Home আন্তর্জাতিক সাইফার মামলায় অভিযুক্ত ইমরান খান

সাইফার মামলায় অভিযুক্ত ইমরান খান

14

অনলাইন ডেস্ক।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা সাইফার মামলায় অভিযুক্ত করা হয়েছে। সোমবার বিশেষ আদালতে তাদের দুজনকে অভিযুক্ত করা হয়। খবর জিও নিউজের

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। সিআরপিসি ২৬৫-ডি-এর আওতায় এই দুই নেতা মামলা বন্ধের আবেদনের পরই এই দুই পিটিআই নেতাকে অভিযুক্ত করা হলো।

আদালিয়া কারাগারের বাইরে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) শাহ খাওয়ার বলেন, ‘ইমরানকে আজ অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগ আদালতে পড়ে শোনানো হয়েছে।’

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গত আগস্টে ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে সাইফার মামলা করা হয়। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের মক্কেলের সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে।