প্রধান অতিথি আজিজুল বারী হেলাল: বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করবে দলটি।
বিএনপি মিডিয়া সেল জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, খালেদা জিয়ার জীবন যখন বিপন্ন, তখন সরকারের মন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সাজা স্থগিত করে মুক্তির সরকারি যে আদেশ জারি করা হয়েছে তাতে দেওয়া শর্ত তুলে নিলেই যেকোনো মুহূর্তে তাকে বিদেশে পাঠানো সম্ভব। তা না করে সরকার তাদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে খালেদা জিয়ার জীবনকে ব্যবহার করছে। যা অত্যন্ত নির্মম, অমানবিক ও অরুচিকর। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে আজকের সমাবেশ ও মিছিল হবে স্মরণকালের বৃহৎ কর্মসুচি। ইতমধ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করেছে। বিএনপির শান্তিপুর্ণ কর্মসুচি সফল করতে তিনি দলীয় নেতাকর্মীসহ খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন।
মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৪ উদ্যাপন উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা আজ
খবর বিজ্ঞপ্তি
মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৪ উদ্যাপন উপলক্ষে আজ ০৯ অক্টোবর সোমবার বাদ আছর শিববাড়ী মোড়স্থ হোটেল টাইগার গার্ডেনের অডিটরিয়ামে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। উক্ত ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও মহানগর কর্মী গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট জাকের ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। ইসলামী জলসায় ওয়াজ ও নসিয়ত করবেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ যথাক্রমে আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী, আলহাজ্ব মাওলানা আবু জাফর সালেহ বিন হেলালী, মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদী, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদী, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা মুফতি বিল্লাল হোসেন আনসারী। খুলনা বিভাগীয় কর্মী প্রধান আলহাজ্ব মোঃ বদর উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী কর্মী প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদের আলী সাদেকের পরিচালনায় বক্তব্য রাখবেন ও উপস্থিত থাকবেন বাগেরহাট জেলা কর্মী প্রধান আলহাজ্ব আব্দুর রশীদ মোল্লা, খুলনা মহানগর কর্মী প্রধান আলহাজ্ব মোঃ মনির হোসেন, খুলনা জেলা কর্মী প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান কুমকুম, সাতক্ষীরা জেলা কর্মী প্রধান মোঃ আমিনুর রহমান। উক্ত জলসায় সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান উপস্থিত থাকার বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ঝন্টুর মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বেতার কেন্দ্র দখলসহ রনাঙ্গণের বহু সন্মুখ যুদ্ধে অংশ গ্রহণকারী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালুর সেজ ভাই এবং সাবেক ছাত্র নেতা শেখ ফারুক হাসান হিটলুর পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝন্টু ইন্তোকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কাম, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, নাজমুল তারেক তুষার, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, আশরাফুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, রোকনুজ্জামান বাবলু, আ. মান্নান(মুন্নাফ), মো. জয়নাল আবেদিন, মো. আ. হালিম, মো. জাভেদ আক্তার, মো. আলাদ্দিন, মো. মিকাইল হোসেন, শেখ তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ৯ ও ১৪ তারিখ খুলনায় কর্মসূচি এবং ১৮ তারিখ ঢাকায় কর্মসূচি সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ সভাপতিত্বে পৌরসভা বিএনপির সাবেক সফল ১ম যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর এস এম এমদাদুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এম, এনামুল হক উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজীর আহম্মেদ লাল, জিয়াউদ্দিন নায়েব, ডাঃ সাহাবুদ্দিন, মিজান জোয়াদ্দার, সুজিৎ কুমার, আমিনুল সরদার, সজ্জাত আহম্মেদ মানিক, সাইফুল ইসলাম তারিক, মাসুদ পারভেজ, লিপটন, হাবিবুর রহমান, শেখ আবদুল কাদের, আঃ সাত্তার, আঃ হাকিম, সন্তোষ কুমার মণ্ডল, ইব্রাহীম গাজী, হানিফ গাজী, বিল্লাল শেখ, জাহিদুর রহমান লিটন, যজ্ঞেশ্বর কার্তিক, আনারুল ইসলাম, মোঃ সোহেল গাজী, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, মোঃ সবুজ, জুয়েল সরদার, ইসরাফ্রিল মোড়ল, মাছুদ গাজী, আলাউদ্দিন মোড়ল, রাজীব নেওয়াজ, শামীম জোয়াদ্দ, শংকর গাইন, আমানুল সরদার, বুলবুল, লোকমান, মাফুজ গাজী সালমান, আশিক, রানা, আলিম, শফিকুল,
রূপসা থানা পুলিশের সাথে পূজা পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা থানা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ ৮ অক্টোবর সকালে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড ওয়াস সুশান্ত সরকার।
রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান
রূপসা থানা অফিসার্স ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন পূজা পরিষদ নেতা সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী,লিটন বিশ্বাস খোকন,ব্রজেন দাস,পিন্টু গোপাল দে,সুব্রত বাকচী,সুভাষ বর্দ্ধন,দিবাংশু মালাকার মনি,শ্যামল ভট্টাচার্য,রঞ্জু হালদার,মিহির মুখার্জী,মনজু বাকচী,ননী গোপাল বাকচী,শিবপদ বসু, সমর মল্লিক শেখর চন্দ্র পাল,রতন ধর,রনজিত কুমার পাল,দুলাল চন্দ্র নন্দী, স্বরূপ রায়, কুমার বসু,অপূর্ব মন্ডল প্রমূখ।
পাইকগাছায় ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক কারবারীকে আটক
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তােেদকে আটক করা হয়। রোববার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদে রোববার সকাল সাড়ে ৯ টারর দিকে উপজেলার গদাইপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাত্তার সরদার(৫৫) নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা ও একই ইউনিয়নের গোপালপুর গ্রামের রবিউল সরদারেরর ছেলে ইকরামুল সরদার(২৩) নিকট থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে ৪০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, দুই মাদক কারবারির নামে থানায় মাদক মামলা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভয়নগরে পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরন ও ক্লাসের উদ্বোধন
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগর উপজেলায় পল্লীমঙ্গলী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে নবীন বরন ও ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ অক্টোবর) সকালে পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষার্বষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও ক্লাসের উদ্বোধন করা হয়।
পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ আলমগীর সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান মিলন।
পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক কুমার সঞ্জীব বসুর সঞ্চারনায় এসময় আরো বক্তব্য রাখেন, প্রভাষক জি এম রফিকুল ইসলাম, মো. নূর জালাল, তাপস কুমার মন্ডল, মো. ইকবাল কবীর, অভিভাবক সদস্য রসময় বিশ্বাস, শিক্ষার্থী নূরনাহার আক্তার বিথি, মোহাম্মাদ ইসরাফিল প্রমুখ।
সহকারী অধ্যাপক হোসেন আলীকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, নিশাত শোভা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে এবং জাকিয়া সুলতানা কিরাত প্রতিযোগিতায় ও সামিয়া খাতুন রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি-বৌমা জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শ্বাশুড়ি বৌমা গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নে রাজবাড়ী বরাতিয়া এলাকার আঃ গণি জোয়ার্দারের সাথে পাশ্ববর্তী আলমগীর শেখের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন দুপুরে গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আলমগীর হোসেন, আঃ লতিফ, আঃ রহিম সহ ৩/৪ জন দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে গণি জোয়ার্দারের স্ত্রী কুলসুম বেগম (৫৬) উপর হামলা করলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়।এ সময় তার বৌমা খাদিজা বেগম (৪৫) ছুটে আসলে তাকেও একই কায়দায় হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর শ্বাশুড়ির অব¯’া বেগতিক দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ¯’ানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।###
ডুমুরিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বাবার উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে তুলিকা মন্ডল (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের মির্জাপুর এলাকার শুধাংশু মন্ডলের সপ্তম শ্রেণী পড়ুয়া কন্যা তুলিকা মন্ডলের প্রেম ঘটিত কারণে ঝগড়া হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে বাবা মা বিলের মধ্যে মাছের ঘেরে যায়। এ সময় সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কেশবপুরে পুরাতন ভোটকেন্দ্র ফেরাতে জেলা প্রশাসকের নিকট আবেদন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পুরাতন ভোটকেন্দ্র ফেরাতে জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের সাংবাদিক আলমগীর হোসেন এলাকাবাসীর পক্ষে এ আবেদন করেছেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডটি মির্জাপুর ও বিষ্ণুপুর গ্রাম নিয়ে গঠিত। এ ওয়ার্ডের মানুষেরা নির্বাচনে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যেতেন। এটি স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোটকেন্দ্র করা হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্র হওয়ায় নিচের তলায় কোন কক্ষ নেই। এর ফলে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠে ভোট দেওয়া কষ্টকর। এ ছাড়া নতুন ভোটকেন্দ্রটি দুই গ্রামের এক পাশে অবস্থিত ও সেখানে যাতায়াতের তেমন ভালো ব্যবস্থা নেই। এলাকাবাসীর সুবিধার্তে পূর্বের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিংবা পাশের মির্জাপুর দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়েছে।
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল বাবুর সভাপতিত্বে এ নবীনবরণের আয়োজন করা হয়।কলেজের প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি এসএম জগলুল হায়দার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ ওহিদুর রহমান ছোট, হাজী তফিল উদ্দীন আলিম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিউল্লাহ, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, তারক চন্দ্র সরকার, নাজিম উদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, মোশাররফ হোসাইন চৌধুরী, মো. বদরুজ্জামান, জাহাঙ্গীর আলম, দেবব্রত কুমার মিস্ত্রী, হাফিজুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, প্রভাষক রতন কুমার ঘোষ, গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, হাফিজুর রহমান, গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রমুখ।নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আসমা মহুয়া এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজিফা ইয়াসমিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বাসস্ট্যান্ডে ২য় দফায় ভ্রাম্যমান আদালত: যানজট নিরসনে সময় দিলেন পাঁচদিন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডের যানজট নিরসনে দ্বিতীয় দফায় নির্দেশনা প্রদান করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌকস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। রবিবার (৮ অক্টোবর) দুপুরে যানজট নিরসনে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে তিনি অতি ব্যস্ততম সড়কের উপরে বাস, মিনিবাস ও ট্রাকসহ যানবাহন না রাখা, স্ট্যান্ডের শৃঙ্খলা সমুন্নত রাখা, যাত্রী হয়রানী না করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময়ে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সড়কে যানজট নিরসনে ৫ দিনের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। যেহেতু কালিগঞ্জ বাসস্ট্যান্ডের যায়গা প্রয়োজনের তুলনায় কম, আবার মূলস্ট্যান্ডে কাদামাটি থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান শুমিক ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের। এসময়ে থানা পুলিশ, সাংবাদিক, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬নং ওয়ার্ডের কাউন্সিলরের ভাইয়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী’র সাবেক উপদেষ্টা, সাবেক চেম্বার অব কমার্সের সভাপতি ও উত্তরা ব্যাংকের সাবেক পরিচালক মরহুম শেখ জাহিদুর ইসলাম জাহিদের জামাতা এবং ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইফতেখার হাসান চালু’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝণ্টু (৭১) গতকাল ৭ অক্টোবর শনিবার খুলনা গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, মোঃ আব্দুল হালিম খাঁ, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ নেতৃবৃন্দ।
ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন কলেজে পাঠদানের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির পরিচিতি সভা ও পাঠদানের শুভ উদ্বোধন (৮ অক্টোবর) রবিবার সকাল ১০টায় স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র হালদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন দ্বাদশ শ্রেণির ছাত্র শেখ জাকারিয়া, ছাত্রী সুরাইয়া খাতুন এবং স্নাতকের ছাত্র রনি দাশ। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী নুরজাহান। শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন-সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, প্রভাষক চন্দ্র শেখর অধিকারী, প্রভাষক তপতী রাণী ধরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ প্রমূখ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে নব-নির্মিত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক পরিদর্শন করেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ২৫ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক পরিদর্শন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল রোববার দুপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি নব-নির্মিত স্মৃতি ফলক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, মুক্তিযুদ্ধ চলাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মুকুল চৌধুরী, সোনালী ব্যাংককের সাবেক ব্যবস্থাপক হুমায়ুন কবির, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ হাসেম আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।
মহেশপুরে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট চেয়ে এমপি চঞ্চলের গনসংযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন এলাকার মানুষের কাছে তুলে ধরে ও শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে গনসংযোগ করেন ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল রবিার সকাল থেকে রাত পর্যন্ত তিনি আজমপুর ইউনিয়নের রামচদ্রপুর, বলিভদ্রপুর, আজমপুর,মালাধারপুর, গৌরীনাথপুর ও আলামপুর বাজারে ও গ্রামে গ্রামে আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরে ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট চেয়ে গনসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক আকিদুর রহমান, আজিজুর রহমান মন্টু,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনোরঞ্জন কর্মকার,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীনসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ।
জীবননগরের উথলী ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উথলী ডিগ্রি কলেজে ২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, উথলী প্রেসক্লাব সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, ওবায়দুল্লাহ ফিন্টু,মহির উদ্দীন বিশু,ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক ওবায়দুল হক, সহকারী অধ্যাপক নাইমা ইসলাম,সহকারী অধ্যাপক মাজেদুল হক,প্রভাষক সায়েমুল হক প্রমুখ।
জীবননগরের সাখারিয়ায় পাওয়ার টিলারের ঢাক্কায় শিশুর মৃত্যু
দামুড়ুহুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের সাখারিয়ায় পাওয়ার টিলারের ঢাক্কায় শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচমোড়ে শাখারিয়া গ্রামের মো. বিপুল হোসেনের ছেলে হাসিবুর(২) মায়ের কোলে চড়ে রাস্তায় উপর দাড়ানো প্লাস্টিকের জিনিসপত্র বিক্রয়ের ভ্যানের কাছে যায়।এ সময় হঠাৎ সে মায়ের কোল থেকে নেমে রাস্তা পার হবার চেষ্টা করলে পাশ্ববর্তী বেনীপুর গ্রামের মো. শরিফুল ইসলামের চলন্ত পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা পাওয়ার টিলারটি আটকে রাখে। খবর পেয়ে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনাস্থলে পৌচ্ছে পরিস্থিতি শান্ত করে। পাওয়ার টিলারটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে হাসিবুরের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলে জানিয়ে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
দর্শনা সরকারী কলেজে নবীণবরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারি কলেজে ২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ চত্বরে দর্শনা সরকারী কলেজের আযোজনে এ নবীনবরণ অনুষ্টানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য, হাজী মোঃ আলী আজগার টগর।প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আলী আজগার টগর বলেন, তোমরা যারা এই কলেজে আজ নতুন ভর্তি হয়েছো,সেই কলেজেই আমিও লেখাপড়া করেছি।তাই এই কলেজের উপর আমার টান আছে, থাকবে।আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ো।দেশ সেবায় ব্রত হও।তাহলে আমরা গর্ববোধ করবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দামুড়হুদা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট,দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ,বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক।
নগর যুবলীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা।
দেশব্যাপী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এই সমাবেশ ডাকা হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে তিন টায় শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়েল সামনে এই ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড যুবলীগকে মিছিল সহকারে সমাবেশে যোগদানের আহবান জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
হামাসের হামলায় ৬০০ ইসরাইলি নিহত
খুলনাঞ্চল ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে।
শনিবার হামাসের চালানো নজিরবিহীন হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি ইসরাইলি।খবর আলজাজিরার।
ইসরাইলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করছে। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হিব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছেন।
শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়।
এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।
বিবিসি বলছে, গতকাল হামাসের হামলাটিও ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। দিনটিও ছিল ইহুদিদের ছুটির দিন। ওই হামলার পর ইসরাইলও গাজায় বিমান হামলা চালিয়েছে। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে তারা।
হামাসের হামলা আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও তা ছিল সুপরিকল্পিত। শনিবার রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েন। তারা কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখেন। তাদের অভিযানে বেশ কিছুসংখ্যক ইসরাইলি নিহত হন।
কিছুসংখ্যক সামরিক-বেসামরিক ইসরায়েলি নাগরিককে তারা জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তবে এ সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
ট্রেনের ধাক্কায় মারা গেলেন ব্যবসায়ী
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নুরু মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার ভোরে উপজেলার নওয়াপাড়া পৌরসভার প্রফেসরপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নুরু মিয়া (৬০) নওয়াপাড়ার রেল বস্তিতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরবেলা নুরু মিয়া নওয়াপাড়ার প্রফেসরপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন বিশ্বাস জানান, নওয়াপাড়ার কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের সামনে নুরু মিয়ার মুদি দোকান রয়েছে। রোববার ভোরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা গেছেন।
ইয়াবাসহ নারী ভাইস চেয়ারম্যানের ছেলে আটক
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে (৩২) আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হলেও রোববার (৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
সম্রাট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও শাহজাহান আলম দম্পতির ছেলে। তাদের বাড়ি শার্শা উপজেলার বাগআচড়ার কলেজ রোডে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সম্রাটের শোবার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক সম্রাটের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস বলেন, ‘আমি কোনো কিছু জানি না। যারা ধরে নিয়ে গেছে তাদের কাছে জানেন।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস আকিকুল ইসলাম জানান, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম একজনকে আটক করে ইয়াবাসহ আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীগেট থেকে গাজাসহ একাধিক মামলার আসামি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে থেকে ২ শ” ৫০ গ্রাম গাজা সহ আসিফ (২৫) নামে একাধিক মাদক মামলার ১ আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল ( রবিবার) বেলা সোয়া ১ টার সময় তাকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২ শ” ৫০ গ্রাম গাজা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ি খালিশপুর ,কাশিপুর মেঘনা রোড এলাকার তৈয়েব আলীর পুত্র ।খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই অয়ন তীর্থ পাইক , এ এস আই তুহিন মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সোনাডাঙ্গা থানা ও আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা
।। খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ (৯ অক্টোবর) সারাদেশের ন্যায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল সফল করতে প্রস্তুতি সভা করেছে সোনাডাঙ্গা থানা, ৩১নং ওয়ার্ড বিএনপি ও আইনজীবী ফোরাম।
সোনাডাঙ্গা থানা বিএনপি: রবিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালাল শাহ্, নজরুল ইসলাম, বাবু মোড়ল, হাবিবুর রহমান, কাজী মিজানুর রহমান, আব্দুল আলিম, ওহিদ হাওলাদার, তরিকুল ইসলাম বাকার, আরিফুর রহমান বিপ্লব, আহসান হাবিব বাবু, আবুল ওয়ারা, আলমগীর হোসেন, আসাদুজ্জামান হারুন, ইসলাম বিশ্বাস, রুবেল বিশ্বাস, কামরুজ্জামান রুনু, সোহরাব মোল্লা, মোল্লা আকরাম হোসেন, ম্লোা ইউনুচ, মোল্লা মিজানুর রহমান, যুবদল নেতা জাকির ইকবাল বাপ্পি,মনিরুজ্জামান মনি,আমিন হোসেন মিঠু,
স্বেচ্ছাসেবক দল নেতা লাবু বিশ্বাস, নুর হোসেন বাদল, আরিফুল ইসলাম টুকু, শাহিন, মুন্নি জামান, শাহনাজ পারভিন শিল্পী প্রমুখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম: অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলিয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার লক্ষ্যে একদফা দাবি আদায়ের জন্য আজকের মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার বেলা ২টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি এ্যাডঃ শেখ মাসুদ হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এ্যাডঃ এস আর ফারুক, এ্যাডঃ নুরুল হাসান রুবা, এ্যাডঃ মোল্যা মোঃ মাসুম রশিদ, এ্যাডঃ এটিএম মনিরুজ্জামান, এ্যাডঃ মশিউর রহমান নান্নু, এ্যাডঃ একেএম শহিদুল আলম, এ্যাডঃ কাজী আমিনুল ইসলাম মিঠু, এ্যাডঃ শরিফুল ইসলাম জোয়াদ্দার, এ্যাডঃ আসাদুল আলম, এ্যাডঃ কামরুজ্জামান টুকু, এ্যাডঃ হুমায়ন কবির উজ্জ্বল, এ্যাডঃ এজাজুল হাসান মুকুট, এ্যাডঃ শেখ মোঃ জাহিদুজ্জামান, এ্যাডঃ মোঃ মুনজিল আলী, এ্যাডঃ মোজাহিদুল ইসলাম শামিম, এ্যাডঃ আসিকুজ্জামান আসিক, এ্যাডঃ মোঃ মামুন মোরশেদ মুন্না, প্রমুখ। সভায় বক্তাগণ আজ বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবেশে মিছিল সহকারে যোগদানের সিদ্ধান্ত হয়।
৩১ নং ওয়ার্ড বিএনপি: সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজকের সমাবেশ সফল করতে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), বক্তব্য রাখেন আফসার মাস্টার, আসলাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, নাজমুল হাসান নাসিম, বাবুল রানা, আমিন আহমেদ, টুকু ইয়াকুব পাটোয়ারী প্রমূখ।











































