Home আঞ্চলিক তালা মৎস্য অফিসার স্নীগ্ধা খা বাবলির বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতসহ দুর্নীতির অভিযোগ

তালা মৎস্য অফিসার স্নীগ্ধা খা বাবলির বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতসহ দুর্নীতির অভিযোগ

23

ইলিয়াস হোসেন তালা প্রতিনিধি

তালা মৎস্য অফিসার স্নীগ্ধা খা বাবলির বিরুদ্ধে লধিক টাকা আত্মসাৎ সহ সীমাহীন দূনীতির অভিযোগ উঠেছে। ঘটনার বিবরনে,অনুসন্ধনে জানা যায়, তালা মৎস্য অফিস কর্তৃক ২৪টি সি আই জি সমিতির অনুকুলে ২০ হাজার টাকা করে মোট ৪ল ৮০ হাজার টাকা বরাদ্ধ হয়। প্রতিটি সমিতির নামে বরাদ্ধকৃত ২০হাজার টাকা দিয়ে মাছ,মাছের খাবার এবং সাইন বোর্ড ক্রয় করে বিতরন করা হবে মর্মে উল্লেখ করা হয়। ১৮মে ২০২০ তারিখ মৎস্য অফিসার স্নীগ্ধা খা বাবলি ২৪টি সমিতির অনুকুলে ৩ল টাকা মুল্যের মাছ,মাছের খাবার এবং সাইন বোর্ড ক্রয় করে সমিতির সদস্যদের মাঝে বিতরন করেন।

১৭% টাকা আয়কর ও ভ্যাট বাবদ ৮১৬০০ টাকা ব্যাংকে জমা করা হয়েছে। আয়কর ও ভ্যাটসহ সর্বমোট খরচ হয়েছে ৩ল ৮১হাজার ৬শত টাকা। বাকী ৯৮ হাজার ৪শত টাকা মৎস্য অফিসার আত্মসাৎ করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

খরচের বিবরনে নাম না বলা শর্তে সমিতির একাধিক  সদস্য বলেন, প্রতিটি সিআইজি সমিতিকে ১মন রুই মাছ বিতরন করা হয়েছে যার সর্বোচ্চ বাজার মুল্য ১৫০দ্ধ ৪০ = ৬হাজার এবং ৮বস্তা কার্প মেঘা ফিস মাছের খাবার, যার বাজার মুল্য ৮দ্ধ৭৫০=৬হাজার টাকা। সর্বমোট খরচ ১২হাজার টাকা এবং প্রতিটি সাইন বোর্ড তৈরীতে ব্যায় হয়েছে ৫শত টাকা। সর্বমোট ব্যায় ৬০০০+৬০০০+৫০০ = ১২৫০০ টাকা ৷

প্রতিটি সমিতির নামে মোট বরাদ্ধ ২০ হাজার টাকা। ২০০০০-১২৫০০=৭৫০০দ্ধ২৪টি সমিতি হতে ১ল ৮০ হাজার টাকা আত্মসাৎ করে বলে সমিতির সদস্যরা অভিযোগ করেন। এছাড়া অনুসন্ধানে তার সত্যতা মেলে।

এ বিষয়ে সমিতির সদস্যরা বলেন, আমাদের সমিতির নামে বরাদ্ধকৃত অর্থ যেন ফেরৎ পায় এবং কেন মৎস্য অফিসার এমন দূণীতি করলেন তার জন্য বিভাগীয় তদন্তের দাবী জানিয়ে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে তালা মৎস্য অফিসার স্নীগ্ধা খা বাবলি সত্যতা স্বীকার করে বলেন, ১ল ৮০ হাজার টাকার মধ্যে আয়কর ও ভ্যাট বাবদ ১৭% টাকা অর্থাৎ ৮১৬০০ টাকা জমা করা হয়েছে। বাকী ৯৮৪০০ টাকার হিসাব তিনি এভাবে দেন। মৎস্য অফিসার বলেন, প্রতিটি সমিতিতে নমুনায়ন পরিদর্শন করার জন্য ১হাজার টাকা খরচ হবে।

এছাড়া বিল ছাড় করতে করতে একাউন্ট অফিসে ৫% টাকা এবং অডিট বাবদ ৫% টাকা দিতে হবে।এতকিছু দেখানোর পরেও বাকী অর্ধ ল টাকার কোন হিসাব তিনি দেখাতে পারেন নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, আগামী কাল  বিষয়টি নিয়ে মৎস অফিসারের সাথে বসব। এর পরে আপনাকে জানাতে পারবো ।