Home আঞ্চলিক ২৪নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করা হবে: কাউন্সিলর ডন

২৪নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করা হবে: কাউন্সিলর ডন

247

কাউন্সিলর ডনকে বিভিন্ন সংগঠণের শুভেচ্ছা ও অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি।।
ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মেইন রোডগুলোর পাশাপশি বাইলেন গুলোর উন্নয়ন, ময়লা-আবর্জনা নিয়মিত অপসারন, বৈদ্যুতিক পোস্টগুলোতে লাইটের ব্যবস্থা, সরকার কর্তৃক প্রদেয় বয়ষ্ক ভাতা, বিধাবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ সকল প্রকার আর্থিক সাহায্য ওয়ার্ডের প্রাপ্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নিরালাস্থ ওয়ার্ড কার্যালয়ে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর দায়িত্ব গ্রহণ এবং দোয়া মাহফিলে কথাগুলো বলেন কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। তিনি আরও বলেন, ওয়ার্ডের সকল মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নিরালা পার্ক আধুনিকায়ন, জবাবদিহি নিশ্চিত করতে এলাকাবাসীর মুখোমুখি “কাউন্সিলর” শীর্ষক মতবিনিময়ের মাধ্যমে সম্যসা সমাধানের উদ্যোগ গ্রহণ করা, ওয়ার্ডের সুধিজনদের নিয়ে বার্ষিক কর্মপন্থা তৈরী করা, ওয়ার্ডের মাতৃসদন কেন্দ্রগুলোকে আরও সেবামুলক করে গড়ে তোলা, মাদক নির্মুল, জুয়া, কিশোর অপরাধসহ নৈতিক ও সামাজিক অবক্ষয়জনিত বিভিন্ন অপরাধ রোধ করা এবং এলাকা ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় পঞ্চায়েত এর ব্যবস্থা করা, খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা, ওয়ার্ডবাসীর নিরাপাত্তায় পাড়া-মহল্লায় এলাকাবাসীর সহযোগিতায় নৈশ প্রহরীর ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন এবং ওয়ার্ডের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠণগুলোকে গতিশীল করা হবে। ওয়ার্ডবাসীর খেদমতে সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠণ, ক্লাব এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা মো. মাহমুদুল হাসান। পরে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের মুসলমান পাড়া ইউনিট কমিটি, মুক্ত বাংলা সংস্থা, লিটন স্মৃতি সংসদ, ২৪নং ওয়ার্ড শ্রমিকলীগ, বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়টার, কাশেম নগর-২ সড়ক জনকল্যাণ সমিতির সাবেক নেতৃবৃন্দ, কাশেম নগর-২ সড়ক এলাকাবাসী, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, খানজাহান আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতি, সূর্যের হাসি ক্লিনিক নিরালা, বাগমারা মাধ্যমিক বিদ্যালয়, এসএসসি ব্যাজ-১৯৮৬, গফ্ফারের মোড়ের ইজিবাইক ইউনিট, আল আকসা আবাসিক এলাকা ও ২৪নং ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন দারুল উলুম জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশাররফ হোসেন। ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শিকদার আতাউর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক কমিশনার মো. সিদ্দিকুর রহমান, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুনু ইকবাল বিথার, খুলনা উন্নয়নের আশরাফ উজ জামান, লিটন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির, নিরালা আবাসিক এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আখতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রকিবুল ইসলাম রকি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন।
২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ : ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুল ইসলাম নাসির, সাধারন সম্পাদক শিকদার আতাউর রহমান রাজু, সহ-সভাপতি খোকন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান পিন্টুসহ কার্যপরিষদের সকল সদস্যবৃন্দ।
মুসলমান পাড়া ইউনিট কমিটি: মো. জাকির হোসেন হাওলাদার, নিশার ইমাম বাপ্পী, বাবুল, দুলাল, দিপু, শামীম, হাফিজ, আমির হাওলাদার, শামীম হাওলাদার, রফিকুর রহমান মারুফ, জাহাংগীর বিশ্বাস, সিরাজ, বাবু, আজিম, রুবেল, আলামিন প্রমুখ।
মুক্ত বাংলা সংস্থা : মুক্ত বাংলা সংস্থার এস এম ওয়ারিছুল হক পলাশ, মো. আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন হাওলাদার, কামরান হাচান মন্টু, শেখ সহিদ আলী মো. তালাত মাহামুদ সাগর, মো. আবুল হাসান, শেখ জাহিদুর রহমান জাহিদ, এম এ জলিল, দ্বীন মোহাম্মদ, এস এম আনোয়ার হোসেন, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা, সাবু, প্রিন্স, শুভ, জামিল, ফরিদ পাঠান।
লিটন স্মৃতি সংসদ : সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, মিজানুর রহমান নাজু, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, কিংকর দাস, মুকুল দাস, সুমন, রাজা, আনোয়ার, কাকন খলিফা, টুলু, টিপু, শংকরসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ।
কাশেম নগর-২ সড়ক এলাকাবাসী : কেএম ইউনুস আলী, মো. মহিউদ্দিন, ওসি আব্বাস উদ্দিন, মুসা, নুরুল ইসলাম বাবুল, মতিয়ার রহমান, জালাল উদ্দিন, মুফতী আবুল হাসান, সানোয়ার হোসেন, হাফিজ, কামাল উদ্দিন বিশ^াস, খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কাশেম নগর-২ সড়ক জনকল্যাণ সমিতি : বজলুর রহমান, সাখাওয়াত চৌধুরী, আব্দুল জলিল সরদার, মুনসুর আলম, জালাল শিকদারসহ অনেকে।
ওয়ার্ড যুব মহিলা লীগ : নুপুর দাস, সালমা, মঞ্জু, আঁখি, সেলিনা, টুনু, খাদিজা, সুমনা, লিমা, ফাহিমাসহ কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতী ওলিউল্লাহ মাহমুদ, হাফেজ দেলোয়ার হোসেন, মো. আবুল বাসার মীরসহ ওয়ার্ডে বসবাসকারী বিপুল সংখ্যাক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।