Home খেলাধুলা শ্রীলংকার বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

63

স্পোর্টস ডেস্ক।।

ভারতে চলমান বিশ্বকাপে হারের বৃত্তে বাংলাদেশ। এরই মধ্যে শ্রীলংকায় খেলতে গিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯৯ রানে হেরে শুরুটা ভালো হলো না বাংলাদেশের।

ডাম্বুলায় প্রথমে ব্যাট করে স্বাগতিক শ্রীলংকা। তবে ৪৮.১ ওভার খেলার পর নামে বৃষ্টি। সেসময় লংকানদের রান ছিল ৮ উইকেটে ২৪৫। এরপর আর ব্যাটে নামেনি তারা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৫২ রান। তবে ৩৮ ওভারেই মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

 

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দারুণ বল করেন রিপন মন্ডল। ৯.১ ওভারে দুই মেডেনসহ মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। তবে মোহাম্মদ শামাজ, নাভোদ পারানাভিতানা, আহান উইক্রামাসিংহের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে প্রায় আড়াইশ রান তুলে ফেলে লংকানরা।

 

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনার দুই ওপেনার পারভেজ হোসেন ও অমিত হাসানের বিদায়ের পর দলীয় পঞ্চাশের আগেই ড্রেসিং রুমের পথ ধরেন শাহাদাত হোসেন, প্রিতম কুমার, ও জয়।

 

এরপর রিশাদ হোসেনকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন আবদুল্লাহ আল মামুন। তবে ৮৮ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে বিদায় নেন রিশাদ। দ্রুতই আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। নবম উইকেটে মামুন-রিপন মন্ডলের জুটিতে ৩৪ রান আসলেও সেটি কেবল পরাজয়ের ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ১৫২ রানেই অলআউট হয় বাংলাদেশ।