গুড় খেলে উপকার পাবেন। নিয়মিত এই গুড় খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীরও সুস্থ থাকবে।











































