ইউসেপ খুলনা রিজিওনে নতুন উদ্যেক্তা উন্নয়ন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিয়নের উদ্যেগে ইউসেপ সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের সফল উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে উদ্যেক্তা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনষ্টিটিউটের সভা কক্ষে নতুন উদ্যেক্তা উন্নয়ন কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত সকল সদস্যবৃন্দের আলোচনায় বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বিভাগীয় প্রধান এডভোকেট শামীমা সুলতানা শিলুকে সভাপতি এবং অগ্রনী ব্যাংক ডিজিএম (অব:) ইকবাল হোসেনকে সহ-সভাপতি এবং ইউসেপ খুলনা রিজিওনাল ম্যানেজার মোহাম্মাদ কামরুজ্জআমানকে সদস্য সচিব করে আগামী ৫ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন প্রসেস’র নির্বাহী পরিচালক মাইলস ববি সরকার, রূপসা’র নির্বাহী পরিচালক নিরন্ময় মন্ডল, ইউসেপ খুলনার ডিই টিম লিডার নাসরিন আক্তার, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন এলিস, মেসার্স তরি ইন্টারপ্রাইজের মোঃ আলী আযম মিঠু, এইচআইসিএইচএসি’র নির্বাহী পরিচালক মাহাবুবা চৌধুরী, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, আরআর বুটিকস এন্ড পোল্ট্রি’র স্বত্বাধীকারী উম্মুল খায়ের, রোটারী ক্লাব অব খুলনা পোস্ট সিটির প্রেসিডেন্ট ফাতেমা আক্তার, সোনালী ডোর’র স্বত্বাধীকারী রাশেদা চৌধুরী, এমএস ট্রেড লিংক’র এমএস ফারহানা আক্তার, ওয়াইআরসি ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ নাজমুল হক রনি, রেকা টেইলরস এন্ড স্টেশনারীর স্বত্বাধীকারী মিস রেখা, নিউ বিসমিল্লাহ ইলেকট্রিক ওয়ার্ক’র স্বত্বাধীকারী মোঃ আরিফ সরদার। কমিটির নতুন সদস্য সচিব মোহাম্মাদ কামরুজ্জামন সভায় নতুন কমিটি গঠন সংক্রান্ত (ঞড়জ) বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসেপ খুলনা টিভিইটি ইনষ্টিটিউট’র হেড অব টিভিইটি ইনষ্টিটিউট খন্দোকার তুহিন আলী, স্যোশাল ইনক্লুশন টিম লিডার আবু তাহেরসহ সম্মানীয় ব্যাক্তিবর্গ।
‘লায়ন্স আন্তর্জাতিক সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘লায়ন্স আন্তর্জাতিক সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব খুলনার উদ্যোগে ১০ অক্টোবর ’২৩ মঙ্গলবার বিকেল ৪টায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডাঃ শাহানা রাজ্জাক আলীÑএমজেএফ-এর নেতৃত্বে র্যালীটি খুলনা মহানগরীর কেডিএ এভিনিউস্থ লায়ন্স ক্লাব ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব ভবনের সামনে এসে শেষ হয়। র্যালীটি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। র্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি লায়ন্স ক্লাবের জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন। এ সময়ে র্যালীতে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি লায়ন এ্যাড. কুদরত-ই-খুদাÑএমজেএফ, লায়ন মনোয়ারা বেগম, লায়ন রমা রহমান, লায়ন শাহ জাহাঙ্গীর আবেদ, লায়ন শরৎ কুমার মুন্ধড়া, লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, লায়ন ডাঃ আর কে নাথÑএমজেএফ, লায়ন ডাঃ শাহীন নওরোজী, লায়ন ডাঃ মনোজ কুমার দাশ, লায়ন ডাঃ এম বি জামান, লায়ন এস এম শাহেদ ইকবাল, লায়ন মোস্তফা ফায়াজ হাসান, লায়ন রেজওয়ানুর রহমান, লায়ন মেরিনা যুথি। এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাবের সদস্য, নগরীর বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ, খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কাউট-গার্লস গাইড ও লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীগণ।
শিরোমনিতে ব্যবসায়ী কাজী মেহেদী গুরুতর অসুস্থ সুস্থতা কামনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মেহেদী হাসান গত রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। এসময় পরিবারের সদস্যরা তাকে সু-চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর পেইং বেডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সন্ধায় অসুস্থ্য ব্যবসায়ি কাজী মেহেদী হাসানকে দেখতে হাসপাতালে যান কাজী মুনির হোসেন , দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক,কাজী মইনুল কবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
চালনায় সুষ্ঠু বজ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় চালনা পৌরসভায় সুষ্ঠু বজ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে ও চালনা পৌরসভার সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতিত্বে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শিপন ভূঁইয়া, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, শিক্ষক পল্লব বিশ^াস, পৌর কাউন্সিলর আমোদিনী রায়, হাছিনা বেগম প্রমুখ।
নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা শ্লোগানে উজ্জীবিত হয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা সমাবেশ ২০২৩ নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কার্যালয়ে ১২টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম। সমাবেশে প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরন করেন স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ আনসার বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন পদবীর ৬৩০ জন আনসার সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। তিনি আরো বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরিবর্তন নয়, অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
জেলা প্রশাসক, নড়াইল মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, সিভিল সার্জন নড়াইল ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নড়াইল মোঃ আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক উজ্জল হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, নড়াইল বিকাশ চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতাসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, নড়াইল বিকাশ চন্দ্র দাশ।
পাইকগাছায় ৯ পরোয়ানার আসামি গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, হরিঢালী ইউনিয়নের সিলেমানপুর গ্রামের তুষার মোল্লা, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী জহুরা খাতুন, কাটিপাড়া গ্রামের বাদল দেব নাথের ছেলে অমিত দেব নাথ, বলাই নন্দির ছেলে নিমাই নন্দি, নিমাই নন্দির স্ত্রী অঞ্জনা নন্দি, লস্কর ইউনিয়নের অলিপ কুমার ঢালী, চাঁদখালী ইউনিয়নের ধামরাই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ঈদ্রিস গাজী, শফিউল মোড়লের ছেলে শামীম মোড়ল, সোলাদানা ইউনিয়নের ভ্যকটমারী গ্রামের বাবুল সরদারের স্ত্রী মরিয়াম বেগম, পাটকেল পোতা গ্রামের এফাজতুল্লা গাজীর ছেলে সাহেব আলী গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়া আসামিদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
দাকোপে পূজা মন্ডপে নিরাপত্তা বিধানের জন্য ৫০৬ আনসার সদস্য মোতায়েন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় আসন্ন দূর্গাপূজায় মন্দিরে নিরাপত্তা বিধানের জন্য ০৯ অক্টোবর সোমবার আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। দায়িত্ব গ্রহণের জন্য সকাল ১০টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে আনসার ভিডিপি সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার অফিসে হাজির হয়। আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, দাকোপ উপজেলায় এবার ৮৪ টি দূর্গা পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫০৬ জন আনসার সদস্য দায়িত্ব প্রাপ্ত হবেন। এ ব্যাপারে দাকোপ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আক্তার বলেন, দাকোপে ৮৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি ও গুরুত্বপূর্ণ ৪৫ টি এবং সাধারণ ১৯ টি পূজা মন্ডপ রয়েছে। গুরুত্ব বুঝে মন্ডপ অনুযায়ী আনসার ভিডিপি সদস্যদের সংখ্যা বাড়ানো হবে। দায়িত্ব বন্টনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল মামুন।
কুয়েটে “সিভিল কনভিভিআল ৩.০” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল এলায়েন্স এর আয়োজনে “সিভিল কনভিভিআল ৩.০” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক্সটেনশন ভবনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এলায়েন্স এর মডারেটর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ। অনুষ্টানে ছয়টি সেগমেন্টে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গাইনবাড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উদ্ধার সামগ্রী বিতরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।
১০ অক্টোবর বিকাল ৪:০০ টায় উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, আরও উপস্থিত ছিলেন গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুল হাসান, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে সভাপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে এমন একটি যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।
ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক
মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মডেল থানার কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সোমা ভট্টাচার্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার ধর (সুমন)। এসময় বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি/সম্পাদক, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ সদস্য, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ##
ফকিরহাটের লখপুরে বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে কৃষকের করুন মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া-বারুইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ শেখ (৬০) নামের এক কৃষকের করুন মুত্যু হয়েছে। নিহত কৃষক উক্ত গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে আব্দুল মজিদ শেখ নিজ জমিতে মটর দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ##
বাগেরহাটে ২১ ক্যারেটের কথা বলে ১৮ ক্যারেটে বিক্রি, স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে স্বর্ণাংলকার ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে চম্পা জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ মল্লিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে শহরের কর্মকার পট্টি এলাকার স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ২১ ক্যারেটের স্বর্ণের আংটির কথা বলে ১৮ ক্যারেটের আংটি বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়।
এছাড়া একই দিন নিয়মিত অভিযানে শহরের সোনাতলা এলাকায় নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে হালাল ফুড ও কেক শপ নামে দুটি প্রতিষ্ঠানে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্রেতার অভিযোগ প্রমাণিত হওয়ায় চম্পা জুয়েলার্স নামের সোনার দোকানকে সোনার ক্যারেটের প্রতারণা করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসাবে ১২৫০ টাকা বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি ক্রেতার ইচ্ছায় তার ক্রয়মূল্য ৩৯০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে হালাল ফুড এবং কেক শপ নামের আরও দুটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বাগেরহাটে ৭ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে ৭কেজি গাঁজাসহ মোঃ নোমান সরদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন রুপসী বাংলা হোটেলের সামনে থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ নোমান সরদার রামপাল উপজেলার পাটিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। র্যাবের দাবি তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আটকের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নোমান সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৭ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে এপিএ’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এ অঞ্চলের মানুষের অনেক ত্যাগ-তিতীক্ষা ছিলো। এখান অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থীই এ অঞ্চলের। শিক্ষা ও গবেষণা ছাড়াও সমাজের জন্য যে দায়বদ্ধতা রয়েছে সে দায়িত্বও পালন করে এ বিশ্ববিদ্যালয়। করোনাকালে যখন কোভিড টেস্ট এ খুলনার সরকারি হাসপাতালগুলো হিমশিম খাচ্ছিলো, তখন এগিয়ে আসে এ বিশ্ববিদ্যালয়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনো অঞ্চলের নয়, এটা বিশ্বজনীন। খুলনা বিশ্ববিদ্যালয়ও যে কোনো অঞ্চলভিত্তিক বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা ইতোমধ্যে এটা প্রমাণ করেছেন। এ বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে বিশ্ব র্যাংকিং, কিউএস র্যাংকিং, টাইমস্ হায়ার এডুকেশন র্যাংকিং এ স্থান করে নিয়েছে। আমরা এখন রিসার্চ ফোকাস্ড ইউনিভার্সিটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত ১:১২ যা বিশ্বমানের।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান সৃজন করা। গবেষণা ছাড়া জ্ঞান সৃজন ও উন্নয়ন সম্ভব না। দুই বছর আগে গবেষণা প্রবন্ধ প্রকাশ হয়েছিল ৩৫৬টি, যা বর্তমানে ৮০০ ছাড়িয়েছে। প্রতিবছর এক হাজার গবেষণা প্রবন্ধ প্রকাশের লক্ষ্য আমাদের। এজন্য গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জোর দেওয়া হয়েছে। এ অর্থবছরে একটি আন্তর্জাতিক সম্মেলন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরও একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন তার রিসার্চ পেপার আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের সামনে উপস্থাপন করে শিক্ষকের জন্য তা অনেক বড় প্রাপ্তি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ও দক্ষ জনশক্তি প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ জনশক্তি তৈরি করছে। স্মার্ট বাংলাদেশ গড়ার অভীষ্ট অর্জনে একসাথে পথ চলতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়। এজন্য এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট কার্ডের আওতায় আনা হচ্ছে। প্রথম পর্যায়ে এই কার্ডের মাধ্যমে লাইব্রেরি অ্যাক্সেস ও মেডিকেল সেবা দেওয়া হবে। ভবিষ্যতে এটি ই-ওয়ালেট হিসেবে ব্যবহার হবে। এছাড়া অ্যাপস্ এর মাধ্যমে এখান পরিবহন ব্যবস্থা পরিচালনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের গুণগত মানোন্নয়নে প্রতিনিয়ত আইকিউএসির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিবছর ৩০-৩৫টি ভিন্ন বিষয়ে এ প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি-নথির বাস্তবায়ন শুরু হয়েছে। গ্রিন-ক্লিন ক্যাম্পাস বাস্তবায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট বাস্তবায়ন করা হয়েছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আগামীতে সব ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া সফট অবকাঠামোর একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে সেফটি এন্ড সিকিউরিটি, হাইস্পিড ইন্টারনেট ব্যাকবোন ও স্মার্ট ক্লাসরুম অন্তর্ভূক্ত রয়েছে। এখানে একটি ইনোভেশন হাব তৈরির কাজ শীঘ্রই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থী ও গবেষকরা এখান থেকে নতুন নতুন ধারণা নিতে পারবেন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে এখানকার কেন্দ্রীয় গবেষণাগার স্থাপন করা হয়েছে। এখানে উচ্চ পর্যায়ের গবেষণা যাতে করা যায় সে ব্যবস্থা করা হয়েছে। করোনাকালে এখানে কোভিড টেস্টও করা হয়। তিনি এই অঞ্চলের শিক্ষার্থীদের এই গবেষণাগার পরিদর্শনের আহ্বান জানান। এতে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও আগ্রহ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ই-গর্ভন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট আইসিটি সেলের পরিচালক কাজী মাসুদুল আলম, শুদ্ধাচার কৌশল কার্যক্রমের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন এপিএর ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দীপক চন্দ্র মন্ডল, সেবা প্রদান প্রতিশ্রুতির বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৪) মো. আব্দুল্লাহ আল মামুন এবং তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির বিকল্প ফোকালপয়েন্ট আইসিটি সেলের প্রোগ্রামার ফারুক হোসেন।
সভায় মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সোবহান মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা জজকোর্টের জিপি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী এ্যাড. আইয়ুব আলী শেখ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। সভা সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও নৈতিকতা কমিটির সদস্য সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় নৈতিকতা কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. আব্দূল্লাহ আবুসাঈদ খান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছার, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন এবং এপিএ’র বিভিন্ন কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (স্বেচ্ছায় রক্তদাতাদের) সংগঠন বাঁধন এর আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরের সহযোগিতায় ১০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য বলেন, মাদক বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাধি। মাদক হচ্ছে সমাজের অন্তরায়। মাদক থেকে যুব সমাজ রেহাই পাচ্ছে না। সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে হলে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। আজ মাদকের বিরুদ্ধে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতাদের সংগঠন বাঁধন আয়োজিত এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। তিনি ক্যাম্পাসকে মাদকমুক্ত তিনি সব ছাত্র সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে আদালত ভবন পরিদর্শন করেন এমপি চঞ্চল ও জেলা দায়রা জজ নাজিমুর দ্দৌলা
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
র্দীঘ দিন পর আদালত ভবন আবার ফিরে আসছে আপন ঠিকানা মহেশপুরে। চলছে আদালত ভবনের শেষ মুহুর্তের চেয়ার-টেবিল সাজানোর কাজ। গতকাল দুপুরে আদালত ভবনের কাজ পরিদর্শন করতে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুর দ্দৌলা। অতিথিরা ভবনের প্রতিটা কক্ষ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ল্যান্ড সারভে টাইবুনালের বিচারক গোলাম নবী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,সহকারী কমিশনার ভুমি শরীফ শাওন, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক আফিদুল ইসলাম, এ্যাডঃ তুষার কান্তি রায়,আব্দুর রহিম, পিন্স মিয়া,শীরিন সবনম ঝরনা,হরিদাস মল্লিক, মফিজুর রহমান,তরিকুল ইসলাম,প্রথম শ্রেনীর ঠিকাদার মনিরুল আলম খান মিন্টু প্রমুখ।
জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুর দ্দৌলা জানান, আদালত ভবনের শেষ মুহুর্তের সাজানো গোছানো কাজ শেষ হলেই মহেশপুরে আদালত আবার ফিরে আসবে।
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার পেলেন ঝিনাইদহের সিও সংস্থার নির্বাহী পরিচালক
ঝিনাইদহ প্রতিনিধি-
সমাজসেবা ও মানবকল্যানে বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কার পেলেন ঝিনাইদহের সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। অতি সম্প্রতি ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড় নামের সংগঠনের পক্ষ থেকে প্রকাশনা ও সম্মাননা স্মারক -২০২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপির নিকট হতে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ছায়ানীড় সভাপতি ড. ইউসুফ খান, ইঞ্জিনিয়ার মোঃ রহমতুল্লাহ, ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ড. মির্জা মোফাজ্জল ইসলাম অপু, বাংলাদেশ কৃষি পরমানু গবেষনা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ মহাপরিচালক আলহাজ্ব এম.এ. মান্নান, শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক সেলিমা শাহনাজ, রনাঙ্গনে ৭১ এর লেখক বিপ্লব স্পন্দিত, অধ্যাপক ডা. এম.এ সামাদ, আলোকচিত্রের কথা সাহিত্যিক সম্পাদক সেলিনা হোসেন, অধ্যাপিকা তাসলিমা বেগম, জাতীয় জাগরণে নারী সম্পাদক ফেরদৌসী পারভিন, মুক্তিযুদ্ধে নারী সম্পাদক রাশিদা জেসমিন রোজি, সমাজসেবক শিক্ষনুরাগী অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ী, সম্পাদক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান, নাসরিন বেগম । সিও সংস্থার পক্ষ থেকে ছায়ানীড় নামের সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তার এ অর্জনে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডুমুরিয়ায় মাদ্রাসায় চুরি সংঘটিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এবার এক মাদ্রাসায় চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মুহতামিম মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় খর্ণিয়া ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) নুরাণী কওমী মাদ্রাসা ছেলে মেয়েদের পাঠদান শেষে অফিসে তালা দিয়ে বাড়িতে যায়। ঘটনার রাতে কে বা কারা অফিস কক্ষের পিছনের জানালার নীচে পাকা দেয়াল ভেঙে ভিতরে ঢুকে একটি সোলার প্যানেলের ১২ ভোল্টের ব্যাটারী সহ মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে ঘটনা¯’ল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
মাগুরার ৪ উপজেলাতেই নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নওয়াব আলী মাগুরাঃ
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা কর্তৃক গত বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার ও শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন মনিরা এর বদলিজনীত কর্মস্থল স্থানান্তর উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হয়।
একই সাথে এই অনুষ্ঠানে উক্ত তিন উপজেলার তিনজন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারদের বরণ করে নেয়া হয়। সদ্য যোগদানকৃত তিনজন উপজেলা নির্বাহী অফিসার হলেন জনাব মমতাজ মহল, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা; জনাব হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা নির্বাহী অফিসার, শালিখা, মাগুরা ও জনাব পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা ও সভাপতি, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়া মাগুরা সদর উপজেলা থেকে মাত্র কয়েকদিন আগে নির্বাহী অফিসার তারিফ উল হাসান অনত্রে বদলি হয়েছেন।এবং ২১ সেপ্টেম্বর নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান।
ডিলিং লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি
তত্য বিবরণী
অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর আওতায় লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য, সিমেন্ট, খুচরা ও পাইকারী কাপড়, শিশু খাদ্য, সিগারেট (পাইকারী ও পরিবেশক), সুতা (খুচরা) ইত্যাদি ব্যবসা পরিচালনার জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সসমূহ ২০২৩-২৪ অর্থবছরের জন্য নবায়নের সময় আগামী ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সটি নবায়ন না হয়ে থাকলে বর্ধিত সময়ের মধ্যে হালনাগাদ করে ব্যবসা পরিচলনা করার জন্য অনুরোধ করা হলো। বর্ধিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর ধারা-২২ এর উপধারা-১০ অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে এবং পুনরায় নতুন লাইসেন্স গ্রহণ করতে হবে।
চুুয়াডাঙ্গায় শিক্ষককে চড় থাপ্পর মারা শীর্ষর জামিন না মনঞ্জুর, যশোর সংশোধনাগারে প্রেরণ সকল পরীক্ষা থেকে বহিস্কার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুুয়াডাঙ্গায় ষুবেলী ভিক্টোরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে অসদুপায় স্কুলের শিক্ষককে চড় মারার ঘটনার মামলায় অভিযুক্ত শিক্ষার্থীর জামিন না মঞ্জুর করে যশোর শিশু সংশোধনাগারে পাঠিয়েছে আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার সকল পরিক্ষা থেকেও বহিস্কার করেছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় অভিযুক্ত শিক্ষার্থী শীর্ষ সেচ্ছায় চুুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ ( নারী ও শিশু নির্যাতন ট্রাইবুলেন) আদালতে হাজির হয়ে জামিনর আবেদন করলে সরকারী কাজে বাধাদান ও শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে তার জামিন না মনঞ্জুর করে যশোর সংশোধনাগারে প্রেরণ করেন আদালতপর বিজ্ঞ বিচারক মুসরাত জেরিন।
এছাড়া এঘটনায় মঙ্গলবার বেলা ১২ টায় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ শাস্তির দাবীতে শিক্ষার্থী ও জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ের সামনে ও চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদসভা ও মানবন্ধন এবং সড়কে অবরোধ করে। উল্লেখ্য রবিবার ৮ অক্টোবর ষুবেলী ভিক্টোরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে অসদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় ও খাতা কেড়ে নেওয়ায় দশম শ্রেনীর ছাত্র চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনের ছোট ছেলে শীর্ষ তার শিক্ষক হাফিজুরব রহমানের দু’গালে স্বজরে চড় থাপ্পড় মেরে স্কুল থেকে পালিয়ে যায়। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান বাদী হয়ে চুুয়াডাঙ্গায় সদর থানায় ৯ অক্টোবর মামলা দায়ের করলে উক্ত মামলায় এ রায় দেওয়া হয়।।এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা জানান, অভিযুক্ত ছাত্র শীর্ষকে তার সকল পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে এবং তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার ছাত্রত্বের বিষটি কি হবে তা পরে জানানো হবে। এছাড়াও তিনি জানান বিদ্যালয়ের শিক্ষা ও ছাত্র শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্কের উন্নয়ন কিভাবে হয় সে বিষয়ে ম্যানেজিং কমটির আজকের বৈঠক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বাচ্চুর স্ত্রী বিয়োগে রূপান্তরের শোক
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের পরিচালক, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বাচ্চুর স্ত্রী মালেকা পারভীন রুবি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ভোরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর পিরোজপুর জেলার কাউখালি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
তার মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ ও রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
কালিগঞ্জের কৃষাণমজদুর ইউনাইটেড ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের কৃষান মজদুর ইউনাইটেড ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁধা দিতে এসে তোপের মুখে সাবেক তিন জনপ্রতিনিধি। অপসারণ ও বহিরাগতদের হুমকীর বিচার চেয়ে কর্মসূচি অব্যহত রাখতে পাল্টা হুমকী আন্দোলন কারীদের। সরেজমিন সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষনা অনুযায়ী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষানমজদুর ইউনাইটেট ইন্সটিটিউটের শতশত শিক্ষার্থী মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় ইন্সটিটিউটের মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এরপরে বেলেডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়কে একাধিক বার বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র ছাত্রীরা। পরে এক সমাবেশে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের অপসারণ, লেখাপড়ার মানউন্নয়ন, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন ও দ্রুত শুন্যপদে নিয়োগের দাবী জানিয়ে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র নাঈম হোসেন, মারুফ হোসেন, তাসকিন হোসেন ও অষ্টম শ্রেণীর তালেব রহমান। নবম শ্রেণীর ছাত্রী মারুফা পারভীন, সানজিদা পারভীন, তাসমিন পারভীন। এসময়ে বিক্ষোভ কারীদের নিবৃত করতে অত্র ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুর রহমান মোল্লা, সাবেক মেম্বর ফজের আলী গাজী, সাবেক মেম্বর তপন বাবু ও যুবলীগ নেতা কাহারুলসহ কয়েকজন বাঁধা প্রদান করেন। একপর্যায়ে তপন মেম্বর মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে তাদেরকে নানান ভয়ভীতি প্রদর্শন করেন। সবমিলে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কের মধ্যে রয়েছে কৃষান মজদুর ইউনাইটেট ইন্সটিটিউট আন্দোলনকারী শিক্ষার্থীরা। ১৯৭৩ সালে স্থাপিত বিদ্যালয়টি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র বেলেডাঙ্গা বাজারের পাশেই অবস্থিত। নতুন ভবন, পরিবেশ আর অবকাঠামোর উন্নয়ন হলেও দিনেরপর দিন অবনতি হচ্ছে লেখাপড়ার। সাবেক মেম্বর আব্দুর রহমান ও ফজের আলী গাজী বলেন স্কুলের দৃই তিনজন শিক্ষক মিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব করাচ্ছে। মূলত হাবিবুর মাষ্টার, দেবদাশ ও পশান্ত মাষ্টার থেকে ছাত্র ছাত্রীদের মাঠে নামায়েছে। আমরা চাই স্কুলের পরিবেশ ফিরে আসুক। ছেলে মেয়েরা লেখাপড়া শিক্ষে মানুষ হোক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহার বলেন আমার বিরুদ্ধে কতিপয় শিক্ষক ষড়যন্ত্র করছে এবং তাদের কাছে যারা প্রাইভেট পড়ে তাদের দিয়ে মানববন্ধন করাইছে।
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আজ (মঙ্গলবার) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে শিশুদের মৌলিক অধিকার নিশ্চয়তার পাশাপাশি তাদের প্রতি যত্নশীল হতে হবে। সন্তানের পেছনে বিনিয়োগ করাটাকে নিজেদের জন্যই বিনিয়োগ বলে মনে করেন। অতিথিরা আরও বলেন, বর্তমান সরকার শিশুদের আগামী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ২০৫০ সালের দিকে প্রবীণদের সংখ্যা আরো বেড়ে যাবে। সেই সকল প্রবীণদের ভালোমন্দ দেখার দায়িত্ব আজকের শিশুদের হাতে। তাই শিশুদের যুগোপযোগি করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করে তাদের মেধা বিকাশের সহয়তা করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়বেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে শিশু অতিথি সিনহা হোসেন শখ ও গাজী তানজীম জাওয়াত স্বচ্ছ বক্তৃতা করে। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ^ গড়ি’। মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও কারিসাতের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দাকোপে ঢেঁকি এখন শুধুই অতীতের গল্প
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশে আছি, তারই পরিক্রমায় কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য ঢেঁকি। ও বউ ধান ভানে রে ঢেঁকিতে পার দিয়া, এক সময় ঢেঁকির পাড়ে পল্লীবধূদের এমন গান বাংলার গ্রামীন জনপদে সবার মুখে মুখে শুনা যেতো। ধান থেকে চাল, চাল থেকে আটা। এক সময়ে চাল আর আটা তৈরির একমাত্র মাধ্যম ছিল এ ঢেঁকি। নবান্ন এলেই ধুম পড়তো নতুন ধানের চাল ও আটা তৈরীর। আর শীতের পিঠা তৈরীর উৎসব চলতো গ্রামের প্রায় সব বাড়িতে। তবে কালের পরিক্রমায় প্রায় হারিয়ে গেছে আমাদের গ্রামীণ ঐতিহ্য বাহী এই ঢেঁকি শিল্প। নতুন প্রজন্মের কাছে তো ঢেঁকি এখন একটি অচেনা শব্দ। বাস্তবে এখন ঢেঁকির দেখা মেলা ভার। কিছু জায়গায় থাকলেও এর ব্যবহার এখন আর তেমন একটা নেই। নব্বই দশকের পর থেকে ক্রমেই বিলুপ্তির পথে ঢেঁকি। মানব সভ্যতার প্রয়োজনেই ঢেঁকি শিল্পের আবির্ভাব ঘটেছিল। এখন আবার সেই মানব সভ্যতার জীবনকে আরও বেশি গতিময় করে তুলতে, আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ঢেঁকি এখন অনেকটাই বিলুপ্ত। গ্রাম অঞ্চলে ঘুরলে একটি ঢেঁকিরও দেখা মেলে না। আধুনিকতার ছোয়ায় সেই ঢেঁকির জায়গা দখল করে নিয়েছে ডিজেল-বিদুৎ চালিত মেশিন। গ্রামে গঞ্জে গড়ে উঠেছে ছোট বড় রাইস মিল। যার ফলশ্রুতিতে ঢেঁকির অস্তিত্ব আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। ঢেঁকি ছাটা চাল ও চিড়া আজ আর নেই। এখন আর আগের মতো ঢেঁকিতে ধান ভানার দৃশ্য চোখে পড়ে না। ভোরের স্তব্ধতা ভেঙে শোনা যায় না ঢেঁকি ঢেঁকুর ঢেঁকুর শব্দ। চোখে পড়ে না বিয়ে-শাদি উৎসবে ঢেঁকিছাটা চালের ক্ষীর, পায়েস রান্না। অথচ আগে ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করায় কঠিন ছিল। এক সময় গ্রামের প্রায় সব বাড়িতেই ঢেঁকি ছিল। ধান ভাঙ্গা কল আমদানির পর গ্রামঅঞ্চল থেকে ঢেঁকির বিলীন হওয়া শুরু হয়। ফলে গ্রামের মানুষ ভুলে গেছেন ঢেঁকিছাটা চালের স্বাদ। যান্ত্রিক সভ্যতা গ্রাস করেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠের ঢেঁকি শিল্পকে যুগের অনেকেই ঢেঁকি চেনে না। কালের পাতায় স্মৃতি হয়ে যাচ্ছে ঢেঁকি। যেখানে বসতি সেখানেই ঢেঁকি, কিন্তু আজ তা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে মুছে যাচ্ছে। ঢেঁকিতে তৈরী করা আটা দিয়ে ঘরে ঘরে প্রস্তুত হতো পুলি, ভাপা, পাটিসাপটা, তেলে ভাজা, চিতইসহ নানা ধরনের বাহারি পিঠা-পুলি। পিঠার গন্ধ ছড়িয়ে পড়তো এক গ্রাম থেকে অন্য গ্রামে। উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হতো নবান্ন উৎসব। গ্রামীণ জনপদ গুলোতে এখন বিরাজ করছে শহুরে আবেশ। তাই গ্রামে গ্রামে আর ঢেঁকি নেই, নেই পল্লীবধূদের মন মাতানো গান। কিছু জায়গায় নবান্ন উৎসব হলেও পিঠা-পুলির সমাহার আর চোখে পড়ে না। গ্রাম বাংলার এমন চিরায়ত সব ঐতিহ্য এখন শুধুই স্মৃতি। ঢেঁকি ছাটা চাল শরীর ও স্বাস্থ্যের জন্য উপযোগী হওয়ায় তা দিয়ে গ্রামের শিশুদের জাউ তৈরী করে খাওয়ানো হতো। কিন্তু যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে ধান থেকে চাল, আটা তৈরীর একমাত্র মাধ্যম গ্রামীণ ঢেঁকি। আমাদের গ্রামাঞ্চল থেকে এখন ঢেঁকি প্রায় হারিয়ে যেতে বসেছে। কয়েক বছর আগেও গ্রাম-গঞ্জের বিত্তবানদের বাড়ীতে দেখা যেত ঢেঁকি। বাজুয়া এলাকার স্থানীয় প্রবিন ব্যক্তি পুলিন হালদার, তারক রায়, সুপদ রায়সহ অনেকেই জানান, এখন ঢেঁকির পরিবর্তে আধুনিক ধান ভাঙ্গার রাইস মিলে চাল ভানার কাজ চলছে। কোনো কোনো স্থানে ডিজেলের মেশিন ছাড়াও ভ্যান গাড়িতে ইঞ্জিন নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ধান ভানা ও মাড়াই করছে। যার কারনে গ্রামের অসহায় ও অভাবগ্রস্থ মহিলারা যারা ধান ভেঙে জীবিকা নির্বাহ করতো তারা বিকল্প পথ বেছে নেওয়া ছাড়া অনেকে ভিক্ষা করে দিন অতিবাহিত করছে। কেউবা কাজ করছে অন্যের বাড়ীর ধান শুকানো। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা এর সাথে আলাপ কালে তিনি বলেন, ঢেঁকি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। যখন যন্ত্র চালিত ধান ভানা কল ছিল না তখন ঢেঁকির কদর ছিলো। আর তখনকার সময়ের মানুষের জন্য এই ঢেঁকি আবিষ্কারই ছিলো যথেষ্ট। এখন আমাদের নতুন প্রজন্মের কাছে ঢেঁকি হাস্যকর কিংবা অজানা। ভবিষ্যতে ঢেঁকি ইতিহাসের পাতায় পড়া ছাড়া বাস্তবে খুঁজে পাওয়া দুষ্কর হবে। না হয় কোনো যাদুঘরের কোণে ঠাঁই পাবে নিজের অস্তিত্ব টুকু নিয়ে। তখন হয়তো আমাদের নতুন প্রজন্ম গ্রাম বাংলার এই ঐতিহ্য থেকে একবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সরকারী কিংবা বেসরকারীভাবে আমাদের হারানো ঐতিহ্যগুলো নিয়ে প্রতি বছর বিশেষ মেলার আয়োজন করলে বর্তমান প্রজন্ম গ্রাম বাংলার হারানো ঐতিহ্য সম্পর্কে আরও বেশি বেশি জানতে পারবে। ঢেঁকি এখন শুধুই অতীতের গল্প।
সদর থানা আ’লীগের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র
প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি
সারাদেশে সবুজ বনায়নের লক্ষ্যে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে নগরীর সদর থানা ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর হাদিস পার্কে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর থানার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে, শুদ্ধতা অর্জনের জন্যও বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই! দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। তিনি আরো বলেন, বৃক্ষরোপণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। কারো মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই।
সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, মঈনুল ইসলাম নাসির, আব্দুল হাই পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, মো. ইউসুফ আলী, কাউন্সিরর জিয়াউল আহসান টিটু, শেখ হারুন মানু, মো. শহীদুল হাসান, মো. রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
কর্মসূচীতে সদর থানার ৯টি ওয়ার্ডে আড়াই হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন জেলার কোটচাঁদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কিছুসংখ্যক জঙ্গি নাশকতামূলক কার্যক্রমের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিবির নেতা আকরাম হোসেনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে ১টি দেশীয় তৈরি শাটারগানসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ৮ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে।
২০১৬ সালের ১০ আগস্ট ৪ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি আকরাম হোসেনকে ৩টি পৃথক ধারায় ২৪ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক। বাকি তিনজন সাইফুল্লাহ, সোহাগ আহম্মেদ ও হাসান আল মামুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
খোকসায় ছড়িয়ে পড়ছে খুরা রোগ
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের আশা রানী বিশ্বাসের গোয়ালে দুটি গাভিসহ পাঁচটি গরু ছিল। গরুর দুধ বিক্রি করে দুই ছেলের কলেজে পড়ার খরচ চালাতেন। এক মাসে খুরা রোগে গাভিসহ চারটি গরু মারা গেছে। গরুগুলোর বাজারমূল্য ৫ লাখ টাকারও বেশি। গরু মারা যাওয়ার পর সন্তানদের পড়ার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আশা রানী।
শুধু আশা রানী বিশ্বাসের নয়, গত এক মাসে উপজেলার তিন ইউনিয়নে দুই শতাধিক গরু খুরা রোগে মারা গেছে। ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে খামারি ও কৃষকদের দাবি। তাদের অভিযোগ, পশু হাসপাতালে গেলে ওষুধসহ কোনো ধরনের সেবা পাওয়া যায় না। মাঠপর্যায়েও পরিদর্শনে যায় না কেউ। এ কারণে ক্ষতির পরিমাণ বাড়ছে।
খামারিদের এসব অভিযোগ নাকচ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীনা বেগম বলছেন, খুরা রোগে একটি গরুও মারা যায়নি। আক্রান্তের সংখ্যাও সামান্য। এর ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তাই সরবরাহ করা সম্ভব হয়নি। সেবার বিষয়ে তাঁর ভাষ্য, কৃষক ও খামারিদের সেবা দেওয়ার জন্য আমরা বসে থাকি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন বলেন, খুরা রোগের টিকা উপজেলা হাসপাতালে সরকারিভাবে সরবরাহ করা হয়। এ টিকা বাজারেও কিনতে পাওয়া যায়। খুরা রোগে মৃত্যুর সংখ্যা নিয়ে উপজেলা কর্মকর্তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে খামারিদের দেওয়া তথ্যকেও অতিরঞ্জিত বলেছেন এ কর্মকর্তা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ৯ ইউনিয়ন ও পৌরসভায় ১ হাজার ৬৬টি খামার রয়েছে। সেখানে ৩২ হাজার ৯০টি গাভি এবং ১২ হাজার ৯৪৬টি ষাঁড় পালন করা হয়।
খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, আমবাড়িয়া, জয়ন্তী হাজারা ও গোপগ্রাম ইউনিয়নের খামারগুলোতে গবাদি পশুর খুরা রোগ দেখা দেয়। চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার ৭০ শতাংশ গরু এ রোগে আক্রান্ত হয়েছে। শুধু জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর, ঝালুকাদহ, ধুসুন্ডা, ফুলবাড়ি গ্রামে শতাধিক গরু মারা গেছে। এখনও ইউনিয়ন ও পৌর এলাকায় গরু মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। রোগটি মহামারি আকার ধারণ করায় প্রতিটি কৃষক পরিবারে হাহাকার শুরু হয়েছে।
১৫ দিনের ব্যবধানে ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের খামারি আনোয়ার হোসেনের খামারের ফিজিয়ান জাতের ৭টি গরু মারা গেছে। এতে তাঁর ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে আনোয়ার হোসেন বলেন, পাঁচ বছরে একবারও সরকারি হাসপাতালের পশু ডাক্তারের দেখা পাননি।
একই মহল্লার নিজাম উদ্দিনের ১টি, সাইদুল মণ্ডলের ১টি, লতিফ মণ্ডলের ১টি, জব্বার প্রামাণিকের ১টি, মিজান মণ্ডলের ১টিসহ ১২টি গরু মারা গেছে। ঝালুকাদহ গ্রামের আকামদ্দিনের ৩টি গাভি, আছাই মিস্ত্রির ৩টি, লতিফ প্রামাণিকের ২টি, ধুসুন্ডা গ্রামের কামাল বিশ্বাসের ১টি, হেলালের ২টি, আতিয়ারের ১টি, রাজুর ১টিসহ শতাধিক গরু মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে খোকসা পৌর এলাকার পাতিলডাঙ্গী গ্রামে তিন কৃষকের তিনটি গরু মারা গেছে।
ধুষুন্ডা গ্রামের পাতা মণ্ডলের চারটি গরু। একটি ষাঁড় তিন দিন হলো খাওয়া বন্ধ করে দিয়েছে। গরুর চিকিৎসায় ১৬শ টাকা ব্যয় করেছেন। পশু হাসপাতালের ডাক্তাররা বছরে একবারও এলাকায় আসেন না বলে জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, উপজেলার খামারিরা কোটি কোটি টাকার দুধ বাজারজাত করে জীবিকা নির্বাহ করে। খুরা রোগের কারণে এলাকায় দুধের আকাল দেখা দেবে। এই মহামারির সময়ে পশু হাসপাতালের সরকারি ডাক্তারদের ডেকেও পাওয়া যায় না।
জয়ন্তী হাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহাতাব উদ্দিন মণ্ডল জানান, মহামারির মধ্যেও সরকারি পশু হাসপাতালের ডাক্তাররা একবারও আসেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
আমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, আমার এলাকায় খুরা রোগে প্রচুর গরু মারা গেছে। তবে সঠিক পরিসংখ্যান জানা নেই।
ছিনতাই মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকা অফিস
অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেন ও আবু সায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি মোশারফ হোসেন ও আবদুল বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ দিন গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবির ওয়ারী জোনাল টিমের এসআই রফিকুল ইসলাম আসামি দেলোয়ার ও সায়েমের জবানবন্দি রেকর্ড এবং মোশারফ ও বাতেনের সাত দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদন করেন।
এর আগে ৮ অক্টোবর সকালে ব্যবসায়ী আবুল কালাম নগদ ৫৪ লাখ টাকা ব্যাগে নিয়ে মতিঝিলের জনতা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। হেঁটে দোলাইরপাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে তাঁর পথরোধ করে দু’জন। এরপর জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে আব্দুল্লাহপুর পার হয়ে রসুলপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় তাঁর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
দুই লাখ টাকায় সুস্থ হবে দেড় বছরের সাইমুন
ঝিনাইদহ প্রতিনিধি
জন্মের পর থেকে শরীরের তুলনায় মাথার আকার বড় হওয়ায় শিশু সাইমুনকে নিয়ে বিপাকে পড়েছেন তার বাবা-মা। মাথা বড় হাওয়ার কারণে হাঁটতে বা বসতে পারে না শিশুটি। মা-বাবার কোলে ও বিছানায় শুয়েই সময় কাটে তার। চিকিৎসক বলেছেন মাথায় পানি জমার কারণে এমনটা হয়েছে। অপারেশন করলে ঠিক হয়ে যাবে, খরচ হবে ২ লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবা আরেক আলী মন্ডলের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই বাড়িতেই রেখে দিয়েছেন সন্তানকে।
শিশু সাইমুন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামের আরেক আলি মন্ডল ও আফরোজা খাতুন দম্পতির সন্তান। তাদের তিন সন্তানের মধ্যে সবার ছোট সাইমুনের বয়স এক বছর চার মাস।
ভাটবাড়িয়া গ্রামে আরেক আলির বাড়িতে গিয়ে দেখা যায়, পাটকাঠির বেড়ার দুটি কক্ষ, ওপরে টিনের ছাউনি। বারান্দায় একটি চৌকির ওপর শুয়ে আছে শিশু সাইমুন। তাদের উঠানে আশপাশের বাড়ির অন্য শিশুরা বিকেলে খেলাই মেতেছে। শিশুরা খেলছে আর মাঝেমধ্যে সাইমুনকে দেখতে ছুটে আসছে চৌকির কাছে। ওই শিশুদের সঙ্গে খেলা করার কথা ছিল সাইমুনেরও। কিন্তু তার শরীরের থেকে মাথা অনেক বড় হওয়ায় চলাফেরা করতে পারে না। সবসময় শুয়ে থাকে আর কাঁদে।
জানা গেছে, ভিটেবাড়ির মাত্র ৫ শতক জমি ছাড়া আর কোনো জমি নেই আরেক আলি মন্ডলের। ঘোড়ার গাড়ি চালিয়ে স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে অভাবে চলতো সংসার। সেই ঘোড়ার গাড়িটিও এখন নেই। অভাবের তাড়নায় বিক্রি করে দিতে হয়েছে। এখন অন্যের জমিতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করে যে অর্থ উপার্জন করেন তাতেই চলছে সংসার। কিন্তু ছোট ছেলের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারছেন না কোনোভাবেই।
সাইমুনের বাবা আরেক আলি মন্ডল বলেন, জন্মের আড়াই মাস পরে লক্ষ্য করি ছেলের মাথাটা বড়। তখন আমরা স্থানীয়ভাবে অনেক ডাক্তার দেখালেও কোনো কাজ হয় না। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান মাথায় পানি জমেছে। অপারেশন করে পানি বের করতে হবে, তাহলেই সুস্থ হয়ে যাবে। আর এরজন্য খরচ হবে ২ লাখ টাকা। পরে ছেলেকে ঢাকায় নিয়ে যাই, সেখানেও ডাক্তার একই কথা বলেন।
আরেক আলি বলেন, দিনমজুরের কাজ করে এতো টাকা জোগাড় করতে পারছি না। যার জন্য ছেলেকে ডাক্তারের কাছেও নিতে পারছি না। অপারেশন করাতেও পারছি না। এখন বাড়িতেই রেখে দিয়েছি। দিন দিন ছেলেটার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দয়া করে আমার ছেলের চিকিৎসার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতা পেলে আমার সন্তানটি স্বাভাবিক জীবন পাবে। আপনাদের অনুরোধ করছি একটু এগিয়ে আসুন আমার সন্তানের জন্য।
সাইমুনের মা আফরোজা খাতুন বলেন, আমার ছেলেটাকে নিয়ে খুবই অসহায়ভাবে জীবনযাপন করছি। আমার ছেলের বয়স যখন দেড় থেকে দুই মাস তখন অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার টাকা জোগাড় করতে পারিনি। যতটুকু জোগাড় করেছিলাম তাতে কিছুই হবে না। সবাই যদি সহযোগিতা করতো তাহলে আমার ছেলের অপারেশন করাতে পারতাম।
তিনি বলেন, গ্রামে মারামারির জন্য আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছিল। আমরা ঘরবাড়ি ছেড়ে এক বছর গ্রামের বাইরে অন্য শহরে ছিলাম। এখন আবার এসেছি। কিন্তু ছেলের চিকিৎসা করাতে পারছি না। ডাক্তার দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন ছেলের মাথায় পানি জমেছে। অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করার সামর্থ্য আমাদের নেই। এখন যদি কেউ সহযোগিতা করে আমার ছেলেকে আবার ডাক্তার দেখাতে পারবো, অপারেশন করাতে পারবো।
প্রতিবেশী মো. জামাল উদ্দীন জানান, আমাদের গ্রামের সবাই জানে আরেক আলীর ছোট ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন। আমরা গ্রামের লোকজন যতটুকু সম্ভব সাহায্য করেছি, কিন্তু তাতে তার অপারেশন করা সম্ভব হচ্ছে না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই বাচ্চাটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে তাহলে ছেলেটি স্বাভাবিক জীবন ফিরে পাবে।
শৈলকুপা উপজেলার সাড়ুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান জানান, শিশু সাইমুনের কথা শুনেছি। আরেক আলি মন্ডল খুবই দরিদ্র, সে আমার দলীয় লোক হোক বা দলের বাইরের লোক হোক আমি তার সন্তানের চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করবো।
চিনিগুঁড়া ধানে তৈরি ১৮ প্রতিমা, পূজার আগেই মানুষের ভিড়
সাতক্ষীরা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় এবার ১০০ কেজি চিনিগুঁড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ হয়েছে ১৮টি প্রতিমা। পূজা শুরুর এখনো ১০ দিন বাকি থাকলেও ধান দিয়ে নির্মাণ করা প্রতিমা দেখতে মানুষের ভিড় বেড়েই চলেছে। যেন উৎসবের আগেই উৎসবের আমেজ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি উত্তর পালপাড়া মন্দিরে তৈরি হয়েছে প্রতিমাগুলো। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, প্রতিমাগুলো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো হয়েছে। পুঁথির মত একটা একটা করে ধান দিয়ে গেঁথে তৈরি করা হয়েছে এ প্রতিমা, যা অপরূপ সৌন্দর্য বর্ধন করেছে।
প্রতিমা তৈরির কারিগর শিল্পী পল্লত বিশ্বাস জাগো নিউজকে বলেন, ১৮টি প্রতিমা পূর্ণাঙ্গভাবে তৈরি করতে সম্পূর্ণ একমাস সময় লেগেছে। এই মণ্ডপে দুর্গা, কার্তিক গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুরসহ আনুষঙ্গিক ১৮টি প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট, নকশী কাপড়ের পাড় ও বিচুলির ফ্রেম বা কাঠামো, মাটি ও বিশেষ শৈল্পিক কারুকাজ হিসেবে ব্যয়বহুল চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অংশে ব্যয়বহুল রং স্প্রে করা হয়েছে। যার কারণে প্রতিমাগুলোর আরও সৌন্দর্য বর্ধিত হয়েছে।
মুরারিকাটি পালপাড়া পূজা উদযাপন কমিটির সদস্য ও শিক্ষক প্রদীপ পাল জাগো নিউজকে বলেন, প্রতিবছর ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয় এ পূজা মণ্ডপের প্রতিমাগুলো এ বছর প্রায় ১০০ কেজি চিনিগুঁড়া ধান ব্যবহার করা হয়েছে এ প্রতিমা তৈরিতে। প্রতিমা তৈরির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়েছে আরও কয়েকদিন আগে এরই মধ্যে ধানের প্রতিমা দেখতে ভিড় করছেন অনেকে।
স্থানীয় বাসিন্দা শ্যামাপদ পাল বলেন, এবার যুব কমিটির আয়োজনে এক লাখ টাকার মতো খরচ করে ধানের প্রতিমা নির্মাণ হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অচেনা মানুষের ভিড়ে মুখর হচ্ছে পূজা মণ্ডপ। পূজা শুরু হলে আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে তা দিয়ে শৃঙ্খলা কতটুকু রক্ষা করা যাবে জানি না। তাই প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই।
মণ্ডপে আসা অঞ্জলি পাল বলেন, পালপাড়ায় চল্লিশটি সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করেন। এবার এ দুর্গাপূজা উদযাপনে এ প্রথম এত সুন্দর প্রতিমা তৈরি করেছে যুব কমিটি যা সত্যি প্রশংসিত।
কলরোয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সন্দিপ রায় জাগো নিউজকে বলেন, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর সন্ধ্যা রাতে। এবার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি ও সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা শেষ হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দুর্গাপূজা যাতে সবাই শান্তি-শৃঙ্খলার সঙ্গে উদযাপন করতে পারে এজন্য প্রতিটি মণ্ডপে বাড়তি নজরদারি রাখা হবে। মণ্ডপে আনসার, গ্রাম পুলিশসহ পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে। যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
আটকে রেখে কিশোরীকে ধর্ষণ: আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রামপালে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর শেখকে (৬২) গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) খুলনার ছোট বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব ৬ এর পরিচালক লে কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ৩১ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণ করে জাহাঙ্গীর শেখ। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে মারপিট ও মৃত্যুভয় দেখিয়া গর্ভপাতের ওষুধ খাওয়ায় আসামি। ওধুষ খাওয়ানোর পর ভুক্তভোগী পেটে তীব্র ব্যথা অনুভব করে। পরে তার নিকটআত্মীয় বিষয়টি টের পেয়ে শারীরিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাটের রামপাল থানায় জাহাঙ্গীর শেখকে আসামি করে মামলা করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনার ছোট বয়রা এলাকা থেকে জাগাঙ্গীর শেখকে গ্রেফতার করে র্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।’
গ্রেফতার আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাগেরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বাগেরহাট সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোজাম, যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমির মুরাদ হোসেন রয়েছেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবাকে অপহরণ, ৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়লেন দুই ছেলে
নিজস্ব প্রতিনিধি
পিতা মোহাম্মদ সিরাজকে অপহরণ ও মুক্তিপণ বাবদ চার লাখ টাকার ব্যাংক চেক লিখিয়ে নেয়ার অভিযোগে দুই ছেলেসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার আব্দুস সোবহানের ছেলে।
অভিযুক্তরা হলেন, মোহাম্মদ সিরাজের দুই ছেলে বাদল ও সোহাগ এবং একই এলাকার শাহনাজ, আকাশ ও রিয়াদ।
মোহাম্মদ সিরাজ মামলায় উল্লেখ করেছেন, রোববার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার ছেলে বাদল মোবাইল করে জরুরি কথা আছে বলে তাকে বেজপাড়া মেইন গেটের সামনে দেখা করতে বলেন। পরে তিনি সেখানে গেলে অজ্ঞাতনামা একজন পুলিশ সদস্যের সহযোগিতায় মোহাম্মদ সিরাজের গলায় ছুরি ধরে বাদলসহ অন্য আসামিরা তাকে একটি মোটরসাইকেলে তুলে দেন। ওই মোটরসাইকেলের চালক ছিলেন আসামি রিয়াদ।
এরপর তাকে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় নিয়ে সেখানে অপেক্ষমান একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়া হয়। পরে তাকে মাগুরার বড় শলোয় গ্রামে নিয়ে আটকে রাখেন এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কোনো উপায় না পেয়ে সিরাজ তার ছোটবোন শারমিনকে ফোন করে নিজ তার অগ্রণী ব্যাংকের চেকবই বড় শলোয় গ্রামে নিয়ে আসতে বলেন। শারমিন চেকবই সেখানে নিয়ে গেলে একটি চেকপাতায় চার লাখ টাকা লিখে দেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে মুক্তি পেলে যশোরে বাড়ি ফিরে আসেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে:মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে সব ধরণে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজায় কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশ অস্থিতিশীল করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আওয়ামী লীগ যে কোন কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ‘৭২ এর সংবিধানকে সুরক্ষিত রাখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে নিরাপত্তা দিতে অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের নয়; বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে পরামর্শ দিয়েছেন সেটি আজ বিশ্ব নন্দিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে। সে লক্ষ্যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাম্প্রদায়িক উস্কানীদাতাদের ব্যাপারে সর্বোচ্চ সর্তক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, এস এম আসাদুজ্জামান রাসেল, জেসমিন সুলতানা শম্পা, পারভীন হাসমত, নাসরিন ইসলাম তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, চিশতী মুস্তারী বানু, নাজনিন নাহার বিউটি, কাউন্সিলর রোজী ইসলাম নদীসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ##











































