Home আঞ্চলিক কালীগঞ্জে আগুনে ছাই হলো অর্ধকোটি টাকার মালামাল

কালীগঞ্জে আগুনে ছাই হলো অর্ধকোটি টাকার মালামাল

20

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে অগ্নিকান্ডে ২ সিরামিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৬ টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের রাজধানী ক্রোকারীজ ও মিজানুর এ্যালুমোনিয়ামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা হাঁটতে বের হয়ে তারা শহরের প্রাণকেন্দ্র মধুগঞ্জ বাজারের তালাবদ্ধ রাজধানী ক্রোকারীজের মধ্যে কালো ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন কুন্ডলী আকার ধারন করে পাশের মিজানুর এ্যালুমোনিয়াম ও উভয় প্রতিষ্ঠানের গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করলেও তার আগেই দুই দোকান ও গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক মিজানুর রহমান জানান, খুব ভোরে খবর পেয়ে দোকানে এসে দেখতে পান তাদের ২ দোকানের মধ্যে আগুন জ¦লছে। কিছুক্ষনের মধ্যে উভয় দোকানের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের ২ প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন অর রশিদ জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। কিন্ত দোকানের মধ্যে প্লাষ্টিক সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বিলম্ব হয়। তিনি বলেন, প্রায় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও লক্ষ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত হয়। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন।